Smartphone Reviews, Tech News, Gadgets


techverse.

ভিভোর দুই নতুন ফোন, বামে X500, ডানে X500 Pro Max.
এই মুহূর্তে কাজ করছি X500 Pro Max কে নিয়ে।
প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স করছি 17EV Dynamic Range ক্যামেরা ও 2nm ফ্লাগশিপ প্রসেসর!
I must say, আমরা টেকনোলজির নতুন রেভলিউশনে পদার্পণ করেছি। আগামী দিনের ফোনগুলো একেবারেই অন্যরকম অভিজ্ঞতা দিতে যাচ্ছে।
ধন্যবাদ এক্সেল টেক কে ফোনগুলো স্টুডিওতে পাঠিয়ে দেবার জন্য।

1 week ago | [YT] | 31

techverse.

আপনি কি জানেন?
Qualcomm এমন একটা চিপ তৈরি করেছে যার কর্মদক্ষতা শুনলে চোখ কপালে উঠবে আপনার!

Introducing the all new “Snapdragon Sound Elite Gen 2”

এটি মূলত Personal AI Device এবং Smart Audio Wearables যেমন TWS Earbuds, Smart Glass, Headphones ইত্যাদি’র জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
কোয়ালকম তাদের ২০২৬ সালের সামিটে (Snapdragon Summit 2026) আনুষ্ঠানিকভাবে এই চিপসেটটি উন্মোচন করে।

এই চিপসেটটির মূল বৈশিষ্ট্য হলো, এটি আপনার ইয়ারবাড বা স্মার্ট গ্লাসকে স্বাধীন ভাবে কাজ করার বা একটি কম্পিউটারের মতো কাজ করার ক্ষমতা দেয়।
বিষয়টা আরেকটু বুঝিয়ে বলছি…

১. শক্তিশালী On-Device AI: পূর্ববর্তী চিপসেটের (Snapdragon S7 Gen 1) তুলনায় এটি দ্বিগুণ এআই কম্পিউটিং পাওয়ার দিতে সক্ষম। অর্থাৎ, আমাদের ইয়ারফোন, ওয়াচ, গ্লাস, হেডফোন, স্পিকার এসব খুব শীঘ্রই ফিচার করবে বিল্ট-ইন AI !!!!!!!!!!

২. eNPU 6 আর্কিটেকচার: এতে রয়েছে কোয়ালকমের নিজস্ব eNPU 6 নিউরাল নেটওয়ার্ক এক্সিলারেটর এবং একটি ডুয়াল-কোর Arm Cortex-M55 প্রসেসর।

৩. স্বাধীন ক্লাউড কানেক্টিভিটি (Micro-Power Wi-Fi 6E): এটি এই চিপসেটের অন্যতম বড় চমক!
এতে অত্যন্ত কম শক্তিতে চলা Micro-Power Wi-Fi 6E রেডিও ব্যবহার করা হয়েছে, যা ২.৪ গিগাহার্টজ, ৫ গিগাহার্টজ এবং ৬ গিগাহার্টজ ব্যান্ড সাপোর্ট করে।এর ফলে আপনার ডিভাইসটি সরাসরি WiFi এর মাধ্যমে ক্লাউড এআই-এর সাথে যুক্ত হতে পারবে, অর্থাৎ ওয়্যারলেস কানেকশনের জন্য আর ফোনের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে না।

