এই শারদোৎসবের সময়েই তোমাকে হারাই। স্মৃতির পিছুটান বেয়ে যেখানে এসে দাঁড়াই, দেখি, গুঁড়ো গুঁড়ো মিহি কুচি ছড়িয়ে সবখানে, বুকের এপাশে ওপাশে,টের পাওয়া যায় না। সাবধানে জড়ো করি, নাড়ি,ঘাঁটি, শব্দ করে বাজাই,কখনও সে সুর মিঠাস, কখনও ঝঙ্কার, কখনও টঙ্কার,কখনও বিষাদ, সেরিব্রাল আক্রমণের মতো মাথাটা ছেয়ে ফেলে। আচ্ছন্ন হয়ে পড়ি,চেতনালুপ্তের অনুভূতি হয়, লুপ্ত চেতনে অনুভূতিরা ডানা ঝাপটায়, প্রাণপণে ফিরতে চায় বিষণ্ণ দুপুরবেলায়, আরো একবার না বলা কথাগুলো উচ্চারণ করতে চেয়ে হাঁচোড় পাঁচোড় করে বুকের ভেতর, আরো একবার দুচোখ ভরে পৃথিবীকে চাখতে চেয়ে তেষ্টায় চোখ দুটো খরখরে হয়ে ওঠে, আরো একবার ছোটখাটো ভুলচুকগুলো শুধরে জীবনের প্রতিটি ফোঁটা শুষে নিতে মন চায়। আরো একবার সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে কতগুলো দুয়ার খোলা যেত!! সব সুর হাহাকারে মিশে ফিরে চলে ব্যস্ত কোলাহলে। শারদোৎসবে।।
#resignMAMATA আজ সেই রাত , যে রাতে দৃঢ় সংকল্প নিয়ে আগুয়ান রাজ্যবাসী যে, এই নৃশংস হত্যালীলার অবসান হোক। একটার পর একটা প্রশাসনের প্রত্যক্ষ মদতে খুন করার উদগ্র বাসনা এবার ঘুচিয়ে দিতে আমরা পথে নামছি। এই লড়াই তোমার আমার , এই লড়াই সব্বার।🔹 *আজকের 'রাত-পাহারা' আন্দোলনের কিছু স্লোগান*
🔹সংগ্রামীদের শোন চিৎকার নিরাপত্তার চাই অধিকার
🔹নারী ইজ্জত: মৃৎপাত্র! কে ভেঙেছে? মহাপাত্র?
🔹পাতাল ফুঁড়ে আন তুলে দাও বিচার। দাও শূলে।
🔹মা বোনেরা পথে নামো এছাড়া আর উপায় নাই কন্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই। বিচার চাই, বিচার চাই।
🔹দুরাচারীর আস্ফালনে মা বোন বলছে বাঁচতে চাই সময় এসেছে গর্জে ওঠার জোরসে বলো বিচার চাই। বিচার চাই বিচার চাই।
🔹মহান শাসকের দৃষ্টিকোণ সকাল বেলায় পদ ত্যাগ আর বিকেল বেলায় প্রমোশন। এ নৈরাজ্য মানছি নাম মানবোনা।
🔹 নর খাদকের অভয়ারণ্য এই বাংলা আমার নয়, নারীরা আজ অরক্ষিত জাঁকিয়ে বসেছে প্রাণের ভয় শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই।
🔹কিসের লজ্জা, কিসের ভয়! এই মেয়ে কি মোদের নয়? মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও। 🔹 কামদুনি বা আর জি কর নেংটি ছেড়ে ধীরে ধর। এ নৈরাজ্য রাজ্য মানছি না মানবো না।
Kakali's own
শারদোৎসব
কাকলি সিনহা
এই শারদোৎসবের সময়েই তোমাকে হারাই।
স্মৃতির পিছুটান বেয়ে যেখানে এসে দাঁড়াই,
দেখি,
গুঁড়ো গুঁড়ো মিহি কুচি ছড়িয়ে সবখানে,
বুকের এপাশে ওপাশে,টের পাওয়া যায় না।
সাবধানে জড়ো করি, নাড়ি,ঘাঁটি,
শব্দ করে বাজাই,কখনও সে সুর মিঠাস,
কখনও ঝঙ্কার, কখনও টঙ্কার,কখনও বিষাদ,
সেরিব্রাল আক্রমণের মতো মাথাটা ছেয়ে ফেলে।
আচ্ছন্ন হয়ে পড়ি,চেতনালুপ্তের অনুভূতি হয়,
লুপ্ত চেতনে অনুভূতিরা ডানা ঝাপটায়,
প্রাণপণে ফিরতে চায় বিষণ্ণ দুপুরবেলায়,
আরো একবার না বলা কথাগুলো উচ্চারণ
করতে চেয়ে হাঁচোড় পাঁচোড় করে বুকের ভেতর,
আরো একবার দুচোখ ভরে পৃথিবীকে চাখতে
চেয়ে তেষ্টায় চোখ দুটো খরখরে হয়ে ওঠে,
আরো একবার ছোটখাটো ভুলচুকগুলো শুধরে জীবনের প্রতিটি ফোঁটা শুষে নিতে মন চায়।
আরো একবার সম্ভাবনার দরজায় দাঁড়িয়ে
দেখতে ইচ্ছে করে কতগুলো দুয়ার খোলা যেত!!
