সুপ্রিয় দর্শক
All car tips bangla চ্যানেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ।
👉বন্ধুরা আমি, মোঃ সেলিম রানা৷
সবাইকে আমার ড্রাইভিং চ্যানেলে সাগতম ৷
এই চ্যানেলটি আমার বানানোর উদ্দেশ্য হলো ।
সবাইকে ট্রাফিক রুলসের ব্যাপারে সচেতন করা ৷
গাড়ি তো যে কেও চালাতে পারে ৷ এটা একটা যন্ত্র । কিছুক্ষন দেখলেই চালানো শেখা যায় ৷
কিন্তু সেই প্রকৃত ড্রাইভার । যে ট্রাফিক আইন জানে এবং তা মেনে গাড়ি চালাতে পারে ৷
কারন যখনই আপনি আইন মেনে গাড়ি চালাবেন । তখনই আপনি একজন ড্রাইভার হিসেবে নিজেকে বলতে পারবেন ৷
আমাদের দেশের বেশিরভাগ নতুন ড্রাইভাররা দালাল ধরে লাইসেন্স নেয় ৷ কাজেই তারা ট্রাফিক আইন কিছুই জানে না ৷ শুধু যন্ত্রটাই চালাতে পারে ৷
এই চ্যানেলটি তাদের জন্যেও অনেক উপকারে আসবে ৷
একটি এক্সিডেন্টও যদি আমি আমার এই চ্যনেলের মাধ্যমে বাচাতে পারি ৷ তবেই আমার স্বার্থকতা ৷ চ্যানেল সাবস্ক্রাইব 🔔করে সাপোর্ট করুন ৷
এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ।
সবার জন্য শুভকামনা রইলো ৷👍
আমার সাথে যোগাযোগ করার জন্য
⏩ফেসবুক পেজ লিংক
www.facebook.com/DrivingTipsBangla/
WhatsApp Number= 01743939767
ALL CAR TIPS BANGLA
🌿 বিদায়ের আগে শেষ কিছু কথা… 🌿
জীবনের পথ চলতে চলতে আজ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে আমাকে আমার পরিচিত অনেক মানুষ, পরিচিত পথ আর দীর্ঘদিনের একটি পেশাকে বিদায় বলতে হচ্ছে।
ড্রাইভিং জীবনটা হয়তো আজ শেষ করলাম, কিন্তু এই জীবনে পাওয়া মানুষগুলোর স্মৃতি কখনো শেষ হবে না। ❤️
এই পেশায় চলার পথে কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কত মানুষের সঙ্গে উঠাবসা, চলাফেরা ও কাজ করেছি—হয়তো হিসাব করে শেষ করা যাবে না।
কখনো হাসি-আনন্দে সময় কেটেছে, আবার কখনো কাজের ব্যস্ততায় বা পরিস্থিতির কারণে কারো সঙ্গে মনোমালিন্যও হয়েছে।
জেনে কিংবা না জেনে, আমার কোনো কথা, আচরণ বা কাজে যদি কখনো কেউ কষ্ট পেয়ে থাকেন—দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। 🙏
আমি জানি না, ভবিষ্যতে কার সঙ্গে আবার দেখা হবে, আর কার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না।
জীবনের পথ আমাদের সবাইকে হয়তো ভিন্ন ভিন্ন দিকে নিয়ে যাবে।
তবে একটা কথা মনে রাখবেন—
কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা আমার কখনো ছিল না। মানুষ হিসেবে ভুল করেছি, ভুল হতে পারে। সেই ভুলগুলোর জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। ❤️
যাদের সঙ্গে এই ড্রাইভিং জীবনে পথ চলেছি, আপনাদের প্রত্যেকের জন্য আমার হৃদয় থেকে দোয়া রইল।
🤲 আমার নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ যেন আমাকে হালাল পথে চলার, নিজের পায়ে দাঁড়ানোর এবং পরিবারকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটানোর তৌফিক দান করেন।
আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি কখনো আমার কথা মনে পড়ে, আমার জন্য একটু দোয়া করবেন। 🤲
আজ থেকে নতুন পথের যাত্রা…
শহরের ব্যস্ত জীবন পেছনে ফেলে এবার ফিরছি গ্রামের মাটিতে। 🌾
একটি অধ্যায়ের সমাপ্তি,
আরেকটি নতুন অধ্যায়ের শুরু।
বিদায় ড্রাইভিং জীবন…
স্বাগতম নতুন জীবন। ❤️🌿
3 weeks ago | [YT] | 0
View 0 replies
ALL CAR TIPS BANGLA
🚗 ড্রাইভিং লাইসেন্স করতে কী কী ডকুমেন্ট লাগবে?
