Bangladesh Pratidin Business



Bangladesh Pratidin Business

চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি। সেইসঙ্গেমূল্যস্ফীতি বেড়ে ৯ শতাংশ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এডিবির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও) এর সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এডিবির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে।

3 days ago | [YT] | 20

Bangladesh Pratidin Business

কক্সবাজারে নির্মাণাধীন ছুটি বে হোটেলের পরিচালক হিসেবে যোগদান করেছেন সালাউদ্দিন চৌধুরী।

4 days ago | [YT] | 8

Bangladesh Pratidin Business

বাংলাদেশের সোশ্যাল কমার্স ইকোসিস্টেম দ্রুতগতিতে বড় হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এই খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এখন আগের চেয়ে অনেক বেশি অর্ডার, গ্রাহক, সেলস চ্যানেল ও অপারেশনাল টুলস ম্যানেজ করতে হয়। মার্চেন্টরা যাতে সহজে এবং দক্ষতার সাথে বিজনেস পরিচালনা ও বড় করতে পারেন, সেজন্য সর্ববৃহৎ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এলো ‘পাঠাও কমার্স’। এটি একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে স্টোরফ্রন্ট, সেলস চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি ও কাস্টমার কমিউনিকেশন, সবকিছু এক জায়গাতেই পাওয়া যাবে।

1 week ago | [YT] | 36

Bangladesh Pratidin Business

সোনার দাম ভরিতে কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

3 weeks ago | [YT] | 15

Bangladesh Pratidin Business

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও চালু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারত থেকে প্রায় ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসব পণ্যের বড় একটি অংশ দেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল। এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে।

4 weeks ago | [YT] | 17