Welcome to Dhaka Today – your trusted Bangla online news portal! We bring you the latest breaking news 24/7 from Bangladesh and around the world.
From politics, economy, business, ICT, science & technology to sports, entertainment, lifestyle, and special reports – Dhaka Today covers it all.
Founded in 2012, our mission is fearless, independent, and quality journalism with a focus on Dhaka and the global Bangladeshi community. Subscribe now for real-time updates and stay connected with the world, wherever you are.
#DhakaToday #BreakingNews #BanglaNews #Bangladesh #LatestUpdate
Dhaka Today
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে অন্য এক প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পর মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
এর আগে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আলোচনায় আসে ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও। পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। গত বুধবার রাতে মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।
#dhakatoday
10 hours ago | [YT] | 8
View 0 replies
Dhaka Today
মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাবু মোল্যা (৫৫) নামে এক গ্রাহকের ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল এসেছে ২৯ হাজার ১৩৮ টাকা।
ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তার মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে থাকে। তবে এবার বিলে মাত্র ২০ ইউনিট ব্যবহার দেখিয়ে প্রায় ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এতে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন।
মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে মাগুরায় আলেয়া নামে এক নারী গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিল ৫০৬ কোটি টাকার বেশি আসার ঘটনা আলোচনায় এসেছিল।
#dhakatoday
12 hours ago | [YT] | 3
View 0 replies
Dhaka Today
বিস্তারিত কমেন্টে
#todaynews #TopNews #LatestNews #NewsUpdate #Dhakatoday
1 day ago | [YT] | 9
View 1 reply
Dhaka Today
দুই দশক পর মার্কিন বাহিনীর ইরাক ত্যাগ! এবার কি বদলাবে মধ্যপ্রাচ্যের সমীকরণ?
1 day ago | [YT] | 0
View 0 replies
Dhaka Today
সালমান মুক্তাদিরের স্টুডিও ভা/ঙচুর, জমির প্রকৃত মালিক কে? প্রশ্ন আম তারেকের
3 days ago (edited) | [YT] | 0
View 0 replies
Dhaka Today
সপ্তাহে বা মাসে ১০–২০ টাকা করে সঞ্চয় করে ভবিষ্যতের নিরাপত্তা গড়ার চেষ্টা করা প্রান্তিক মানুষের সঞ্চয়েও এবার করের চাপ পড়ছে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সদস্যদের সঞ্চয়ের বিপরীতে দেওয়া সুদের ওপর ১০ শতাংশ হারে উৎসে কর আদায়ের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ইতোমধ্যে বিভিন্ন উপ-কর কমিশনারের কার্যালয় থেকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে বকেয়াসহ এই কর জমা দিতে চিঠি পাঠানো শুরু হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ক্ষুদ্রঋণ সংস্থাগুলো।
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সদস্যদের সঞ্চয়ের বিপরীতে বছরে ৬ থেকে ১২ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। ২০২৩ সালের আয়কর আইনের ১০২(১) ধারা উল্লেখ করে এনবিআর বলছে, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকেও সদস্যদের সুদ দেওয়ার সময় ১০ শতাংশ উৎসে কর কাটতে হবে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৩৩টি সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ৪ কোটি ৭৩ লাখ সদস্যের প্রায় ৯৫ হাজার ৭২০ কোটি টাকা সঞ্চয় রয়েছে। এনবিআরের চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের সুদের ওপর কেটে না রাখা উৎসে কর ২ শতাংশ জরিমানাসহ এ-চালানের মাধ্যমে জমা দিতে হবে।
তবে এনবিআরের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে ১২৯টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সদস্যদের সঞ্চয়ের সুদ করমুক্ত রাখার দাবিতে অর্থমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান ও এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।
