Welcome to Swadesh TV, one of Bangladesh's trusted digital media platforms.
We publish Breaking News, Latest Bangla News, National News, International News, Politics, Sports, Entertainment, Celebrity Interviews, Talk Shows, Technology, Health, Education, Business and Exclusive Reports.
Our goal is to provide authentic, accurate and timely information to audiences in Bangladesh and worldwide.
Subscribe to Swadesh TV and stay informed.
Website:
www.swadeshnews24.com
Business Email:
swadesh.tv24@gmail.com
Our founder Chairman, Rj SaimuR Rahman.
fb page:
www.facebook.com/swadesh.tv
www.facebook.com/swadeshnews24
www.facebook.com/swadeshmultimedia
www.facebook.com/rjsaimur1
FB Profile: www.facebook.com/rjsaimur
WhatsApp- +8801911459072
Swadesh Tv
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি- নিম্ন আয়ের মানুষের কাছে ডিমও এখন দামি!
‘সবজির দাম বেশি, ডিমই একটু বেশি খাই। অহন তো ডিমের দামও আগুন। এক হালি নিল ৫৫ ট্যাকা। আমগো কষ্ট আর কে দ্যাখে?’ গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকার পূর্ব নাখালপাড়া সমিতি বাজারে ডিম কেনার পর সমকালকে এমনই হতাশার কথা জানান গৃহিণী সাজুদা বেগম।
তিনি জানান, তাঁর স্বামী একটি ওয়ার্কশপে দৈনিক ৬০০ টাকা মজুরি ভিত্তিতে রংমিস্ত্রির কাজ করেন। আয়-রুজি বলতে পরিবারে এটাই তাদের সম্বল। আক্ষেপ করে ওই গৃহিণী বলেন, ‘মাছ-মাংস কিনার কথা তো মাথাই আনি না। ডিম-সবজি খাই, কোনো রকম দিন পার করি। অহন ডিমের দামও বাড়ি (বেড়ে) গেল।’
বাজারে জিনিসপত্রের দাম বাড়ার কারণে সাজুদা বেগমের মতো নিম্ন আয়ের যেসব ক্রেতা ডিমের ওপর ভরসা করতেন, তাদের অনেকের কাছেই এখন ডিম দামি হয়ে উঠছে। মাস চারেক আগে ডিমের ডজন কমে ১০০ থেকে ১১০ টাকায় নেমে এসেছিল। এর পর থেকে ধীরে ধীরে দাম বাড়তে থাকে। গতকাল সমিতি বাজার, কারওয়ান বাজার ও নাখালপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ফার্মের সাদা রঙের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। আর বাদামি রঙের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। তবে পাড়া-মহল্লায় কেউ এক হালি কিনতে গেলে দোকানিরা ৫৫ টাকা দাম রাখেন; সে হিসাবে ডজনের দাম পড়ে ১৬৫ টাকা। দুই মাস ধরে ডিমের এমন উচ্চ দাম রয়েছে। এতে চাপ বাড়ছে কম আয়ের মানুষের সংসারে। তবে সরকারের পক্ষ থেকে দাম কমানোর কিংবা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, গত এক মাসে ডিমের দর ৩ শতাংশের বেশি বেড়েছে।
ভোক্তা-সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে ডিমের দাম বাড়াচ্ছেন। তাদের অতি মুনাফার লোভে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আমিষের অন্যতম এই উৎস।
তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, প্রতিবছর এ সময় সবজির দাম বেশি থাকে। এ কারণে ডিমের চাহিদা বেড়ে যায়। ফলে দামও বাড়ে। তাদের কেউ কেউ বলছেন, ডিমের বড় একটি অংশ সরবরাহ হয় টাঙ্গাইল থেকে। তবে বাজারের নিয়ন্ত্রণ থাকে ঢাকার ব্যবসায়ীদের হাত। তারা সারাদেশের ব্যবসায়ীদের কত টাকা দরে ডিম বিক্রি করবেন, তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেন। ওই দরেই ডিম বেচাকেনা হয়।
কারওয়ান বাজারের খুচরা ডিম বিক্রেতা সাইফুল গাজী সমকালকে বলেন, পাইকাররা ডিমের দাম দুদিন কমান তো তিন দিন বাড়ান। এভাবে বাড়তে বাড়তে এখন দেড়শ টাকায় ঠেকছে।
২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে অস্বাভাবিক বেড়েছিল ডিমের দাম। তখন ডজন ১৬০ থেকে ১৬৫ টাকায় উঠেছিল। এরপর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে দেয়, অর্থাৎ প্রতি ডজনের দাম ১৪২ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে, বন্দরনগরী চট্টগ্রামেও ডিমের দর বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৪৫ টাকায়। ডজনে ১৫ থেকে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়।
