Business Perpous Contact : sbstudio5061@gmail.com 9083305061 Whatsapp Contact.
আমি ভ্রমন প্রিয় মানুষ... এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জনপ্রিয় জায়গা গুলো আপনাদের সামনে নিয়ে আসবো.. চাক্ষুষ ভ্রমণের সাথে সাথেই আপনারাও সেই সব জায়গা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন.
সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন Travel With Suman শেয়ার করবেন, ভ্রমনে বাঙালির বিশ্বজয় এটাই আমার এবং আপনাদের লক্ষ্য হবে এই আশাই রাখি আর ভ্রমণ প্রেমী বাঙালীকে সবচেয়ে কম খরচে আমার চোখে সারা বিশ্ব দেখাবো এই আশা রাখছি।
I am a travel enthusiast ... I will bring you all the popular places of West Bengal and India through this channel .. Along with the visual travel you will also get to know a lot of unknown information about those places.
Stay tuned, I hope this is my and your goal will be the world victory of Bengalis in travel
Mo : 9083305061 (Suman)
Mail ID : sbstudio5061@gmail.com
Travel With Suman
Darjeeling Hotel Pujar Booking.....Open
6 days ago | [YT] | 0
View 0 replies
Travel With Suman
কলকাতা থেকে ভাইজ্যাক (Visakhapatnam) ও আরাকু ভ্যালি (Araku Valley) ভ্রমণের জন্য ৩ রাত ৪ দিনের একটি সম্পূর্ণ এবং সুন্দর ট্যুর প্ল্যান নিচে দেওয়া হলো। সমুদ্র আর পাহাড়ের চমৎকার মেলবন্ধন দেখতে এই রুটটি সেরা।
🚂 যাতায়াত ব্যবস্থা (Kolkata to Vizag & Return)
👉কলকাতা থেকে যাত্রা: রাতের ট্রেনে (যেমন: Coromandel Express, Howrah-SMVB Superfast Express বা Falaknuma Express) রওনা দিয়ে পরদিন সকালে ভাইজ্যাক পৌঁছান।
🗓️ ৩ রাত ৪ দিনের সেরা ট্যুর
দিন ১: ভাইজ্যাক আগমন ও বীচ ট্যুর (Vizag City)
সকাল/দুপুর: ভাইজ্যাক স্টেশনে নেমে হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে নিন।
বিকেল: INS Kursura Submarine Museum & TU-142 Aircraft Museum: এটি আসল সাবমেরিন ও যুদ্ধবিমানের তৈরি মিউজিয়াম, যা ভারতের মধ্যে অনন্য। RK Beach (Ramakrishna Beach): বিকেলে সমুদ্রের পাড়ে হাঁটাচলা ও সূর্যাস্ত দেখা।
রাত: RK Beach-এর কাছে ডিনার করে ভাইজাগে রাত কাটানো (Overnight stay at Vizag)।
দিন ২: পাহাড়ি ভিউ পয়েন্ট, মন্দির ও ওয়াটার স্পোর্টস
1. সকাল: Simhachalam Temple: বিষ্ণু অবতার নৃসিংহদেবের বিখ্যাত ঐতিহাসিক মন্দির দর্শন।
2. Kailasagiri Hill: ক্যাবল কার (Ropeway) বা গাড়ি দিয়ে পাহাড়ে উঠুন। এখান থেকে সমুদ্র ও শহরের প্যানোরামিক ভিউ দেখার দারুণ সুযোগ।
3. দুপুর: Rushikonda Beach: নীল জলের সমুদ্র সৈকত, যেখানে জেট স্কি ও ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারবেন।
4. বিকেল: Dolphin’s Nose & Yarada Beach: ডলফিন নাকের মতো পাহাড় থেকে ভিউ পয়েন্ট ও নিভৃত Yarada Beach ঘুরে দেখুন।
5. রাত: ভাইজ্যাক রাত কাটানো (Overnight stay at Vizag)।
(বিকেল: ভাইজ্যাক শহর থেকে কেনাকাটা আজকের দিনেই আপনারা সেরে নিতে পারেন Jagadamba Center বা স্থানীয় মার্কেটে শপিং (কলমকারী শাড়ি, কাঠের খেলনা বা হস্তশিল্প)।)
