RNF News is North Bengal’s premier Bengali digital news platform, headquartered in Jalpaiguri. With a strong commitment to journalistic integrity and excellence, we provide comprehensive coverage of local developments from Jalpaiguri, Siliguri, and neighboring districts. Our focus extends to critical state, national, and international events of significance, ensuring our audience remains well-informed.
Our journey began at a time when digital journalism was nascent, and we have consistently adhered to our guiding principle, “Quality over Quantity.”
Our content portfolio encompasses breaking news, daily updates, human interest features, sports coverage, and occasional global insights, appealing to a diverse audience.
For more information, contact us at support@rnfnews.in.
RNF News
বাচ্চাটিকে ভেসে আসতে দেখেই মৎস্যজীবী ও বনদপ্তরকে খবর করেন দুই গেটম্যান। তিস্তা ব্যারেজের গেট খুলে দিয়েছিলেন যাতে বাচ্চাটি সেখানেই আটকে মারা না পড়ে। দুই গেট ম্যান - তপন দাস এবং মনুবালা, গজলডোবা এলাকার বাসিন্দা।
হস্তি শাবক ভেসে যেতে দেখেই খবর জানান ওপর মহলে। একই সঙ্গে স্থানীয় মৎস্যজীবীদের ফোন করে জানান বৃত্তান্ত। তারপরের ঘটনা সবারই জানা। গজলডোবার পাঁচ মৎস্যজীবী নদীতে নেমে বাচ্চাটিকে উদ্ধার করেন।
অবশেষে বনদপ্তরের সাহায্যে বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এখন বাচ্চাটি মায়ের সঙ্গে জঙ্গলে ফিরে গিয়েছে বলে জানা গেল বনদপ্তর সুত্রে।
Inspirational, Gajoldoba, Elephant calf
34 minutes ago | [YT] | 479
View 17 replies
RNF News
রাতে অ্যান্টেলিয়ায় মুখ্যমন্ত্রী-আম্বানি বৈঠক, বাংলায় ‘বনতারা’ প্রকল্পের ইঙ্গিত Suvendu Adhikari, Mukesh Ambani মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় শিল্পপতি মুকেশ আম্বানির বাসভবনে বেশ কিছুক্ষণ ধরে পশ্চিমবঙ্গের শিল্প, বিনিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।
বৈঠকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মুকেশ আম্বানি। রাজ্যে রিলায়েন্সের পক্ষ থেকে আরও বিনিয়োগের আগ্রহের কথাও তিনি জানান বলে জানা গিয়েছে।
তবে আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য দিক, বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসা কেন্দ্র ‘বনতারা’কে ঘিরে। গুজরাটের পর পশ্চিমবঙ্গেও এই প্রকল্পের একটি নতুন শাখা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। বাস্তবায়িত হলে বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসার ক্ষেত্রে এটি রাজ্যের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে।
9 hours ago | [YT] | 6,305
View 327 replies
RNF News
যোগ্যতার ভিত্তিতে চাকরির দাবি উঠল অন্নপূর্ণার বিক্ষোভে! মহিলার দাবি, 'অন্নপূর্ণার টাকা না দিলে না দিক, বরং ঘরে ঘরে ছেলেমেয়েদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দিক সরকার'
মুখ্যমন্ত্রীর কথা মত ১৭ সেপ্টেম্বর টাকা না ঢোকায় সোমবার বিডিও ঘিরে ধরলেন মহিলারা। তুমুল বিক্ষোভ দেখান একাংশ। তাঁদের অভিযোগ, তাঁরা আবেদন করেও টাকা পান নি। যেখানে তাঁরা গরিব, মানুষের বাড়ি কাজ করেন তাও টাকা পাচ্ছেন না কেন? সেই প্রশ্ন তুলতে শোনা গেল। এরমধ্যেই এক মহিলার দাবি, টাকা না দিলে না দিক, তাহলে সরকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করে দিক।
1 day ago | [YT] | 7,185
View 426 replies
RNF News
