Trip With Sonali চ্যানেলের about page এ আসার জন্য অসংখ্য ধন্যবাদ।আমি সোনালী, ঘুরতে খুবই ভালোবাসি, কাজের ফাঁকে ছুটি পেলে বেরিয়ে পড়াটাই আমার নেশা। আমার এই চ্যানেলে আপনি পাবেন নানা short tour , long tour এর সন্ধান। আমি আমার দর্শক বন্ধুদের জন্য, তথ্যমূলক travel related content পরিবেশন করি ।
Welcome to Trip With Sonali. I'm Sonali, and I love to travel. Trip With Sonali is a travel vlog. As a travel vlogger, I post informative travel-related content like long tours and short tours.
#tripwithsonali
#travelvlog
If you have any queries, feel free to use the comment box of the appropriate video. Another way to connect with me is the Facebook and Instagram pages. The links are
Facebook: www.facebook.com/tripwithsonaliofficial
Instagram: www.instagram.com/tripwithsonaliofficial
For business purposes, contact me by proper email. My official mailing address is
Email: tripwithsonali@gmail.com
Note: Please do not send any personal queries to this email address.



Trip With Sonali

চারটে দিন কেমন পলকে কেটে গেল! মাকে বিদায় জানানোর মনখারাপ থাকলেও মনে রইল নতুন আশার আলো—"আসছে বছর আবার হবে!"

​সব দুঃখ-গ্লানি মুছে গিয়ে সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে ও শান্তিতে।

​বড়দের জানাই সশ্রদ্ধ প্রণাম, ছোটদের স্নেহাশিস আর বন্ধুদের আন্তরিক ভালোবাসা।

​শুভ বিজয়া! সবাই খুব ভালো থাকুন।

3 weeks ago | [YT] | 2

Trip With Sonali

শরতের শিউলি ঝরা ভোর আর কাশফুলের দোলা মনে করিয়ে দেয় মা দুর্গার আগমনবার্তা। ঢাকের কাঠি আর ধুনুচির সুবাসে ভরে উঠুক আপনার চারপাশ।
​শারদোৎসবের এই পুণ্যলগ্নে আপনার ও আপনার পরিবারের সকলের জীবন আনন্দ, শান্তি, সুস্বাস্থ্য এবং সাফল্যে ভরে উঠুক। মা দুর্গার আশীর্বাদে দূর হোক সমস্ত দুঃখ-কষ্ট, নতুন আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি দিন।
​আপনাকে ও আপনার প্রিয়জনদের জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা।

4 weeks ago | [YT] | 1

Trip With Sonali

মহাপ্রভুর আশীর্বাদ আপনার পরিবারের ওপর সর্বদা বর্ষিত হোক। রথযাত্রার আনন্দময় মুহূর্তগুলো আপনার জীবনে নিয়ে আসুক অফুরন্ত খুশি ও সাফল্য।

3 months ago | [YT] | 4

Trip With Sonali

*********** আন্তর্জাতিক যোগ দিবস **********

প্রতি বছর ২১ জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga) পালিত হয়। যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিনটি উদযাপিত হয়।
২০১৪ সালে রাষ্ট্রসংঘে (United Nations) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন।পরবর্তীতে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ২০১৪ সালের ১১ ডিসেম্বর ২১ জুন তারিখটিকে 'আন্তর্জাতিক যোগ দিবস' হিসেবে ঘোষণা করা হয়।
*****
যোগ কি?
*****

পাঁচ হাজার বছরেরও অধিক প্রাচীন ভারতীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার যেটি সংস্কৃত শব্দ 'যুজ' থেকে উদ্ভূত, যার অর্থ ঐক্যবদ্ধ করা বা সমন্বিত করা। নানাবিধ শ্বাসের প্রক্রিয়া, যোগাসন এবং ধ্যানের মাধ্যমে যোগ শরীরের এবং মনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে। যদিও যোগ সম্পর্কে অনেকেরই ধারণা এটি একটি শারীরিক ব্যায়াম যেখানে জটিল পদ্ধতিতে নানাভাবে শরীরকে মোচড়ানো, ঘোরানো, প্রসারিত করা এবং শ্বাস নেওয়া হয়, প্রকৃতপক্ষে এগুলি মানুষের মন ও আত্মার অসীম সম্ভাবনাকে উদ্ঘাটন করার যে গভীর বিজ্ঞান তার বাহ্যিক দিক মাত্র।
যোগের বিজ্ঞান জীবন ধারণ পদ্ধতির স্বয়ংসম্পূর্ণ একটি সামগ্রিক নির্যাস যেখানে জ্ঞানযোগ অথবা দর্শন, ভক্তিযোগ বা আধ্যাত্মিকতার মাধ্যমে অর্জিত গভীর আনন্দ, কর্মযোগ অথবা পরমানন্দের কার্য এবং রাজযোগ কিংবা মনের সংযমের পথ যুক্ত রয়েছে।
*****
কেন ২১ জুন বেছে নেওয়া হলো?
*****

২১ জুন হল বছরের দীর্ঘতম দিন, যা গ্রীষ্মকালীন অয়নকাল (Summer Solstice) নামেও পরিচিত। ভারতীয় সংস্কৃতিতে এই দিনটি আধ্যাত্মিক অগ্রগতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
#InternationalYogaDay
#nonfollowers
#yoga
#yogalife
#YogaJourney

4 months ago (edited) | [YT] | 2

Trip With Sonali

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক ভয়,
নতুন বছর আনুক নতুন জয়।
মিষ্টি মুখে, ভালোবাসা বুকে,
শুভ নববর্ষ সবার সুখে।"
Chennel এর পক্ষ থেকে সবাইকে নববর্ষ শুভেচ্ছা।

6 months ago | [YT] | 6

Trip With Sonali

বিজয়া দশমী উপলক্ষে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জীবনে আনন্দ, সমৃদ্ধি, সাফল্য লেগে থাকুক।

1 year ago | [YT] | 2

Trip With Sonali

দুর্গা মায়ের আগমনে কাশ ফুলের মেলা ৷ ভালো হোক , সুখের হোক দুর্গা মায়ের পূজা, সকলকে চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।

1 year ago | [YT] | 1

Trip With Sonali

আজ মহালয়ায় দেবীপক্ষের সূচনা। এই আনন্দময় দিনে আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

1 year ago | [YT] | 1