দিন ৩: ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি (Vizag to Araku) (টিপ: ট্রেন ধরে আরাকু যাওয়া সবচেয়ে রোমাঞ্চকর, বিশেষ করে Vistadome Coach বুক করতে পারলে পাহাড় ও টানেলের দৃশ্য অসাধারণ লাগে।)
সকাল: ভোরবেলা ট্রেনে বা প্রাইভেট কারে আরাকুর উদ্দেশ্যে রওনা।
(আরাকুর যেসব সাইড সিন গুলোর নিচে দেওয়া রয়েছে সেগুলোর ট্রেনে গিয়েও কিন্তু আপনারা সবকিছুই দেখতে পারবেন।)
1.পথে দর্শনীয় স্থান: Borra Caves (বোরা গুহা): লক্ষ বছরের পুরনো প্রাকৃতিক চুনাপাথরের গুহা। রঙিন আলো দিয়ে সাজানো।
2.Ananthagiri Coffee Plantation & Galikonda Viewpoint: কফি বাগানের সুবাস ও পাহাড়ি ভিউ।
দুপুর/বিকেল (আরাকু পৌঁছে):
3. Araku Tribal Museum: আদিবাসী সংস্কৃতি ও জীবনযাত্রার মিউজিয়াম।4. Padmapuram Gardens: সুন্দর পার্ক ও ট্রি হাউস।
5. Chaparai Waterfalls: পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝরনার জল। খাবার ও সংস্কৃতি: রাতে আরাকুতে বিখ্যাত "Bamboo Chicken" অবশ্যই ট্রাই করবেন এবং স্থানীয় ধিমসা (Dhimsa) নাচ দেখতে পারেন।
সবকিছু দেখে ঘুরে কমপ্লিট করে আরাকু থেকেই বিকেলের ট্রেন ধরে ফিরে আসুন ভাইজ্যাক অর্থাৎ বিশাখাপত্তনম স্টেশন হোটেলে ঢুকে রেস্ট নিয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ুন (Overnight stay at Vizag)।
দিন ৪: আরাকু থেকে ভাইজাগ ফেরত (Return)
1.সকালে ফ্রেশ হয়ে দশটার মধ্যে হোটেল কে চেক আউট করে রিজার্ভ করা গাড়িতে উঠে বসে পড়ুন ব্যাগ পত্র নিয়ে আজ আমাদের ভাইজ্যাক সমস্ত লোকাল সাইট সিন কমপ্লিট করে নিয়ে বিশাখাপত্তন স্টেশনে নামিয়ে দেবে
2. Kailasagiri
বিশাল শিব-পার্বতী মূর্তি
সমুদ্রের অসাধারণ ভিউ
Ropeway/Sea View Point
(তবে এই দর্শনীয় স্থান দর্শন করতে গেলে বেশ কিছুটা টাইম কিন্তু আপনাদের লাগবে। এটা করেও এর আশপাশে অনেক কিছু লোকাল সাইট সিন রয়েছে। ছোটখাটো সেগুলো আপনারা দেখে নিতে পারেন।)
3.ভিমিলি বিচ
4.Natural Arch
5.রুশিকোন্ডা বিচ
6.কোকো এরিনা বিচ
7.YSR ভিড় পয়েন্ট
8.তিন্নেডি পার্ক
9.লুম্বিনী পার্ক
সন্ধ্যা/রাত: স্টেশন গিয়ে কলকাতার উদ্দেশ্যে ফিরতি ট্রেন ধরা।
💡 কিছু দরকারী টিপস (Travel Tips):
থাকার জায়গা: ভাইজ্যাক 3 রাত (RK Beach বা Rushikonda-র কাছে) Vistadome Train Ticket: ভাইজাগ থেকে আরাকু যাওয়ার জন্য ভিস্টাডোম ট্রেনের টিকিট অন্তত ৬০-৯০ দিন আগে IRCTC থেকে বুক করার চেষ্টা করবেন।
খাবার: সাউথ ইন্ডিয়ান খাবারের পাশাপাশি সি-ফুড এবং আরাকুর ব্যাম্বু চিকেন ও অরিজিনাল কফি মিস করবেন না।
👉Sree SKML Beach Guest House Enquiry
Mo : 9110565691,8519932462,9848355131
Auto Driver Mo : 9490076145
আপনারা যদি এই ট্যুর গাইড এর ওপরে সম্পূর্ণ তথ্য সমেত ছোট্ট ছোট্ট পর্বে ভিডিও করা আছে চাইলে আপনার সেগুলো দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে জন্য। আমার চ্যানেলের লিংক দিয়ে রাখলাম নিচে।
Youtebe Channel Link : youtube.com/@travelwithsumansb
Vizag Tour Playlist :
https://www.youtube.com/watch?v=BH95r...
