This channel Lily Tv24 brings you reliable and insightful news on politics, economics, international affairs, and contemporary issues, especially focusing on Bangladesh. We cover major political parties including Jamaat-e-Islami, BNP, and Awami League, along with nationwide student movements and social developments. With a commitment to truth and neutrality, we deliver timely updates and in-depth analysis to keep you informed about what truly matters.
""Lily Tv24 - সাবস্ক্রাইব করে পাশে থাকুন""
Lily Tv24
পদত্যাগের গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক। - একাত্তর টিভি 🙂
1 day ago | [YT] | 84
View 15 replies
Lily Tv24
এটার অপেক্ষায় ছিলাম। এই ইতিহাসটা জামায়াতের আগে কেউ করবে, তা নিয়ে চিন্তিত ছিলাম। ঠিকই আমাদের জামায়াতে ইসলামীই প্রথম ইতিহাসটা করেছে। সেরাদের কাতারে জামায়াতে ইসলামীর নামটাই লিখিত হয়ে গেছে। দ্যাটস গ্রেট।
আজকে ঢাকা মহানগরী উত্তরে হাফেজদের নিয়ে জাঁকজমকপূর্ণ সম্মেলন হচ্ছে। হাফেজদেরকে সম্মানিত করার জন্য ইনডোর স্টেডিয়ামে প্রোগ্রামের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। হাফেজদের সম্মানে এতো বড় ও জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম এই যাবত আর কেউ করতে সক্ষম হয়নি। তা জামায়াতে ইসলামীর দ্বারাই সক্ষম হয়েছে। আর এই প্রোগ্রামের প্রধান অতিথি হয়ে হাফেজদের হাতে সম্মাননা তুলে দিবেন রাষ্ট্রের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
কয়দিন আগে বিশ্বজয়ী হাফেজদেরকে আমীরে জামায়াত নিজ বাসভবনে দাওয়াত দিয়ে নিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। আমীরের দেখাদেখি প্রধানমন্ত্রীও ঐ হাফেজদেরকে সংবর্ধনা দিয়েছে। বিষয়টা সুন্দর না? আমীরে জামায়াত তো সব কালচারই চেঞ্জ করে দিচ্ছে। যে দেশে বিশ্বজয়ী হাফেজদের কোন মূল্যই ছিল না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের বিরোধীদল হওয়াতে এখন স্টেডিয়ামেও হাফেজদের সম্মাননার প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। দারুণ না?
এবার ভাবুন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হাফেজদেরকে কীভাবে প্রায়োরিটি দেওয়া হবে; মাথার তাজ করে রাখবে। রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদের জায়গায় রাখাটাও অসম্ভব হবে না। কারণ, জামায়াতে ইসলামী হাফেজদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গা রাখতে পছন্দ করে। সো, জামায়াতে ইসলামীর লিস্টে ঐতিহাসিক আরেকটা রেকর্ড যুক্ত হয়েছে। ইনডোর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ সম্মেলন করে হাফেজদেরকে সম্মানিত করেছে। দ্যাটস অ্যাবসোলুটলি গ্রেট।
#JamaatIslami #change #PoliticsBD
3 days ago | [YT] | 5,046
View 92 replies
Lily Tv24
শাহজাহান চৌধুরী X ডা জাকির নায়েক👌
3 days ago | [YT] | 3,630
View 24 replies
Lily Tv24
X,,,,,z
1 week ago | [YT] | 24
View 0 replies
Lily Tv24
"জামায়াতের লেভেলে আসার আগে চরমোনাইয়ের জন্য উচিত হবে না জামায়াতকে নিয়ে আর কখনো বি ষোদগার করা। কারণ, তোমার আকিদা ২ ভাগ জনগণ গ্রহণ করলেও জামায়াতের আকিদা প্রায় ৪০ ভাগ জনগণ গ্রহণ করে নিয়েছে। সো, আগে লেভেলে আসো।
তুমি যখন বরিশালের গণ্ডি পার হতে পারো না, জামায়াতের আমীর তখন সভ্যতার কেন্দ্রস্থল ইস্তানবুলে আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে স্পিচ দেয়। শিবিরের সভাপতিও ইস্তানবুল, মালেশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান-সহ মুসলিম বিশ্বে গিয়ে দাওয়ার কাজ করছেন। এগুলো তোমাদের জন্য স্বপ্ন। সো, আগে লেভেলে আসো।
তুমি ২৫৭ আসনে নির্বাচন করে মাত্র ১টি আসনে জিততে পেরেছো। জামায়াতে ইসলামী ২২০ আসনে নির্বাচন করে এখন ৮০ আসন নিয়ে সংসদ কাঁপাচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব তো বাদই দিলাম। তো জনগণের কাছে তোমার আকিদার জনপ্রিয়তা বেশি, নাকি জামায়াতের আকিদার বেশি জনপ্রিয়তা বেশি? সো, আগে লেভেলে আসো।
জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী বিভিন্ন সময় কোটি কোটি টাকার অনুদান দিয়ে থাকে। তুমি তা পারো না। জামায়াত শিবিরের ব্যাংক, হাসপাতাল, ও বিশ্ববিদ্যালয়ের চালানোর মতো অভিজ্ঞতা আছে। তোমার কি আছে? তোমার কিচ্ছু নেই। আছে শুধু কিছু অর্বাচীন মুরিদ। সো, আগে জামায়াতের লেভেলে আসো। তারপর না হয় জামায়াতের বি রুদ্ধে রাজনীতি করিও"।
© জাহাঙ্গীর আলম 🔥🔥
#JamaatIslami #change #PoliticsBD
1 week ago | [YT] | 3,966
View 207 replies
Lily Tv24
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 2nd International Conference on Bangladesh Studies - অংশগ্রহণ।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ১৪৫৩ সালে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রাচীন ও অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। এটি উসমানী খিলাফতের অনবদ্য এক নিদর্শন বহন করছে।
#Chhatrashibir #Bangladesh
1 week ago | [YT] | 1,969
View 25 replies
Lily Tv24
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি আজ ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যসংশ্লিষ্ট বিষয়গুলোতে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সাথে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এবং এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে মূল প্রবন্ধভিত্তিক বক্তব্য (কী-নোট) উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ড. এস. এম. খালেদুজ্জামান, তুরস্কের নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং তুরস্কের আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমির প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এএসএম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।
সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণ বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং তুরস্ক–বাংলাদেশ সম্পর্কের নতুন সম্ভাবনা অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
#drshafiqurrahman #LeaderoftheOpposition #turkey #Bangladesh
-এডমিন
1 week ago | [YT] | 1,437
View 17 replies
Lily Tv24
তুরস্কের বসফরাসে প্রিয় রাহাবার আমীরে জামায়াত❤️🌺
1 week ago | [YT] | 4,189
View 51 replies
Lily Tv24
মজলুম প্রবাসীদের কণ্ঠস্বর, প্রতিবাদী জননেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে পিছমোড়া করে নির্দয়ভাবে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়েছে। জনগণ এটা মনে রাখবে।
2 weeks ago | [YT] | 1,426
View 64 replies
Lily Tv24
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে শাহাদাতবরণকারী ছাত্রশিবিরের ১৩১তম শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের শ্রদ্ধেয় পিতা মাহতাব উদ্দিন আহমদের জানাজা।
জানাজায় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসুর ছাত্রপরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সহ ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
2 weeks ago | [YT] | 2,656
View 26 replies
Load more