মধ্যবিত্তের বাজার হিসেবে পরিচিত চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট। এই বাজারের পাইকারি সেলস সেন্টারের ব্যবসায়ী আহমেদ ফারুক বলেন, কিছুদিন ডিমের দাম স্থিতিশীল ছিল। মাঝে বৃষ্টি হওয়ায় ডিমের দাম বাড়ছে। সরবরাহকারী ফার্মের মালিক, আড়তদাররা দাম বাড়ানোর কারণে খুচরায় এর প্রভাব পড়ছে। একই চিত্র দেখা গেছে নগরীর আগ্রাবাদসংলগ্ন চৌমুহনী বাজারেও।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন সমকালকে বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা একেক সময় একেক পণ্য নিয়ে খেলছেন। তদারকির অভাবে অর্থলোভীদের এই নির্মম চক্র থেকে ভোক্তা রেহাই পাচ্ছে না। গরিবের পাত থেকে যারা ডিম কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’
তিনি বলেন, ‘২০২৪ সালে প্রতি ডজন ডিমের দাম ১৬০ হওয়ার পর দেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং সরকার দাম নির্ধারণ করে দিতে বাধ্য হয়েছিল। এখন তো সেই দামও ছাড়িয়ে যাচ্ছে। যারা তখন দাম বাড়িয়েছিল, তারাই আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।’
ব্যবসায়ীদের তথ্যমতে, চট্টগ্রামে দৈনিক ২০ থেকে ২৫ লাখ ডিম বেচাকেনা হয়। এসব ডিমের সিংহভাগই আসে বাইরে থেকে। চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, গত জুলাইয়ের বন্যায় ছয় হাজারের বেশি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ডিম দেওয়া লেয়ারজাতের মুরগির ফার্মও রয়েছে। এমনিতেই স্থানীয়ভাবে ডিমের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। এর মধ্যে বন্যায় লেয়ার জাতের মুরগির ফার্মও ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও বাড়ে। দাম বৃদ্ধির জন্য এটিকেও একটি ‘অজুহাত’ হিসেবে দেখানো হচ্ছে। তবে এর সঙ্গে সিন্ডিকেটের কারসাজিও রয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আতিয়া সুলতানা সমকালকে বলেন, প্রতিদিনই আমরা বাজার তদারকি করি। ডিমের বাজারে কোনো ধরনের কারসাজি হচ্ছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখব।
1 month ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
ভাই কল দিয়া বলেছিলো তুই মিছিলে যা ৫০০/১০০০ যা লাগে আমি দিমুনে।
তারপর মিছিলে গেলাম,রাতে গ্রেফতার হইলাম,কিন্তু ভাই আর কল ধরেনা! আমাকে ৫০০/১০০০ দেওয়ার কথা বলেছে, তাও দিলো না! এখন আমি মামলার আসামি হইলাম, তার খরচ কে বহন করবে? আমার পরিবার কে দেখবে?
আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি— তোমরা কোন ভাইয়ের ভরসায় মিছিল/মিটিংয়ে যাইওনা ভাই, আবেগে নিজের পরিবারকে নিঃস্ব করে দিও না।
বড় ভাইয়েরা ফোন দিয়ে আশ্বাস দেবে কিন্তু তোমার পরিবারের দায়িত্ব নিবে না। বড় ভাইয়েরা যদি এতই সাহসী হতো তাহলে তারা নিজেরা পালিয়ে থেকে আমাদেরকে মাঠে নামতে বলতো না।
...................…........গুলশানে গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠনের কর্মী।
1 month ago | [YT] | 2
View 0 replies
Swadesh Tv
শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরছেন? ফেরার ঘোষণা ঘিরে রাজনীতিতে তোলপাড়!
দুই বছর ধরে দেশের বাইরে।
রাজনীতির মাঠ থেকে অনেক দূরে।
কিন্তু হঠাৎ করেই আবার বাংলাদেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবচেয়ে বড় প্রশ্ন—
ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা?
এই একটি ঘোষণাকে ঘিরেই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
কেউ বলছেন—এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা।
আবার কেউ বলছেন—ঘোষণা দেওয়া আর বাস্তবে দেশে ফিরে আসা এক বিষয় নয়।
তাহলে আসলে কী বলেছেন শেখ হাসিনা?