সিডিএফের হিসাবে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্ষুদ্রঋণ খাতে থাকা সঞ্চয়ের ওপর গড়ে ৬ শতাংশ সুদ ধরলে মোট সুদের পরিমাণ প্রায় ৪ হাজার ৭৯৫ কোটি টাকা। এর ওপর ১০ শতাংশ কর আরোপ করা হলে প্রান্তিক সঞ্চয়কারীদের কাছ থেকে প্রায় ৪৭৯ কোটি ৫০ লাখ টাকা কেটে নেওয়া হবে।
সিডিএফের চেয়ারম্যান ও পপির নির্বাহী সচিব মুর্শেদ আলম সরকার বলেন, প্রান্তিক মানুষ অল্প অল্প করে সঞ্চয় করেন, যা দুর্যোগ, অসুস্থতা বা আকস্মিক সংকটে তাদের জন্য অনানুষ্ঠানিক বিমার মতো কাজ করে। তার মতে, একদিকে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে সঞ্চয়ের ওপর কর আরোপ করলে তা পরস্পরবিরোধী হবে এবং দরিদ্র মানুষকে সঞ্চয়ে নিরুৎসাহিত করবে।
সংশ্লিষ্ট একটি কর অঞ্চলের কর কমিশনার বলেন, আয়কর আইনে আমানতের সুদের ওপর ব্যক্তিপর্যায়ে ১০ শতাংশ উৎসে কর কাটার বিধান রয়েছে। কর্মকর্তারা সেই আইনই বাস্তবায়ন করছেন। তবে ক্ষুদ্র ও প্রান্তিক সঞ্চয়কারীদের স্বার্থে এমআরএ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানালে বিষয়টি এনবিআর বিবেচনা করতে পারে।
এদিকে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ক্ষুদ্র সঞ্চয়কারীদের সুদের ওপর এ ধরনের উৎসে কর প্রযোজ্য হওয়া উচিত নয়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় বিষয়টি নিয়ে দ্রুত সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবে এমআরএ।
#dhakatoday
3 days ago (edited) | [YT] | 2
View 0 replies
Dhaka Today
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট শেয়ার করার অভিযোগে সৌদি আরবের আদালতে মৃ'ত্যুদণ্ডের মুখে পড়েছেন শ্রীলঙ্কার এক তামিল যুবক। শিবারাসা অনোজন নামের ওই যুবক মাত্র নয় মাস আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। শ্রীলঙ্কার নারপিট্টিমুনাই এলাকার বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে আনীত অভিযোগের সূত্রপাত হয় মূলত শ্রীলঙ্কার একটি অনলাইনভিত্তিক ধর্মীয় বিতর্কের জেরে।
অভিযোগ রয়েছে, অনোজন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পবিত্র কাবা শরিফকে একটি মন্দির হিসেবে ফুটিয়ে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন এবং মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছিলেন। পরবর্তীতে অত্যন্ত সংবেদনশীল ওই পোস্টটি আরবি ভাষায় অনুবাদ করে সরাসরি সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয়।
জানা যায়, শ্রীলঙ্কার কাতারাগামায় হিন্দু তীর্থযাত্রার সময় তীর্থযাত্রীদের সঙ্গে থাকা একটি কুকুরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ও মুসলিম ব্যবহারকারীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ওই মন্তব্যের ঘটনা ঘটেছিল। আদালতে শুনানিকালে অনোজন আত্মপক্ষ সমর্থন করে জানান যে, তিনি পোস্টটি প্রকাশের মাত্র দশ মিনিটের মধ্যেই নিজ দায়িত্বে তা মুছে ফেলেছিলেন। তাঁর নিয়োজিত আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করে জানান যে, সামাজিক মাধ্যমের উত্তপ্ত বিতর্কের জেরে আবেগের বশে ওই মন্তব্য চলে এসেছিল এবং ইসলাম ধর্ম কিংবা মহানবী (সা.)-কে অবমাননা করার বিন্দুমাত্র কোনো দুর্ভিসন্ধি তাঁর ছিল না।
প্রাথমিক বিচারিক প্রক্রিয়ায় সৌদি আরবের আল–আহসা ফৌজদারি আদালত সাইবার অপরাধবিরোধী কঠোর আইনের আওতায় অনোজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ত্রিশ লাখ সৌদি রিয়াল অর্থদণ্ড প্রদান করেছিলেন। কিন্তু এই রায়ের বিরুদ্ধে অনোজন উচ্চ আদালতে আপিল করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলিরাও শরিয়াহ আইনের আওতায় আরও কঠোর শাস্তির দাবি জানিয়ে আপিল দায়ের করেন। পরবর্তীতে আদালত রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করায় তাঁর প্রাথমিক সাজা বাড়িয়ে সরাসরি মৃত্যুদণ্ডে উন্নীত করা হয়।
