Hi, I'm Biplob Hasan.
A Journalist, Storyteller, and Script Writer passionate about uncovering the truth behind the headlines. Through in-depth political analysis, current affairs, and compelling storytelling, I bring perspectives that inform, challenge, and inspire. My mission is simple: to deliver facts with clarity, context, and credibility.
Welcome to my journey. Subscribe and stay informed.
Biplob Hasan
শৈশব থেকে কৈশোর, ক্রিকেটের প্রতি ভালোবাসা, আবেগ আর অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক নাম, সাকিব আল হাসান।
কত বিকেল, কত উচ্ছ্বাস, কত আনন্দের মুহূর্ত- আপনার খেলা দেখেই ক্রিকেটকে নতুন করে ভালোবেসেছি। সময় বদলেছে, বয়স বেড়েছে, কিন্তু শৈশব-কৈশোরের সেই আইডলের প্রতি ভালোবাসাটা আজও একই রয়ে গেছে।
আপনি আমার বেড়ে ওঠার গল্পের এক অবিচ্ছেদ্য অংশ। শ্রদ্ধা ও ভালোবাসা আওয়ামী লীগের রত্ন সাকিব ভাই।
2 weeks ago | [YT] | 6,238
View 174 replies
Biplob Hasan
কিছু জীবন কেবল জীবন নয় কিছু জীবন হয়ে ওঠে একটি জাতির দীর্ঘ ইতিহাসের অংশ। শেখ হাসিনা তেমনই এক নাম। যে নামের সঙ্গে জড়িয়ে আছে শোকের অন্ধকার, নির্বাসনের নিঃসঙ্গতা, রাজপথের উত্তাপ, সংগ্রামের দীর্ঘ পথ আর বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন।
একদিন যে মেয়েটি হারিয়েছিলেন তার বাবা, মা, ভাইসহ প্রিয়জনদের, সেই মেয়েটিই ব্যক্তিগত শোককে বুকের গভীরে পুঁতে লক্ষ মানুষের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছিলেন। রাজনীতি তার কাছে শুধু ক্ষমতার অলংকার ছিল না, ছিল মানুষের পাশে দাঁড়ানোর দায়, সংগঠনের প্রতি দায়িত্ব, আর প্রতিকূলতার সামনে না-ভাঙার এক অদম্য মানসিকতা।
কত ঝড় গেছে তার ওপর দিয়ে, কত রাত নেমেছে রাজনীতির আকাশে, কতবার পথ হয়েছে কণ্টকাকীর্ণ। তবু তিনি থামেননি। কারণ কিছু মানুষ পথের অপেক্ষা করেন না, তারাই পথ তৈরি করেন। শেখ হাসিনা তেমনি একজন।
আর তার রাজনৈতিক জীবনের আরেকটি অধ্যায় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক। রাজনীতির কঠিন হিসাবের বাইরে একজন নেত্রীর স্নেহময় মুখও তারা দেখেছেন। বিপদের দিনে পাশে থাকার আশ্বাস,
দুঃসময়ে খোঁজ নেওয়ার মমতা, আর হাজারো নেতাকর্মীর প্রতি একটি পরিবারের মতো আগলে রাখার অনুভূতি।
তলাবিহীন ঝুঁড়ির একটি দেশকে বদলে দেওয়া কোনো এক দিনের কাজ নয়। এটি বহু বছরের শ্রম, পরিকল্পনা ও সিদ্ধান্তের ফল। পদ্মা সেতু থেকে মেট্রোরেল, টানেল থেকে স্যাটেলাইট, বিদ্যুতের বিস্তার থেকে ডিজিটাল সংযোগ, নতুন সড়ক থেকে সেতু, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা থেকে অর্থনীতির বিস্তৃত পরিসর; বাংলাদেশের উন্নয়নযাত্রার বহু অধ্যায়েই শেখ হাসিনার নেতৃত্বের ছাপ রয়েছে।