৪. প্রিমিয়াম অডিও & কানেক্টিভিটি (aptX Lossless): এই চিপসেট থেকে সবচেয়ে বড় বেনিফিট পাবেন মিউজিক শ্রোতাগণ!
ব্লুটুথ ও ওয়াই-ফাইয়ের মাধ্যমে চমৎকার স্টুডিও কোয়ালিটির বিট-ফর-বিট (bit-for-bit), 192kHz হাই-রেজোলিউশন অডিও স্ট্রিমিং করবে এই চিপসেট আপনার TWS বা হেডফোনে। অর্থাৎ wired-earphone এর এক্সপেরিয়েন্স wireless মেথডে!!!
এতে Qualcomm XPAN টেকনোলজি কাজ করবে যেন ব্লুটুথের রেঞ্জ শেষ হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে অডিও সিগন্যালকে ওয়াই-ফাইয়ে কনভার্ট করে দেয়, যার ফলে ঘরের যেকোনো প্রান্তে গান বা কথা বলায় কোনো ধরনের ড্রপ বা ল্যাগ হবে না, রেঞ্জ বাড়বে ব্লুটুথের তুলনায় বহুগুণ!
তাছাড়া চারপাশের পরিবেশের কোলাহল বা নয়েজ ক্যান্সেল করতে ও ভয়েস কল এবং এআই-এর সাথে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডের আওয়াজ দূর করে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস প্রদান করতে এই চিপসেট মুখ্য ভূমিকা পালন করবে।

৫. ক্যামেরা-যুক্ত ইয়ারবাড সাপোর্ট: ফিউচারিস্টিক ডিজাইনের অংশ হিসেবে এটি ক্যামেরা-সংবলিত ইয়ারবাড বা স্মার্ট গ্লাস সাপোর্ট করবে। কোয়ালকম বলছে এই ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ের জন্য নয়, বরং এআই অ্যাসিস্ট্যান্টকে আপনার চারপাশের পরিবেশের ভিজ্যুয়াল কনটেক্সট (Visual Context) বা ধারণা দিতে সাহায্য করবে, যাতে এআই আপনাকে আরও নিখুঁত তথ্য দিতে পারে…(wink wink 😉)

৬. Form Factor & Battery Efficiency: আগের সংস্করণের তুলনায় এটি ৩০% ছোট সাইজের এবং এর ব্যাটারি খরচ প্রায় ৪০% কম। ফলে সহজেই ছোট ছোট ডিভাইস গুলোয় জায়গা করে নিবে Snapdragon Sound Elite Gen 2 এবং দীর্ঘ সময় ব্যাকআপ দিবে অল্প ক্যাপাসিটির ব্যাটারিতেই!

গ্যাজেট ডিভাইসগুলো আর ‘এক্সেসরিজ’ না থেকে ‘AI Powered Smart Device’ হয়ে আমাদের উ”পর বদনজরদা”রি করতে পারবে, যার বাই-প্রোডাক্ট হিসেবে উপরে উল্লেখিত সুবিধাগুলো পাওয়া যাবে!

আরও কিছু সুবিধা পাওয়া যেতে পারে যেমন:
- ধরেন আপনি বাহিরে গেলেন আর আপনার কানে থাকা TWS টা অটোমেটিক ANC on করে দিল।
- স্মার্টফোনের সাহায্য ছাড়াই রিয়েল-টাইম ভাষা অনুবাদ করে দিল।
- রাস্তায় হাঁটার সময় স্মার্ট গ্লাসটি আপনাকে গাইড করতে থাকলো বা কোনো অনাকাঙ্খিত ইভেন্ট ঘটে যাওয়ার সাথে সাথে রেকর্ড করে নিলো নিজেই।
- স্মার্টফোনকে কমান্ড দিলেন ইয়ারফোন দিয়েই!
- কোয়ালিটি অফ লাইফ উন্নত হলো…কিন্তু কিসের বিনিময়ে??
Advance Congratulations to our Privacy 🫢😂

Bose, HP এবং Cleer-এর মতো নামকরা অডিও ব্র্যান্ডগুলো ইতিমধ্যেই এই Snapdragon Sound Elite Gen 2 চিপসেট ব্যবহার করে তাদের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম AI ইয়ারবাড ও অডিও ডিভাইস তৈরির কাজ শুরু করে দিয়েছে।

Welcome to future!

2 weeks ago | [YT] | 20

techverse.

