★-Hare krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare -★
স্বধর্মে নিধনং শ্রেয়; পরধর্মো ভয়াবহ'
🌱ভগবান শ্রীকৃষ্ণ--❤️💫
🪔মনুর্ভব জনয়া দৈব্যং জনম্🪔
✍️প্রকৃত মানুষ হও এবং অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোল। 🔸ঋগ্বেদ ১০.৫৩.৬🔸
"আলো যেমন অন্ধকার দূর করে, বেদের জ্ঞান তেমনই অজ্ঞানতা দূর করে - ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।"
🔥


VEDAMRIT 2.0

❤️❤️

15 hours ago | [YT] | 1

VEDAMRIT 2.0

বাংলাদেশ সংবিধানের অধিকার সমূহের মধ্যে নিজ ধর্ম পালনের অধিকার অন্যতম। কিন্তু এদেশের বিশেষ এক গোষ্ঠীর নিকট অপরের ধর্মীয় স্বাধীনতা যেন চক্ষুশূল। এই চিন্তাগত বৈপরীত্যের বহিঃপ্রকাশ সহসা দেখা যায় নাহ বরং বিভিন্ন পরিস্থিতি ও কর্মকাণ্ডে তা দৃশ্যমান হয়।

ঘটনাটি এমন প্রাণঘাতী তা নয় বরং প্রতিবেশীর ধর্ম পালনে নিজের ঘোরতর আপত্তি। কিন্তু কেন? একজন সনাতনী গৃহিণী দিনে ৩ বার প্রার্থনা করে থাকে এবং সেই সঙ্গে ঘন্টা ও উলুধ্বনির মাধ্যমে আরতি করে থাকে যা ৫ মিনিটের বেশি নয়। কিন্তু সেই ০৫ মিনিটের আরতি যেন ভিন্ন ধর্মের অপরের ঘোরতর অশান্তির বিষয়। কিন্তু কেন? প্রতিদিনে ০৫ বার যখন মাইকে নিজ ধর্মীয় বাণী শোনানো হয়, তখন তো কোনো হিন্দু, বৌদ্ধ এসে আপত্তি জানায় নাহ বরং পূজাপার্বণে সিডিউল লেখা থাকে। যখন ওয়াজ মাহফিলে মাইক লাগিয়ে রাতের পর রাত অন্য ধর্মকে গালি দেওয়া হয় তখন তো হিন্দুরা এসে আপত্তি জানায় নাহ কিংবা শুক্রবার মাইকে যখন বক্তব্য দেওয়া হয় তখনও তো হিন্দুরা আপত্তি করে নাহ। তাহলে প্রতিবেশীর ০৫ মিনিটে আরতিতে এত মস্তিষ্ক বিচলিত হওয়ার কারণ কি? সত্যি সমস্যা মানসিক, চিন্তাগত। যদি তা না হতো তবে গাড়ির আওয়াজ এত তীব্র হওয়া সত্ত্বেও সে নিয়ে তো কোনো ব্যবস্থা, পোস্ট দেওয়া হয়নি।

2 weeks ago | [YT] | 6

VEDAMRIT 2.0

আমরা সবসময় এই কথাটিই বলেছি। রিলিজিয়ন পালন করা (পূজা করা, নামাজ পড়া) একটি রিচুয়াল মাত্র, ধর্ম নয়। ধর্ম কোন রিচুয়াল নয়, ধর্ম হলো সনাতন অর্থাৎ চিরন্তন। আর রিলিজিয়ন হলো হিন্দুইজম, ইসলাম, খ্রিস্চিয়ানিটি, জুডাইজম এসব। তাই রিলিজিয়ন প্রাণ জনগণকে ধর্মপ্রাণ বলা ভুল। মানুষ যতই রিলিজিয়ন মানুক না কেন, যতদিন পর্যন্ত ধর্ম পালন না করবে ততদিন এসব ঘটতেই থাকবে।

[যদিও উপরের নিউজটি ইতিমধ্যে ভুল প্রমাণিত হয়েছে, মন্দিরে এরকম কোন ঘটনা ঘটেনি। ওই ২ নারীও স্বীকার করেছেন যে তারা বানোয়াট অভিযোগ করেছেন। ছবিটি রূপকার্থে ধরে নিন]