#travel #travelvlogger #vlog #Vaizeg #vizag #vizegtour #AndhraPradesh #vizagdiaries #tourguide #southindian #arakuvalley #araku #arakuvalleytrip #vizagrealestate #travelvlogger #sumantws #travelwithsuman #bestposts
1 week ago | [YT] | 4
View 0 replies
Travel With Suman
সামনের কোন উইকেন্ডে ছুটিতে বেরিয়ে পরো কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে রয়েছে শান্তির ঠিকানা। গভীর সাল জঙ্গলের মধ্যে রাত্রি বাস আর এখানকার নানারকম নিত্য নতুন সব খাবার যা হয়তো আমি আপনি তুমি এই নতুন খাবারের নামটাও শুনিনি। তাহলে চলো গল্পটা লিখেই ফেলি, কলকাতা থেকে সকাল বেলায় যে কোন একটা ট্রেন ধরে পৌঁছে যাও ঝাড়গ্রাম হ্যাঁ, ঠিকই পড়েছ আজ কিন্তু গল্প শোনাবো এক রাত দু দিনের ঝাড়গ্রাম সঙ্গে বেলপাহাড়ি এবং জঙ্গলের মধ্যে রাত্রি বাস সাথে দারুন এক দাদা ভাইয়ের গাড়ির খোঁজ দেব। কলকাতা থেকে ঝাড়গ্রাম আসার জন্য বেস্ট দুটো ট্রেন হাওড়া জংশন থেকে ছাড়ে। বারবিল জনশতাব্দী ও ইস্পাত এক্সপ্রেস কিন্তু সাউথ ইস্টার্ন না আছে টাইম এর দাম না আছে ট্রেনের সময়ের দাম সেসব ভুলে গেলেও একটু ব্রেক জার্নি করেও আসা যায়। হাওড়া থেকে সকালবেলায় খড়্গপুরে পৌঁছে যাও যে কোন একটা লোকাল ট্রেন ধরে, খড়গপুর স্টেশন এর বাইরে খড়গপুর ঝারগ্রাম বাস সার্ভিস রয়েছে সব সময় এক ঘন্টা দশ মিনিট কুড়ি মিনিট টাইম লাগবে পৌঁছে যাও ঝারগ্রাম শহরে। এছাড়াও কলকাতা ধর্মতলা থেকে অনেক বাস রয়েছে সোজাসুজি ঝাড়গ্রাম পৌছানোর জন্য। ঝাড়গ্রাম স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দূরেই রয়েছে আমাদের রাত্রি বাস করার হোমস্টে যার নাম জোনাকি হোমস্টে। একদম গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত পুরো একদম শান্ত পরিবেশ। যেখানে পাখির ডাক জঙ্গলের শালপাতার ঘর্ষণের আওয়াজ আর জোনাকি পোকার আওয়াজ ছাড়া তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না । হোমস্টেতে রুম নিয়ে প্রবেশ কর ফ্রেশ হয়ে সকালের টিফিন করে বেরিয়ে পড়ো ঝাড়গ্রাম লোকাল সাইফন করতে। তারপর ফিরে এসে দুপুরে মধ্যাহ্ন বোঝে তোমাদের জন্য এলাহি ব্যবস্থা থাকবে। এছাড়াও তোমরা তোমাদের মন পছন্দ করেও নিত্য নতুন খাবার অর্ডার দিয়ে যেতে পারো সাইড সিন যাওয়ার সময়। দুপুরের খাবার খেয়ে রুমে বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা বেলায় হোমস্টের মায়াবী একটা রূপ ধারণ করবে যা দেখার পরে এই স্মৃতি সারা জীবন হয়তো মনেই থাকবে। সন্ধ্যার নানা রকম নিত্য নতুন এর খাবার দিয়ে টিফিনটা সেরে নেবে তারপর রাতেও বিভিন্ন মেনু দিয়ে তোমরা খাবার খেতে পারো তোমাদের মন পছন্দ করে । তারপর পরের দিন সকালবেলায় হোমস্টে সকালের টিফিন করে ব্যাক পত্র নিয়ে গাড়িতে বসে পড়ো, সারাদিন বেলপাহাড়ি ভ্রমণ করে বিকেল বেলায় ঝারগ্রাম