The Sonargaon University (SU) is one of the Bangladesh’s preeminent private university, approved by University Grants Commission (UGC) of Bangladesh and Bangladesh Government (GoB) and has been sponsored by Sonargaon University (SU) Trust. The Trust is registered, non-political, non-profit voluntary organization. The members of SU Trust are mostly eminent entrepreneur from academic arena, felt the need for a private university to bring quality education within the reach of students with modest economic means. The quality of our teaching and learning is underpinned by the best staff: student ratios. Our professors teach at every level as well as are engaged in ground-breaking research. Our work is audited regularly by the University Grants Commission (UGC) of Bangladesh and we have been supported by a strong Academic Advisory Council.
Sonargaon University
সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ ইব্রাহিম খলিল এখন গ্রিসের ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি অব এথেন্সে (এনটিইউএ) কম্পিউটেশনাল মেকানিক্স বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়ন করছেন।
পড়াশোনার পাশাপাশি তিনি এথেন্সে খাদ্যশিল্পের যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনক্স মার (Inox Mar) এ মেকানিক হিসেবে কর্মরত। সেখানে তিনি প্রকৌশল নকশা অনুযায়ী যন্ত্র নির্মাণে সহায়তা করছেন। বাংলাদেশের শিল্পখাতে প্রায় এক দশকের কর্মঅভিজ্ঞতা ও এসইউর একাডেমিক ভিত্তি তাঁর এই পথচলার শক্ত ভিত্তি।
তাঁর এই অর্জন আমাদের গর্বিত করেছে। ভবিষ্যৎ পথচলার জন্য রইল শুভকামনা।
#SonargaonUniversity #SU #AlumniSpotlight #WeWillRiseUp #WeWillShine
8 hours ago | [YT] | 0
View 0 replies
Sonargaon University
সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) Fall ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পথে।
উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে চাইলে এখনই সঠিক সময়। এসইউ আপনাকে দিচ্ছে একটি পরিপূর্ণ শিক্ষা পরিবেশ, যেখানে পাঠ্যক্রমের পাশাপাশি গড়ে ওঠে আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও ভবিষ্যতের প্রস্তুতি।
আপনার পরবর্তী অধ্যায় শুরু হোক এখান থেকেই। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে এসইউ পরিবারের অংশ হোন।
#SonargaonUniversity #SU #Admission #Fall2026 #WeWillRiseUp #WeWillShine
21 hours ago | [YT] | 1
View 0 replies
Sonargaon University
সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে সেমিনার “Sustainable Solutions to Traffic Congestion in Dhaka City”।
এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক। সেমিনারের মূল ভাবনা স্মার্টার ট্রান্সপোর্ট, সেইফার রোডস ও একটি উন্নত ঢাকা গড়া। যানজট নিরসনের প্রকৌশলগত ও টেকসই পথ নিয়ে সেখানে আলোচনা হবে।
তারিখ: ২৮ অক্টোবর ২০২৬, বুধবার
সময়: বিকেল ৩:০০টা
স্থান: অডিটোরিয়াম, সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ), ১৪৭/আই, গ্রিন রোড, পান্থপথ, ঢাকা-১২১৫
#SonargaonUniversity #SU #CivilEngineering #Seminar #DhakaTraffic #WeWillRiseUp #WeWillShin
1 day ago | [YT] | 2
View 0 replies
Sonargaon University
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বিউটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক এবং সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) একাডেমিক কাউন্সিলের সদস্য ড. মো. মনজুর রহমান খানের মৃত্যুতে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত।
তাঁর প্রয়াণে শিক্ষাঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
#SonargaonUniversity #SU #Condolence
1 day ago | [YT] | 2
View 0 replies
Sonargaon University