১৮ বছরের নিচে বিয়েতে ৩ বছরের জেল, গর্ভবতী করলে ২০ বছরের জেল অথবা মৃত্যুদণ্ড পকসো অ্যাক্টে। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বাল্যবিবাহ এবং নাবালিকাদের উপর যৌ/ন নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক জনসভা থেকে তিনি বলেন, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মুখ্যমন্ত্রী আরও সতর্ক করেন, কোনও নাবালিকাকে গর্ভবতী করা হলে পকসো আইনের অধীনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে অভিযুক্তকে। তিনি দাবি করেন, অপরাধের প্রকৃতি অনুযায়ী দীর্ঘমেয়াদি কারাদণ্ড থেকে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।
1 day ago | [YT] | 7,298
View 620 replies
RNF News
স্বপ্ন ছিল বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুর চূড়ায় জাতীয় পতাকা ওড়ানোর। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত প্রাণ কড়ে নিল বাংলার পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহের। নেপালের তুষারধসের কবলে পড়ে মৃত্যু হল বাঙালি পর্বতারোহীর। দেহ মিলল ৭ ফুট নিচ থেকে ...rnfnews.in/dhrubajyoti-guha-manaslu-avalanche-deat…
Dhrubajyoti Guha, Mount Manaslu avalanche
1 day ago | [YT] | 1,467
View 77 replies
RNF News
শিলিগুড়িতে প্রশাসনিক ও দলীয় বৈঠকের ব্যস্ততার ফাঁকে সিনেমা হলে ‘হনুমান’ দেখলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর পাশে দেখা গেল পাহাড়ের পরিচিত নেতা বিমল গুরুংকে, যা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
2 days ago | [YT] | 2,926
View 110 replies
RNF News
অযোগ্য সুবিধাভোগীদের নোটিশ পাঠিয়ে টাকা ফেরত নেওয়া হবে, হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের।
আবাস যোজনায় দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের মুখোমুখি হতেই হবে। কোচবিহার সফরে গিয়ে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, যাঁরা যোগ্য না হওয়া সত্ত্বেও আবাস যোজনার টাকা পেয়েছেন, তাঁদের নোটিশ পাঠানো হবে এবং সেই অর্থ ফেরতও নিতে হবে।
2 days ago | [YT] | 3,626
View 237 replies
RNF News
আইফোন ১৮ বাজারে আসতেই বিনামূল্যে আইফোন বিতরণের ঘোষণা করলেন অমৃতসরের ব্যবসায়ী রাকেশ ত্রেহান। বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘জয় মাতা দি’ লিখলেই মিলতে পারে আইফোন ১৭ বা ১৮। পড়ুন rnfnews.in/iphone-langar-jai-mata-di/
2 days ago | [YT] | 937
View 153 replies
RNF News
‘আমি চাই BJP যেন ভারত থেকে বিদায় নেয়’, দুই কেন্দ্রে প্রার্থী প্রত্যাহারে ক্ষুব্ধ মমতা
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে তাঁর শিবিরের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমি চাই BJP যেন ভারত থেকে বিদায় নেয়।”
মমতার অভিযোগ, ভয় দেখিয়ে এবং চাপে ফেলে তাঁর শিবিরের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি।
একদিকে তৃণমূলের প্রতীক ও দলীয় পরিচয় নিয়ে রাজনৈতিক টানাপোড়েন, অন্যদিকে উপনির্বাচনের আগে পরপর দুই কেন্দ্রে প্রার্থী সরে দাঁড়ানোয় রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
3 days ago | [YT] | 1,898
View 899 replies
RNF News
Mamata Banerjee: ‘‘নন্দীগ্রামে আমরা লড়ব না, সিস্টার পার্টি কংগ্রেসকে সমর্থন করছি। তাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা হবে।”
দলের নাম, প্রতীক হারানোর পর নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন।
4 days ago | [YT] | 2,064
View 414 replies
Load more