কী হতে পারে তাঁর দেশে ফেরার পর?
আর কেনই বা ডিসেম্বর মাসটিকে ঘিরে এত আলোচনা?
আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
🔴 শেখ হাসিনার ডিসেম্বরের ঘোষণা
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা।
এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
দুই বছর পর এবার তিনি নিজেই দেশে ফেরার একটি সময়সীমার কথা জানিয়েছেন।
জুলাইয়ে Reuters-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।
এরপর আগস্টেও তিনি আবার প্রকাশ্যে বলেন, তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান।
এমনকি দেশে ফিরলে গ্রেপ্তার, কারাবন্দি কিংবা আরও গুরুতর পরিণতির আশঙ্কা থাকলেও তিনি দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।
অর্থাৎ—
ডিসেম্বর এখন শুধু একটি মাস নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি হয়ে উঠেছে একটি বড় রাজনৈতিক প্রশ্ন।
🔥 কিন্তু প্রশ্ন—তিনি কি সত্যিই ফিরতে পারবেন?
এখানেই রয়েছে সবচেয়ে বড় বিষয়।
শেখ হাসিনা দেশে ফিরতে চান—এটি তাঁর নিজের বক্তব্য।
কিন্তু তিনি বাস্তবে কবে এবং কীভাবে দেশে ফিরবেন, সেটি এখনো নিশ্চিত নয়।
কারণ তাঁর বিরুদ্ধে বাংলাদেশে গুরুতর আইনি প্রক্রিয়া রয়েছে।
দেশের বর্তমান কর্তৃপক্ষও তাঁর ফেরার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা BSS-এ প্রকাশিত বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনা সাজা ভোগ না করে দেশে ফিরতে পারবেন না।
ফলে প্রশ্ন উঠছে—
তিনি যদি বাংলাদেশে ফেরেন, এরপর কী হবে?
বিমানবন্দরে নামার পর কী হবে?
তিনি কি সরাসরি আদালতে যাবেন?
নাকি তাঁকে গ্রেপ্তার করা হবে?
এসব প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের বিষয়।
🔴 আওয়ামী লীগের ভবিষ্যৎ কী?
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ।
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতিতে কী পরিবর্তন আসবে?
Reuters-এর প্রতিবেদনে বলা হয়েছিল, তাঁর পরিকল্পনার সঙ্গে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতারও দেশে ফেরার বিষয়টি রয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ অবস্থায় রয়েছে।
ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘটনা হবে না—
এটি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গেও সরাসরি যুক্ত হতে পারে।
দলটি কি আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবে?
নাকি আইনি জটিলতা আরও দীর্ঘ হবে?
এসব প্রশ্নের উত্তর নিয়েই চলছে নানা আলোচনা।
🔥 ডিসেম্বর কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় এখন বারবার আসছে একটি শব্দ—
ডিসেম্বর।
কারণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন।
এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ডিসেম্বরকে ঘিরে নানা বক্তব্য ও পাল্টা বক্তব্য সামনে এসেছে।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশ্ন—
“ডিসেম্বরে কী হবে?”
🇮🇳 ভারত কী করবে?
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
তাই তাঁর বাংলাদেশে ফেরার বিষয়টি শুধু ঢাকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়।
এখানে রয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টিও।
বাংলাদেশ অতীতে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে।
অন্যদিকে ভারতের পক্ষ থেকেও বিষয়টি আইনগত ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার কথা এসেছে।
ফলে শেখ হাসিনা যদি সত্যিই ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান—
তাহলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
⚠️ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ছে।
কেউ বলছেন—
নির্দিষ্ট তারিখ ঠিক হয়ে গেছে।
কেউ বলছেন—
সীমান্ত দিয়ে তিনি দেশে প্রবেশ করবেন।
আবার কেউ বলছেন—
তিনি আদৌ ফিরতে পারবেন না।
কিন্তু এসব দাবির সবগুলো নিশ্চিত নয়।
বিশেষ করে কোনো নির্দিষ্ট তারিখ, সীমান্তপথ বা গোপন রাজনৈতিক সমঝোতার দাবি করার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র প্রয়োজন।
কারণ শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু তাঁর ফেরার নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিতভাবে ঘোষণা হয়নি।
🔥 তাহলে তিনটি সম্ভাবনা কী?
