SAHOJ PAATH

Become a member to show your support!
youtube.com/channel/UCLFHrXaEXanajWb18A7YGcQ/join

1 year ago | [YT] | 1

SAHOJ PAATH

নমস্কার বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং আমিও ভালো আছি.. শীতের পরশ তো পড়েছে তাই সহজ পাঠ চ্যানেল এর পক্ষ থেকে এই প্রথম একটি শীতকালীন পোস্ট রাখলাম তোমাদের সবার জন্য শীতকালীন স্বাস্থ্যসম্মত পালং শাকের স্মুদি (Seasonal Healthy SPINACH SMOOTHIE)

এসো তাহলে একটু জেনে নেওয়া যাক এই জুসের কিছু উপকারিতা:-

পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।
এতে থাকা বেশি মাত্রার ভিটামিন এ, লিম্ফোসাইট বা রক্তের শ্বেত কণিকা দেহকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা করে।

পালং শাকের রসের উপকারিতা:

পালং শাক শরীরের জন্য খুবই উপকারী। পুষ্টিগুণে ভরপুর পালং শাকের রসও বেশ উপকারী। এটি নিয়মিত খেলে শরীরে আয়রনের ঘাটতি দূর হয়। এর পাশাপাশি পালং শাকের রসও চোখের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এর ব্যবহার কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। ওয়েবএমডি-র তথ্য বলছে, পালং শাকের রস খেলে ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। চলুন জেনে নিই পালং শাকের রসের উপকারিতা।

চোখের জন্য উপকারী-

পালং শাক খাওয়া শরীরের অনেক রোগে উপকারী। আপনি যদি আপনার দৃষ্টিশক্তি সুস্থ রাখতে চান, তাহলে প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক বা পালং শাকের জুস অন্তর্ভুক্ত করতে পারেন। পালং শাকে উপস্থিত পুষ্টিগুণ চোখের সমস্যা প্রতিরোধ করে। এতে উপস্থিত ভিটামিন সি ছানি পড়ার ঝুঁকি কমায়। এর পাশাপাশি ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে।

2 years ago (edited) | [YT] | 2