এই চ্যানেল একটি ভ্রমণকেন্দ্রীক চ্যানেল। প্রধানত ভারতের বিভিন্ন জায়গার দ্রষ্টব্যস্থানগুলি ঘুরিয়ে দেখানোর পাশাপাশি এই চ্যানেলের তথ্যভিত্তিক ভিডিওগুলিতে আপনি পাবেন সেই জায়গাগুলোর প্রাকৃতিক , সাংস্কৃতিক, ঐতিহাসিক, পৌরাণিক, ধর্মীয় বা অর্থনৈতিক গুরুত্বের একটা প্রাথমিক ধারণা। সেই সাথে পাবেন সেখানে যাওয়া আসা,থাকা খাওয়া বা ঘোরার জন্য ট্রেন, বাস, গাড়ি সহ যাবতীয় পরিবহন ব্যবস্থা ও হোটেল বা ধর্মশালার সুলুকসন্ধান। সঙ্গে পাবেন আপনার ভ্রমণের সম্ভাব্য খরচাপাতির একটা সামগ্রিক ধারণা। তাই যাঁরা নিজেরাই ভ্রমণ পরিকল্পনা করে বেরিয়ে পড়তে চান তাঁদের জন্য তো বটেই এ বাদে যাঁরা ঘরে বসেই মানস ভ্রমণের নির্মল আনন্দ পেতে চান তাঁদের জন্যেও এই চ্যানেলের ভিডিওগুলি উপভোগ্য হবে এই আশা রাখি।
amitava bhattacharjee
সকল দর্শকবন্ধুকে শুভ দীপাবলি ও কালীপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। আত্মদীপের আলো মনের ঘরকে সবসময় আলোকিত করে রাখুক এই কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।
13 hours ago | [YT] | 5
View 4 replies
amitava bhattacharjee
সকল দর্শকবন্ধুকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।
2 weeks ago | [YT] | 12
View 6 replies
amitava bhattacharjee
সকল দর্শকবন্ধুকে দুর্গাপূজা সহ আসন্ন শারদোৎসবের আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আনন্দে থাকুন।
3 weeks ago | [YT] | 12
View 6 replies
amitava bhattacharjee
এটি কোন জায়গার ও কোন মন্দিরের ছবি বলুন তো?
3 weeks ago (edited) | [YT] | 0
View 2 replies
amitava bhattacharjee
নৈনিতাল জেলার কোন লেক সবচেয়ে গভীর?
4 weeks ago | [YT] | 3
View 4 replies
amitava bhattacharjee
https://youtu.be/bv7yh8nON5c
এ বছর পুজোয় যাঁরা নৈনিতালে বেড়াতে যেতে চান তাঁদের জন্য আমাদের চ্যানেলে গতকাল (৪/১০/২৬) নৈনিতাল ভ্রমণ গাইড ভিডিও প্রকাশিত হয়েছে। বর্তমান ভিডিওতে আমরা কলকাতা থেকে ট্রেনে কাঠগোদাম হয়ে নৈনিতালে পৌঁছে সেখানে ৪ রাত থেকে কিভাবে নৈনিতালের দ্রষ্টব্যস্থানগুলি দেখে নেওয়া যায় তা বিস্তারিত তথ্যসহ দেখিয়েছি। সঙ্গে দিয়েছি নৈনিতালে আসা, যাওয়া, থাকা, খাওয়া, বোটিং ও বিভিন্ন এন্ট্রি ফির খরচ সহ নৈনিতাল ভ্রমণের সামগ্রিক খরচ। আশা রাখি ভিডিওটি দর্শকদের নৈনিতাল ভ্রমণে সাহায্য করবে। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
1 month ago | [YT] | 7
View 6 replies
amitava bhattacharjee
https://youtu.be/z0yzJzn1tKI
ভালকি মাচান। পূর্ব বর্ধমানের গুসকরার কাছে এক গভীর অরণ্য। কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টাতেই আপনি এই ঘন সবুজ সুন্দর অরণ্যে পৌঁছে যেতে পারেন। কাটাতে পারেন ১ টা বা ২ টো রাত। সেজন্য এই অরণ্যে রয়েছে একমাত্র গেস্ট হাউস অরণ্য সুন্দরী। কাছেই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন GTS টাওয়ার রয়েছে৷ স্থানীয় মানুষ এটিকে জমিদারদের ভালুক শিকারের মাচা বলে মনে করে৷ ভালুক শিকারের মাচা থেকেই সম্ভবত জায়গাটার নাম হয়েছে ভালকি মাচান। ঘন সবুজ এই অরণ্যের কাছাকাছি রয়েছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের যমুনাদীঘি মৎস্য প্রকল্প ও আম্রপালি গেস্ট হাউস। রয়েছে বর্ধমানের রাজা কীর্তি চন্দ্র নির্মিত রাজস্থানী স্থাপত্যশৈলীতে গড়া চাঁদনি জলটুঙ্গী। এছাড়াও রয়েছে ডোকরা শিল্পীদের গ্রাম দরিয়াপুর। টোটো বা গাড়ি ভাড়া করে এই জায়গাগুলো খুব সহজেই দেখে নেওয়া যায়৷ ৫/৬ জনের দলে গেলে গোটা ট্যুর ইচ্ছে করলে আপনি ২০০০ টাকাতেই সেরে ফেলতে পারবেন। গতকাল (১৩/৯/২০২৬) প্রকাশিত ভিডিওতে আমরা ১ রাত ২ দিনে ভালকি মাচান, চাঁদনি জলটুঙ্গী সহ একটা সপ্তাহান্তিক ভ্রমণের পরিকল্পনা খরচ সহ দেখানোর চেষ্টা করেছি। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
1 month ago (edited) | [YT] | 19
View 5 replies
amitava bhattacharjee
https://youtu.be/JOd-VTU-Sso
কাশ্মীর ভ্রমণের সর্বশেষ পর্ব পহেলগাঁও গতকাল (২২/৮/২০২৬) চ্যানেলে প্রকাশিত হয়েছে। আগ্রহী দর্শকদের উপরের লিঙ্কে ক্লিক করে পর্বটি দেখে নেওয়ার অনুরোধ জানাই।
2 months ago | [YT] | 25
View 2 replies
amitava bhattacharjee
সকল দর্শকবন্ধুকে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জয় হিন্দ। বন্দেমাতরম।
2 months ago | [YT] | 20
View 6 replies
amitava bhattacharjee
কাশ্মীরের কোন শহরকে ' টাউন অব চিনারস ' বলে?
2 months ago | [YT] | 2
View 0 replies
Load more