BCS Daily | এনালাইসিস-ভিত্তিক বিসিএস প্রস্তুতি
গাদা গাদা বই পড়েও বিসিএসে সাফল্য কম আসে — কারণ বেশিরভাগ প্রস্তুতিই এনালাইসিস ছাড়া। কোন টপিক থেকে কত প্রশ্ন আসে, কোনটা বারবার ঘুরেফিরে আসে, কোনটা বাদ দেওয়া যায় — এই হিসাবটা না জানলে পরিশ্রমের বড় অংশই নষ্ট হয়।
গতানুগতিকতার বাইরে BCS Daily আপনাকে দেবে প্রিসাইস, ইফেক্টিভ ও স্ট্র্যাটেজিক গাইডলাইন — ৩৫তম থেকে ৫০তম বিসিএস পর্যন্ত প্রশ্ন বিশ্লেষণের ভিত্তিতে।

চ্যানেলে যা পাবেন
▪ সাবজেক্ট-ওয়াইজ প্রশ্ন বিশ্লেষণ
▪ প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার আলাদা স্ট্র্যাটেজি
▪ টপিক-ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার ক্লাস
▪ MCQ সলভ ও trap এনালাইসিস
▪ কারেন্ট অ্যাফেয়ার্স ও ক্যাডার চয়েস গাইডলাইন

চলমান ব্যাচ
▪ Batch Decode — ৫২তম বিসিএস শেষ ৩ মাসের প্রস্তুতি bcsdaily.org/revision/
▪VocabVision bcsdaily.org/vocabvision/

➤ Website bcsdaily.org
➤ Facebook www.facebook.com/bcsdailyofficial
➤ WhatsApp 01873135313 ( wa.me/8801873135313 )


BCS Daily

ভর্তি শুরু হয়েছে

Batch Decode
অনুমানে না, অ্যানালাইসিসে।

শেষ তিন মাসে সিলেবাস নতুন করে পড়া সম্ভব না। আবার পুরনোটা শুধু আরেকবার পড়লেও নম্বর বাড়ে না — কারণ দ্বিতীয়বারও আমরা সেই জায়গাগুলোতেই চোখ বুলিয়ে যাই, যেগুলো আগে থেকেই জানা।
এই সময়ের আসল কাজটা তাই মাপা। কোন সাবজেক্টে নম্বর যাচ্ছে, কোন টপিক জানেন বলে ভুল ভাবছেন, কোন প্রশ্নে আন্দাজে দাগিয়ে নেগেটিভ খাচ্ছেন।
Batch Decode ঠিক এই কাজটার জন্য তৈরি।

১২টি লাইভ অ্যানালাইসিস ক্লাস — প্রতি সাবজেক্টে একটি।

২৩টি পরীক্ষা, সবগুলোতে মেরিট লিস্ট — ডায়াগনস্টিক থেকে পূর্ণাঙ্গ মডেল টেস্ট পর্যন্ত। প্রতিটির পর প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা ও নিজের ভুলের বিশ্লেষণ।

সঙ্গে দুই খণ্ডের Prelims Blueprint।
ক্লাস শুক্র ও মঙ্গল রাত ৯টায়, সবগুলোর রেকর্ডিং থাকবে। শুরু ৭ নভেম্বর, প্রথম ডায়াগনস্টিক টেস্ট দিয়ে।

একটা কথা আগেই পরিষ্কার বলি — এটা রিভিশন ব্যাচ, প্রথম থেকে শেখার ব্যাচ না। যারা সিলেবাস একবার হলেও পড়ে ফেলেছেন এবং এখন গুছিয়ে শেষ করতে চান, ব্যাচটা তাদের জন্য।

রুটিন, পরীক্ষার তালিকা, বইয়ের স্যাম্পল আর ৫ প্রশ্নের ফ্রি ডেমো এক্সাম — সব ওয়েবসাইটে। লিংক কমেন্টে।