3 weeks ago | [YT] | 3

VEDAMRIT 2.0

২০০৭ সালে হাজার হাজার বছর ধরে গুরুকূলগুলোতে ভাষাবিজ্ঞানের বিশেষ ১১ টি পদ্ধতি অবলম্বন করে হাজার হাজার বছর ধরে পবিত্র বেদের প্রতিটি শব্দকে Unaltered বা অপরিবর্তিত রাখার ঐতিহ্যবাহী পদ্ধতিকে UNESCO বিশ্ব ঐতিহ্যের Intangible Cultural Heritage of Humanity হিসেবে ঘোষণা করে। সেই ঘোষণায় UNESCO নিজেদের ওয়েবসাইটে বেদকে দার্শনিক, বৈজ্ঞানিক এবং শিল্পকলার নানা আবিস্কারের উৎস বলে অভিহিত করে, পবিত্র বেদ থেকেই গণিতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শূন্য '০' আবিস্কার হয়েছে বলে উল্লেখ করে। আইনস্টাইনও বলেছিলেন বিশ্ব আর্যদের কাছে কৃতজ্ঞ কারণ তারা শূন্য '০' আবিস্কার করেছেন যা ছাড়া বিজ্ঞানের কোন আবিস্কারই সম্ভব হতো না। ঈশ্বরের কী মহিমা, বিজ্ঞানময় মহাগ্রন্থ পবিত্র বেদকে বৈজ্ঞানিক পদ্ধতিতেই রাখলেন অপরিবর্তিত, বেদে নিজেই বললেন "ন মমার ন জীর্যতি"- বেদ কখনও পুরনো হয়না, জীর্ণ হয়না। এটাই পবিত্র বেদ যা হতে সনাতন ধর্ম উদ্ভূত হয়েছে।

3 weeks ago | [YT] | 3

VEDAMRIT 2.0

বিশ্বের সর্বপ্রথম কর্ণিয়া প্রতিস্থাপনের থিওরি উল্লেখিত হয়েছিল আজ থেকে বের ২৬০০ বছর আগে সার্জারির জনক ঋষি সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতায়। বৈদিক সভ্যতার মহিমা এতটাই গভীর।

এদিকে ২৬০০ বছর পর আজকের এই আধুনিক যুগে মধ্যযুগীয় আইনের আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তা*লে*বান সরকার। এতে প্রতিবছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে চিকিৎসকেরা জানান, 'ইসলামি শিক্ষার পরিপন্থি'—এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের এ অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কাবুলের নূর আই হাসপাতালের চিকিৎসক নূর জামান হাশিম বলেন, তালেবানের নির্দেশে কর্মসূচি বন্ধ হওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে তাদের হাসপাতালে ৯০টি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, হাসপাতালে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা বাড়ছে। তাদের বেশির ভাগই তরুণ। দেশব্যাপী হানাহানিতে আঘাত, ইসলামিক জ*ঙ্গী সংগঠনগুলোর বো*মা বিস্ফোরণ এবং ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তাঁরা দৃষ্টিশক্তি হারিয়েছেন।

নূর জামান হাশিম বলেন, 'দশকের পর দশক ধরে চলা সহিংসতায় আফগানিস্তানের স্বাস্থ্যসেবা অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্নিয়া প্রতিস্থাপনের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চক্ষু বিশেষজ্ঞ আমাদের নেই। স্থানীয়ভাবেও প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় কর্নিয়া পাওয়া যায় না।'

তিনি আরও বলেন, 'তালেবান মৌখিকভাবে আমাদের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে। কঠোর শাস্তির ঝুঁকি থাকায় কেউ তাদের নির্দেশ অমান্য করার সাহস পাচ্ছেন না।'
তিনি বলেন, 'প্রায় চার মাস আগে আমরা আফগানিস্তানেও এ কর্মসূচি সম্প্রসারণ করি। দেশটিতে শত শত মানুষের কর্নিয়া প্রতিস্থাপন প্রয়োজন ছিল। তবে তালেবানের নির্দেশনার কারণে এ কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।'

