নমস্কার আমি অনন্যা। নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো আমার নেশা।সময় সুযোগ পেলেই তাই বেরিয়ে পড়ি নতুনত্বের সন্ধানে।সে হতে পারে কাছে,দূরে,দেশে,বিদেশে।কখনো ইতিহাসের খোঁজে পুরোনো ইঁট কাঠ পাথর,হারিয়ে যাওয়া অতীত,আবার কখনো ঝাঁ চকচকে প্রাসাদ।হেরিটেজের ওপর ভালো লাগা থেকে আপনাদের নিয়ে যাব সেই সব জায়গায় বারবার।তবে অরণ্য,মরুভূমি বা পাহাড়ের হাতছানিকেও অস্বীকার করা সম্ভব নয়।আমার চোখ দিয়ে যা কিছু ভালো লাগা নতুনত্ব,সে জায়গার অভিনবত্ব হতে পারে,আবার খাবারের বা অন্য কিছুরও অভিনবত্ব হতেই পারে তা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো।আপনারা নিশ্চই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে পথ চলবেন আশা করি।
Ananya'r Sathe
গনেশ চতুর্থীতে ঘুরে আসতে পারেন কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির থেকে। মার্বেল প্যালেসের গা লাগোয়া কলকাতার এই গনেশ মন্দির অবস্থিত ৪৮,বি মুক্তরাম বাবু স্ট্রিটে।কোনো এক সময় মার্বেল প্যালেসেরই অংশ ছিল,সেই ইতিহাস বলবো অন্য এক দিন।
প্রকাণ্ড রাজপ্রাসাদের মত গঠন, উঁচু উঁচু থামগুলোতো মন্দিরে প্রবেশের আগেই নজর কাড়বে।আগেও গেছিলাম এই মন্দিরে।তবে গনেশ চতুর্থী হিসাবে ভীষণ সুন্দর ভাবে সাজানো হয়েছে ভিতরটা।কালো ঝকঝকে মেঝে,পুরোনো বাড়ির গঠনে কড়িবর্গার ছাদের ডিজাইন,উজ্জ্বল ঝাড়বাতি,সব মিলিয়ে তাক লাগার মতোই সুন্দর।এত পরিষ্কার মন্দির খুব কম দেখা যায়,যেটা না বললেই নয়। যদি পুজো দিতে চান মন্দিরেও পুজোর সামগ্রী কেনার জায়গা আছে,বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন,যেমন আমি নিয়ে গেছিলাম। পুজো না দিয়ে শুধু দর্শন করেও চলে আসতে পারেন।কোনো কিছুতেই কোনো বাধা নিষেধ জোরাজুরি নেই।মন্দিরের বাইরে সকলের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা।
বিস্তারিত রইলো নীচের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবার অনুরোধ রইলো।
@AnanyarSathe
#ganpatibappamoriya #ganeshpuja #গনেশ #গনেশ্চতুর্থী2026 #ganeshachaturthi #ganeshutsav #ganpatibappa #ganesha #ganeshpuja
1 week ago | [YT] | 10
View 0 replies
Ananya'r Sathe
সামনেই পুরী যাবেন ভাবছেন? তাহলে পোস্টটি আপনার জন্যই।সদ্য ঘুরে এলাম পুরী, আর এবারে ছিলাম এমন একটি হোটেলে যেখানে আপনি বিছানায় শুয়ে শুয়েও সমুদ্র দর্শন করতে পারবেন মন প্রাণ ভোরে। আর এই হোটেলের রুফটপ রেস্টুরেন্ট তো জাস্ট অসাধারন, যেমন খাওয়া দাওয়া তেমন ভিউ, বিস্তারিত রইলো নীচের আমার নতুন ভিডিওতে। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর যদি কোনও প্রশ্ন থাকে অবশ্যই চেষ্টা করব উত্তর দেবার । এবার আপনাদের দেখার পালা 👇👇
@AnanyarSathe
#puri #joyjagannath #seafacinghotel #sonarbangla #puri2026
1 week ago | [YT] | 7
View 0 replies
Ananya'r Sathe
মা আসছেন, পুজোর আর মাত্র কদিন। আর পুজোর দিন যতই এগোচ্ছে আমাদের পুজো প্ল্যানিংও ততই জোরদার হচ্ছে। তাই প্রচুর মানুষের পুজো নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছি প্রতিদিন।যার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো নতুন কোনো বনেদি বাড়ির পুজোর সন্ধান দিন, কোন বনেদি বাড়ির পুজো একদিনে ঘুরে দেখা যায়, কলকাতার কোন বনেদি পুজোগুলো কোন মেট্রো স্টেশন এর কাছে । সেই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমি অনন্যা নিচের ভিডিওতে, যা আপনাকে এবারের পুজো প্ল্যান করতে হেল্প করবে অনেকটাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন ।