দর্শক, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে সামনে অন্তত তিনটি সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
প্রথম সম্ভাবনা—
শেখ হাসিনা তাঁর ঘোষণামতো ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে পারেন।
এক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে।
দ্বিতীয় সম্ভাবনা—
আইনি বা কূটনৈতিক জটিলতার কারণে তাঁর ফেরার সময় পিছিয়ে যেতে পারে।
সাম্প্রতিক কিছু প্রতিবেদনে এমন অনিশ্চয়তার কথাও উঠে এসেছে।
তৃতীয় সম্ভাবনা—
তিনি দেশে ফেরার ঘোষণা বহাল রাখলেও বাস্তবে ডিসেম্বরের মধ্যে দেশে না-ও ফিরতে পারেন।
অর্থাৎ—
ঘোষণা আছে, কিন্তু বাস্তবায়নের বিষয়টি এখনো অনিশ্চিত।
তাহলে দর্শক—
শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন?
নাকি ডিসেম্বর আসবে, কিন্তু তাঁর দেশে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হবে?
তিনি ফিরলে কী হবে বাংলাদেশের রাজনীতিতে?
আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে?
বাংলাদেশ-ভারত সম্পর্কেই বা এর কী প্রভাব পড়বে?
আর সবচেয়ে বড় প্রশ্ন—
দেশে ফেরার পর শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কী হবে?
এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময়ের অপেক্ষায়।
তবে একটি বিষয় নিশ্চিত—
ডিসেম্বর যত এগিয়ে আসবে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে ততই বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।
আপনার কী মনে হয়?
শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন?
কমেন্টে আপনার মতামত জানান
1 month ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
হামলার পর নিজের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন বাঁধন...
ইতালির ভেনিসে হামলার শিকার হওয়ার পর নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা ও পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা জানান বাঁধন।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাঁধন লেখেন, কী দীর্ঘ এক যাত্রা ছিল এটি! এমন এক যাত্রা, যেখানে ছিল কঠিন সব মুহূর্ত; ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া, এমনকি নিজের মানুষদের কাছ থেকেই পরিত্যক্ত হওয়ার অনুভূতি। কিন্তু এত কিছুর মধ্যেও আমি একটি গভীর সত্য উপলব্ধি করেছি কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে সবচেয়ে বড় সমর্থন।
নিজের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
তিনি লেখেন, যখন আমার সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। নিজের কিছু মানুষ যখন দূরে সরে গিয়েছিল, তখন এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিই তার শক্তি ও সুরক্ষার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল বলেও জানান এই অভিনেত্রী।
পাশাপাশি যারা তার পাশে দাঁড়িয়েছেন, খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন কিংবা একটি ভালো কথা বলেছেন, তাদের প্রত্যেকের প্রতিও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢালিউডের এ অভিনেত্রী।
সবার প্রতি ভালোবাসার কথা জানিয়ে সবশেষে বাঁধন লেখেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই ইতালিতে গেছেন বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন বাঁধন।
ঘটনার পর তার পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশে-বিদেশে অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন
1 month ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
1 month ago | [YT] | 2
View 0 replies
Swadesh Tv
ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত...
চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ। গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই তাঁর এই দুই দূতকে মস্কো ও কিয়েভে পাঠানোর কথা জানান।
গত বছর ট্রাম্প আবার ক্ষমতায় আসার পর যুদ্ধবিধ্বস্ত কিয়েভে কুশনার ও উইটকফের এটি হবে প্রথম সফর। এই দফার নির্বাচনী প্রচারে রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
উভয় মার্কিন দূতই আগে মস্কো সফর করেছেন। এ কারণে আলোচনায় তাঁরা রাশিয়ার পক্ষ নিয়েছেন—এমন অভিযোগ ওঠে।
ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন—‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া
কুশনার ও উইটকফ সঙ্গে করে যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান ট্রাম্প। পরিকল্পনাটিতে ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা আছে কি না, সে সম্পর্কে ট্রাম্প কিছু বলেননি। তিনি শুধু বলেন, ‘শান্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। ট্রাম্প এ যুদ্ধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার ‘ব্যক্তিত্বগত সমস্যা’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠিয়েছি। দুজনই দারুণ দক্ষ আলোচক। তাঁরা খুব ভালো কাজ করেছেন। আমরা তাঁদের পাঠিয়েছি, কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, তা দেখতে। আর আমাদের তা করতে পারার ভালো সম্ভাবনাও রয়েছে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। ট্রাম্প এ যুদ্ধকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার ‘ব্যক্তিত্বগত সমস্যা’ বলে উল্লেখ করেন।
জেলেনস্কি এর আগে বলেছেন, মার্কিন দূতদের মস্কো ও কিয়েভ সফরের সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি পালনের প্রস্তাব তিনি দিয়েছেন।
নিজের নিয়মিত সন্ধ্যার ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের দিক থেকে আকাশপথে কোনো হামলা চালানো হবে না। আর রাশিয়াকেও একইভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তাদের দিক থেকেও আকাশপথে কোনো হামলা চালানো যাবে না। আলোচনা চালানোর জন্য যতক্ষণ সময় প্রয়োজন, ততক্ষণ এই যুদ্ধবিরতি বজায় রাখতে হবে।’
ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেছেন, দুই দূত আগামীকাল রোববার কিয়েভ সফর করবেন।
এ বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুশনার ও উইটকফের শুক্রবার (গতকাল) রওনা হওয়ার কথা। আজ শনিবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। এরপর রোববার কিয়েভে জেলেনস্কির সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন।
2 months ago | [YT] | 2
View 0 replies
Swadesh Tv
একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা....
