Tasdid Islam Turab

আমি তুরাব। দীর্ঘদিন ধরে DMC Station, RTDS এ হাজার শিক্ষার্থীদের Biology ও Medical এর জন্য পড়িয়েছি।
SSC, HSC, Medical ও University Admission-এর Class এবং Guidance নিয়ে থাকছি এক জায়গায়। আমার নিজস্ব এই চ্যানেল এ।

আমার ক্ষুদ্র পরিপরিচয়।
Dhaka Medical College - National Merit (30th)
Champion & Nationalist, Bangladesh Zoology Olympiad
Co-Founder: DMC Station & RTDS
Ex: Notre Dame College
Ex: Ideal School & College

Dhaka University Admission Test - 323rd
BUET Admission Test - 714th
IUT Admission Test 149th

হালকা একটু ফ্লেক্স নিলাম 😛




Tasdid Islam Turab

তুমি জানো, তোমাদের পরীক্ষার ডেটা আমি নিজেও দেখি?

কোন পরীক্ষায় সবাই সবচেয়ে বেশি ভুল করেছে, কোন প্রশ্নে বারবার আটকেছে, সব আমার কাছে থাকে।
Topic Biology এর website আমাকে একটা ডিটেইল্ড রিপোর্ট দেই।

আমি যখন ক্লাস নেওয়ার আগে preparation নেয়, তখন এই রিপোর্টার ভিত্তিতে ক্লাস সাজানোর চেষ্টা করি়।

For example যদি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা প্রশ্নের কথার মারপ্যাঁচ ধরতে পারে নাই তাই ভুল করছে। তাহলে পরের ক্লাসের টপিকের ভিত্তিতে এই টাইপ প্রশ্ন করা হলে সেখানে কী কী ভুল হতে পারে সেটাতে বেশি জোর দেওয়ার চেষ্টা করি।

মানে তোমার ভুলই আমার ক্লাসের পরের টপিক ঠিক করে দেয় এবং তোমার ভুলই আমার ক্লাসকে তোমার মতো করে কাস্টোমাইজও করে।

এভাবেই পরীক্ষা আর ক্লাস একসাথে কাজ করে।
💚💚

10 hours ago | [YT] | 75

Tasdid Islam Turab

এই ক্লাস গুলা আমি তৈরি করি, দুই টাইপের স্টুডেন্টদের কথা মাথায় রেখে।

1) যারা এখন admission phrase এ আছো, একটা বই রিভিশন দেওয়ার সময় তোমার কাছে বিশাল লাগে। এখন কেউ যদি তোমার রিভিশনের সময় পাশে বসে বলে দিত,

"এইখানে থেকে এই অংশ পড়ো!"
"এইগুলা চাইলে skip করতে পারো"
"এইগুলা সবার আগে চোখ বুলিয়ে যাও"
"এই info গুলা টানা মুখস্থ করা MUST"

তোমার পড়ার গতি অনেক বেড়ে যেতো না?

তুমি শুধু বই নিয়ে চেয়ার টেবিলে বসে, ক্লাসটা play দাও, বারবার pause করো। আমি ক্লাসে যেখানে যা যা করতে বলছি চোখ বন্ধ করে ওইটুকু ইনস্ট্যান্ট করে নাও।
একদম আমি তোমার বাসায় গিয়ে পাশে বসে রিভিশন করিয়ে দিচ্ছি মতো আউটকাম পাবা ইনশাআল্লাহ!

2) যারা এখন কলেজে পড়ো, যাদের কোনো আইডিয়া নাই একটা চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট জায়গা কোনগুলো।

তুমি যখন নিচের ক্লাসে ছিলে তখন ওই ক্লাসের পড়া গুলা তোমার কঠিন লাগতো, কিন্তু ssc পরীক্ষার আগে আগে এসে একটা চ্যাপ্টারের কোন অংশ থেকে কী আসে বা না আসে একটা ধারণা তোমার তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে এক্সপেরিয়েন্সড হওয়ার মাধ্যমে।

এখন তোমার কাছে যদি সুযোগ থাকে, ক্লাসে স্যার একটা চ্যাপ্টার পড়ানোর আগেই আমার কাছ থেকে ডিরেক্টলি এই এক্সপেরিয়েন্স নিয়ে নিতে পারার, তাহলে কেনো তুমি নিবা না?

আর এই কোর্সটা কিন্তু আমার পক্ষ থেকে FREE তেই পাচ্ছো তোমার সবাই!
💚💚

1 day ago | [YT] | 141

Tasdid Islam Turab

এক্সামে একদিন ৯০% পেয়ে পরের দিন না দিলে লাভ নেই।

আমি সবসময় এটাই বলি: কনসিস্টেন্সিই সব।
কিন্তু মোটিভেশন তো সবসময় থাকে না, তাই তোমাদের এই কাজটাকে একটু হলেও সহজ করতে আমাদের ওয়েবসাইটে রেখেছি এক্সাম স্ট্রিক।

কতগুলো পরীক্ষা টানা দিয়েছো, সেটা তোমার নামের পাশেই দেখা যায়। দারুন না?

