Imran Hossain From Australia

"Welcome to 'Imran Hossain,' your go-to destination for mastering the art of speaking English with confidence and fluency. If you've ever wanted to improve your English speaking skills, express yourself effectively, and engage in meaningful conversations, you've come to the right place. I'm Imran Hossain, your language enthusiast and guide on this language-learning journey. Of course, this is the channel where you can get to know in detail about the lifestyle of Australia as I am living here. You will get videos about Studying in Australia and other countries as well if it is necessary.

On this channel, I'll be sharing valuable tips, techniques, and practical exercises that will empower you to become a more proficient English speaker. Whether you're a beginner looking to build a strong foundation or an advanced learner aiming to refine your skills, our diverse range of videos will cater to your needs.


Imran Hossain From Australia

আমাদের নতুন IELTS SPEAKING Band 7+ Batch এ ভর্তি হওয়ার শেষ সময় ৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত। এরপর থেকে চাইলেও এই Batch ভর্তি হওয়া যাবে না। পরবর্তী ব্যাচ এর জন্য ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।

যোগাযোগ : Whatsapp: +610461388113

1 week ago | [YT] | 7

Imran Hossain From Australia

❤️ আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি প্রতিটি কঠিন সময়ে আমাকে ধৈর্য, শক্তি ও সাহস দিয়েছেন।

🎓 সংগ্রাম, পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নপূরণের এক অসাধারণ গল্প!

অস্ট্রেলিয়ায় Bachelor of Information Technology (Major in Cybersecurity) সম্পন্ন করার যাত্রাটা মোটেও সহজ ছিল না। সত্যি বলতে, এটি আমার জন্য কোনোভাবেই সহজ কোনো অর্জন ছিল না।

এই অর্জনের পেছনে রয়েছে অসংখ্য ঘণ্টার পড়াশোনা, কঠিন অ্যাসাইনমেন্ট, জটিল প্রজেক্ট, নির্ঘুম রাত, মানসিক চাপ, হতাশা এবং অনেক না বলা ত্যাগের গল্প।

এমন অনেক সময় এসেছে, যখন সবকিছু অনেক কঠিন মনে হয়েছে। কখনো কখনো মনে হয়েছে আর পারব না। কিন্তু হাল ছেড়ে দেওয়ার কথা ভাবিনি।

প্রতিটি চ্যালেঞ্জ আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি ব্যর্থতা আমাকে আরও শক্ত করেছে, আর প্রতিটি ছোট ছোট অর্জন আমাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে।

আজ পেছনে ফিরে তাকালে নিজের প্রতি এক অন্যরকম গর্ব ও কৃতজ্ঞতা অনুভব করি। এই যাত্রা আমাকে শুধু একটি ডিগ্রি দেয়নি; শিখিয়েছে ধৈর্য, অধ্যবসায়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং কঠিন পরিস্থিতিতেও লড়াই করে যাওয়ার মানসিকতা।

জীবনের মূল্যবান অর্জনগুলো কখনো সহজে আসে না। পথ যত কঠিন হয়, সাফল্যের আনন্দও তত বেশি হয়।

আলহামদুলিল্লাহ, প্রতিটি কিছুর জন্য! ❤️

যারা নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, তাদের বলব—হাল ছাড়বেন না। আজকের পরিশ্রম একদিন নিশ্চয়ই সুন্দর ফল বয়ে আনবে।

#BachelorOfIT #Cybersecurity #GraduationJourney #NeverGiveUp #HardWorkPaysOff #Achievement #Australia

1 week ago | [YT] | 73

Imran Hossain From Australia

সামনে IELTS পরীক্ষা? এখনই এই ওয়েবসাইটে এখনই লগইন করুন।
Website name : Sohojeng

এই ওয়েবসাইটের সব প্রিমিয়াম মক টেস্ট আগামী কয়েক দিনের জন্য ১০০% ফ্রি।

এই ওয়েবসাইটের রাইটিং মক টেস্টগুলো গুলো কিন্তু মানুষের দ্বারা ইভালুয়েট করা হয়। ফুল মকটেস্ট কিন্তু ফ্রিতে পাচ্ছেন (Listening + Reading + Writing).