আমরা সৌভাগ্যবান আমরা মানবতার ধর্ম সনাতন ধর্মের অনুসারী।

3 weeks ago | [YT] | 3

VEDAMRIT 2.0

আজ কোজাগরী লক্ষ্মীপূজো। শারদীয়ার এই আলোকময় তিথিতেই জড়িয়ে আছে বাঙালি হিন্দুর ইতিহাসের এক চরম অন্ধকার অধ্যায়। আজ থেকে ঠিক ৮০ বছর আগে, ১৯৪৬ সালের ১০ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মীপূজোর দিনেই পূর্বপরিকল্পিতভাবে শুরু হয়েছিল 'নোয়াখালী দাঙ্গা'। গুজব ছড়িয়ে প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে নিরস্ত্র সনাতনীদের ওপর চালানো হয়েছিল নির্মম তাণ্ডব।
ইতিহাসের পাতায় এই দিনটি নোয়াখালীর হিন্দু নি*ধনের এক নৃশংস দলিল। সেই পরিকল্পিত মারণযজ্ঞে প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষ। শুধু হ*ত্যাই নয়, জোরপূর্বক ধর্মা*ন্তরিত করা হয়েছিল কমপক্ষে দু'হাজার হিন্দুকে এবং পৈতৃক ভিটেমাটি ছেড়ে বাধ্যতামূলক দেশত্যাগে বাধ্য করা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষকে।
এই আক্রমণের মূল লক্ষ্য ছিল হিন্দু নেতৃত্বকে নিশ্চিহ্ন করা, যাতে সাধারণ মানুষ কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে। আর এর সবচেয়ে বড় শিকার হতে হয়েছিল নারীদের। ১১-১২ বছরের বালিকা থেকে শুরু করে ৪৫ বছরের প্রৌঢ়া তপশিলী, নিম্নবিত্ত কিংবা সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের কোনো নারীই এই পাশবিক নিগ্রহ থেকে রেহাই পাননি।
দাঙ্গাকারীদের নৃশংসতা এতটাই পরিকল্পিত ছিল যে, ত্রাণ ও উদ্ধারের কাজে আসা স্বেচ্ছাসেবীদের যাতায়াতের পথে দলবেঁধে মলমূত্র ত্যাগ করা হতো এবং আবর্জনা ও কাঁচের টুকরো বিছিয়ে রেখে বাধা সৃষ্টির অপচেষ্টা চলতো। পরিস্থিতি এতটাই দুর্বিষহ ও ভয়াবহ রূপ নিয়েছিল যে, ঘটনার এক মাস পর মহাত্মা গান্ধীও মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন যে নোয়াখালীর হিন্দুদের সামনে তখন কেবল দুটি পথই খোলা ছিল হয় নোয়াখালী ছাড়তে হবে, নয়তো সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে হবে।

আজকের এই পবিত্র লক্ষ্মীপূজোর দিনে একদিকে যেমন ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা চলছে, অন্যদিকে তেমনই ইতিহাসের এই ট্রাজিক অধ্যায় ও পূর্বপুরুষদের আত্মত্যাগের কথা স্মরণ করার দিন।

#vedas
#নোয়াখালী_দাঙ্গা

4 weeks ago | [YT] | 3

VEDAMRIT 2.0

কর্মফল সবাই কে ভোগ করতে হয়। 🤏😊

4 weeks ago | [YT] | 3

VEDAMRIT 2.0

"যুক্তরাজ্যের সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হিন্দুরা"

- বিশ্বজুড়ে শিক্ষা, ক্যারিয়ার ও সফলতায় অনন্য এক জয়যাত্রা

​সংখ্যার বিচারে তারা হয়তো ক্ষুদ্র, কিন্তু মেধা, নিষ্ঠা ও দূরদর্শিতায় তারা আজ বিশ্বজুড়ে এক অপ্রতিরোধ্য শক্তি। যুক্তরাজ্যের ২০২১ সালের ওএনএস (ONS) শুমারি অনুযায়ী, ইংল্যান্ড এবং ওয়েলসে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ সবচেয়ে সুস্থ জীবনযাপন করছেন। সেখানে মাত্র ২.৯% মানুষ নিজেদের স্বাস্থ্য "খারাপ" বা "খুব খারাপ" বলে উল্লেখ করেছেন, যা সামগ্রিক গড়ের (১০.৮%) পাশাপাশি খ্রিস্টান (৫.১%) ও মুসলিম (৪.৩%) সম্প্রদায়ের তুলনায় সবচেয়ে কম। পরিমিত জীবনযাপন, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং সুদৃঢ় পারিবারিক বন্ধন তাদের এই ইতিবাচক স্বাস্থ্যের প্রধান চালিকাশক্তি।