স্টেশন বা বাস স্ট্যান্ড ঢপ করে দেবে। এই ট্যুরটা তোমরা তোমাদের মত করতে পারো বা আমি যার সঙ্গে ট্যুর করেছি তার সঙ্গে প্যাকেজিং করতে পারো ঝারগ্রাম টু ঝাড়গ্রাম মাথাপিছু মাত্র 1850 টাকায় সঙ্গে থাকা খাওয়া ঝারগ্রাম ও বেলপাহাড়ির সমস্ত সাইট সিন দিয়ে। এছাড়াও এই দাদা ভাইয়ের সঙ্গে গাড়ির জন্য তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যেভাবে চাইবে ঠিক সেভাবেই কিন্তু ট্যুর হয়ে যাবে তোমাদের সুবীর দত্তের জন্য কন্টাক্ট নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম। বা ঝাড়্গ্রাম বেলপাহাড়ির ওপরে তথ্য সমেত ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আমার এই পেজে ও ইউটিউব চ্যানেলে (Travel With Suman) তবে আমি কিছু লাইভ আপডেট এই পেজে দিয়ে রেখেছি অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারো এরকম লাইভ আপডেট পাওয়ার জন্য।
ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণের আমার অভিজ্ঞতা দারুন ছিল তবে যাকে ধন্যবাদ না জানালেই হয়তো অনেক কম হবে আমাদের এই ভ্রমণটা আরো সুন্দর করে দিয়েছিল অভিজিৎদা (Maa Guptomoni Tour & Travel) কর্ণধর যার সঙ্গে আমরা এই সমস্ত ট্যুর করেছি উনি এত সুন্দর ভালো মানুষ সেটা হয়তো তোমরা সামনে না থেকে কথা না বললে বুঝতেই পারবে না এই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তোমরা ঘুরতেই পারো বেলপাহাড়ির ঝাড়গ্রাম আরো বিভিন্ন সাইট সিন এর পাশে রয়েছে তোমরা কথা বলে নিতে পারো আশা করি নিরাশ হবে না।
#Jhargram #Belpahari #tourpackages #tourguide #travelvlog #travel #jhargramvlogger #sumantws #WeekendTrip #weekend #dayouting #WestBengal #BengalTour #travelwithsuman #homestay #resort #hotel
Tour- Car-Hotel- Homestay Booking
Mo : 9635322667
FB Link:
www.facebook.com/share/1CZL2pkfbR/
YouTube Channel Link : Travel With Suman
youtube.com/@travelwithsumansb
1 week ago | [YT] | 3
View 0 replies
Travel With Suman
80th Happy Independence Day 2026
1 month ago | [YT] | 3
View 0 replies
Travel With Suman
মেইনপাট ভ্রমণ প্যাকেজ
ছত্তীসগড়ের ছোট্ট শিমলা
🗓️ ২ রাত / ৩ দিনের ট্যুর প্যাকেজ
👉দর্শনীয় স্থানসমূহ
📍 টাইগার পয়েন্ট জলপ্রপাত
📍 আল্ট্রা পানি (উল্টো দিকে জলপ্রবাহ)
📍 জালজালি (কম্পনশীল ভূমি)
📍 সূর্যাস্ত দর্শন স্থান
📍 সুধার বাগিচা (রাজপুরি জলপ্রপাত)
📍 থিন থিনি পাথর
📍 ফিশ পয়েন্ট
📍 তিব্বতি মঠ
📍 আপেল বাগান ও বনভ্রমণ
👉বিস্তারিত ভ্রমণ সূচি
প্রথম দিন: মেইনপাট আগমন
✔️ যাত্রাপথে পিক-আপ ও প্রাতঃরাশ
✔️ ইব নদী (কোটেঘিরা ধাম)
✔️ সুধার বাগিচা (রাজপুরি জলপ্রপাত)
✔️ টাইগার পয়েন্ট জলপ্রপাত ও সূর্যাস্ত দর্শন
✔️ হোটেলে চেক-ইন
✔️ রাত্রিযাপন
👉দ্বিতীয় দিন:
প্রাতঃরাশের পর
✔️ তিব্বতি মঠ দর্শন
