The CrossExam is a global talk show and investigative platform where power meets accountability. Hosted by Kazi Mamun, Publisher of BD Digest and Director of the Global Justice Network, the show brings together world leaders, human rights defenders, economists, diplomats, and political thinkers for in-depth conversations on the most pressing issues of our time.
From democracy and development to foreign influence, geopolitics, and justice — The CrossExam examines the forces shaping nations, especially in the Global South. With a special focus on South Asia, the show dives into the real stories behind political shifts, social movements, and global power dynamics.
🎙️ Honest dialogue.
🌍 Global perspective.
⚖️ Unfiltered truth.
Subscribe to join the conversation.
The CrossExam with Kazi Mamun
Stop using AI wrong
6 months ago | [YT] | 1
View 0 replies
The CrossExam with Kazi Mamun
The CrossExam এ নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী ডক্টর শিরীন এবাদি আলোচনা করেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ইসলাম, শেখ হাসিনা, ইউনুস, রোহিঙ্গা ইত্যাদি নানান ইস্যু নিয়ে। দেখুন। অন্যদের দেখার সুযোগ করে দিন। (বাংলা সাবটাইটেল যোগ করা আছে, আমাদেরকে ইংরেজি ফার্সি ভাষান্তর এর সহয়তা করেছেন লন্ডন থেকে মারিয়াম)
কাজী মামুনের সাথে আলোচনাটি ইউটিউবে দেখুন, ইউটিউবের মাধ্যমে সারাদুনিযার মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। মানুষের কাছে পৌছাতে আপনাদের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা। 👇
1 year ago | [YT] | 40
View 0 replies
The CrossExam with Kazi Mamun
পরিবেশ আপা এক কোটি দিয়ে ক্যামেরা কিনে ৩৯ কোটি টাকা খাবে এজন্য হাতিগুলোকে প্রাণ দিতে হলো
1 year ago | [YT] | 43
View 0 replies
The CrossExam with Kazi Mamun
ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, "শেখ মুজিবুর রহমান ছিলেন সেই সময়ের নেতা—যখন পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে পৃথক হয়ে ‘বাংলাদেশ’ নামে নতুন দেশ গড়ে তোলে। তাঁর এই অবদানের জন্য বাংলাদেশিদের চিরকৃতজ্ঞ থাকা উচিত।"
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় কাজী মামুনের উপস্থাপনায় BDDigest: The CrossExam এ অতিথি হিসেবে এসেছিলেন আধুনিক মালয়শিয়ার জনক বিশ্বনেতা ডক্টর মাহাথির মোহাম্মদ।
আলোচনা করেছেন শেখ হাসিনা, বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি, বিশ্ব রাজনীতি ও তার নিজস্ব দর্শন নিয়ে। বাংলা সাবটাইটেলসহ পুরো অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে ইউটিউবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিট, ১৫ই আগস্ট, ২০২৫।
আপনারা চাইলে এখন নোটিফিকেশন সেট করে রাখতে পারেন। গুরত্বপূর্ণ আলোচনা আছে, পোস্টটি শেয়ার করুন।
প্রিমিয়ার হবে এই লিংক এ-
https://www.youtube.com/watch?v=4QWU2...
1 year ago | [YT] | 88
View 2 replies
The CrossExam with Kazi Mamun
তিনি নোবেল বিজয়ী, শান্তির দূত বলে পরিচিত। কিন্তু তার প্রতিষ্ঠানগুলোতে লুকিয়ে আছে কী? উন্নয়নের আড়ালে কোথায় যেন লুকিয়ে আছে #দুর্নীতির এক মহা জাল। আজ আমরা বিশ্লেষণ করবো ড. মুহাম্মদ ইউনূস ও তার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর আর্থিক অনিয়ম, আয়কর ফাঁকি, ও কর্মীদের শোষণের ভয়াবহ তথ্য।
https://www.youtube.com/watch?v=QoR1Y...
1 year ago | [YT] | 94
View 1 reply
The CrossExam with Kazi Mamun
অসাধারণ একটা অনুষ্ঠানের প্রস্তুতি শেষ- তিন জন গুণী শিল্পীকে নিয়ে শিহরণ জাগানো কিছু গান আর স্বাধীনতার গল্প। আমরা ইতিহাস ঐতিহ্য হারিয়ে যেতে দিবো না। লাইভে আসছি ১৪ই ডিসেম্বর রাত ১০টা।
মিস করবেন না আশা করি। কোন কোন গান থাকবে বলেন দেখি মিলে নাকি?
