জানবো জানাবো (Janbo Janabo) — ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় ও বিশ্বের অজানা গল্প, এখন আপনার স্ক্রিনে।
এই চ্যানেলে আমরা তুলে আনি সেইসব হারিয়ে যাওয়া ইতিহাসের অধ্যায়, যা পাঠ্যবইয়ে নেই বা সময়ের স্রোতে হারিয়ে গেছে। পাশাপাশি বিশ্বের নানা দেশের সংস্কৃতি, প্রকৃতি, অর্থনীতি ও জীবনধারার তথ্যসমৃদ্ধ ডকুমেন্টারি উপস্থাপন করি সহজ ভাষায়, সংক্ষিপ্ত অথচ গভীরভাবে।
“জানবো জানাবো” কেবল তথ্য দেওয়ার প্ল্যাটফর্ম নয়—এটি ইতিহাস ও পৃথিবীকে জীবন্ত করে তোলার এক প্রচেষ্টা। শিক্ষার্থী, ইতিহাসপ্রেমী, ভ্রমণপিপাসু বা সাধারণ কৌতূহলী—সবাই এখানে পাবেন জ্ঞানের নতুন দিগন্ত।
👉 Subscribe করুন এবং Bell Icon চাপুন, যেন ইতিহাস ও বিশ্বের প্রতিটি নতুন গল্প আগে পৌঁছে যায় আপনার কাছে।
জানবো জানাবো - Janbo Janabo
মিশরের মামলুক সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস | উত্থান, স্বর্ণযুগ ও পতন!
ভিডিও : https://youtu.be/KKQHmX575aU..
#JanboJanabo #MamlukSultanate
1 month ago | [YT] | 3
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
সর্বকালের সেরা ফুটবলারের বিদায় 💔
শেষ হলো আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির পথচলা।
৩৯ বছর বয়সে লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এটি ক্লাব ফুটবল থেকে অবসর নয়—তিনি এখনো ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন।
ক্লাব ও দেশের হয়ে মেসি ৪৮টি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী খেলোয়াড় হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন।
বিশ্বকাপ জয়, ৮টি ব্যালন ডি'অর, ৬টি গোল্ডেন বুট, ২টি বিশ্বকাপের গোল্ডেন বলসহ অসংখ্য রেকর্ড—সব মিলিয়ে তাঁর মতো বর্ণাঢ্য ক্যারিয়ার ফুটবল ইতিহাসে আর একটিও নেই।
বিদায়, লিওনেল মেসি।
বিদায়, সর্বকালের সেরা ফুটবলার - The GOAT.🐐
#janbojanabo #Messi
1 month ago | [YT] | 0
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
আমাদের পরবর্তী ভিডিও আসছে মিশরের মামলুক সালতানাতের ৩০০ বছরের শাসনের ইতিহাস নিয়ে।
মধ্যযুগের মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য মামলুক সালতানাত। দাস সৈনিক থেকে কীভাবে তারা মিশরের ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছিল, কীভাবে গড়ে তুলেছিল এক শক্তিশালী সাম্রাজ্য এবং প্রায় ৩০০ বছর কীভাবে শাসন করেছিল থাকছে তার সম্পূর্ণ ইতিহাস।
এই ভিডিওতে জানতে পারবেন—
🔹 কীভাবে মামলুকদের উত্থান হয়েছিল?
🔹 কীভাবে আইয়ুবি সাম্রাজ্যের পতনের পর মিশরে মামলুক সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল?
🔹 কীভাবে মামলুকরা মঙ্গোলদের পরাজিত করে মুসলিম বিশ্বকে রক্ষা করেছিল?
🔹 ক্রুসেডারদের বিরুদ্ধে মামলুকদের ভূমিকা কী ছিল?
🔹 বাহরি ও বুরজি মামলুকদের শাসন, শক্তি ও অভ্যন্তরীণ সংঘাত কেমন ছিল?
🔹 এবং শেষ পর্যন্ত কীভাবে উসমানীয়দের হাতে মামলুক সালতানাতের পতন ঘটে?
মামলুকদের উত্থান, সামরিক বিজয়, স্বর্ণযুগ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পতনের রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
#janbojanabo #MamlukSultanate
2 months ago | [YT] | 3
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
স্পেনের মুসলিম শাসনের সম্পূর্ণ ইতিহাস | উত্থান, স্বর্ণযুগ ও পতন!
ভিডিও : https://youtu.be/02qQfqA3uSA...
#JanboJanabo #AlAndalus
2 months ago | [YT] | 5
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
আমাদের পরবর্তী ভিডিও আসছে স্পেনের ৮০০ বছরের মুসলিম শাসনের ইতিহাস নিয়ে।
ইউরোপের মাটিতে প্রায় ৮০০ বছর ধরে চলা এক ঐতিহাসিক অধ্যায়—আল-আন্দালুসের উত্থান, স্বর্ণযুগ এবং পতনের সম্পূর্ণ ইতিহাস নিয়ে আসছি আমাদের পরবর্তী ভিডিওতে।
এই ভিডিওতে জানতে পারবেন—
🔹 কীভাবে স্পেনে মুসলিম শাসনের সূচনা হয়েছিল?
🔹 কীভাবে গড়ে উঠেছিল শক্তিশালী মুসলিম রাজ্যগুলো?
🔹 উমাইয়া, তাইফা, আলমোরাভিদ ও আলমোহাদদের শাসন কেমন ছিল?
