Channel One Bulletin is the official platform dedicated exclusively to the full news bulletins aired on Channel One News — Bangladesh’s first 4K-quality satellite news network. This channel provides viewers with uninterrupted access to Channel One’s complete television bulletins in crystal-clear 4K quality.
The channel features hourly News Bulletins, International Bulletins, National Bulletins, Sports Bulletins, Entertainment Bulletins, Business Bulletins, and other special news segments broadcast on Channel One TV. Viewers can stay updated with the latest national and international developments, current affairs, politics, business, sports, entertainment, and breaking news anytime, anywhere.
Backed by a professional newsroom and experienced journalists, Channel One Bulletin ensures fast, verified, and reliable news coverage with a premium viewing experience. The channel is designed for audiences who want to watch the complete television bulletin exactly as aired on Channel One News.
Channel One Bulletin
6 days ago | [YT] | 8
View 0 replies
Channel One Bulletin
লাল গালিচায় শি জিনপিংকে বরণ করলেন ট্রাম্প
#donaldtrump #xijinping #us #channelonenews
1 month ago | [YT] | 62
View 1 reply
Channel One Bulletin
একাত্তরে জামায়াতের অবস্থান সঠিক ছিল না উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের বিষয়ে ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
#Lawminister #Jamaat #1971 #ChannelOneNews
1 month ago | [YT] | 52
View 4 replies
Channel One Bulletin
জার্মানি যাওয়ার পথে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নিয়েছেন ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টবগায়।
তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
পৌনে এক ঘণ্টার ট্রানজিট শেষে চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হবেন ভূটানের প্রধানমন্ত্রী।
#BhutanPM #Dhaka #Transit #ChannelOneNews
1 month ago (edited) | [YT] | 15
View 0 replies
Channel One Bulletin
ভারতের দিল্লিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে খোলা মাঠে লাশ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে।
এই অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগর এলাকার খোলা মাঠ থেকে কিশোরীর পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা মাঠে পড়ে থাকা মরদেহের অংশ কুকুরকে খুবলে খেতে দেখে পুলিশে খবর দেন।
#Delhi #GangRape #Bodydiscovered #ChannelOneNews
1 month ago | [YT] | 9
View 0 replies
Channel One Bulletin
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, আমি পাকিস্তানকে ঘৃণা করি না। আর মুহাম্মদ আলী জিন্নাহকেও ছোট মনে করি না।
এ সময় জিন্নাহর কর্মময় জীবন নিয়ে আলোচনা করে ফজলুর রহমান বলেন, তার অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই।
#FazlurRahman #Jinnahdebate #ChannelOneNews
1 month ago | [YT] | 9
View 0 replies
Channel One Bulletin
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে ভালো হওয়ায়; বর্তমানে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে।
#DrAZMzahidhossain #Healthcare #ChannelOneNews
1 month ago | [YT] | 23
View 1 reply
Channel One Bulletin
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ২ বছর পার হলেও এখনও বিচার শুরু হয়নি।
দেশজুড়ে সাড়া জাগানো ওই হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। এর মধ্যে ২ আসামি কারাগারে, ৯ জন জামিনে ও বাকি ১৭ জন পালিয়ে বেড়াচ্ছেন।
#DhakaUniversity #Mobviolence #ChannelOneNews
1 month ago | [YT] | 1
View 0 replies
Channel One Bulletin
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ালো জাপানের কেন্দ্রীয় ব্যাংক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১ শতাংশ থেকে ১.২৫ শতাংশ করেছে।
এর ফলে জাপানে সুদের হার ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
#Japan #Bankofjapan #Inflation #ChannelOneNews
1 month ago | [YT] | 1
View 0 replies
Channel One Bulletin
ইরানে অ্যামেরিকার হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সমালোচনা করে বলেন, কয়েক দশক ধরে সংস্থাটি মানবাধিকার বিষয়ে কার্যকর কিছু করতে পারেনি এবং ‘অগুরুত্বপূর্ণ কথাবার্তা’ বলেছে।
তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে একমাত্র ইরানি সরকারই যুদ্ধাপরাধ করেছে।
#Iran #usa #whitehouse #AnnaKelly #ChannelOneNews
1 month ago | [YT] | 2
View 0 replies
Load more