1 year ago | [YT] | 301
View 33 replies
The CrossExam with Kazi Mamun
ইউটিউব শুরু করার আগে জানতাম না এত সিরিয়াস দর্শক আছে ইউটিউবে। ভাবতাম সব মনে হয় পিনাকির দর্শকই! একজন বললেন ভাইয়া আপনার এই ঋণ…ভাই আমি তো আমার রক্তের ঋণই শুধু এ জন্মে শোধ করার চেষ্টা করছি। ১৫ই জুলাই থেকে যখন কথা বলতে শুরু করলাম তখন ১০০টা মন্তব্য হলে ৯৫টা থাকতো গালি এখনো ৯৫টা হয় পজিটিভ ১/২টা হয়তো গালি। বেশিরভাগ সময়ই আপনাদের মন্তব্যর উত্তর দিতে হয়তো সময় পাইনা কিন্তু আপনাদের অনুপ্রেরণা ঠিকই কুড়িয়ে নেই।
যারা আমাদের এই লড়াইয়ে সঙ্গী আছেন, শুধু একটা বিষয় মাথায় রাখবেন দেশমাতৃকার, মানুষের জন্য এমন লড়াইয়ের সুযোগ সবাই পায়না, ঐ চিন্তা করলে আমরা সৌভাগ্যবানই।
আমাদের লড়াইটা দীর্ঘ, পথও সহজ না, ক্রমাগত নিজের উপর, পরিবারের উপর, প্রিয়জনদের উপর হুমকি উপেক্ষাকে কাজ করে যাওয়ার এনার্জি ধরে রাখা সহজ না। ভাবি শুধু আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কথা কী পরিমান সাহস নিয়ে, দেশপ্রেম নিয়ে তারা সুদীর্ঘ লড়াই চালিয়ে গেছেন প্রাণের ভয় উপেক্ষা করে। আমাদের লড়াই সে তুলনায় অনেকটাই সহজ। জয় আমাদের হবেই। জয় বাংলা!
1 year ago | [YT] | 742
View 117 replies
The CrossExam with Kazi Mamun
কবির ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে বিষ্ময়কর কিছু গল্প আর তথ্য পেলাম যা আগে কোথাও কখনো প্রকাশ পায়নি। কবির বিন আনোয়ার, মন্ত্রীপরিষদ সচিব হিসেবে খুব কাছ থেকে দেখেছেন, এবং নেতৃত্বও দিয়েছেন অনেক উন্নয়ন প্রকল্পের।
গত ১৫ বছরের উন্নয়নের ব্যবচ্ছেদ এর নামে দেবপ্রিয়রা সিপিডিকে নিয়ে অন্তর্বর্তী সরকারের টাকায় জোড়াতালি দিয়ে যে শ্বেতপত্র তৈরি করেছে তা নিয়ে ট্রলিং তো হচ্ছেই আমরা বরং উদ্যোক্তা ও অনলাইন এক্টিভিস্ট আরিফ জেবতিক আর বিডি ডাইজেস্ট টিম এর তনয় ইমরোজকে সাথে নিয়ে আলোচনা করি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়ন। আমার সৌভাগ্য তিনজনকে একসাথে আলোচনার টেবিলে আনতে পারে।
আপনারাও আশা করি মিস করবেন না এই লাইভ আড্ডা আর এই মানুষগুলোকে প্রশ্ন করার সুযোগ।
আগাম প্রশ্ন করতে চাইলে এখানে করতে পারেন, বন্ধুদের দাওয়াত দিতে চাইলে এই পোস্ট শেয়ার করতে পারেন।
দেখা হবে ফেসবুক ইউটিউবে, ডিসেম্বরের ৮ তারিখ, রাত ১১টায় (বাংলাদেশ সময়)।
1 year ago | [YT] | 288
View 21 replies
The CrossExam with Kazi Mamun
আজ রাত ১১টায় দেখা হবে। সিলেটে, কোন এক বন্ধু বিয়ের দাওয়াত পেলে আমরা সব বন্ধুরা মিলে যোগ দিতাম। আমাকে নাহার আপু ইনভাইট করেছে, যোগ দিবো এক ঝাঁক তরুণদের নিয়ে, যাদের আপনারা Gen-Z বলে জানেন তাদের। দেখা হচ্ছে আজ রাত ১১টা।
যারা একটু পরে রেসপন্স করার কারণে মিস করেছেন তাদেরকে পরের আরেকটা দাওয়াতে নিয়ে যাবো। চোখ রাখুন আমার ফেইসবুক এবং ইউটিউবে ওয়ালে
1 year ago | [YT] | 234
View 11 replies
The CrossExam with Kazi Mamun
২৪ এর মানচিত্র ছিড়ে খাওয়া শকুনের আদলে বিপিএল এর মাস্কট।
1 year ago | [YT] | 435
View 37 replies
Load more