🔹 কীভাবে ধীরে ধীরে পতন ঘটে মুসলিম সাম্রাজ্যের?
🔹 এবং শেষ পর্যন্ত কীভাবে স্পেনের মাটি থেকে একেবারে বিলুপ্ত হয়ে যায় মুসলিম শাসন?
স্পেনে মুসলিম সাম্রাজ্যের উত্থান, জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ এবং পতনের রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
#janbojanabo #AlAndalus #MuslimSpain
3 months ago | [YT] | 1
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
২ জন দক্ষ ভিডিও এডিটর প্রয়োজন।
আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিট করার উদ্দেশ্যে দুইজন দক্ষ ও অভিজ্ঞ ভিডিও এডিটর প্রয়োজন।
✅ ডকুমেন্টারি ভিডিও এডিটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে
✅ ভালো স্টোরিটেলিং সেন্স ও ক্রিয়েটিভিটি থাকতে হবে
✅ মোশন গ্রাফিক্স, ম্যাপ অ্যানিমেশন ও প্রয়োজনীয় ভিজ্যুয়াল ইফেক্টে দক্ষ হলে অগ্রাধিকার দেওয়া হবে
আগ্রহী হলে আপনার পূর্বের কাজের পোর্টফোলিও সহ যোগাযোগ করুন
WhatsApp 01643-135499
3 months ago (edited) | [YT] | 1
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
উমাইয়া খিলাফতের ৯০ বছরের ইতিহাস | উত্থান, স্বর্ণযুগ ও পতন!
ভিডিও : https://youtu.be/xsxVM0VJr7U...
#janbojanabo #UmayyadCaliphate
4 months ago | [YT] | 3
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
আর কত নিষ্পাপ প্রাণ এভাবে ঝরে যাবে? 💔
মাত্র ৭ বছরের এক অবুঝ শিশু…
দ্বিতীয় শ্রেণীতে পড়ত ছোট্ট রামিসা আক্তার।
যার হাতে থাকার কথা ছিল বই-খাতা, খেলনা আর রঙিন স্বপ্ন। সেই শিশুকে আজ এতো নির্মমভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো।
মিরপুরের পল্লবীর এই হৃদয়বিদারক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে।
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—নিজের প্রতিবেশীর হাতেই যদি একটি শিশু নিরাপদ না থাকে, তাহলে আমাদের সন্তানরা নিরাপদ কোথায়?
যারা শিশুদের উপর এমন পাশবিক নির্যাতন চালায় তারা মানুষ নয়, সমাজের জন্য ভয়ংকর নরপিশাচ।
এই ধরনের অপরাধ শুধু একটি জীবন কেড়ে নেয় না। একটি মায়ের পুরো পৃথিবী ধ্বংস করে দেয়, পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।
রামিসার জন্য বিচার চাই।
দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে আর কোনো রামিসাকে এভাবে হারাতে না হয়।
এমন অপরাধের একটাই শাস্তি হওয়া উচিত — মৃত্যুদণ্ড।
🖤 শিশুদের নিরাপত্তা নিশ্চিত হোক
🖤 ধর্ষক ও খুনিদের বিরুদ্ধে কঠোরতম বিচার হোক
#janbojanabo #JusticeForRamisa
5 months ago | [YT] | 1
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
উমাইয়া খিলাফত!
ইসলামের ইতিহাসে খিলাফতে রাশেদার পরবর্তী সময়ে যে সাম্রাজ্যটি বিশ্ব মানচিত্রে মুসলিম শাসনের ব্যাপক বিস্তার ঘটিয়েছিল, সেটিই ছিল Umayyad Caliphate।
মাত্র ৯০ বছরের শাসনামলে তারা ইসলামের পতাকা উড়িয়েছিল আটলান্টিক মহাসাগর থেকে সিন্ধু নদ পর্যন্ত।
জয় করেছিল এশিয়া মহাদেশ থেকে শুরু করে আফ্রিকা ও ইউরোপের স্পেন পর্যন্ত।
ইসলামের ইতিহাসে সর্বাধিক হাদিস সংরক্ষণ এবং লিপিবদ্ধও হয়েছে এই খিলাফতের হাত ধরে।
রাজনীতি, সামরিক শক্তি, জ্ঞানচর্চা এবং সভ্যতার বিস্তারে উমাইয়া খিলাফত ছিল এক যুগান্তকারী অধ্যায়।
কিন্তু—
কিভাবে এত দ্রুত বিস্তৃত হলো এই সাম্রাজ্য?
কারা ছিলেন এর শক্তিশালী শাসক?
আর ইতিহাসের পাতায় কেন এত বিতর্কিত হয়ে আছে এই খিলাফত?
সেই ইতিহাস, সেই উত্থান-পতনের গল্প নিয়েই আমাদের পরবর্তী ডকুমেন্টারি ভিডিও।
🎬 খুব শীঘ্রই আসছে আমাদের @JanboJanabo ইউটিউব চ্যানেলে…
#janbojanabo #UmayyadCaliphate
5 months ago | [YT] | 5
View 0 replies
জানবো জানাবো - Janbo Janabo
আব্বাসীয় খিলাফতের ৫০০ বছরের ইতিহাস | উত্থান, স্বর্ণযুগ ও পতন!
ভিডিও : https://youtu.be/pFgSeltMz7E...
#janbojanabo #AbbasidCaliphate
5 months ago | [YT] | 1
View 0 replies
Load more