আসছে OnePlus 16!
পেছনে যে আলো জ্বলতে দেখছেন এটাকে ওয়ানপ্লাস "Interstellar Lighting Effect" নাম দিয়েছে।

ফোনের পেছনের গ্লাস প্যানেলে মূলত তিনটি নির্দিষ্ট জায়গায় এই লাইট জ্বলে ওঠে:
১. টপ-রাইট কর্নার: ক্যামেরা মডিউলের ঠিক পাশে একটি "X" (স্টার) চিহ্নের মতো অংশ গ্লো করে।
২. বটম-লেফট কর্নার: এখানে ফোনের ব্র্যান্ডিং হিসেবে "16 AREA" লেখাটি লাইটের মাধ্যমে ফুটে ওঠে।
৩. বটম-রাইট কর্নার: এখানে কিছু গ্যালাকটিক কো-অর্ডিনেট (স্থানাঙ্ক) বা সংখ্যা লাইট দিয়ে হাইলাইট হয়।

এই লাইটগুলো মূলত ফোনের বিভিন্ন নোটিফিকেশন এবং অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে জ্বলে:
১. কল ও মেসেজ: কোনো ইনকামিং কল আসলে বা টেক্সট মেসেজ পেলে এই লাইটগুলো ব্লিংক বা ফ্ল্যাশ করে।
২. মিউজিক ও চার্জিং: ফোনে গান বা মিউজিক চললে তার তালে তালে এবং ফোন চার্জে দিলে চার্জিং স্ট্যাটাস দেখানোর জন্য এটি কাজ করে।
৩. গেমিং ও গেম হাইলাইটস: গেম খেলার সময় কোনো বিশেষ মুহূর্ত বা হাইলাইটস তৈরি হলে এই লাইটগুলো রেসপন্স করে।
৪. ওয়ানপ্লাস কানেক্ট (OnePlus Connect): একই মডেলের দুটি ফোন একসাথে কাছাকাছি আনলে বা ট্যাপ করলে লাইটগুলো চমৎকারভাবে ফ্ল্যাশ করে ইন্টারঅ্যাক্টিভ পরিবেশ তৈরি করে।

এই লাইটিং ইফেক্টের মূলত ৪টি মোড রয়েছে—Always-on (সবসময় চালু), Breathing (আস্তে আস্তে জ্বলা-নেভা), Flashing (ঝলকানো), এবং Flowing (প্রবাহমান)। ইউজার চাইলে এর ব্রাইটনেস নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি কোনো মাল্টিকালার RGB লাইট নয়. এটি মূলত একটি নির্দিষ্ট ওয়ার্ম অরেঞ্জ-ইয়েলো (কমলা-হলুদ) রঙের আলো ছড়ায়, যা দিনের আলোতেও বেশ পরিষ্কারভাবে দেখা যাবে।

এই স্পেশাল ইন্টারস্টেলার লাইট ইফেক্টটি শুধুমাত্র "Tomorrow's Starlight" (সিলভার-গ্রে) কালার ভ্যারিয়েন্টটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে। এই ভ্যারিয়েন্টটির পেছনে একটি বিশেষ টপোগ্রাফিক ও ন্যানো-গ্রেটিং টেক্সচার ব্যবহার করা হয়েছে, যা আলোর প্রতিফলনে চমৎকার দেখায়।
অন্য দুটি কালার ভ্যারিয়েন্ট (যেমন: ডার্ক ফরেস্ট বা মার্স ডেজার্ট)-এ এই লাইটিং ফিচারটি থাকবে না।

সাম্প্রতিক তথ্য ও লিক অনুযায়ী, ফোনটিতে বেশ কিছু পাওয়ারফুল ও ফ্ল্যাগশিপ লেভেলের হার্ডওয়্যার ফিচার ব্যবহার করা হচ্ছে:
১. ডিসপ্লে: এতে থাকতে পারে একটি 6.78” LTPO OLED ডিসপ্লে। মজার ব্যাপারটা হলো প্রথমবারের মতো কোনো ফোন সিস্টেম-ওয়াইড সর্বোচ্চ 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে!!!
২. হার্ডওয়্যার: SoC থাকবে Snapdragon 8 Elite Gen 6 Pro চিপসেট। এছাড়া এতে 12 থেকে সর্বোচ্চ 16 GB RAM এবং 256GB থেকে 1TB পর্যন্ত স্টোরেজ অপশন পাওয়া যাবে।
৩. ক্যামেরা: ফোনের পেছনের প্রধান আকর্ষণ হলো এর ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে পেরিস্কোপ লেন্সও থাকবে।
৪. ব্যাটারি ও চার্জিং: ফোনটিতে ওয়ানপ্লাসের গ্লেসিয়ার ব্যাটারি প্রযুক্তির সমন্বয়ে প্রায় 9,000mAh ক্যাপাসিটির একটি বিশাল সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হতে পারে। এর সাথে থাকবে ১০০ ওয়াট (100W) ফাস্ট চার্জিং সাপোর্ট।