✔️ জালজালি পয়েন্ট
✔️ ফিশ পয়েন্ট জলপ্রপাত
✔️ আপেল বাগান
✔️ জলপারি পয়েন্ট
✔️ হোটেলে মধ্যাহ্নভোজন
✔️ থিন থিনি পাথর
✔️ রাত্রিযাপন
👉তৃতীয় দিন:
প্রাতঃরাশের পর
✔️ রামঘর গুহা
✔️ ফেরার পথে মধ্যাহ্নভোজন (নিজ খরচে)
✔️ রেলস্টেশনে পৌঁছে প্রত্যাবর্তন
👉যাত্রার তারিখ
🚆 হাওড়া থেকে হাওড়া
🔹 রওনা: ১৫ আগস্ট ২০২৬
🔹 ফেরা: ১৮ আগস্ট ২০২৬
প্যাকেজে যা যা থাকছে
🏨 ২ রাতের হোটেল থাকা
🍽️ প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন, সন্ধ্যার নাস্তা ও রাতের খাবার
🚗 ব্যক্তিগত গাড়িতে দর্শনীয় স্থান ভ্রমণ
🔥 বনফায়ার (নিজ খরচে)
🛣️ টোল ট্যাক্স
👉প্যাকেজে যা থাকছে না
❌ প্রবেশমূল্য (এন্ট্রি ফি)
❌ ব্যক্তিগত খরচ
❌ উল্লেখ না করা অতিরিক্ত খরচ
❌ ভ্রমণ বিমা
👉প্যাকেজ মূল্য
💰 প্রতি ব্যক্তি মাত্র ₹৭,৮০০/-
📍 যাত্রা শুরু: হাওড়া
🎫 সীমিত আসন উপলব্ধ
📞 যোগাযোগ: 919331008710
82776888432
এই ট্যুরে আমার নিজের থাকার ইচ্ছে রয়েছে যদি তোমাদের ভালোবাসা পাই....... তবে এই প্রথম ছোট্ট একটা ট্রিপ করবো তোমাদের নিয়ে সিট সংখ্যা সীমিত যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি বুকিং করে নেও আর যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারো বা নাম্বারে ফোন করে কথা বলতে পারো। তাহলে তাড়াতাড়ি বুকিং করে ফেলো টিকিট কাটার ব্যাপার রয়েছে.....
2 months ago | [YT] | 4
View 0 replies
Travel With Suman
জয় জগন্নাথ পুরীতে See view হোটেল ও প্রত্যেকটি রুম থেকেই ভিউ পায়ে হেঁটে মন্দির ডিলাক্স ক্যাটাগরির রুম লিফটের ব্যবস্থা 😱🔥 অল্প খরচে এত সুন্দর হোটেলে রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 1000 টাকায় যেখানে সারা বছর প্রায় একই প্রাইস থাকে.. কিছু টাইমের জন্য চেঞ্জ হয় তবে এই হোটেলের সমস্ত তথ্য সমেত ভিডিও চলে এসেছে আমার ইউটিউব চ্যানেল 👉 Travel With Suman
Video Link : https://youtu.be/6ChmtGoNWzQ
#sumantws #tours #travelblogger #hotel #puri #puribeach #tourguide #PuriDham
Booking Mo: 9348359060
6 months ago | [YT] | 6
View 0 replies
Travel With Suman
মাত্র ৩৯৯৯ টাকায় পেলিং ট্যুর ২ রাত ৩ দিন কয়েকটি পর্বে ভাগ করে নেবো তোমাদের মাঝে তার প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব চলে এসেছে চাইলে দেখে নিতে পারো.........
Video Link EP-01 : https://youtu.be/c1vNmLQrQXs?si=c2Y_S...
EP-2 : https://youtu.be/SYBIRtShGuQ?si=oYc0N...
7 months ago | [YT] | 5
View 0 replies
Travel With Suman
"চুপী / কাষ্ঠশালী/ পূর্বস্থলীর পাখিরালয় "!
( Chupi/ Kasthasali / Purbasthali Pakhiralaya)
👉সম্পূর্ণ তথ্য সমেত ভিডিও লিংক দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারেন👇👇
Video Link : https://youtu.be/C4q4MZ88ONw?si=6DhqR...