​তবে শুধুমাত্র স্বাস্থ্যেই নয়, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার খুব সামান্য অংশ হয়েও শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে হিন্দু জনগোষ্ঠীর দৃপ্ত পদচারণা ও সাফল্য সত্যিই প্রশংসনীয়। তারা ব্রিটিশ সমাজের মূলধারায় নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে এক আদর্শ অনুকরণীয় সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করেছে।

​একইভাবে আটলান্টিকের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রেও শুমারি ও গবেষণা অনুযায়ী হিন্দু আমেরিকানরা দেশটির সবচেয়ে বেশি শিক্ষিত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং পেশাগতভাবে সফল ধর্মীয় জনগোষ্ঠীর অন্যতম। কঠোর পরিশ্রম, পারিবারিক মূল্যবোধ এবং শিক্ষার প্রতি গভীর অনুরাগকে পুঁজি করে বিশ্বমঞ্চে গড়ে তোলা তাদের এই অদম্য অবস্থান কেবল নিজেদেরই সাফল্য নয়, বরং মেধা ও সংস্কৃতির এক অনন্য জয়গান।

#veda #hinduism #UKNews

1 month ago | [YT] | 4

VEDAMRIT 2.0

বিধর্মীদের প্রশ্ন: তোমরা গরুর দুধ খাও, অথচ গরুর মাংস খাও না কেন? আবার গরুর চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে দাও কেন? গরুর চামড়া যদি অশুদ্ধ হয়, তাহলে এটা কি গো-মাতার প্রতি অবিচার নয়?

আমাদের উত্তর:--

আপনারা এবং আমরা সবাই মায়ের দুধ পান করে বড় হয়েছি। কিন্তু তাই বলে কি আমরা মায়ের মাংস খাব? নিশ্চয়ই না! শৈশবে মায়ের দুধের পাশাপাশি আমরা গরুর দুধও পান করি। গরু আমাদের পুষ্টি জোগায় এবং বিভিন্নভাবে উপকার করে। তাই সনাতন ধর্মে গরুকে মাতৃরূপে সম্মান করা হয় এবং গরুর মাংস ভক্ষণ থেকে বিরত থাকার আদর্শ প্রচলিত রয়েছে। আমাদের ধর্মীয় ঐতিহ্যেও গরু রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রমাণ হিসেবে উল্লেখ করা হয় ঋগ্বেদ ৮.১০১.১৫, যজুর্বেদ ১৩.৪৯ এবং অথর্ববেদ ১০.১.২৯।

এবার আসা যাক গরুর চামড়ার জুতার প্রসঙ্গে। সনাতন ধর্মে শুদ্ধতা ও অশুদ্ধতার বিষয়টি সব ক্ষেত্রে একইভাবে বিবেচিত হয় না। যেমন, দাঁত দিয়ে খাবার চিবানো হয়, কিন্তু হাতির দাঁত বিভিন্ন অলংকার ও সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়েছে। সাধারণ চামড়াকে অশুদ্ধ মনে করা হলেও ধর্মীয় ঐতিহ্যে হরিণের চামড়ার ব্যবহারের উল্লেখ রয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতার ৬.১১ শ্লোকে ধ্যানের আসন হিসেবে হরিণচর্মের কথা বলা হয়েছে।

একইভাবে, স্বাভাবিকভাবে মৃত গরুর চামড়া যদি মানুষের প্রয়োজন পূরণে কাজে লাগে, তাহলে সেই ব্যবহারকে গরু হত্যা করে তার মাংস খাওয়ার সঙ্গে এক করে দেখা যায় না। তবে চামড়ার জন্য গরু হত্যা করা এবং স্বাভাবিক মৃত্যুর পর তার চামড়া ব্যবহার করা সম্পূর্ণ আলাদা বিষয়। আর কোন প্রকৃত সনাতনী চামড়ার জন্য অন্তত গো হ*ত্যা করে না। সমাজের প্রয়োজনে কোনো বস্তুর ব্যবহারকে তার প্রেক্ষাপট অনুযায়ী বিচার করা উচিত। যেমন, সাধারণভাবে মিথ্যা বলা অন্যায় হলেও কারও জীবন রক্ষার মতো বিশেষ পরিস্থিতিতে সত্য গোপন করার নৈতিকতা নিয়ে ধর্মীয় আলোচনায় আপৎকালীন ধর্মের ধারণা রয়েছে।

