Hare Krishna TV Bangla 

'হরে কৃষ্ণ মহামন্ত্র' জপ করুন এবং সুখী হউন।
~ শ্রীল প্রভুপাদ

সমগ্র পৃথিবীতে অবস্থানকারী বাঙ্গালীদের মাঝে বাংলা ভাষায় “শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও শিক্ষা” প্রচার অব্যাহত রাখাই এ YouTube Channel এর উদ্দেশ্য।

|| Please SUBSCRIBE & FOLLOW ||

*** Bhakti Geeti YouTube: tinyurl.com/zhx9na9z

*** HKTV বাংলা facebook: tinyurl.com/1ad16mon

*** HKTV বাংলা twitter: tinyurl.com/2xg5mzpc

*** HKTV বাংলা instagram: tinyurl.com/y3g2932b

*** Facebook Group: tinyurl.com/y7rego84


Hare Krishna TV Bangla

ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভাগবতম দানের মাহাত্ম্য বর্ণনা করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ।

1 day ago | [YT] | 7

Hare Krishna TV Bangla

রথযাত্রায় পুরীতে একদা শ্রীজগন্নাথদেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে গোপীদের মিলিত হওয়ার কাহিনী মনে পড়ে যায়। ব্রজের গোপীদের প্রাণ হচ্ছেন শ্রীকৃষ্ণ; কিন্তু তবুও সেখানে কৃষ্ণকে দর্শন করে গোপীরা ততটা আনন্দিত হননি! কেন তারা তাদের প্রাণপুরুষ কৃষ্ণকে দর্শন করেও খুব বেশি আনন্দিত হননি, তার গুঢ় কারণ কী ছিল? তখন গোপীরা কৃষ্ণের কাছে কী প্রার্থনা করেছিলেন? ~~ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ প্রদত্ত এই প্রবচনটি শ্রবণ করলে কুরুক্ষেত্রের সেই লীলা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। [ আশা করছি, আপনারা ধৈর্য সহকারে চমৎকার এই প্রবচনটি শুনবেন এবং রাধা-কৃষ্ণের প্রকৃত সম্পর্ক অনুধাবন করতে সক্ষম হবেন ]

1 day ago | [YT] | 8

Hare Krishna TV Bangla

আমরা অনেকেই শ্রীমতি রাধারাণী সম্পর্কে, রাধা-কৃষ্ণের প্রেম বিষয়ে জানতে চাই! কিন্তু রাধাতত্ত্ব সম্পর্কে জানতে গেলেও আমাদেরকে কিছু যোগ্যতা/গুণ অর্জন করতে হবে। শ্রীমতি রাধারাণী সম্পর্কিত নিগুঢ় তত্ত্বকথা এবং ভক্তদের প্রশ্নের প্রেক্ষিতে উত্তর প্রদান করে বিশদভাবে আলোচনা করেছেন শ্রীল সুভগ স্বামী মহারাজ। [ সকলের জন্য অবশ্য শ্রবণীয় প্রবচন ]

6 days ago | [YT] | 14

Hare Krishna TV Bangla

গত ০৯/০৯/২০১৬ ইং তারিখে, শ্রীধাম মায়াপুরে শ্রীরাধাষ্টমী মহোৎসবে "শ্রীমতি রাধারাণী ও ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা" কীর্তন করে প্রবচনটি প্রদান করেছেন শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। এই প্রবচনে মহারাজ, শ্রীমতি রাধারাণীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অন্তরঙ্গ লীলা কাহিনী এবং গৌরলীলার মহিমা বর্ণনা করেছেন। (কৃষ্ণানুরাগী সকল ভক্তবৃন্দের জন্য এটি একটি অবশ্য শ্রবণীয় প্রবচন)

1 week ago | [YT] | 8

Hare Krishna TV Bangla

মহিমান্বিত রাধাষ্টমী তিথিতে শ্রীমতি রাধারাণীর গুণমহিমা কীর্তন করে বিশেষ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীপাদ অনঙ্গ মোহন দাস ব্রহ্মচারী প্রভু। প্রবচনটি শ্রবণ করলে রাধাষ্টমী তিথিতে রাধারাণীর উদ্দেশ্যে আমাদের প্রার্থনা কী হওয়া উচিত - সে সম্পর্কে আপনি যথার্থ ধারণা লাভ করবেন।

1 week ago | [YT] | 3

Hare Krishna TV Bangla

আজ মহিমান্বিত রাধাষ্টমীর অধিবাস অনুষ্ঠান। বিশেষ এই তিথিতে, পরম করুণাময়ী শ্রীমতি রাধারাণীর গুণমহিমা কীর্তন করেছেন শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ। (সকলের জন্য অবশ্য শ্রবণীয়)

1 week ago | [YT] | 27

Hare Krishna TV Bangla

শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ-এর শিক্ষা

1 week ago | [YT] | 329

Hare Krishna TV Bangla

ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগতগুরু শ্রীল প্রভুপাদের সঙ্গে সংগঠিত দুটি ঘটনার স্মৃতিচারণ করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রবচনটি প্রদান করেছেন শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ। শিক্ষামূলক এই প্রবচনটি সকল ইসকন ভক্তবৃন্দের জন্য অবশ্য শ্রবণীয়!

1 week ago | [YT] | 1

Hare Krishna TV Bangla

"যখন তুমি গুরুদেবের কাছে আস তখন তাঁর তিরস্কার মাথা পেতে গ্রহণ করতে প্রস্তুত থেক। গুরুদেবের কাজই হচ্ছে তা করা। শিষ্য মানে, যে শাসন মেনে নিতে প্রস্তুত।"

- শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ

#bhakticharuswami #iskcon #gurudeva

1 week ago | [YT] | 1,059

Hare Krishna TV Bangla

পরমাত্মারুপে অবস্থান করে ভগবান আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন? কিভাবে আমরা মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে আমাদের মানব জীবনকে সফল করতে পারি? কেনই বা আমরা কৃষ্ণকে আমাদের প্রভুরুপে গ্রহণ করবো? ~ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর শ্রবণ করুন শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজের শ্রীমুখ থেকে।

1 week ago | [YT] | 2