#BCSDaily #BatchDecode #৫২তম_বিসিএস #বিসিএস_প্রিলি #প্রিলি_প্রস্তুতি #BCSPreparation

6 hours ago | [YT] | 17

BCS Daily

প্রিলির সম্ভাব্য তারিখ ধরলে হাতে আছে প্রায় তিন মাস।এই তিন মাসে আমরা বেশিরভাগই একটা কাজ করতে চাই: পুরো বই আবার প্রথম পাতা থেকে পড়া। অথচ শেষ তিন মাসের কাজ আর প্রথম তিন মাসের কাজ এক না।

প্রথম দিকে প্রশ্ন ছিল "কী পড়ব"। এখন প্রশ্ন হলো "কোন নম্বরগুলো আমি এখনো হারাচ্ছি, আর সেগুলো কোথায়"।

এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই আজ থেকে শুরু হচ্ছে Batch Decode। তিন মাসটা এখানে তিনটা ধাপে ভাগ করা।

১। Identify (৭ থেকে ২১ নভেম্বর): তিনটা ডায়াগনস্টিক টেস্ট, প্রতি শনিবার একটা। ক্লাস শুরুর আগেই জেনে নিবেন আপনার স্ট্রং আর উইক জোন কোথায়।

২। Decode (২০ নভেম্বর থেকে ১ জানুয়ারি): ১২টা বিষয়ে ১২টা অ্যানালাইসিস ক্লাস, আর প্রতিটা ক্লাসের তিন দিন পর সেই বিষয়ের পরীক্ষা।

৩। Rehearsal (৪ থেকে ২৫ জানুয়ারি): তিনটা কম্বাইন্ড টেস্ট আর চারটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট। শেষ দুটো মডেল টেস্টের আগে প্রত্যেকের নিজের ভুল থেকে বানানো একটা Customised পরীক্ষা।

ধাপগুলোর সিরিয়ালটাই আসল কথা। আগে নিজের অবস্থান মাপা, তারপর সেই অনুযায়ী পড়া, শেষে আসল পরীক্ষার মহড়া। উল্টো দিক থেকে করলে, মানে আগে সব পড়ে শেষে পরীক্ষা দিলে, দুর্বল জায়গাটা ধরা পড়ে এমন সময়ে, যখন আর ঠিক করার সময় থাকে না।

তাই যারা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, আর শেষ তিন মাসে পুরো প্রস্তুতিটা একবার গুছিয়ে নিতে চান, Batch Decode আপনার জন্যে।

কতটুকু পড়া হয়েছে, সেটা এখানে বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হলো, বাকি তিন মাস কোন প্ল্যানে চলবেন। প্ল্যান ছাড়া তিন মাস খুব দ্রুত চলে যায়। প্ল্যান থাকলে এই তিন মাসেই প্রস্তুতিটা পরীক্ষার হলের জন্যে রেডি হয়ে যায়, ইনশা আল্লাহ।

নিজে নিজে প্রস্তুতি নিলেও তিন মাসটা এভাবেই ভাগ করে ফেলুন। প্রথম তিন সপ্তাহ শুধু নিজের দুর্বলতা খোঁজা, তারপর বিষয় ধরে কাজ, আর শেষ চার সপ্তাহ পূর্ণাঙ্গ পরীক্ষা।

⚠️ Batch Decode এর প্রথম ডায়াগনস্টিক টেস্ট ৭ নভেম্বর, শনিবার। যেহেতু হার্ডকপি বই কুরিয়ারে পাঠানোর বিষয় আছে, তাই দ্রুত ভর্তি হয়ে নিজের আসন নিশ্চিত করুন।

সবার জন্যে অফুরান ভালোবাসা ও শুভকামনা 💙

10 hours ago (edited) | [YT] | 33

BCS Daily

ক্লান্ত লাগলে পড়া বন্ধ না করে বিষয় বদলান।
অনেক সময় পড়ার ক্লান্তি নয়, একঘেয়েমিই মনোযোগ নষ্ট করে।