------------------------------------------------------------
"পূর্বস্থলীর পাখির চর " ! ভারতে স্থানীয় ও অতিথি পাখির অন্যতম প্রধান ঠিকানা ৷
নির্দিষ্ট প্রজাতির কিছু পাখির নির্দিষ্ট ঋতুতে এক এলাকা থেকে অন্য অঞ্চলে আগমনকে বলে "পাখি
পরিযান" ৷ আর ঐ পাখিদের বলে "পরিযায়ী পাখি" ৷পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এদের পথ চিনিয়ে ( দীর্ঘ
দৈর্ঘ্যের পরিযায়ীদের) একই জায়গায় প্রতিবছর
নিয়ে আসে ৷ অনেক পরবর্তী প্রজন্ম সেখানে হাজির হয় ! বিশ্বের দশ হাজার প্রজাতির পাখির
মধ্যে ১৯% অর্থাৎ ১৮৫৫ রকম পরিযায়ী ৷ দুই
বাংলায় মোটামুটি ৭০০ ধরনের পাখি আছে ৷ এরমধ্যে ৩২০-৩৩০ রকম পরিযায়ী ৷ একেকটি
পরিযায়ী পাখির একটানা ওড়ার ক্ষমতা বিমানকে
হার মানায় ৷ যেমন আমাদের এই পাখিরালয়ে আসা স্নাইপ প্রজাতির " কাদা খোঁচা" পাখি এখানে
কিছুটা কম দূরত্ব হলেও যখন সাইবেরিয়া থেকে
উষ্ণতার জন্য পূর্ব অস্ট্রেলিয়া ও তাসমানিয়াতে আসে কোন বিরতি ছাড়া পাঁচ হাজার কিমি পর্যন্ত
উড়ে যায় ! কাদাখোঁচারা জলচর হলেও সাগরে বা নদীতে না থেকে জলাশয়ের ধারে বিচরণ করে ৷ বাংলায় আসা আরেক পাখি "সোনা
বাটান"( প্যাসিফিক গোল্ডেন প্লোভার) চার হাজার
কিমির সুবৃহৎ প্রশান্ত মহাসাগর পেরিয়ে হাওয়াই দ্বীপে যায় ৷ তাদেরও এখানে দেখা মেলে ৷ একরকম "কাঠঠোকরা" আসে এখানে ও দক্ষিণ
ভারতে ( দক্ষিণ ভারত যেতে ২৫০০ কিমি পাড়ি
দেয়)৷ তবে, ডিম পাড়ে হিমালয় অঞ্চলে গিয়ে ৷
ফারাক্কা হওয়ার পর পূর্বস্থলী , চুপী ও কাষ্ঠশালীর বিস্তীর্ণ এলাকার গঙ্গার মূল স্রোত সরে গিয়ে ছাড়ি গঙ্গায় পরিণত হয় ৷ গঙ্গা পরিণত হয় জলজ জঙ্গলে ৷ যা পাখির খাবার ৷এখানে শ্যাওলা সহ নানা জলজ খাবারের জন্য আসতে শুরু করে দেশী পাখির সঙ্গে শীতকালের অতিথি বিদেশী পাখিরা ৷ এটি মনে হয় পশ্চিমবঙ্গের একমাত্র অশ্বক্ষুরাকৃতির হ্রদ ৷ উত্তর মেরু , সাইবেরিয়া , ইউরোপ ও মধ্য এশিয়ার তীব্র শীত থেকে বাঁচতে ও খাবারের খোঁজে ৷ আসে নির্দিষ্ট " সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে " দিয়ে ৷ ভারতে আসা ৩৭০ টি পরিযায়ী পাখির মধ্যে ৩১০টি জলাশয় কেন্দ্রিক ৷ এর মধ্যে ১৭০ রকমের পাখি আসে মধ্য এশিয়া থেকে ৷ ভারতের রাজস্থান দক্ষিণ ভারত থেকে পশ্চিমবঙ্গ , বাংলাদেশ , মায়ানমার , ভিয়েৎনাম সহ ইন্দোচীন , ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ৷ আমি দক্ষিণ ভারতে , রাজস্থানের ভরতপুরে , এবাংলার সাঁত্রাগাছি , কুলীক , পুরুলিয়ার সাহেববাঁধ ,কুচবিহারের সাগরদীঘি , চুপী এবং বাংলাদেশের ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , থেকে বাইক্কা বিল ও সিলেটের হাকালুকি হাওড় ঘুরে পাখি দেখেছি ৷ আমাদের চুপী -কাষ্ঠশালীর পাখিরালয় কারো চেয়ে কম নয় ৷ এখানে ৬৯ প্রজাতির পাখির মধ্যে ২৫ প্রজাতির হাঁস জাতীয় পাখি দেখা যায় ৷
এসেছে" শীত" ৷ এসেছে আমাদের এখানে
দেশী- বিদেশী পরিযায়ী পাখির দল বেঁধে ৷ এবারে