কেউ তার রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করবেন, কেউ তার অর্জনের প্রশংসা করবেন, এটাই গণতন্ত্রের স্বাভাবিক বহুমাত্রিকতা। কিন্তু তার দীর্ঘ রাজনৈতিক পথচলা, তার সংগ্রাম এবং বাংলাদেশের উন্নয়নযাত্রায় তার সময়ের প্রভাব; এসবকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। কারণ ইতিহাস শুধু বিজয়ের গল্প লেখে না, ইতিহাস লেখে সংগ্রামেরও গল্প।
শেখ হাসিনার জীবন তাই আমার কাছে একটি অসমাপ্ত কবিতা; যার প্রতিটি স্তবকে আছে হারানোর বেদনা, প্রতিটি লাইনে আছে সংগ্রাম, প্রতিটি বিরতিতে আছে অপেক্ষা, আর শেষ প্রান্তে জেগে থাকে একটি স্বপ্নের বাংলাদেশ।
আজ শেখ হাসিনার জন্মদিনে শ্রদ্ধা সেই দীর্ঘ পথচলার প্রতি, ভালোবাসা সেই অদম্য সাহসের প্রতি। আর শুভকামনা একজন মানুষের জন্য, যার জীবন বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের নাম।
ইতিহাসের দীর্ঘ নদীতে কিছু নাম সময় পেরিয়েও ঢেউ তুলতে থাকে। বঙ্গবন্ধু কন্যা বাঙালির ইতিহাসের ঢেউ তোলা তেমনই একজন।
শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
1 month ago (edited) | [YT] | 3,520
View 169 replies
Biplob Hasan
টি-২০ ম্যাচ দেখছি, নাকি অনলাইন গেম কিছুক্ষণ বুঝতে পারছিলাম না! আফগানিস্তানের বোলারদের ওপর দিয়ে যেন ঝড় বইয়ে দিলেন অভিষেক শর্মা।
মাত্র ৩০ বলে সেঞ্চুরি! চারদিকে শুধু বাউন্ডারির বৃষ্টি। ব্যাটিংটা এতটাই অবিশ্বাস্য ছিল যে মনে হচ্ছিল গেমে Cheat Code চালু করা হয়েছে!
এমন ব্যাটিং দেখা চোখের শান্তি।
1 month ago | [YT] | 1,308
View 32 replies
Biplob Hasan
জীবন কখনো সরল পথে হাঁটে না, কখনো পাহাড়ের মতো কঠিন, কখনো মেঘের মতো অনিশ্চিত।
যে মানুষটা আজ ভেঙে পড়েছে, কাল হয়তো সেই মানুষটাই সবচেয়ে শক্ত হয়ে দাঁড়াবে।
সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের আসল চেহারাটা প্রকাশ করে। কিছু সম্পর্ক ধরে রাখার জন্য নয়, ছেড়ে দেওয়ার মধ্যেই কখনো কখনো মুক্তি লুকিয়ে থাকে।
সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটাকে হারিয়ে ফেলাই জীবনের সবচেয়ে বড় ভুল। তাই হারানোর ভয় নয়, নিজের কাছে হেরে যাওয়ার ভয় থাকা উচিত।
শেষ পর্যন্ত জীবন মানে- কম পাওয়া নয়, যা পেয়েছি তার মূল্য বুঝে বেঁচে থাকা।
আর একদিন পেছনে ফিরে তাকিয়ে যেন বলতে পারি- জীবনটা নিজের মতো করেই বেঁচেছিলাম।
1 month ago | [YT] | 1,817
View 59 replies
Biplob Hasan
পররাষ্ট্র মন্ত্রনালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের ফেইসবুক পেইজ থেকে কি প্রচার করতে হবে, কি করা যাবেনা সেই বিষয়ে নুন্যতম কমনসেন্স বিএনপি সরকারের নাই!
2 months ago | [YT] | 358
View 22 replies
Biplob Hasan
নিজেদের মধ্যে এত লড়াই, এত বিভাজন-
দিনশেষে দলের কথা, কর্মীর কথা, আমাদের কথা ক'জন ভাবে?
2 months ago | [YT] | 2,665
View 72 replies
Biplob Hasan
ফেইসবুক পেইজের এডমিন এক্সেস উদ্ধার করে দিতে পারবেন কেউ? পেইড কোন এক্সপার্ট আছেন আমার ফলোয়ার লিস্টে?