শুভ সকাল 💙

21 hours ago | [YT] | 107

BCS Daily

ভ্যাটিকান আর ফিলিস্তিন জাতিসংঘের সদস্য নয়।
দুটোই পর্যবেক্ষক রাষ্ট্র — আলোচনায় থাকতে পারে, ভোট দিতে পারে না।

1 day ago | [YT] | 63

BCS Daily

আজ সাপ্তাহিক পরীক্ষার দিন। পরীক্ষা শেষে আমরা বেশিরভাগই যেটা করি: ভুল উত্তরগুলোর ব্যাখ্যা পড়ি, আর ঠিক উত্তরগুলো পার হয়ে যাই। আজকের পোস্টটা ওই পার হয়ে যাওয়া প্রশ্নগুলো নিয়ে।

কোনটির দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই? (৫০তম বিসিএস)
ক) শৈবাল
খ) ছত্রাক
গ) ভাইরাস
ঘ) ব্যাকটেরিয়া

অনেকে এখানে ভাইরাস দাগাবেন, আর উত্তর ঠিকও হবে। কিন্তু কেন দাগালেন? যদি কারণটা হয় "ভাইরাস তো পুরোপুরি জীবই না, তাই ওর কিছুই থাকার কথা না", তাহলে উত্তরটা ঠিক হলেও বোঝাটা অর্ধেক। আসল ট্র্যাপটা ঘ অপশনে। ব্যাকটেরিয়ার সুগঠিত নিউক্লিয়াস নেই, কিন্তু সাইটোপ্লাজম আছে। তাই প্রশ্নের অর্ধেক শর্ত মেলে, পুরোটা মেলে না। শৈবাল আর ছত্রাকের দুটোই আছে। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দুটোই নেই শুধু ভাইরাসের।

এবার ভাবুন, পরের কোনো বিসিএসে প্রশ্ন এলো: "কোনটির সাইটোপ্লাজম আছে, কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নেই?" যিনি আগের প্রশ্নটা আন্দাজে ঠিক করেছিলেন, তিনি এবার আটকে যাবেন। আর যে ব্যাখ্যাটা পড়েছিল, সে এক সেকেন্ডে ব্যাকটেরিয়া দাগাবে। ঠিক উত্তরের ব্যাখ্যাতেও তাই পরের প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে।

Batch Precision এর সাপ্তাহিক পরীক্ষার পর প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকে, ঠিক আর ভুল দুটোরই। যে প্রশ্ন আন্দাজে ঠিক হয়েছে বা পরে আবার দেখতে চান, তার পাশে একটা ★ দিয়ে রাখা যায়। ব্যাখ্যার ভেতরের গুরুত্বপূর্ণ বাক্যে ট্যাপ করলে সেটা হাইলাইট হয়ে যায়। তারপর "শুধু চিহ্নিত প্রশ্ন ছাপুন" চাপলে পুরো ৫০টা প্রশ্নের দশ পাতার বদলে শুধু চিহ্নিত প্রশ্নগুলো ছাপা হয়। ধরুন ১২টা চিহ্নিত করেছেন, তাহলে ওই তিন পাতাই এই সপ্তাহের রিভিশন।
পরীক্ষার পর ব্যাখ্যা পড়ার সময় তাই শুধু ভুলগুলো দেখবেন না। যে প্রশ্নগুলো ঠিক হয়েছে কিন্তু দাগানোর সময় পুরো নিশ্চিত ছিলেন না, সেগুলোও আলাদা করে খাতায় তুলুন। বিসিএসে নম্বর হারানো অনেক প্রশ্ন আসলে আগের কোনো পরীক্ষায় "ঠিক হয়ে যাওয়া" প্রশ্ন।

