সব গল্পের শেষটা সত্যি হয় না। আবার সব মরীচিকাও মিথ্যে নয়।
শ্রান্ত দিনের শেষে আপনার শান্তির ঠিকানা হোক 'মরীচিকা'। যেখানে রহস্য, রোমাঞ্চ, ভৌতিক, থ্রিলার, ফ্যান্টাসি, মনস্তাত্ত্বিক আর আরো নানা স্বাদের গল্প আপনাকে শোনাই আমরা।
তাহলে আর না ভেবে সাবস্ক্রাইবটা করেই ফেলুন। তারপর হেডফোন কানে দিয়ে চোখ বন্ধ করুন। গল্প নিয়ে তৈরী রয়েছি আমরাও।

Step into a world of Bengali audio stories.
Marichika, a promising YouTube Audiostory Channel, brings you a huge range from spine-chilling horror to mind-bending psychological thrillers and epic fantasy.
We do not copy any other channels i.e. Mirchi Bangla, Midnight Horror Station, Goppo Mir-er Thek, Kahon etc.

P.S.: Marichika always takes permissions of copyrighted products (story, music, pictures etc.). Still if you have any problems or queries with copyright issues and all, please don't give strikes. Contact with us and we will try to take instant action. Mail us for any issue: marichika.official@gmail.com


Marichika

পুজো শেষ বলে মন খারাপ? তাহলে আর কি, আমাদের গল্পের ভাণ্ডার খুলে বসে পড়ুন।
ও হ্যাঁ, শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা নেবেন কিন্তু সক্কলে। আর মনে করে এক হাঁড়ি রসগোল্লা পাঠিয়ে দেবেন। 🤭🙏❤️

3 weeks ago | [YT] | 4

Marichika

ছেলেকে নিয়ে বড় চিন্তিত অম্বালিকা। বছরপাঁচেকের বাচ্চাটা ভুগেই চলেছে ক্রমাগত। কিন্তু এই অসুস্থতা কি স্বাভাবিক? তাহলে অম্বালিকার কেন মনে হয়, কেউ ক্ষতি চায় তার সন্তানের?
আসছে সুরঞ্জনা মুখোপাধ্যায়ের কাহিনি 'মিঙ্গি', দেবীপক্ষের শুরুতে, শুধুমাত্র Marichika-য়।
সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু!

1 month ago | [YT] | 5

Marichika

দেবীপক্ষের শুরুতে Marichika-য় আসছে এক মায়ের গল্প।
আসছে রহস্য আর অলৌকিকতার মিশেলে গড়া এক দুর্দান্ত কাহিনি, সুরঞ্জনা মুখোপাধ্যায়ের কলমে 'মিঙ্গি'।
সাবস্ক্রাইব করে রেখেছেন তো?

1 month ago | [YT] | 4

Marichika

পাঁচ বছরের একটা বাচ্চা ছেলে। তার অসুস্থতার পিছনে কি সত্যিই লুকিয়ে রয়েছে কোনো অলৌকিক কারণ?
Marichika-য় আসছে এক অতিলৌকিক, গা ছমছমে রহস্য গল্প।
নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন!

1 month ago | [YT] | 4

Marichika

আসছে নতুন গল্প।
সাবস্ক্রাইব করে রেখেছেন তো?

1 month ago | [YT] | 1

Marichika

কেন বেছে বেছে অবাঙালিদের সম্পত্তি লুঠ করছে সাতফুটের ওই দানো? কী পরিচয় তার? সত্যিই কি এবার কোনো অলৌকিকের সম্মুখীন হতে চলেছে জয়ন্ত-মানিক?
আসছে হেমেন্দ্রকুমার রায়ের কাহিনি 'অলৌকিক দস্যু', আগামীকাল ঠিক রাত আটটায়।

1 month ago | [YT] | 1

Marichika

কে এই অতিমানব?
আসছে রহস্য ও অ্যাডভেঞ্চারে ঠাসা এক জনপ্রিয় সিরিজের গল্প।
সিরিজের নাম জানা যাবে আগামীকাল।

1 month ago | [YT] | 2

Marichika

জনপ্রিয় এক গোয়েন্দা সিরিজ নিয়ে ফিরছি আমরা। বলুন তো কোন সিরিজের গল্প আসছে এই শনিবার?

1 month ago | [YT] | 5

Marichika

গল্পের লিঙ্ক: https://youtu.be/hzfx_StUOr4
কে এই বৃদ্ধ? সন্তানহারা রুদ্রর কাছে কী চান তিনি?
রণদীপ নন্দীর কাহিনি 'স্মৃতি' শুনেছেন তো? না শুনে থাকলে এখনই শুনে নিন লিঙ্কে ক্লিক করে।

1 month ago | [YT] | 5

Marichika

লিঙ্ক: https://youtu.be/hzfx_StUOr4

ছোট্ট একটা ছেলে ছিল রুদ্রর। ভাগ্যের নিষ্ঠুর খেলায় সে ঝরে গিয়েছে অকালে। সেই চরম দুঃখের স্মৃতি থেকে কীভাবে মুক্তি পাবে রুদ্র? রাতের শহর নিজের বুকে যে রহস্য লুকিয়ে রাখে, তার সন্ধান কি মিলবে?
শুনুন রণদীপ নন্দীর কাহিনি 'স্মৃতি'।

2 months ago | [YT] | 4