ফেইসবুক পেইজ যে প্রোফাইল দিয়ে খোলা হয়েছিল সেই প্রোফাইল পারমানেন্ট ডিজেবল! বেক আসার চান্সও নাই। যদি এক্সপার্ট কেউ থাকেন ইনবক্স অথবা কমেন্ট করবেন।
WhatsApp: +85593750747
2 months ago | [YT] | 267
View 5 replies
Biplob Hasan
আমেরিকার হইলো কি? গতকাল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর শ্রীনগরের মাটিতে দাঁড়িয়ে বলেছেন—“Jammu and Kashmir is an important part of India.” ব্যস, এই একটা বাক্যেই পাকিস্তানের হা-হুতাশ শুরু, আর বাংলাদেশি পাকিস্তানি বীজ ও চাইনিজ দালালদের চুলকানিও দেখা যাচ্ছে। কারণ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে এসেছে। সেখানে একজন শীর্ষ মার্কিন কূটনীতিক ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন বক্তব্য দিলে বিষয়টা যে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে খুব বেশি বুদ্ধির দরকার হয় না।
বিষয়টা বুঝতে হলে ১৯৪৭-এ ফিরতে হবে। ব্রিটিশ ভারত ভাগের সময় জম্মু-কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য, যার শাসক ছিলেন মহারাজা হরি সিং। পাকিস্তান-সমর্থিত উপজাতীয় যোদ্ধাদের আক্রমণের পর কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে Instrument of Accession অর্থাৎ অধিভুক্তির দলিলে স্বাক্ষর করেন। অর্থাৎ তৎকালীন জম্মু-কাশ্মীর রাজ্য ভারতের সঙ্গে অধিভুক্ত হয়। পরবর্তী ভারত-পাকিস্তান যুদ্ধ ও যুদ্ধবিরতির ফলে ঐতিহাসিক জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশ বিভিন্ন দেশের নিয়ন্ত্রণে চলে যায়। পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন অংশকে ভারত POK বলে, আর পাকিস্তান সেটিকে “আজাদ কাশ্মীর” বলে। কিন্তু ১৯৪৭ সালে “আজাদ কাশ্মীর” নামে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না—এটা ছিল বৃহত্তর জম্মু-কাশ্মীর রাজ্যেরই অংশ।
ভারতের অবস্থান তাই দীর্ঘদিন ধরেই পরিষ্কার—পুরো ঐতিহাসিক জম্মু-কাশ্মীর ভারতের অংশ এবং পাকিস্তান ও চীনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলও ভারতের দাবি করা ভূখণ্ডের অন্তর্ভুক্ত। অন্যদিকে পাকিস্তান এই অবস্থান প্রত্যাখ্যান করে কাশ্মীরকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ইস্যু হিসেবে তুলে ধরেছে। আর চীনের নিয়ন্ত্রণে রয়েছে বিশেষ করে আকসাই চিন, যা ভারত-চীন সীমান্ত বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফলে কাশ্মীরের বাস্তবতা শুধু ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব নয়; এর সঙ্গে চীনের ভূরাজনৈতিক হিসাবও গভীরভাবে জড়িত।
এখন প্রশ্ন হলো—সার্জিও গোর হঠাৎ এমন কথা বললেন কেন? এখানে কূটনীতির ভাষা খুব গুরুত্বপূর্ণ। তিনি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের হাতে তুলে দেওয়ার কোনো ঘোষণা দেননি, ভারত-চীন সীমান্ত বিরোধেরও কোনো সমাধান দেননি। কিন্তু শ্রীনগরে দাঁড়িয়ে সরাসরি বলেছেন—“Jammu and Kashmir is an important part of India.” একজন মার্কিন রাষ্ট্রদূতের মুখ থেকে এমন বক্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এ কারণেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মার্কিন কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছে।