এই চরম সংকটময় পরিস্থিতিতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ দেশটির পার্লামেন্টকে জানিয়েছেন যে, উপস্পিকারের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল খুব শীঘ্রই সৌদি আরব সফর করবে। ওই প্রতিনিধিদলটি শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সৌদি বাদশাহর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদনপত্র পেশ করবেন। এছাড়া সৌদি আরবে অনোজনের আইনি লড়াই পরিচালনার সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি ইতিপূর্বে অনোজনের পরিবার যে অর্থ খরচ করেছে, সরকার তাও ফেরত দেবে।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত দেশটির দূতাবাসের মাধ্যমে পুরো আইনি প্রক্রিয়াটি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। ইতিমধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে তাঁর সচিবালয়ে অনেম্বরের হৃতচেতন বাবা–মায়ের সঙ্গে স্বয়ং সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা দিয়েছেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন যে, অনোজনকে আইনি উপায়ে রক্ষা করতে এবং ক্ষমা পাওয়ার উপযোগী করতে সরকার সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। এই আইনি লড়াইয়ে সহায়তার জন্য বিশিষ্ট আইনজীবী প্রেসিডেন্টস কাউন্সেল উপুল কুমারাপেরুমা ও ফাইজার মুস্তাফা আইনি সহায়তা দিতে সম্মত হয়েছেন।
এদিকে শ্রীলঙ্কার পাঁচটি শীর্ষস্থানীয় গণমাধ্যম সংগঠন যৌথভাবে সৌদি নেতৃত্বের প্রতি মানবিক কারণে অনোজনকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে। ফ্রি মিডিয়া মুভমেন্ট, সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া, শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, তামিল মিডিয়া অ্যালায়েন্স এবং শ্রীলঙ্কা মুসলিম মিডিয়া ফোরামের যৌথ বিবৃতিতে সৌদি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের পাশাপাশি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই যুবকের প্রাণভিক্ষা চাওয়া হয়েছে।
(সূত্র: মুসলিম মিরর)
#dhakatoday
1 week ago | [YT] | 78
View 8 replies
Dhaka Today
শান্তির মঞ্চে দাঁড়িয়ে অশান্তির বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প
1 week ago | [YT] | 0
View 0 replies
Dhaka Today
অবিবাহিত বা একা থাকা মানুষদের নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর প্রত্যয় নিয়ে আজ পালিত হচ্ছে ‘সিঙ্গেল দিবস’। একসময় একা থাকাকে এক ধরনের হীনম্মন্যতা বা নেতিবাচক হিসেবে দেখা হলেও, বর্তমান সময়ে দিনটি আত্মোপলব্ধি, নিজের যত্ন এবং ব্যক্তি স্বাধীনতা উদযাপনের একটি বিশেষ উপলক্ষ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কারেন রিড নামের এক ব্যক্তির হাত ধরে এই দিবসের প্রচলন শুরু হয়েছিল। শুরুর দিকে পহেলা জানুয়ারি দিনটি পালনের রেওয়াজ থাকলেও, ২০১৭ সাল থেকে সুনির্দিষ্টভাবে ২৩ সেপ্টেম্বরকে ‘সিঙ্গেল দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত একা থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং মানসিক অবসাদ দূর করে জীবনকে ইতিবাচকভাবে উপভোগ করাই এই দিবসটির মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, সিঙ্গেল থাকার সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো নিজের কেরিয়ার, পছন্দ এবং মানসিক শান্তির পেছনে পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ তৈরি হয়। নিজেকে ভালোবাসা এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণ হয়ে উঠতে পারেন।
অন্যদিকে, বিশ্বে সিঙ্গেল দিবসের আরেকটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যা মূলত চীনে সূত্রপাত হয়েছিল। নানজিং বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী ১৯৯০-এর দশকে একা থাকা মানুষদের জন্য ১১ নভেম্বর তারিখটিকে বেছে নেন। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, ১১ নভেম্বরের সংখ্যাটিতে চারটি ‘১’ রয়েছে, যা চারজন একক ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণাটি চীনের মূলধারার সংস্কৃতিতে পরিণত হয় এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং উৎসবেও রূপ নিয়েছে। তবে চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ১১ নভেম্বরের পাশাপাশি আজকের এই দিনেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
(সূত্র: ডেজ অব দ্য ইয়ার)
#dhakatoday
1 week ago | [YT] | 9
View 1 reply
Dhaka Today
বিস্তারিত দেখুন: https://youtu.be/W13WJnPeFQM
1 week ago | [YT] | 26
View 1 reply
Load more