এর দাম বাংলাদেশি টাকায় প্রায় ১,০০,০০০ টাকার কাছাকাছি বা তার বেশি হতে পারে।

2 weeks ago | [YT] | 52

techverse.

Redmi K100 Pro রিভিউ করব।
একে নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ঘাড় ধরে নিয়ে এসেছি Excel Tech থেকে ✌🏻

1 month ago (edited) | [YT] | 116

techverse.

এখন পর্যন্ত যতগুলো AI ব্যবহার করলাম, তার মধ্যে সবচেয়ে বেশি অবাক করেছে আমাকে Claude AI!
এবং সবথেকে বেশি বকা খেয়েছে Google Gemini 😝
আপনার ফেভারিট AI কোনটি? কমেন্টে জানান 🫠

2 months ago | [YT] | 56

techverse.

Honor এর নতুন লোগো!
আর নতুন স্লোগান "Dare To Be"!

2 months ago | [YT] | 71

techverse.

This generational upgrade is UNREAL!
স্মার্টফোনের দাম...মূলত RAM ও স্টোরেজ চিপ এর দাম বাড়ার সাথে সাথে SoC এর দামও বেড়েছে।
এবং এই দাম বৃদ্ধি দেখতে ঠিক এমন!
নতুন জেনারেশন শুরু করতেছে Snapdragon 4 Gen4 দিয়ে, আর আগের জেনারেশন শুরু করেছিল Snapdragon 6 Gen3 দিয়ে!!
This looks painful 😭

2 months ago | [YT] | 85

techverse.

Upcoming 'Redmi Turbo 6 Max' এখন দেখতে কিছুটা পিক্সেল ফোনের মতো!
পিক্সেলের মতো বিল্ড কোয়ালিটি দিলে মন্দ হয় না 🫤
পিক্সেলের মতো Software দিলে খুব বেশি ভালো হয় 🫠
পিক্সেলের মতো ক্যামেরা....🫢😬🙄

2 months ago | [YT] | 94

techverse.

শুনতে কি পেয়েছেন!?
OnePlus just become OneMinus...why?
কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে ইউরোপ ও আমেরিকা থেকে। তারও আগে তারা ব্যবসা গুটিয়ে নিয়েছিল বাংলাদেশ থেকে!
এই মুহূর্তে ওয়ানপ্লাস রয়েছে চায়না ও ইন্ডিয়ার বাজারে। ধারনা করা যাচ্ছে যে ২০২৭ সালের মধ্যে তারা ইন্ডিয়া থেকেও চলে যাবে। রয়ে যাবে শুধুই চায়নাতে।
ইতমধ্যে OxygenOS কে বিদায় জানানো হয়েছে, পরিবর্তে জায়গা দখল করবে ColorOS! যদিও এদের মধ্যে তফাৎ ছিলনা বললেই চলে।
আমার ধারনা, পর্যায়ক্রমে চায়না থেকেও এই ব্র্যান্ড একদিন চীরতরে হারিয়ে যাবে, নতুন কোনো ব্র্যান্ড/সাবব্র্যান্ড এর উদয় হবে।
ভাবতেই অবাক লাগে, ২০১৩/১৪/১৫/১৬ দাপিয়ে বেড়ানো 'ওয়ানপ্লাস' এর শেষ পরিণতি এমন হবে 😢

2 months ago | [YT] | 137

techverse.

vivo S50 Pro mini ওরফে vivo X300 FE
কম্প্যাক্ট সাইজ, বাজেটে আইফোন ফিল!

4 months ago | [YT] | 67