১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক রয়েছে। এবার বাবার রাজনৈতিক অবস্থান ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন আসিফ।
আসিফের ভাষ্য অনুযায়ী, তার বাবা ছিলেন কুমিল্লা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং জীবনের শেষ সময় পর্যন্ত দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ১৯৮০ সালেও মুসলিম লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
মুসলিম লীগের সঙ্গে যুক্ত থাকার কারণেই ১৯৭১ সালে আলী আকবর শান্তি কমিটির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানান আসিফ। তবে তার দাবি, শান্তি কমিটিতে থাকার সুযোগ কাজে লাগিয়ে তার বাবা সে সময় অনেক মানুষের জীবন, সম্পদ ও বাড়িঘর রক্ষা করেছিলেন।
আসিফ বলেন, ‘আমার বাবা মুসলিম লীগের কুমিল্লা জেলার প্রভাবশালী সেক্রেটারি ছিলেন। তিনি শেষ পর্যন্ত মুসলিম লীগের আদর্শেই বিশ্বাসী ছিলেন। মুসলিম লীগার হওয়ার কারণে শান্তি কমিটির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। তবে শান্তি কমিটিতে থাকার উসিলায় তিনি অনেকের জানমাল, বাড়িঘর ও এলাকা রক্ষা করেছেন।’
বাবার ভূমিকার পক্ষে বলতে গিয়ে একটি নির্দিষ্ট ঘটনার কথাও উল্লেখ করেন আসিফ। তার দাবি, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়েছিলেন। এসব ঘটনা তার লেখা ‘আকবর ফিফটি নট আউট’ বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে বাবার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে আসিফ বলেন, বিষয়টি সরাসরি এভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। তার দাবি, মুসলিম লীগের একজন নেতা হিসেবে আলী আকবরের ওপর যে দায়িত্ব ছিল, তিনি মূলত সেটিই পালন করেছেন।
আসিফের ভাষ্য, ‘যেহেতু তিনি অনেকের জীবন ও জানমাল রক্ষা করেছেন, তাই তাকে সরাসরি স্বাধীনতার বিপক্ষ বলা যায় না। মুসলিম লীগের একজন সদস্য হিসেবে তার ওপর যে দায়িত্ব ছিল, তিনি মূলত সেটিই পালন করেছেন।’
শুধু ১৯৭১ নয়, ছয় দফা আন্দোলন নিয়েও বাবার অবস্থানের কথা তুলে ধরেছেন আসিফ। তার দাবি, ১৯৬৬ সালে ছয় দফা ঘোষণার পর মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে তার বাবা একটি চিঠি লিখে ছয় দফা মেনে নেওয়া এবং পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
তবে সেই চিঠিটি এখন আর পরিবারের কাছে নেই বলে জানান আসিফ। তার মতে, ১৯৭১ সালের সময়কার অনেক নথি ও কাগজপত্র তখন সংরক্ষণ করা হয়নি। তবে তার বড় ভাইয়েরা ওই ঘটনার বিষয়ে জানেন বলে জানান তিনি।
স্বাধীনতার পর আলী আকবরের কাস্টডিতে যাওয়ার ঘটনাটিও ব্যাখ্যা করেছেন আসিফ। তার ভাষ্য, ৮ ডিসেম্বর কুমিল্লা স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আহমদ আলী তার বাবাকে ফোন করে নিরাপত্তার কারণে কাস্টডিতে যাওয়ার পরামর্শ দেন।
আসিফ জানান, সে সময় নতুন অনেক যুবক মুক্তিবাহিনীতে যোগ দেওয়ায় তার বাবার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। ওই পরামর্শের পর ১৭ ডিসেম্বর তার বাবা নিজেই কাস্টডিতে চলে যান।
এরপর তার বাবার বিরুদ্ধে কয়েকটি যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল বলে জানান আসিফ। এর মধ্যে ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ছিল বলে দাবি করেন তিনি।
আসিফের দাবি, ১৯৭৪ সালে তার বাবা আইনি লড়াইয়ের মাধ্যমে এসব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করেন এবং কারাগার থেকে মুক্তি পান। তার ভাষ্য, সাধারণ ক্ষমার মাধ্যমে নয়, আদালতে আইনি লড়াই করেই তার বাবা মুক্তি পেয়েছিলেন। দালাল আইনের অধীনেও তাকে গ্রেপ্তার বা কোনো সাজা দেওয়া হয়নি বলেও দাবি করেন আসিফ।