৪৫ টা পরীক্ষায় ৪৫ লেখা দেখলে কেমন লাগে ভাবো!

আমাদের কয়েকজন ইতোমধ্যেই সেখানে আছে।

তুমি কি তোমার স্ট্রিক শুরু করেছো?

2 days ago | [YT] | 106

Tasdid Islam Turab

পরীক্ষা দিয়ে শুধু নম্বর দেখলে কিছু শেখা হয় না। শেখা হয় ভুলগুলো থেকে।

তাই প্রতিটা পরীক্ষার পর ওয়েবসাইটে পাবে "ফুল ডিটেইল রিপোর্ট"। তোমার ভুলের রিপোর্ট!!!

তোমার ভুল হওয়া প্রশ্নগুলো আলাদা করে দেখানো আছে একজায়গায়।

আবার একটা মজার জিনিস...
আমি ইচ্ছা করেই অপশন দেইনি ঐখানে, যেন নিজে ভেবে উত্তর বের করো। এতে তোমার "Active recall" করা হবে!!

চাইলে মেন্টর'স রিভিউ খুলে সঠিক উত্তরও দেখতে পারবে।

সাথে আছে এক্সাম হিস্ট্রি, কোথায় তুমি শক্ত আর কোথায় দুর্বল, সবকিছু।

এইভাবে ভুল গুনে দেখো, ইনশাআল্লাহ নম্বর নিজে থেকেই বাড়বে ভাই।
💚💚

3 days ago | [YT] | 110

Tasdid Islam Turab

চাইলেই যেনো-তেনো করে দিয়ে দিতে পারি, কিন্তু আমি দিবো না!

এটা কোনো ট্রিপিকাল one shot কিংবা শর্টকাটে শেষ করে দেওয়ার কোর্স না। এটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশনস আছে। এক্সপেকটেশন একটা Good Impact রাখার।

এর প্রত্যেকটা ক্লাস আমি যেই পরিমান এফোর্ট আর সময় নিয়ে তৈরি করি যা অনেকের বিভিন্ন পেইড কোর্সের চেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে স্টুডেন্টদের পড়ায়।

তাই ঐ পরিমান সময় আর ইফোর্ট দিয়েই প্লেলিস্টটা কমপ্লিট করবো।

যারা করেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই প্লেলিস্টে আর 5 টা ক্লাস বাকি আছে, ঐগুলা আমি খুব শীঘ্রই কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ

আর যারা এখনো করোনি, তাদের কিছুই বলার নাই। কারণ এই সিরিজ এর ক্লাস গুলা না করে থাকলে তোমাকে মুখে বলে বুঝানো সম্ভব না কী miss করছো!

প্লেলিস্টের লিংক কমেন্টে।
💚💚

4 days ago | [YT] | 201

Tasdid Islam Turab

ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন থাকে যেগুলা পারার জন্য দেওয়া হয় না।

এইগুলা একচুয়ালি ট্র্যাপ, যেই স্যার প্রশ্ন করছেন উনিও জানেন এই প্রশ্ন কখনোই 36 সেকেন্ডে সলভ করা সম্ভব না।

তবুও এইগুলা দেওয়া হয় তুমি skip করতে জানো কিনা যাচাই করতে। কারণ এইরকম একটা প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি যদি 5 min সময় খরচ করে ফেলো তাহলে তোমার চান্স পাওয়া, না পাওয়ার ডিসিশনও অনেকটাই ঐখানে ঠিক হয়ে যাবে।

তাই আমি সব সময় বলি, ভর্তি পরীক্ষায় শুধু জানা যথেষ্ট না, সময়ও ম্যানেজ করতে হয়।

তাই Topic Biology তে একটা ফিচার রেখেছি, যেখানে আমাদের রিপোর্টে দেখায় একটা MCQ তে তুমি গড়ে কত সময় নিচ্ছো।

আর সেটা HSC, MAT কিংবা ভার্সিটি পরীক্ষার সময়ের থেকে তুমি কত সেকেন্ড এগিয়ে বা পিছিয়ে আছো।

তোমাকে জানতে হবে,
কোন প্রশ্নে থামতে হবে।

আর এই knowledge developed হবে, এইভাবে সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুললে।
💚💚

4 days ago | [YT] | 138

Tasdid Islam Turab

যারা একদমই শর্ট (১৫,২০-৩০মিনিটে) অধ্যায় রিভিশন করতে চাচ্ছো, তারা Zone Marking এর ক্লাস গুলো করো। একই সাথে ফাস্ট রিভিশন আর কোনগুলো পড়বে দেখিয়ে দিয়েছি। ক্লাস ওভাবেই নিচ্ছি।