ভালো থাকবেন সবাই 🙏🏻 অনন্যা।
#bonedibarirdurgpujo #durgapujo2026 #ananyarsathe #ইতিহাসেরহাতছানি #দুর্গাপুজো #bonedibarirpujo #kolkata #heritage #পুরোনোকলকাতা #উত্তরকলকাতা
2 weeks ago | [YT] | 6
View 0 replies
Ananya'r Sathe
আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বনেদি বাড়ির জন্মাষ্টমী ও নন্দোৎসব। আগের বনেদি বাড়ির ঝুলন যাত্রা আপনাদের মন কেড়েছে সেকথা আপনারা সবাই কমেন্ট করে জানিয়েছেন, এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না যেন 👇👇
@AnanyarSathe
#radhakrishna #janmastomi #Bonedibari #kolkata #ananyarsathe
3 weeks ago | [YT] | 12
View 0 replies
Ananya'r Sathe
শুরু হয়েছে ঝুলন যাত্রা, আমাদের সেই হারিয়ে যাওয়া ছোটবেলা ফিরে পেতে চলে গেছিলাম কলকাতা ও আশেপাশের বেশ কিছু ঐতিহ্যবাহী বনেদি বাড়িতে যাঁরা আজও ঝুলন যাত্রার মাধ্যমে বয়ে নিয়ে চলেছেন সেই পরম্পরা। ভিডিওটি কেমন লাগল জানতে ভুলবেন না যেন , আর আপনার চেনা গণ্ডিতে শেয়ার করে সকলের সাথে ভাগ করে নেবার অনুরোধ রইল -
@AnanyarSathe
#jhulanyatra #kolkata #heritage #Bonedibarirpujo #ananyarsathe
4 weeks ago | [YT] | 5
View 0 replies
Ananya'r Sathe
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। আর এখন থেকেই শুরু হয়ে গেছে আমাদের পুজোর প্ল্যান। বিশেষ করে ঠাকুর দেখার পরিকল্পনা ,কোন দিন কোন পোশাক পরবো তার চিন্তা ভাবনা ও অবশ্যই গ্রাম বাংলার বনেদি পুজো দেখার খোজখবর। আজকের ভিডিওতে নিয়ে এলাম গ্রামবাংলার বিভিন্ন জায়গার প্রসিদ্ধ কিছু বনেদি পুজোর সন্ধান ,সাথে অবশ্যই থাকছে কীভাবে যাবেন। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে , আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের সার্কেলে 👇👇
@AnanyarSathe
#durgapuja2026 #grambanglarpuja2026 #bonedipujo #bonedidurgapujo #ananyarsathe
1 month ago | [YT] | 21
View 2 replies
Ananya'r Sathe
🙏🌺🙏জয় করুণাময়ী মা দক্ষিণা কালী 🙏🌺🙏
@AnanyarSathe
1 month ago | [YT] | 159
View 9 replies
Ananya'r Sathe
চলুন না শ্রাবণ মাসে বা একদিন বিকালবেলা ঘুরে আসি এই জায়গা থেকে, সে বাবার মাথায় জল ঢালা হোক , দ্বাদশ জ্যোতিঃলিঙ্গের দর্শন হোক বা একবেলায় ঘুরে আসা হোক , অপূর্ব সুন্দর এই জায়গাটা মন কাড়বেই আপনার, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু 👇👇 হর হর মহাদেব 🙏
ভিডিও লিঙ্ক - https://youtu.be/LmaB40Wnp5s
@AnanyarSathe
#shivmandir #shravan #harharmahadev #weeknddestination #ananyarsathe
1 month ago | [YT] | 12
View 0 replies
Ananya'r Sathe
চলুন না শ্রাবণ মাসে ঘুরে আসি এই জায়গা থেকে, সে বাবার মাথায় জল ঢালা হোক , দ্বাদশ জ্যোতিঃলিঙ্গের দর্শন হোক বা একবেলায় ঘুরে আসা হোক , অপূর্ব সুন্দর এই জায়গাটা মন কাড়বেই আপনার, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু 👇👇
@AnanyarSathe
#shivmandir #shravan #harharmahadev #weeknddestination #ananyarsathe
1 month ago | [YT] | 9
View 0 replies
Ananya'r Sathe
বিনামূল্যে ঘুরে আসুন অপূর্ব সুন্দর এই ৪টি জায়গা @AnanyarSathe
#weekend #1daytrip #kolkata #heritage #temples
1 month ago | [YT] | 13
View 0 replies
Load more