⚠️ আজ রাত ৯ টায় লাইভ ক্লাস ২৩ — আন্তর্জাতিক বিষয়াবলী ০৩ ।

সবার জন্যে অফুরান ভালোবাসা ও শুভকামনা 💙

1 day ago | [YT] | 33

BCS Daily

1 day ago | [YT] | 20

BCS Daily

মেধার চেয়ে বড় ভূমিকা রাখে লেগে থাকা।
আজ থামবেন না — এটুকুই আজকের জন্য যথেষ্ট।

শুভ সকাল 💙

1 day ago | [YT] | 88

BCS Daily

২০০ প্রশ্ন, ১২০ মিনিট, মানে প্রতি প্রশ্নে গড়ে ৩৬ সেকেন্ড। হিসাবটা আমরা সবাই জানি। কিন্তু এই গড়টাই পরীক্ষার হলে আমাদের সবচেয়ে বেশি ভুল পথে নিয়ে যায়। কারণ ৩৬ সেকেন্ডে একটা গণিতের প্রশ্ন শেষ হয় না, আর একটা এক লাইনের বিজ্ঞানের প্রশ্নে ৩৬ সেকেন্ড লাগে না।

একটা সম্ভাব্য বাজেট ধরে হিসাব করি চলুন।
১। গাণিতিক যুক্তির ২০টা প্রশ্নে ধরুন প্রতিটায় এক মিনিট: মোট ২০ মিনিট।২। মানসিক দক্ষতার ১৫টা প্রশ্নে ধরুন ৪৫ সেকেন্ড করে: প্রায় ১১ মিনিট।৩। হাতে থাকে প্রায় ৮৯ মিনিট, বাকি ১৬৫টা প্রশ্নের জন্যে। মানে প্রতিটায় ৩২ সেকেন্ডের একটু বেশি।

তার মানে, গণিতে যদি পর্যাপ্ত সময় দিতে চান, তাহলে বাকি সব বিষয়ে আপনাকে গড় ৩৬ সেকেন্ডের চেয়ে দ্রুত হতে হবে। যে বাংলা আর বাংলাদেশ বিষয়াবলিতে "৩৬ সেকেন্ড তো আছেই" ভেবে ধীরে এগোয়, সে শেষ ২০ মিনিটে গিয়ে দেখে গণিতের অংশ পুরোটাই বাকি। যারা আগে প্রিলি দিয়েছেন, তারা জানেন ওই শেষ ২০ মিনিটে হাত কীভাবে কাঁপে।

Batch Precision এর সাপ্তাহিক পরীক্ষার ঘড়িটা এই হিসাব মাথায় রেখে বানানো। প্রতিটা প্রশ্নের সময় ধরা হয় তার বিষয় অনুযায়ী: গণিতে ৫৪ সেকেন্ড, মানসিক দক্ষতায় ৩৬ সেকেন্ড, অন্য সব প্রশ্নে ২৪ সেকেন্ড। এভাবে ৫০ প্রশ্নের পরীক্ষার সময় দাঁড়ায় ২৩ মিনিট। অনলাইনে ট্যাপ করা OMR ভরাটের চেয়ে দ্রুত, তাই সময়টা ইচ্ছা করেই আসল পরীক্ষার চেয়ে টাইট রাখা। প্রতি সপ্তাহে এই ঘড়িতে অভ্যস্ত হলে আসল হলের ১২০ মিনিট আর এত অল্প মনে হয় না।

কাল রাতের লাইভ ক্লাস থেকে গাণিতিক যুক্তি শুরু হচ্ছে। তার আগে নিজের সময়ের বাজেটটা একবার লিখে ফেলুন। কোন বিষয় আগে ধরবেন, আর কোন অংশে কত মিনিট পার হলে পরের অংশে চলে যাবেন। বাসায় মডেল টেস্ট দেওয়ার সময় প্রতিটা অংশ শেষ হলে ঘড়িটা দেখে খাতায় সময়টা লিখে রাখুন। দুই-তিনটা টেস্টের পরেই বুঝবেন আপনার সময়টা আসলে কোথায় যাচ্ছে।