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) সকল কার্যক্রম বন্ধ থাকবে।
২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার থেকে ইউনিভার্সিটির সকল কার্যক্রম যথারীতি চলবে।
সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
#SonargaonUniversity #SU #Notice #DurgaPuja2026
4 days ago | [YT] | 5
View 0 replies
Sonargaon University
গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের জন্য দেশের প্রথম মোটিভেশনাল পাবলিক স্পিকিং সেশন “INSPIRATION”-এ অংশগ্রহণ করছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং টেক্সটাইল ও ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন সেগমেন্ট। শিল্পের অভিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে অনুপ্রেরণা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তারিখ: ৩১ অক্টোবর ২০২৬, শনিবার
সময়: সকাল ৯:০০টা থেকে বিকেল ৩:০০টা
স্থান: নূরুল কাদের অডিটোরিয়াম, বিজিএমইএ ভবন, উত্তরা, ঢাকা
আসন সংখ্যা সীমিত। অংশগ্রহণের জন্য নিচের লিংকে রেজিস্ট্রেশন করুন:
forms.gle/uWidaznwYLyNPjQH6
1 week ago | [YT] | 6
View 0 replies
Sonargaon University
আপনার গ্র্যাজুয়েশনের আনন্দ ভাগ করে নিতে চায় সোনারগাঁও ইউনিভার্সিটি।
এই আমন্ত্রণে সাড়া দিতে ৩১ অক্টোবরের মধ্যে ৩য় সমাবর্তনে নিজের অংশগ্রহণ নিশ্চিত করুন। জীবনের এই বিশেষ দিনে পাশে থাকতে আমরা প্রস্তুত।
রেজিস্ট্রেশন করুন: su.edu.bd
#SonargaonUniversity #SU #3rdConvocation #ConvocationRegistration #WeWillRiseUp #WeWillShine
1 week ago | [YT] | 0
View 0 replies
Sonargaon University
৭ অক্টোবর সোনারগাঁও ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার "Fully Funded Doctoral Scholarships in China: Pathways, Processes, and Opportunities for Academics"।
প্রধান অতিথি ছিলেন এডভোকেট উম্মে সালমা, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, সোনারগাঁও ইউনিভার্সিটি। সম্মানিত অতিথি প্রফেসর বুলবুল আহমেদ, উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ট্রেজারার। সভাপতিত্ব করেন মো. শরিফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), সেন্টার ফর রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি (সিআরটিসি), স্বাগত বক্তব্য দেন জনাব আবু হানিফ, সহকারী অধ্যাপক, ব্যবসায় অনুষদ ও অতিরিক্ত পরিচালক, সিআরটিসি। শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
রিসোর্স পার্সন ড. আবিদ হোসেন শাওন (Ph.D., MBA, BBA, LL.B.), রিসার্চ ফ্যাকাল্টি, হুনান ইউনিভার্সিটি, চীন, চীনে ফুল-ফান্ডেড পিএইচডি বৃত্তির সুযোগ ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সিআরটিসি ও গ্লোবাল এড-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান অংশগ্রহণকারীদের জন্য ছিল তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক।
1 week ago | [YT] | 4
View 0 replies
Sonargaon University
সবকিছুর শুরু এখানেই।
নতুন পরিবেশ, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন নিয়ে আপনার উচ্চশিক্ষার যাত্রা হোক সোনারগাঁও ইউনিভার্সিটিতে। আধুনিক ল্যাব, সক্রিয় ক্লাব, ফ্রি বাস আর শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক, নিজেকে গড়ে তোলার সবকিছু একসাথে।
আপনার গল্পের প্রথম অধ্যায় লিখুন আমাদের সাথে।
বিস্তারিত: su.edu.bd
#SonargaonUniversity #SU #YourJourneyBegins #WeWillRiseUp #WeWillShine
1 week ago | [YT] | 3
View 0 replies
Sonargaon University
Here are some things about Sonargaon University you may not have known.
15+ modern labs, 28 clubs, 20+ free buses, a library with 10,000+ books, result-based scholarships, and a network of 21,000+ alumni.
Which one did you not know? Tell us in the comments.
Learn more: su.edu.bd
#SonargaonUniversity #SU #CampusLife #WeWillRiseUp #WeWillShine
1 week ago | [YT] | 3
View 0 replies
Load more