Take Full Mock Test in Exam mode. All the best

সবগুলো ইউনিক এবং নতুন নতুন। আর রিডিং গুলো কিন্তু এখান থেকে কমন পড়বে। এক্সাম মোডে পরীক্ষা দেন। আসল পরীক্ষায় দিয়ে বলবেন সেম টু সেম ৯৯% মিল আছে।

আপনার যে সকল বন্ধু-বান্ধবের পরীক্ষা সামনে, তাদেরকে এই অফারটা শেয়ার করুন। তারা অনেক অনেক দোয়া করবে।

2 weeks ago | [YT] | 6

Imran Hossain From Australia

গত কয়েক মাস আগে কেউ একজন আমাকে কটুক্তি করে বলেছিল, আমি নাকি স্পিকিংয়ে ৭.৫ ডিজার্ব করিনা। ওইখান থেকেই মনে হল যে একটা পরীক্ষা দিয়ে আসি।
তাই গতকালকে IELTS পরীক্ষাতে বসেছিলাম।

আলহামদুলিল্লাহ, আগের থেকে কিছুটা ইম্প্রুভ হয়েছে।
পরবর্তী পরীক্ষায় 9.0/9.0 পাব বলে আশা করছি।

মোটামুটি আমরা সবাই এই একটা মডিউলকে অনেক বেশি ভয় পাই। কিন্তু Speaking এ কিছু কিছু জিনিস যুক্ত করলেই এক মাসেই 7.0-7.5 পাওয়া সম্ভব।

আমার স্পিকিং পরীক্ষা খারাপ হওয়া সত্ত্বেও যদি আমি এই স্কোর পাই, তাহলে চিন্তা করুন ভালো হলে আলহামদুলিল্লাহ আমি কত পাব। পরীক্ষক আমাকে Part-3 তে যেই প্রশ্নগুলো করেছিল, শেষের চারটা প্রশ্নের ভিন্ন এবং উল্টাপাল্টা উত্তর দেওয়া সত্ত্বেও, আমাকে স্পিকিংয়ে Band 8.0 দেওয়া হয়েছে।

গতকালকের পরীক্ষায় আমি ভুলবাল যেমনই উত্তর দেইনা কেন, আমি কিছু নির্দিষ্ট vabulary, idmsons and word ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে ওই ভোকাবুলারিগুলো আমি আপনাদেরকে দিতে পারি। এগুলো ব্যবহার করলে নিশ্চিত আপনি 7+ এর উপর পাবেন।

2 months ago | [YT] | 105

Imran Hossain From Australia

Aslam alikum
Eid Mubarak🌙! Wishing you and your whole family lots of happiness, good health, and blessings. May this Eid bring peace, joy, and success to your home. 😊

5 months ago | [YT] | 123

Imran Hossain From Australia

Eid Mubarak ❤️

5 months ago | [YT] | 60

Imran Hossain From Australia

Aren't they?

6 months ago | [YT] | 58

Imran Hossain From Australia

আজকে সকাল বেলা আমি অস্ট্রেলিয়া চলে আসছি। ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আবারও কন্টিনিউয়াসলি ভিডিওস মেক করব। আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন 🌹

7 months ago | [YT] | 166

Imran Hossain From Australia

Eid Mubarak to all of lovely Audience, Subscribers and viewers❤️
Happy Eid🌹

7 months ago | [YT] | 196

Imran Hossain From Australia

আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অস্ট্রেলিয়ায় আজ দুই বছর পূর্ণ হয়ে গেল। সময় সত্যি অনেক দ্রুত চলে যায়।
আমার এই দুই বছরের অস্ট্রেলিয়া থাকার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি।