⚠️ আজ রাত ৯ টায় লাইভ ক্লাস ২২ — আন্তর্জাতিক বিষয়াবলি ২।

সবার জন্যে অফুরান ভালোবাসা ও শুভকামনা 💙

2 days ago | [YT] | 73

BCS Daily

ভয় লাগছে মানে জিনিসটা আপনার কাছে গুরুত্বপূর্ণ।
ভয় নিয়েই বইটা খুলুন। কাজ শুরু হলে ভয় নিজে থেকেই কমে যায়।

শুভ সকাল 💙

2 days ago | [YT] | 77

BCS Daily

পরীক্ষার পর আমরা বেশিরভাগই একটা সংখ্যার দিকে তাকাই: কয়টা ভুল হলো। অথচ সংখ্যাটার চেয়ে অনেক বেশি তথ্য থাকে আরেকটা প্রশ্নে: ভুলগুলো কোথায় হলো।

ধরুন একটা ৫০ নম্বরের পরীক্ষায় আপনার ১০টা ভুল হয়েছে। দুইভাবে এই ১০টা ভুল হতে পারে।
১। ১০টার মধ্যে ৬টা সহজ প্রশ্নে, ৩টা মাঝারিতে, ১টা কঠিনে।২। ১০টার মধ্যে ১টা সহজে, ৩টা মাঝারিতে, ৬টা কঠিনে।

নম্বর দুই ক্ষেত্রেই একই, কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা। প্রথম ক্ষেত্রে সমস্যা মৌলিক জায়গায়। যে প্রশ্ন প্রায় সবাই পারে, সেখানে নম্বর যাচ্ছে, মানে অধ্যায়টা আবার পড়তে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আপনি আসলে অনেকটা কাছে চলে এসেছেন। ভিত্তি মজবুত, এখন শুধু কঠিন প্রশ্নের ধরনগুলো চিনতে হবে।

একজনের দরকার রিভিশন, আরেকজনের দরকার প্র্যাকটিস। একই নম্বর দেখে দুজনে যদি একই কাজ করেন, তাহলে একজনের সময় আসলে নষ্ট হবে।

Batch Precision এর সাপ্তাহিক পরীক্ষা শেষ হলে উত্তর মিলানোর সময় প্রতিটা প্রশ্নের পাশে একটা লেবেল থাকে: সহজ, মাঝারি, কঠিন, অথবা বইয়ের বাইরে। আর পরীক্ষার PDF এর শুরুতেই দেখা যায়, কোন লেবেলে কয়টা ঠিক আর কয়টা ভুল হয়েছে। "বইয়ের বাইরে" লেবেলের প্রশ্নে ভুল হলে মন খারাপের কিছু নেই। কিন্তু "সহজ" লেবেলে তিনটার বেশি ভুল দেখলে বুঝবেন, এই সপ্তাহে নতুন কিছু না পড়ে আগে পুরোনোটা ঠিক করতে হবে।

বিসিএসের মতো পরীক্ষায় কঠিন প্রশ্ন অনেকেই পারেন না, আপনার প্রিলি পাশে কঠিন প্রশ্ন পারা বা না পারার ভূমিকা খুবই সামান্য। কাটমার্কের পার্থক্য তৈরি হয় সহজ আর মাঝারি প্রশ্নগুলোতে কে কত কম নম্বর হারায় তা দিয়ে। তাই বাসায় যখন পরীক্ষা দিবেন, উত্তর মিলানোর পর প্রতিটা ভুলের পাশে নিজেই একটা অক্ষর লিখুন: স (সহজ ছিল, আমার পারা উচিত ছিল), ম (মাঝারি), ক (কঠিন)। স-এর সংখ্যাটাই আপনার আসল রিভিশনের তালিকা।

⚠️ আজ রাত সাড়ে ৮ টায় লাইভ ক্লাস ২২ — আন্তর্জাতিক বিষয়াবলী ২ ।

সবার জন্যে অফুরান ভালোবাসা ও শুভকামনা 💙

3 days ago | [YT] | 51