স্যার নয়, দাদা হিসেবে এই চ্যানেলে টিপস, পড়াশোনা সাজেশন এবং কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব!
পরে অন্যান্য স্যারদেরও ইনভাইট করে ক্লাস করানোর ইচ্ছে রয়েছে.. তোমরা পাশে থাকলে সবই হবে 💙!

মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়, সাজেশন, এবং পরীক্ষার প্রস্তুতিতে এই চ্যানেলটা অনেকটাই হেল্প করবে।

আমাদের Free "EduTips" অ্যাপ রয়েছে, অবশ্যই সেটা ডাউনলোড করে নিও, সেখানে কুইজ প্র্যাকটিস, পরীক্ষা প্রস্তুতি এবং মক টেস্ট দিতে পারবে।

📩 যোগাযোগ: যদি কোনো প্রশ্ন থাকে বা সাহায্য প্রয়োজন হয়, আমাদের মেসেজ করো।
📧 Student Helpdesk: help@edutips.in


EduTips Study

🎯 HS 3rd Semester Biology 2027: পরীক্ষার পর আমাদের হিসাব

আজকের (14 অক্টোবর 2026) জীববিদ্যা প্রশ্নপত্র আমরা ‪@rmbiology‬ (Rakesh Mandal Sir)-এর EduTips Biology Master Class নোটের সঙ্গে একটা একটা প্রশ্ন ধরে মিলিয়ে দেখেছি। ফলাফল নিজেই সব বলে দিচ্ছে 👇

✅ 35টি প্রশ্নের মধ্যে 32টি সরাসরি নোট থেকে কমন এসেছে, মানে 91.4%
🎯 এর মধ্যে 21টি প্রায় হুবহু নোটের MCQ, A-R বা ম্যাচিং থেকে
📘 11টির উত্তর নোটের থিওরি, চিত্র বা টেবিলে সরাসরি লেখা ছিল
💡 বাকি 3টি (প্রশ্ন 24, 26, 28) নোটের কনসেপ্ট কাজে লাগিয়েই করা যেত

📚 Unit I (জনন ও জননগত স্বাস্থ্য): 15টির মধ্যে 15টিই কমন
🧬 Unit II (বংশগতি, আণবিক ভিত্তি ও বিবর্তন): 20টির মধ্যে 17টি সরাসরি কমন, বাকি 3টি কনসেপ্ট থেকে

মানে যারা RM Sir-এর নোট মন দিয়ে পড়েছ, তাদের পক্ষে আজ 35-এ 35 পাওয়া সম্ভব ছিল। টিউবেকটমি, থ্যালাসেমিয়া, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, মেন্ডেলের 7 জোড়া বৈশিষ্ট্য, পোরোগ্যামির মতো বেশ কয়েকটা প্রশ্ন তো প্রায় অক্ষরে অক্ষরে নোট থেকে এসেছে। 🔥

👏 যারা আজ পরীক্ষা দিলে, সবাইকে অভিনন্দন! প্রশ্ন কেমন হয়েছিল আর কত পাচ্ছ বলে মনে হয়, কমেন্টে জানাও।

📲 সব বিষয়ের সাজেশন ও নোট: store.edutips.in
📞 Premium Notes হেল্পলাইন: +91 9907260741 | WhatsApp: +91 8062179966

#HS2027 #WBCHSE #HSBiology #EduTips #RMBiology #HSSuggestion

6 days ago | [YT] | 27

EduTips Study

⭐️ HS 3rd Semester English & Edutips Smart Notes 🔥
টেক্সটভিত্তিক ৩০ নম্বরের মধ্যে ২৮ নম্বরের প্রশ্ন সাজেশন থেকে কভার হয়েছে (প্রায় ৯৩%)। Unit V-এর ১০ নম্বর unseen passage (coral reefs), ওটা কোনো সাজেশনেই আগে থেকে দেওয়া সম্ভব নয়।

ধরন প্রশ্ন নং | সংখ্যা
হুবহু / সরাসরি কমন: 3, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 16, 20, 25, 26 (13 Marks)
সমতুল্য (তথ্য ছিল, প্রশ্ন ঘুরিয়ে এসেছে) 1, 2, 5, 8, 9, 13, 17, 18, 19, 21, 22, 23, 27, 28, 30 (15 Marks)
আনকমন: 24, 29
Unseen (সাজেশনের আওতার বাইরে) 31–40 (10 Marks)

হুবহু কমন যেগুলো:

Q7: সাজেশনের MCQ 14 "Kalam's locality was predominantly — Muslim" প্রায় একই প্রশ্ন।
Q11, Q12: water-lilies ↔ enmassed snow আর creeper ↔ huge python। সাজেশনে একই MCQ, শুধু উল্টো দিক থেকে জিজ্ঞেস করা।
Q14, Q15, Q16, Q20: গাছ কেন প্রিয়, baboon crest-এ বসে, "newer world", "sinking star"। সবগুলো সাজেশনে সরাসরি MCQ হিসেবে ছিল।
Q10: banker-এর শট ছোঁড়া translation যাচাইয়ের জন্য। Fill-in (MCQ 9) আর T/F (62), দুটো জায়গাতেই ছিল।
Q25: rope দিয়ে horse-এর halter বানানো (MCQ 35, 122)।
Q26: "Do you want to buy a basket?" narration change। Grammar সেকশনের একদম প্রথম প্রশ্ন, একই বাক্য।
Q3, Q4, Q6: "Electric bulbs, Oil-lamps", "Small and shrivelled-up", "ideal helpmate… Ashiamma"। এগুলো নোটস আর fill-in-এ হুবহু ছিল।

3 weeks ago | [YT] | 68

EduTips Study

🥺 কিরে, টেনশন হচ্ছে? একদম চাপ নিবি না! 💙

> OMR Sheet ফিলাপ নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই, মাথা ঠান্ডা করে ফিলাপ করবি।

এডমিট, রেজিস্ট্রেশন আর ট্রান্সপারেন্ট জলের বোতল, বোর্ড—সব ব্যাগে গুছিয়ে নিয়েছিস আশা করি।

- এক্সাম হলে একদম কুল থাকবি। প্রশ্ন যেমনই আসুক, নিজের বেস্টটা দিয়ে আসবি!

জানিস, *এই Edu আমার ভীষণ লাকি*... আর পরীক্ষায় এটা তোদের জন্যও দারুণ লাকি হবে!

☺️ *পিকটা স্ট্যাটাস লাগিয়ে* ফোনটা দূরে সরিয়ে রাখ আর একটা ঘুম দে।

সকালে উঠে ফ্রেশ হয়ে, *চট করে একবার রিভিশন মেরে সোজা এক্সাম হলে বেরিয়ে পড়বি।*

🫂 আমরা সবসময় তোদের পাশে আছি।
All the very Best! 🏆 জয় এডুটিপস! 💙

1 month ago | [YT] | 81

EduTips Study

📝 OMR Sheet ফিলাপের লাস্ট মিনিট টিপস! 🙂‍↔️
🖊️ পেনের কালি: *নীল কালিতে করবি* (কারণ EduTips-এর লাকি রং নীল 💙), তবে কালো কালিতেও করতে পারিস, তোর ব্যাপার!
✍️ সিগনেচার: Admit Card-এর মতো Running Hand-এ করবি। অ্যাটেনডেন্স শিটেও রোজ যেন সেম সিগনেচার থাকে!
⏳ আগে ডিটেইলস: *প্রশ্ন কমন পেলেই লাফিয়ে উত্তর গোল করতে যাবি না!* আগে উপরের অংশ (রোল, Reg. No) ফিলাপ করবি, তারপর উত্তর।
🔢 কোড: সিরিয়াল নম্বর, বুকলেট বা সাবজেক্ট কোড নিয়ে চাপ নিস না, প্রশ্নপত্র হাতে পেলেই ওতে সব পেয়ে যাবি।
🎬: *আজ সন্ধ্যায় লাস্ট মিনিট স্ট্র্যাটেজি আর টিপস নিয়ে* একটা ধামাকেদার ভিডিও আসছে! রেডি থাকিস।
👉 বন্ধুদের জলদি শেয়ার করে দে, *আর কার কেমন প্রিপারেশন / কোন ডাউট বা প্রশ্ন থাকলে কমেন্টে জানা!* 👇

1 month ago | [YT] | 121

EduTips Study

👇 উচ্চমাধ্যমিক 3rd Semester-এর 'Edutips SUCCESS MOCK TEST'-এর ENGLISH বিষয়ের সম্পূর্ণ Answer Key আমরা নিয়ে চলে এসেছি।

সবাই নিজেদের খাতার সাথে উত্তরগুলো একবার ভালো করে মিলিয়ে নাও।

⚠️ বিশেষ টিপস: Unseen প্যাসেজের উত্তরগুলো একটু মন দিয়ে মেলাবে এবং Grammar-এর অংশগুলো খুব সতর্কতার সাথে চেক করে নেবে, কারণ এই জায়গাগুলোতেই ছোটখাটো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

উত্তর মেলানোর পর যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মনে সন্দেহ থাকে বা আমাদের দেওয়া উত্তর ভুল বলে মনে হয়, তাহলে তোমার মতে সঠিক উত্তরটি কী এবং তার পেছনের লজিকটা কী, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নেব!