সব সুর হাহাকারে মিশে ফিরে চলে ব্যস্ত কোলাহলে।
শারদোৎসবে।।
1 day ago | [YT] | 0
View 0 replies
Kakali's own
সক্কলকে আমার তরফ থেকে একরাশ শুভেচ্ছা ,অভিনন্দন আর ভালোবাসা
এই শরতে ..
কাকলি সিনহা
পাঠ - শ্রীতমা বসু
শরৎ আনে বিসর্জনের বার্তা,
শরৎ জানে বিসর্জনের মর্ম?
শরৎ জানে ত্যাগের রকমফেরতা ,
শরৎ জানে বিসর্জনের ধর্ম?
শরৎ জানে বিসর্জনের কষ্ট,
শরৎ জানে বিসর্জনের দুঃখ?
শরৎ জানে বিসর্জনে ভ্রষ্ট,
কোন আঁধারে বিলীন হয় লক্ষ্য?
একটা শরৎ আকাশ জোড়া সুখ,
অন্য শরৎ বিষাদমাখা সুর,
একটা শরৎ মেটায় ভুলচুক,
অন্য শরৎ দ্বন্দ্বে ভরপুর।
তবুও শরৎ আগমনীর গান,
আবাহনেও মুখর তবু রোদ,
সবুজ জুড়ে সমারোহের স্নান,
বিসর্জনেও খুশির চোরাস্রোত।
1 year ago | [YT] | 1
View 0 replies
Kakali's own
#resignMAMATA আজ সেই রাত , যে রাতে দৃঢ় সংকল্প নিয়ে আগুয়ান রাজ্যবাসী যে, এই নৃশংস হত্যালীলার অবসান হোক। একটার পর একটা প্রশাসনের প্রত্যক্ষ মদতে খুন করার উদগ্র বাসনা এবার ঘুচিয়ে দিতে আমরা পথে নামছি। এই লড়াই তোমার আমার , এই লড়াই সব্বার।🔹 *আজকের 'রাত-পাহারা' আন্দোলনের কিছু স্লোগান*
🔹সংগ্রামীদের শোন চিৎকার
নিরাপত্তার চাই অধিকার
🔹নারী ইজ্জত: মৃৎপাত্র!
কে ভেঙেছে? মহাপাত্র?
🔹পাতাল ফুঁড়ে আন তুলে
দাও বিচার। দাও শূলে।
🔹মা বোনেরা পথে নামো
এছাড়া আর উপায় নাই
কন্ঠ ছেড়ে জোরসে বলো
নির্যাতিতার বিচার চাই।
বিচার চাই, বিচার চাই।
🔹দুরাচারীর আস্ফালনে
মা বোন বলছে বাঁচতে চাই
সময় এসেছে গর্জে ওঠার
জোরসে বলো বিচার চাই।
বিচার চাই বিচার চাই।
🔹মহান শাসকের দৃষ্টিকোণ
সকাল বেলায় পদ ত্যাগ আর
বিকেল বেলায় প্রমোশন।
এ নৈরাজ্য মানছি নাম মানবোনা।
🔹 নর খাদকের অভয়ারণ্য
এই বাংলা আমার নয়,
নারীরা আজ অরক্ষিত
জাঁকিয়ে বসেছে প্রাণের ভয়
শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই।
🔹কিসের লজ্জা, কিসের ভয়!
এই মেয়ে কি মোদের নয়?
মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও।
🔹 কামদুনি বা আর জি কর
নেংটি ছেড়ে ধীরে ধর।
এ নৈরাজ্য রাজ্য মানছি না মানবো না।
🔹রক্ষক আজ ভক্ষক
তাই প্রশাসনে ভরসা নাই
সমস্বরে জোরসে বল নির্যাতিতার বিচার চাই।
🔹 মা বোনেরা বাঁচতে চাও
বঁটি-ঝাঁটা হাতে নাও
এ ছাড়া আর উপায় নাই
কন্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই।
🔹 মুছে ফেলতে বিভীষিকা
জ্বালাও নারী বহ্নিশিখা।
এ বিদ্রোহ থামছে না থামবে না।
2 years ago (edited) | [YT] | 2
View 2 replies
Kakali's own
কোনদিক সাথী, কোনদিক বল ,কোনদিক বেছে নিবি তুই!
2 years ago | [YT] | 1
View 0 replies
Kakali's own
আজকাল সবারই সময়ের খুব অভাব তাই বড়ো বড়ো উপন্যাস পড়ার বা শোনার সময় হয় না!কেমন লাগবে যদি সংক্ষেপে একটা বড়ো উপন্যাস শুনতে পান? মতামত জানান।
3 years ago | [YT] | 2
View 2 replies
Kakali's own
কার কামড় সবচেয়ে বিপজ্জনক??
3 years ago | [YT] | 4
View 0 replies
Kakali's own
সততার প্রতীক বলতে আপনি কাকে বোঝেন??
3 years ago | [YT] | 3
View 0 replies
Kakali's own
সততার প্রতীক বলতে আপনি কাকে বোঝেন??
3 years ago | [YT] | 2
View 2 replies