এখানে দরকার এই সব পাখির মিউজিয়াম ৷
" পূর্বস্থলী / চুপীর চর/ কাষ্ঠশালীর পাখিরালয় " এর নাম বিগত কয়েক বছরে সারা ভারতে ছড়িয়ে পড়েছে ৷
বিগত কয়েকবছরে সারা ভারতে ছড়িয়ে পড়েছে ৷
পাখি দেখা , দাঁড়টানা নৌকা ভ্রমণ , বনভোজন ছাড়াও রয়েছে থাকার ভালো ব্যবস্থা ৷ ফুলের বাগানও মনোরম ৷ রাঙা মুড়ি ( পোর্চাড) , খুন্তে বক ( শোভেলার ) , চখাচখি ( ব্রাহ্মণী হাঁস ) , বড় সরাল , মেটে মাথা টিটি , সাদা বক , খয়েরি বক , কালো কূট ( কমন কূট) , চিত্রা ক্রেক ( স্পটেড ক্রেক ) , জলছড়ি রেইন ,
বড় ও ছোট পানকৌড়ি , সরাল , শঙ্খচিল , ডাহুক ,
পাতি কূট , পান মুরগী , রাঙা চ্যাগা , জলপিপি , বড় খোঁপা ডুবুড়ি , ধলাবেলে হাঁস , টিকী হাঁস , সিথী হাঁস , পিপি , রেড ক্রেশ্টেড পোর্চাড , পার্পেল শ্যাম্পেন , লেজার উইশিলিং ডাক , জাকানা ,পানডুবি ( ড্যাবচিক) , মেটে হাঁস ( স্পট বিল ডাক , কাদাখোঁচা , জলপায়রা , মাছরাঙা ইত্যাদি হরেক দেশী বিদেশী পাখি ৷
৷ স্থানীর কটন টিল বা বালিহাঁস ,শামুকখোল , পানকৌড়ি , মাছরাঙার সাথে ভীড় জমাতে শুরু করে সুদূর সাইবেরিয়া , তিব্বত , হিমালয় থেকে আসা শীতকালীন পরিযায়ী পাখির দল ৷ যার সংখ্যা ও বিভিন্নতায় পশ্চিমবঙ্গে অন্যতম প্রথম সারিতে ৷ হাওড়া বা ব্যান্ডেল বা শিয়ালদহ থেকে কাটোয়া গামী ট্রেনে চেপে "পূর্বস্থলী " স্টেশনে নেমে টোটো বা ভ্যানোয় সহজে চলে আসা যায় ৷ এখানে থাকা , খাওয়া ও বনভোজনের সুব্যবস্থা আছে ৷ দেখে যান সরাল বা হুইসলিং টিল , পিনটেল , শোভেলার , কমন পোর্চাড , সবচেয়ে সুন্দর রেড ক্রেস্টেড পোচার্ড , খুন্তেবক বা স্পূনবিল , সাদা কাক বা গ্রে হেরন , ডাহুক , চটক( Fky catchers)
চখাচখি, লাল ঘুঘু , রাঙ্গামুড়ি , খঞ্জনা( Wagtails), লার্জ ইগ্রেট , সিঁদুর মাথা উইজিয়ন , গাডওয়াল , কূট , পানডুবি বা ড্যাবচিকের মত হরেক পাখি ! ২০২২থেকে একরকম নতুন পাখিও এখানে আসছে ৷ নৌকায় ঘুরে পাখি দেখার আস্বাদ নিতে নিতে মাঝিদের কাছেই চিনে নিন বিভিন্ন পাখির নাম ও গোত্র ! ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কাছে পাখির স্বর্গ এই পক্ষীনিবাস ৷ অতিথি পাখিরা ক্ষেতের ফসলের কিছু ক্ষতি করে বলে ও মাংসের লোভে আগে মারা হত ৷ কয়েক বছর এখানে তা হয়না ৷ বরং এদের মল জৈব সার হয়ে এবং বীজ মলত্যাগের মাধ্যমে ফেলে ফসল বৃদ্ধি করে ৷ কোন কোন বীজ পাখির পরিপাক তন্ত্রের উষ্ণতা পেয়েই অঙ্কুরোদ্গম ঘটায় ৷ চুপীর চরে বনভোজনে মাইক , বাজনা যায় না ৷ যা এদের নিরিবিলিতে সহায়তা করে ৷ তবে, খুব দরকার পানা পরিষ্কার ৷এখান থেকে ঘুরে আসতে পারেন মায়াপুরের ইস্কন মন্দির থেকেও ৷ পূর্বস্থলী দু নম্বর পঞ্চায়েত সমিতি ও বনবিভাগ , সুন্দর , সুন্দর ঘর , ডর্মিটরি , ওয়াচ টাওয়ার সব করে দিয়েছে ৷ রয়েছে বনবীথির পক্ষীপ্রেমিকরা ও থাকার জায়গা , অক্ষয় হোম স্টে( স্যানাল বাড়ী -৯৮৭৪৯১৬৭০৭ ) ,সুজিৎ হাজরা , অলোক পালের হোম স্টে সহ বিভিন্ন