🤝তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা! এভাবেই জোরকদমে প্র্যাকটিস চালিয়ে যাও, সাফল্য নিশ্চিত! 🏆✨#Edutips #HS3rdSemester #EnglishMockTest #AnswerKey

1 month ago | [YT] | 61

EduTips Study

👇 কমেন্টে প্রত্যেকে অবশ্যই জানাও, HS Sem-3 বাংলা মক টেস্টে তোমরা কে কত পেলে! 💯

⭐ উচ্চমাধ্যমিক 3rd সেমিস্টার-এর ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত আমাদের 'Edutips SUCCESS MOCK TEST'-এর Bengali-A বিষয়ের সম্পূর্ণ উত্তরপত্র (Answer Key) এখানে দেওয়া হলো। সবাই নিজের দেওয়া উত্তরের সাথে চটপট মিলিয়ে নাও।

আর হ্যাঁ, উত্তরপত্র মেলাতে গিয়ে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হয়, তবে তোমার মতে কোনটা ঠিক এবং কেন ঠিক (যথাযুক্ত লজিক সহ), সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বিস্তারিত জানিয়ে দাও। আমরা সেটা নিয়ে আলোচনা করে নেব!

💡তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।

এভাবেই মন দিয়ে প্রস্তুতি নিতে থাকো, সাফল্য তোমাদের আসবেই! 🏆✨#Edutips #HS3rdSemester #BengaliMockTest #AnswerKey

1 month ago | [YT] | 155

EduTips Study

🙏✨ কৃত্রিমতার শৃঙ্খল ভেঙে মন স্বাধীন হোক, চিন্তা মৌলিক হোক — গড়ে উঠুক আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী ভারত।

সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।

বন্দে মাতরম্! জয় হিন্দ! 🇮🇳

#independenceday #15august #india

2 months ago | [YT] | 25

EduTips Study

🇮🇳 EduTips স্বাধীনতা দিবস স্পেশাল মেগা অফার! 🔥

⭐️ যেকোনো E-Book, PDF নোটস বা Practice কোর্সে ফ্ল্যাট ১৫% অফ! (Existing অফার এর ওপরে এক্সট্রা অফার)

🎁 সাথে ১৫ জনের জন্য থাকছে ১০০% ক্যাশব্যাক!

🏷️ কুপন কোড: INDIA

[চেক আউট বা পেমেন্টের আগে অটো অ্যাপ্লাইয়ের অপশন আসবে]

🗓️ মেয়াদ: ১৫ ও ১৬ই আগস্ট (মাত্র ২ দিন)

🌐 লিংক: store.edutips.in/

🛒 কীভাবে পাবেন?
লিংকে গিয়ে নিজের ক্লাস/ক্যাটাগরি সিলেক্ট করুন।

পছন্দের প্রোডাক্ট Add to Cart করে চেকআউটে যান।

কুপন কোড অপশনে INDIA অ্যাপ্লাই করুন এবং পেমেন্ট সম্পন্ন করুন।

(অফারটি শুধুমাত্র স্টোরে অনলাইন পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য) 🙏🇮🇳

2 months ago | [YT] | 3

EduTips Study

⭐️ HS Result 2026 সবথেকে বেশি করা কিছু কমেন্টের উত্তর 👇

✅ *১. Rule 9.1 নিয়ে পাস করলে কী হবে?*
তোমার মার্কশিটে যদি 9.1 লেখা থাকে এবং তুমি পাস করে থাকো, তবে একদম চিন্তার কিছু নেই। তুমি সম্পূর্ণ সেফ। তুমি সব জায়গায়, যেকোনো কলেজে বা কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে।

⚠️ *২. Rule 9.2 মানে কী? এখন কী করব?*
9.2 মানে হলো তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করেছ এবং সেটা তোমার ফোর্থ সাবজেক্ট (4th Subject) হয়ে গেছে। বাকি ৫টা সাবজেক্টে পাস করায় তুমি ওভারঅল 'PASS'।

সতর্কতা: তুমি যদি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা অন্য কোনো লাইনে যেতে চাও যেখানে ওই ফেল করা সাবজেক্টটা বাধ্যতামূলক (Required), তাহলে তোমাকে ওই সাবজেক্টে পাস করতেই হবে।

এখন তোমার কাজ: অবিলম্বে ওই সাবজেক্টের জন্য *রিভিউ (Tatkal PPR)*-তে দিয়ে দাও। প্রসেস চলছে।

পরবর্তী পদক্ষেপ: রিভিউতে নম্বর বেড়ে পাস করে গেলে ভালো, নাহলে পরে তোমাকে ওই সাবজেক্টে Re-appear করতে হবে। এই পুরো বিষয়টার জন্য এক্ষুনি তোমার স্কুলে যোগাযোগ করো।

🤝💙 #BestofLuck

5 months ago | [YT] | 110