বর্তমানে চামড়ার জুতা মানুষের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় সামগ্রী। তাই স্বাভাবিকভাবে মৃত পশুর চামড়া অপচয় না করে কাজে লাগানো এবং কোনো প্রাণীকে অকারণে হত্যা না করা এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে।

সুতরাং, গরুর দুধ পান করা, গরুকে মাতৃরূপে সম্মান করা এবং স্বাভাবিকভাবে মৃত গরুর চামড়া ব্যবহার করাকে পরস্পরবিরোধী বলা যায় না। মূল বিষয় হলো গরুর উপকার স্বীকার করা, অকারণে প্রাণীহত্যা থেকে বিরত থাকা এবং মানবকল্যাণে সম্পদের যথাযথ ব্যবহার করা।

1 month ago | [YT] | 2

VEDAMRIT 2.0

🟥সনাতনীদের প্রতি আহ্বান 🌼🌿

বর্তমানে বাংলাদেশের সনাতন সমাজ এক চরম সংকটকাল পার করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সনাতনীদের প্রায় সকল শাস্ত্র আজ বিকৃত করা হয়েছে। আর সেই বিকৃত রেফারেন্স দিয়েই সাধারণ সনাতনীদের মগজ ধোলাই করা হচ্ছে, চালানো হচ্ছে ধর্মান্তরের সুক্ষ্ম খেলা। অথচ আমাদের চারপাশের তথাকথিত বড় বড় হিন্দু সংগঠনগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যস্ত। তারা কোটি কোটি টাকা চাঁদা তুলে পুজোর নামে জাঁকজমক করছে, কীর্তনের নামে উৎসবের মেলা বসাচ্ছে, আর পুজোর মণ্ডপে ডিজে পার্টির আয়োজন করে কোটি কোটি টাকা ধ্বংস করছে। অথচ ভবিষ্যৎ প্রজন্মের কী হবে, তা নিয়ে এই বড় সংগঠনগুলোর কারো কোনো মাথাব্যথা নেই। কোনো গবেষণামূলক গ্রন্থ কিংবা বেদ ভাষ্যের প্রচারের কোনো উদ্যোগই আজ পর্যন্ত তাদের কাছ থেকে দৃষ্টিগোচর হয়নি। ঠিক এই অন্ধকার সময়ে আশার আলো দেখাচ্ছে এদেশের বৈদিক সংগঠনগুলো।যদিও বাংলাদেশে বৈদিক সংগঠনগুলোর কার্যক্রম এখনও সংখ্যায় বা প্রচারণায় খুব বেশি অধিক পরিমাণে ছড়াতে পারেনি, কিন্তু এই স্বল্প সময়ের ভেতরেই তারা বহু সনাতনীদের মন থেকে বিভ্রান্তি দূর করতে দারুণভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি আমাদের ধর্ম নিয়ে যে অপপ্রচার চালাতো বিধর্মী, নাস্তিক এবং বামপন্থীরা, তাদের যুক্তি দিয়ে সঠিক জবাব দেওয়ার মতো একটা শক্ত প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে সাধারণ সনাতনীরা।

হে সনাতনী ভাই ও বোনেরা🙏
কেবল চটকদার ঢাক-ঢোলের শব্দ, উৎসবের জাঁকজমক, ডিজে পার্টি আর কোটি কোটি টাকার বাহ্যিক মোহে নিজেদের ভবিষ্যৎ ও ধর্মকে বিলীন করে দেবেন না। মুখোশধারী সংগঠনগুলোর এই ফাঁদে না পড়ে, যেখানে যুক্ত হলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে, আপনার ধর্ম ও ঐতিহ্য বিকৃতির হাত থেকে রক্ষা পাবে, আপনারা ঠিক সেখানেই যুক্ত হোন। নিজের ধর্মকে জানুন, শাস্ত্রের মূল সত্যকে উপলব্ধি করুন এবং অন্ধত্ব বর্জন করে বৈদিক সনাতন ধর্মের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন।

1 month ago | [YT] | 3