আর যেহেতু সবাই বই ধরে রিভিশন চাচ্ছিলে , জোন মার্কিং বেস্ট অপশন হবে।
যেভাবে নিয়েছি , তার চাইতেও ফাস্ট আসলে তোমাদের রিভিশন কোর্স গুলোতে পড়াবে। যেটা বেশিরভাগ সময়ই worth it হয় না।

আমি চেষ্টা করছি পুরো ব্যাপার টাই ফ্রি রাখার। যেন রিভিশন কোর্স আলাদা কেউ যদি কিনতে না পারে, তাইলে বাধা না হোক।

এজন্য Zone Marking এটা একটু স্লো দিচ্ছি। সময় লাগছে করতে। আগামীকাল রসায়ন ২য় পত্র টাও দিয়ে দিব ইনশা আল্লাহ।

এখন একটু প্রস্তুতি নিচ্ছি, রেপিড রিভিউ বাকি ৫ টা দিয়ে দেয়ার। তাইলে ফিজিক্স শেষ।

রিভিশন নিয়ে আপাতত এটাই প্ল্যান। ডাবল ক্লাস দিলে শেষ করা টাফ। জোন মার্কিং এই সুন্দর গুছিয়ে দেয়া। আশা করি যারা ক্লাস করছো , বুঝতে পারছো, কেন একটু সময় নিয়েছি আমি ক্লাসে।

Topic Biology তে পুরো জীববিজ্ঞান ই শেষ করে দিচ্ছি ২৪ টা অধ্যায়। আজকে নিয়ে ৮৬ টা ক্লাস গেলো পুরো ফ্রি তেই।
টপিক কেমিস্ট্রি প্ল্যান ছিল, জাহিদ ভাইয়ার বাবা সিক হওয়ায় শুরু করতে পারিনি।

আসলে তোমরা অনেক আবদার ই করছো। একা মানুষ না হলে, সবই নিতাম। ইচ্ছাও প্রচুর। তবে আশা করি মন খারাপ করবে না। যেটা সবচেয়ে ইফেক্টিভ সেটা নিয়ে কাজ করছি আমি ইনশা আল্লাহ।

5 days ago | [YT] | 322

Tasdid Islam Turab

তোমাদের বেশিরভাগ সবাই লাইন টু লাইন ক্লাস পছন্দ করো বিধায় আমি লাইন টু লাইন পড়াচ্ছি + কোনটা বেশি করে মনে রাখতে হবে বলে দিচ্ছি। এতে ক্লাস ১০ মিনিট বেশি লাগে সাধারণত।

তবে অনেকেই ক্লাস করে উঠতে পারোনা আমি জানি। কারণ সবার পড়ার ধরণ আলাদা। আমি যখন রিভিশন শুরু করব তখন to the point যা লাগে সেটাই বলব। তখন ক্লাস টাইম ও কম লাগে। পড়াও হয়ে যাবে। সবাইই তো আমার স্টুডেন্ট। পড়ার ধরন ও আলাদা আলাদা ।

2 weeks ago | [YT] | 311

Tasdid Islam Turab

দেখো, তোমরা যেসকল টপিক এর সমস্যা জানিয়েছো। এর মধ্যে কিন্তু বেশিরভাগ টপিক এর ক্লাস নেয়া শেষ। কিছু অধ্যায় এর কিছু টপিক বাকি আছে।

রুটিন কিছুক্ষণ পরেই দিয়ে দিব। কিছু জায়গায় এডিট করেছি, তোমাদের সমস্যা গুলো দেখে।

2 weeks ago | [YT] | 103

Tasdid Islam Turab

Topic Biology Monthly Exam
সবাই নিজ নিজ নামের প্রথম অক্ষর অনুযায়ী লিংক এ প্রবেশ করবে তবে লিংক এ অবশ্যই নিজের নাম্বার দিয়ে পরীক্ষা দিবে (যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছ অথবা ওয়েবসাইট এর অন্তর্ভুক্ত আছো )

লিংক ১ (A-E): testmoz.com/q/15677930

লিংক ২ (F-J) : testmoz.com/q/15678198

লিংক ৩ (K-R) : testmoz.com/q/15678200

লিংক ৪ (S-Z): testmoz.com/q/15678204


সবাই নিজ নিজ নামের অনুযায়ী লিংক এ প্রবেশ করবে অন্য লিংক এ এক্সাম দিবে না। আবারও বলছি এক্সাম এ নাম্বার দিবে এবং সাবধানে দিবে যেনো ভুল না হয়।
সময় ৯:৩০ পর্যন্ত এর পর কেও এক্সাম দিতে পারবে না।
সবাইকে শুভ কামনা💚

যারা ঢুকতে পারছ না।
১০ মিনিট পরে এন্টার করো।
টাইম বাড়ায় দিচ্ছি আমি। সমস্যা নাই

3 weeks ago | [YT] | 108