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে নিচের ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন—
✅ জাতীয় পরিচয়পত্র (NID) কার্ডের কপি
✅ শিক্ষাগত যোগ্যতার সনদ (সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস)
✅ ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
✅ ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল)
✅ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সচল মোবাইল সিম
📌 আবেদন করার আগে সকল তথ্য ও ডকুমেন্ট সঠিক আছে কিনা যাচাই করে নিন।
আরও ড্রাইভিং লাইসেন্স, BRTA এবং মোটরযান সংক্রান্ত আপডেট পেতে YouTube channel subscribe করুন।
#DrivingLicense #BRTA #DrivingLicenseBD #Bangladesh #DrivingTips
2 months ago | [YT] | 4
View 0 replies
ALL CAR TIPS BANGLA
🚦 *Traffic Safety Awareness!*
🚨 *সরাসরি মামলা*
রাত ১টা…রাস্তা ফাঁকা…
লাল সিগনাল জ্বলছে 🔴
চারপাশ সুনসান।
আপনি ভাবলেন, "ধুর, এখন আবার সিগন্যাল কিসের? পুলিশ তো নেই!" আপনি টান দিলেন। কেউ বাধা দিল না। কোনো বাঁশি বাজল না।
⭕কিন্তু ঠিক তখনই রাস্তার কোণের ওই ছোট্ট লেন্সটি আপনার নম্বর প্লেটটা 'ক্লিক' করে নিল।
আপনি বাসায় গিয়ে শান্তিতে ঘুমালেন, আর ঠিক কয়েক মিনিট পর আপনার ফোনে একটি SMS আসল ৫,০০০ টাকা জরিমানা! 💸
⚠️ এই মাস থেকে ঢাকার রাস্তায় নতুন বাস্তবতা AI ক্যামেরা।
Dhaka Metropolitan Police - DMP এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে
AI চালিত ক্যামেরা ও E-Prosecution সিস্টেম চালু করেছে। যার ফলে আপনাকে থামানো হবে না, কিন্তু আইন ভাঙলে মামলা হয়ে যাবে অটোমেটিক। ট্রাফিক সার্জেন্টকে অনুরোধ কিংবা অন্য কোন উপায়ে মাফ পাবার সুযোগ নাই।
📍 যেসব জায়গায় বেশি নজরদারি চলছে: Gulshan, Bijoy Sarani, Karwan Bazar, Banglamotor, Malibag, Magbazar, Uttara সহ আরও ২০+ গুরুত্বপূর্ণ মোড়সহ সর্বমোট ২৫ টি সিগনালে প্রাথমিকভাবে চালু হয়েছে।
🔍 AI ক্যামেরা যা যা ধরছে:
🚦 লাল বাতি অমান্য করা
🛑 জেব্রা ক্রসিং ব্লক
🚗 উল্টো পথে গাড়ি চালানো
🏍️ হেলমেট ছাড়া বাইক
👥 অতিরিক্ত যাত্রী
🪡 সীট বেল্ট না পড়া
📱গাড়ি চালানর সময় মোবাইল এ কথা বলা
🏮অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যাবহার
👉 AI ক্যামেরা উপরোক্ত অনিয়ম দেখলেই → সরাসরি মামলা
💰 জরিমানার হিসাব (Road Transport Act 2018 অনুযায়ী):
- সিগন্যাল ভাঙলে: সর্বোচ্চ ৫,০০০ টাকা
- বেপরোয়া গতি: ১০,০০০ টাকা পর্যন্ত
- হর্ন/অন্যান্য আইন ভাঙা: নিয়ম অনুযায়ী জরিমানা
✅গাড়ি মালিকদের জন্য করনীয়:
👉 আপনার গাড়ি কে চালাচ্ছে খেয়াল রাখুন
👉 রেজিস্ট্রেশন নাম্বারের সাথে থাকা মোবাইল নাম্বার চালু রাখুন (BSP Portal এ গিয়ে মোবাইল নাম্বার আপডেট আছে কিনা দেখুন)।
❗ কারণ:
মামলা হলে এবং ২৮ দিনের মধ্যে মামলা না ভাঙ্গালে, ওয়ারেন্ট বেরিয়ে যাবে গাড়ির মালিকের নামে।
🪬পাশাপাশি, গাড়ির কাগজপত্র ফেল থাকলেও, AI camera, BRTA এর ডাটাবেইজ থেকে সেটা ধরে ফেলবে ও মামলা হয়ে যাবে।
🔥 শেষ কথা:
👉 আজ থেকেই সতর্ক হোন।
👉 পোস্টটি শেয়ার করে আপনার কলিগ ও পরিচিতজনকে সতর্ক করে দিন।
ধন্যবাদ।
4 months ago | [YT] | 3
View 0 replies
ALL CAR TIPS BANGLA
হ্যাপি নিউ ইয়ার 2026
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
সবার জন্য দোয়া করি।
প্রতিটা দিন যেন ভালো ভাবে চলতে পারি ।
নিরাপদে সড়ক পথে চলতে পারি।
সড়ক নিরাপত্তার দেশ গড়ি ।
নতুন চালকদের জন্য শুভকামনা রইল ।
8 months ago (edited) | [YT] | 1
View 0 replies
ALL CAR TIPS BANGLA
ড্রাইভিং চাকরি
দেশের সর্ববৃহৎ বেসরকারী বিমান প্রতিষ্ঠান ”ইউ-এস বাংলা এয়ারলাইন্সে”-ড্রাইভার পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলঃ
প্রয়োজনীয় যোগ্যতাঃ
* প্রার্থীদের অবশ্যই বি. আর. টি. এ. থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
* হালকা ও মিডিয়াম লাইসেন্স এর জন্য এসএসসি পাশ এবং কমপক্ষে ০৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা হালকা ও মিডিয়াম লাইসেন্স এর জন্য অষ্টম শ্রেণি পাশ এবং কমপক্ষে ০৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । বয়সঃ ২৩-৩৮ বছর।