2 months ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দলকে চিরবিদায় জানান এই স্প্যানিশ তারকা।
যেখানে মার্কোস লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’
নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। স্প্যানিশদের এটা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। যদিও ফাইনালটা তিনি কাটিয়েছেন বেঞ্চে বসেই। তাবুও বিশ্বকাপজয়ী দলের অংশ তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলেছেন তিন ম্যাচ। একটা অ্যাসিস্টও করেছেন।
বিশ্বকাপে খেলা কিংবা স্পেনের বিশ্বকাপ জেতা-এত কিছু ভেবে লরিয়েন্তের অবসরের পরিকল্পনা ছিল না। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন তিনি।
ইনস্টাগ্রামে স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝতে পারবেন না। সত্যি বলতে বাইরে থেকে দেখলে হয়তো এটা নিজেও বুঝতে পারতাম না। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা বিশ্বকাপ জিততাম কি না-সেটা বিবেচ্য বিষয় ছিল না। কারণ, এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’
বিদায় বেলায় সতীর্থ, ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লরিয়েন্তে।
তিনি আরও লিখেছেন, ‘বিগত বছরগুলোতে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অসাধারণ ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি চিরকাল কৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সবকিছুই হৃদয়ে ধরে রাখব। তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে। এমন এক অসাধারণ দলের সঙ্গে, যারা স্পেনকে শীর্ষে তুলে ধরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। তারা সেটা করে দেখিয়েছে।’
২০২০ থেকে ২০২৬ পর্যন্ত স্পেনের জার্সিতে ২৭ ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। কোনো গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন চার গোলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ তার স্পেনের জার্সিতে একমাত্র শিরোপা।
2 months ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের....
ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানান আইনজীবী শিশির মনির।
রিটে বলা হয়, আইন অনুযায়ী কোনো একই গ্রুপ বা পরিবারের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে।
এর আগে গত বছর ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার-পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
2 months ago | [YT] | 1
View 0 replies
Swadesh Tv
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর.........
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি আসেন, আপনি কেন দেশের বাইরে থাকবেন? আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন, সব চোর নিয়ে একবারে ঢাকায় আসেন। বাংলাদেশে আসেন। জনগণ আপনাদের দেখতে চায়।’
এ সময় শেখ হাসিনাকে ইঙ্গিত করে এই সংসদ সদস্য বলেন, ‘কেউ কেউ অপেক্ষা করছে, আবার আসিব ফিরে। আমার আপা ঘন ঘন আওয়াজ দেন, তিনি আসবেন। সাহস থাকলে আসিয়া পড়েন, আসিয়া পড়েন।’
জিয়া মঞ্চের উত্থানের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এতে অনেক সক্রিয় নেতা-কর্মী পদবঞ্চিত হয়েছেন। তাদের একটি অংশ জিয়া মঞ্চে এসে সংগঠিত হয়েছেন। জিয়া মঞ্চ রাজপথের নেতা-কর্মীদের জায়গা করে দিয়েছে।
তিনি বলেন, ‘ষড়যন্ত্র চলমান। এটা আপনাদের বুঝতে বাকি নেই। ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণের আস্থা নিয়ে আমরা সরকার গঠন করেছি। এই সরকার গঠনটা অনেক সুখের নয়, অনেক দায়িত্বশীলতার ব্যাপার।’
2 months ago | [YT] | 1
View 0 replies
Load more