Puja Paddhati - পূজা পদ্ধতি

এই চ্যানেলে বিভিন্ন বৈদিক, পৌরাণিক ও তন্ত্রোক্ত পূজা পদ্ধতি সহজ সরল ভাবে, প্র্যাক্টিকাল ভাবে দেখানো হয়। অনেক ক্ষেত্রে পুঁথি (পূজা পদ্ধতির বই) পড়ে সঠিক পদ্ধতি বোঝা যায় না, সেগুলিকে সুন্দর করে উপস্থাপনা করার জন্য এই চ্যানেল যথাসাধ্য চেষ্টা করছে। গুপ্ত কোনো ক্রিয়া নিয়ম উল্লঙ্ঘন করে দেখানো হবে না। প্রতিটি পদ্ধতি একাধিক বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে বাছাই করার পরে তুলে ধরা হয়। কিছু কিছু পদ্ধতিতে বৈচিত্র দেখা যায় কুলাচার ও দেশাচারের ওপর নির্ভর করে , সেক্ষেত্রে অন্য আচারগুলিকে অসম্মান করার কোনো চেষ্টা এই চ্যানেলের নেই। কোনো ব্যাক্তির বিশ্বাসে আঘাত করার ইচ্ছে এই চ্যানেলের নেই।