আর এখানেই আসল খেলাটা। আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী এখন চীন। আর চীনকে মোকাবিলার মার্কিন কৌশলে ভারতের গুরুত্ব গত এক দশকে ব্যাপকভাবে বেড়েছে। ভারত বিশাল অর্থনীতি, বিশাল বাজার, শক্তিশালী সামরিক সক্ষমতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা—চীনের সঙ্গে ভারতের সরাসরি দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে চীনকে ভারসাম্যে রাখার মার্কিন কৌশলে ভারতকে বাদ দেওয়ার সুযোগ আমেরিকার নেই।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে চীনের কৌশলগত সম্পর্ক এখন অনেক গভীর। চীনের অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো প্রকল্প এবং কৌশলগত স্বার্থ পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ককে আরও শক্ত করেছে। ফলে আমেরিকার চোখে পাকিস্তানের আগের সেই কৌশলগত গুরুত্ব আর আগের জায়গায় নেই। বিপরীতে ভারত-আমেরিকার প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা ক্রমেই বাড়ছে।
তাই সার্জিও গোরের বক্তব্যকে শুধু “পাকিস্তানবিরোধী বক্তব্য” হিসেবে দেখলে পুরো ছবিটা দেখা হবে না। এর পেছনে ভারত-আমেরিকার ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক, চীনকে ঘিরে মার্কিন হিসাব এবং দক্ষিণ এশিয়ায় বদলে যাওয়া ভূরাজনৈতিক বাস্তবতা—সবকিছুই কাজ করতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সার্জিও গোর জম্মু-কাশ্মীরের বর্তমান মার্কিন travel advisory অর্থাৎ ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনার কথাও বলেছেন। ভবিষ্যতে যদি এই সতর্কতা শিথিল করা হয়, তাহলে কাশ্মীরের পর্যটন ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য সেটিও ইতিবাচক সংকেত হতে পারে।
তবে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার—কাশ্মীর ভারতের অংশ কি না, সেটা ভারতের রাষ্ট্রীয় অবস্থান। কোনো বিদেশি দেশের স্বীকৃতি ভারতের অস্তিত্বের ভিত্তি নয়। আমেরিকার বক্তব্য ভারতকে কূটনৈতিক সুবিধা দিতে পারে, কিন্তু ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারত নিজেই—তার অর্থনীতি, সামরিক সক্ষমতা, কূটনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় নীতির মাধ্যমে।
তাহলে সার্জিও গোরের বক্তব্যের আসল তাৎপর্য কী?
পাকিস্তানের জন্য—এটা কূটনৈতিক সতর্ক সংকেত।
চীনের জন্য—এটা কৌশলগত বার্তা। আর ভারতের জন্য এটা নিঃসন্দেহে একটি কূটনৈতিক সুবিধা।
আর সবচেয়ে মজার বিষয় হলো—বাংলাদেশে ভারত যা বলছে, কাশ্মীর ইস্যুতেও ভারতীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কথা বলছে আমেরিকা। এখন পাকিস্তানি দালাল আর চাইনিজ দালালদের চুলকানি দেখে মনে হচ্ছে—ডাল মে কুচ কালা হ্যায়!
বুঝলা বাংলাদেশি পাইক্কা-চাইনিজ দালালের দল? খেলাটা কাশ্মীরের চেয়েও অনেক বড়। খেলাটা চীনকে ঘিরে নতুন বিশ্ব রাজনীতির!
2 months ago | [YT] | 441
View 43 replies
Biplob Hasan
আজ ১৫ আগস্ট স্বাধীনতার আকাশে উড়ছে তেরঙ্গা,
ইতিহাসের বুকে জেগে উঠছে অগণিত আত্মত্যাগের গাথা। ভারতের প্রতিটি প্রান্তে আজ বাজুক স্বাধীনতার সুর, আনন্দে ভরে উঠুক প্রতিটি হৃদয়, প্রতিটি ঘর।
যে স্বাধীনতার জন্য অসংখ্য প্রাণ লিখেছিল অমর ইতিহাস, সেই স্বাধীনতা হোক শান্তি, সম্প্রীতি আর মানবতার নিঃশ্বাস। ভারতের সকল মানুষকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা স্বাধীনতার এই পবিত্র দিনে।
ভালো থাকুক ভারত, ভালো থাকুক ভারতবাসী,
আর ভারত-বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন হোক আরও দৃঢ় ও অটুট।
স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇮🇳
2 months ago | [YT] | 1,133
View 47 replies
Biplob Hasan
আকাশের মেঘ সেদিন অঝোর ধারায় কেঁদেছিল, বাতাস বয়ে এনেছিল এক বিষাদময় হাহাকার। পিতা তুমি আজ নেই, কিন্তু এ দেশের প্রতিটি সবুজ ঘাসে, পতাকার লাল বৃত্তে আর বঙ্গোপসাগরের প্রতিটি উত্তাল ঢেউয়ে তোমার বজ্রকণ্ঠ আজও বেঁচে আছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল অকুতোভয় শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
2 months ago | [YT] | 3,394
View 151 replies
Load more