উত্তরণ | Uttoron Career & Skills Academy  

Best Career and skills academy in Bangladesh.
‘উত্তরণ’ একটি উদ্ভাস-উন্মেষ প্রতিষ্ঠান। সুন্দর ক্যারিয়ার গড়ার প্রত্যয় নিয়ে প্রতিটি শিক্ষার্থীর বুকে থাকে কিছু লালিত স্বপ্ন। সময়ের আবর্তে কিছু স্বপ্ন দেখা পায় সঠিক গন্তব্যের। এমনি একটি পছন্দ সিভিল সার্ভিস। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ক্যারিয়ারটি শুধুই একটি চাকরি নয়, এটি একটি জীবন ধারা। প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেয় এই তুমুল প্রতিযোগিতায়। সিলেবাসের বিশালতা এবং বৈচিত্র্য এই পরীক্ষাটিকে আরো জটিল রূপ এনে দিয়েছে। তাই সাফল্যের অন্যতম পথ-গোছানো প্রস্তুতি। মূলত এই বিশ্বাসকে ধারণ করেই ক্যাডার সার্ভিস প্রত্যাশীদের সুষম প্রস্তুতি নিশ্চিত করতে এবং তাদের স্বীয় চেষ্টার পাশাপাশি সহযোগী বন্ধু হিসেবে শামিল হতে ‘উত্তরণ”-এর আবির্ভাব। প্রত্যাশা করি শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসায় ‘উত্তরণ’ এগিয়ে যাবে নিরন্তর…



উত্তরণ | Uttoron Career & Skills Academy

🎯 ৫৩তম BCS 1 Week ফ্রি কোর্স!
📚 প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতিতে থাকছে লাইভ ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, ডেইলি ও উইকলি এক্সামসহ বিশেষ Q&A সার্ভিস।
👉রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি!👇

1 hour ago | [YT] | 2

উত্তরণ | Uttoron Career & Skills Academy

✅ আজকের পত্রিকার পাতা থেকে। (তারিখঃ ১০ অক্টোবর, ২০২৬)
🔗সম্পূর্ণ PDF লিংক কমেন্টে👇

3 hours ago | [YT] | 19

উত্তরণ | Uttoron Career & Skills Academy

স্বচ্ছতা কেন সু-শাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে? [৫০তম বিসিএস]

3 hours ago | [YT] | 10

উত্তরণ | Uttoron Career & Skills Academy

এক নজরে সমতলে বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাওঁতাল।

5 hours ago | [YT] | 32

উত্তরণ | Uttoron Career & Skills Academy

উত্তরণ_প্রতিদিন

8 hours ago | [YT] | 101

উত্তরণ | Uttoron Career & Skills Academy

চলছে...
৫২তম BCS লিখিত তুখোড় Exam Batch এর ২য় পরীক্ষা 'ইংরেজি পার্ট-০১' ।
ভর্তি লিংক ও বিস্তারিত কমেন্টে👇

9 hours ago | [YT] | 8

উত্তরণ | Uttoron Career & Skills Academy

মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো- [৫০তম বিসিএস]

9 hours ago | [YT] | 23

উত্তরণ | Uttoron Career & Skills Academy

🟢 ২০২৬ সালের শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই এর গুরুত্বপূর্ণ ১০টি তথ্য

১. পূর্ণ নাম: নাভানেতেম ‘নাভি’ পিল্লাই; তিনি দক্ষিণ আফ্রিকার বিচারপতি ও আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ।


২. নোবেলপ্রাপ্তির কারণ: শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য জবাবদিহি নিশ্চিত করতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে ২০২৬ সালের শান্তিতে নোবেল দেওয়া হয়।


৩. জন্ম ও পারিবারিক পরিচয়: ১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন।


৪. বর্ণবৈষম্যের বিরুদ্ধে ভূমিকা: ১৯৬৭ সালে নাটাল প্রদেশে আইনচর্চা শুরু করা প্রথম নারী তিনি। আইনজীবী হিসেবে বর্ণবাদী শাসনের বিরোধীদের পক্ষে মামলা পরিচালনা করেন এবং রবিন দ্বীপের বন্দীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন।


৫. ঐতিহাসিক বিচারিক অর্জন: ১৯৯৫ সালে তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক হিসেবে দায়িত্ব নেন।


৬. রুয়ান্ডা ট্রাইব্যুনালে দায়িত্ব: জাতিসংঘের রুয়ান্ডাবিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আট বছর বিচারক ছিলেন; এর মধ্যে ১৯৯৯–২০০৩ সাল পর্যন্ত চার বছর সভাপতির দায়িত্ব পালন করেন।


৭. ‘আকায়েসু মামলা’র গুরুত্ব: তাঁর অংশগ্রহণে দেওয়া ঐতিহাসিক রায়ে প্রথমবার কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যার অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করে এবং ধর্ষণ ও যৌন সহিংসতাকে গণহত্যার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেয়।


৮. আন্তর্জাতিক অপরাধ আদালত: ২০০৩ সালে তিনি নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক নির্বাচিত হন।


৯. জাতিসংঘে দায়িত্ব: ২০০৮–২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক নারী অধিকার সংস্থা Equality Now-এর অন্যতম সহপ্রতিষ্ঠাতা।


১০. রোহিঙ্গা গণহত্যা মামলায় ভূমিকা: মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় তিনি আন্তর্জাতিক বিচার আদালতের অ্যাডহক বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০২১ সালে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলবিষয়ক জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের চেয়ার নিযুক্ত হন।


অতিরিক্ত সাম্প্রতিক তথ্য: ২০২৬ সালের শান্তিতে নোবেলের জন্য মোট ২৮৭টি মনোনয়ন ছিল—২০৮ ব্যক্তি ও ৭৯ প্রতিষ্ঠান। পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা।

23 hours ago | [YT] | 134