* ভারী লাইসেন্স এর জন্য অষ্টম শ্রেণি পাশ এবং কমপক্ষে ০৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
* উচ্চতা ৫'৪" (১৬৩ সেন্টিমিটার)
কর্মস্থলঃ
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
- কর্পোরেট অফিস, ইউএস-বাংলা এয়ারলাইন্স
- উত্তরা অফিস, ঢাকা
- বাংলাদেশের যেকোনো এয়ারপোর্ট
বেতন ও অন্যান্য সুবিধাঃ
* হালকা লাইসেন্সঃ ২২,০০০/-টাকা প্রতি মাস
* মাঝারী লাইসেন্সঃ ২৪,০০০/-টাকা প্রতি মাস
* ভারী লাইসেন্সঃ জয়েনিং – ২৫,০০০/- (প্রবেশনকালীন পিরিয়ড শেষে ২৮,০০০/-) টাকা প্রতি মাস
* ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
* উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
* স্বাস্থবীমা সুবিধা
আবেদনের নিয়মাবলীঃ
১। আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত
২। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের এবং পিছনের) ছবি
৩। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপ এর ছবি
**উপোরক্ত সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে প্রদত্ত দেওয়া লিংকে ঢুকে জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৫
forms.gle/NTefTydsgTKpJHfy7
বিঃ দ্রঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোন পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে। যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
#usbangla✈️ ( copy post)
9 months ago (edited) | [YT] | 7
View 1 reply
ALL CAR TIPS BANGLA
আজকে আছি এই জায়গায় । আসেন দেখা করি ।
10 months ago | [YT] | 4
View 0 replies
ALL CAR TIPS BANGLA
ভিডিও করা মনে হয় ছেড়ে দিতে হবে..?
10 months ago | [YT] | 2
View 1 reply
ALL CAR TIPS BANGLA
Dhaka airporte
11 months ago | [YT] | 0
View 0 replies
ALL CAR TIPS BANGLA
দেশের সর্ববৃহৎ বেসরকারী বিমান প্রতিষ্ঠান ”ইউ-এস বাংলা এয়ারলাইন্সে”-ড্রাইভার পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে।
প্রার্থীদের যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলঃ
প্রয়োজনীয় যোগ্যতাঃ
· প্রার্থীদের অবশ্যই বি. আর. টি. এ. থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
· হালকা লাইসেন্স এর জন্য ন্যূনতম এসএসসি/দাখিল/মাদ্রাসা/কারিগরি/সমমান পাশ এবং কমপক্ষে ০৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
· বয়সঃ ২৩-৩৫ বছর।
· চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে
· উচ্চতা ৫'৪" (১৬৪ সেন্টিমিটার)
কর্মস্থলঃ
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
- কর্পোরেট অফিস, ইউএস-বাংলা এয়ারলাইন্স
- উত্তরা অফিস, ঢাকা
- বাংলাদেশের যেকোনো এয়ারপোর্ট
বেতন ও অন্যান্য সুবিধাঃ
· হালকা লাইসেন্সঃ ২২,০০০/-টাকা প্রতি মাস
· ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে
· উৎসব ভাতা ও অন্যান্যঃ কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে
· স্বাস্থবীমা সুবিধা
আবেদনের নিয়মাবলীঃ
১। আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত
২। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের (সামনের এবং পিছনের) ছবি
৩। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপ এর ছবি
__________________________________________________
**উপোরক্ত সব কাগজ পত্রের স্ক্যান করা ছবি পিডিএফ (PDF) করে প্রদত্ত দেওয়া লিংকে ঢুকে জমা দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ ১ ফেব্রুয়ারী, ২০২৫
forms.gle/snFyiyThVjS4DrTn9
__________________________________________________
বিঃ দ্রঃ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোন পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয়না। চাকুরী প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার এর জন্য ডাকা হবে। যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
1 year ago | [YT] | 14
View 0 replies
ALL CAR TIPS BANGLA
গাড়িচালক নিয়োগ বিজ্ঞপ্তি
যারা বেকার আছেন আবেদন করুন
1 year ago | [YT] | 7
View 6 replies
Load more