গত দুই বছরে অস্ট্রেলিয়ায় আমি এমন কিছু করিনি যার কারণে আমি বলতে পারি যে আমি এখন এখানে সেটেল। কিন্তু আলহামদুলিল্লাহ এমন কিছু করতে পেরেছি যার কারণে হাজারো মানুষের ভালোবাসা পাই, প্রতিদিন হাজারো মানুষের দোয়া পাই।
আমার এখনো মনে পড়ে সেই রাতে ৩ টার কথা যেদিন আমি একা মেলবোরে একা একা এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে বাসার সামনে এসে দুই তিন ঘন্টা বাসা খুঁজি। ব্যাপারটা অনেক হাস্যকর হতে পারে, কিন্তু ওই সময় আমি এখানে নতুন ছিলাম, তাও আবার প্রথম রাত ছিল, রাস্তাঘাট কোন কিছু চেনা ছিল না, না মানুষদের সাথে কিভাবে কথা বলতে হবে হুট করে তা জানা ছিল। কিন্তু মনে সাহস নিয়ে সবকিছু একা একাই করি। ঘাবড়ে যায়নি।

ওই রাতের পর থেকে আমি এখানে যা কিছু করি চেষ্টা করেছি সব কিছু যেন আমি আমার নিজের উপর আত্মবিশ্বাস রেখেই করতে পারি। প্রথম দিকে অন্য মানুষের সাপোর্ট করাটা খুবই ভাগ্যের ব্যাপার, যেটা হয়তো আমার ভাগ্যে ছিল না। বাংলাদেশ থেকে দুটি মানুষের সাথে আমার পরিচয় হয়, ওই দুইটি মানুষ এই মোটামুটি খোঁজ খবর নিত। তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

এখানে অনেকের কাছে জব খুঁজেছি, Refer দেওয়ার জন্য বলেছি, কিংবা এখনো বলি। হয়তো সময় ব্যস্ততার কারণে ওই মানুষগুলো সময় করে কিছু করতে পারে না। তাতে কোন আফসোস নেই। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে।

এখন আমি নিজেই চেষ্টা করি অন্য মানুষদেরকে যতটুকু পারি হেল্প করার, যেটা একটা নতুন মানুষকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগায়। এদেশে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে, নিত্য নতুন দিন অনেক কিছু শিখি, অনেক ভুল করি, ভুল সংশোধন করি, আবার চেষ্টা করি ওই ভুলটা নিয়ে কথা বলে মানুষকে হেল্প করার যেন তারা এই ভুলটা না করে।

সব থেকে বেশি যদি আমি কাউকে মিস করে থাকি সেটা হচ্ছে আমার বাবা-মা। দীর্ঘ দুই বছর তাদেরকে চোখের সামনে দেখি না, মোবাইলে তো আর ধরা যায় না, না মায়ের কিংবা বাবার হাতে কান্ডডলা খাওয়া যায়। মায়ের হাতের রান্না গুলো অনেক মিস করি, যেটার স্বাদ বাজারে অনেক দামি খাবারও পাই না।

এখন তো আলহামদুলিল্লাহ দুই বছর হয়ে গিয়েছে, কতশত অভিযোগ ছিল, সব অভিযোগ সময়ের সাথে সাথে মুছে গিয়েছে। বাস্তবতা মেনে নিয়েছি, ওই বাস্তবতার সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেকে গুছানো যায় ওইটাই করার চেষ্টা করি।

আমার এই দুই বছরের অভিজ্ঞতা থেকে বলবো, অস্ট্রেলিয়া আসার সময় ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, যেটা আপনার জীবনটা অনেক বেশি স্মার্ট করে দিবে। সাথে করে যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে কিছু আদব কায়দা শিখে আসবেন, যেন আমাদের কি কেউ বাঙালি বলে গালি না দেয়।

আর অবশ্যই অবশ্যই নিজের প্রতি বিশ্বাস অনেক বেশি ধীরে রাখতে হবে। কারণ দিনশেষে হয়তো আপনি কাউকে পাশে পাবেন না। তখন নিজেকেই নিজের সান্ত্বনা দিতে হবে।

এইতো এগুলোই, কি আর লিখব। হয়তো এ বছরটা শেষ হলে ভালো কিছু লিখতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন।

8 months ago | [YT] | 195