বাড়ী ৷পূর্বস্থলী রেল গেটের কাছে ড্রীম ডেসটিনি , পারুলিয়ার শীল ভবন , ভাওয়াল ভবন , স্টেশনের অনতিদূরে মধ্য বাংলা সারস্বত আশ্রমের ভক্ত নিবাসেও থাকার ব্যবস্থা আছে ৷পূর্বস্থলী স্টেশন থেকে মাথাপিছু ২০ টাকা ভাড়ায় এখানে আসা যায় ৷ এখানে রাঁধুনি ও পরিবেশনকারী পাওয়া যায় ৷ তাঁদের বাজার জিনিস দিলে রান্না করে পরিবেশন করে দেয় ৷এখানে রয়েছে তিনটি অস্থায়ী খাবার হোটেল সহ অনেক খাবার দোকান ৷ নিজেরা নৌকায় পাখি দেখে আসা যায়৷ গত ৭ আগস্ট ২০২২ এ এক নৌকাডুবিতে সৌরভ ভট্টাচার্য (৪০) নামের এক পর্যটকের মৃত্যু তথা চার জন ডুবে যাওয়ার পর থেকে মদ্যপান করে নৌকায় চাপা বন্ধ ৷ তিন জন বসছে ৷ লাইফ জ্যাকেট থাকছে ৷ ঘন্টায় ১৫০ টাকা ভাড়ায় নৌকায় পাখি দেখা যায় ৷ স্থানীয় হস্তশিল্পও কেনা যায় ৷থাকা ও ঘোরার জন্য যোগাযোগ করতে পারেন প্রদীপ পারুই (কেয়ার টেকার - ৯৭৩২১৯৬২৭১ ) এর সাথে ৷ নৌকায় ঘোরার জন্য বাপী পারুই ( ৭০০১৭৮০১১৭) মাঝি নিমাই ( ৭৮৯০২৮৫৮৭১) সহ অনেকে রয়েছেন ৷ পাখিরালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত সুন্দর ঘরে থাকতে হলে panchayet tourism , www.chupi.co.in বা purbasthali.com এ বুক করতে পারেন ৷ অনলাইনেই শুধু বুক করা যায় ৷ ৯০৭৩৫৬৫৭২৩ এই নম্বরে সোম থেকে শনি ১১-৬ টা বুকিং নেওয়া হয় ৷ অসাধারন সুন্দর এখানকার পরিবেশ ও বাগান ৷"
"বনবীথি"র - নবীবক্স সেখ( ৯৭৩২১৪২৩৬২) , সঞ্জয় সিংহদের ( ৯৫৬৪৬৪২৬৯৪ )যে কারো সাথে যোগাযোগ করতে পারেন ৷ থাকার জন্য চুপিতে সান্যাল বাবুর , অলোক পালের এবং কাষ্ঠশালীতে সুজিৎ হাজরার ও সেন্টু বিশ্বাসের গেস্ট হাউসে থাকতে পারেন ৷ স্বাদ নিতে পারেন এখানকার খেজুর গুড় ও মিষ্টির ৷
👉সম্পূর্ণ তথ্য সমেত ভিডিও লিংক দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারেন👇👇
Video Link : https://youtu.be/C4q4MZ88ONw?si=6DhqR...
Special Thanks.......
( বিশদে জানতে আমার লেখা "অন্তর্দৃষ্টি" বইটি পড়ুন ও পড়ান ৷)
॰॰॰॰॰॰ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় ৷
9732217489
8 months ago (edited) | [YT] | 5
View 0 replies
Travel With Suman
মিনি সুন্দরবন মাত্র ১০৫০ টাকায় থাকা-খাওয়া ও বোটে ঘোড়া কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টায় পৌঁছে যাও সম্পুর্ন্ন তথ্য সমেত ভিডিও চলে এসেছে লিং দেওয়া রইলো দেখে নিও 👇👇👇
https://youtu.be/2kHCgd9TMFo
https://youtu.be/2kHCgd9TMFo
9 months ago | [YT] | 5
View 0 replies
Travel With Suman
কালিম্পং জেলায় আবার এক টুকরো স্বর্গের খোঁজ দারাগাঁও শান্ত নিরিবিলি এক হোমস্টে থাকা খাওয়া সাইটসিন নিয়ে দুর্দান্ত পরিবেশ সব কিছু তথ্য সমেত ভিডিও চলে এসেছে চাইলে দেখে নিতে পারো লিংক দিয়ে রাখলাম👇👇👇
https://youtu.be/UWgfJgs7EX0?si=OyFZl...
https://youtu.be/UWgfJgs7EX0?si=OyFZl...
9 months ago | [YT] | 6
View 0 replies
Load more