we explore foods from local to horizon...this is our first food vlogging channel. here we want to explore all types of food from different places, communities and all. support us by warching this channel and share it with your family and friends. thank you
follow us on Instagram, facebook and youtube

From biryani, kebabs, momos, Chinese food, Mughlai breakfast, winter special food, heritage restaurants to viral food places – you’ll find honest reviews, price details and real taste reactions here.

Subscribe for daily food shorts, restaurant reviews & street food vlogs 🍗🍜


Bedwin Foodie

রবিবার সকাল মানেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা, অলস একটা সকাল আর রান্নাঘর থেকে ভেসে আসা গরম গরম খাবারের গন্ধ। আর সেই সঙ্গে আসে চিরন্তন প্রশ্ন—আজ ব্রেকফাস্টে কী হবে?
একদিকে ধোঁয়া ওঠা লুচি, সঙ্গে কুচোনো আলুর তরকারি। নরম লুচিতে আলুর ঝোল মাখিয়ে খাওয়ার মধ্যে যে আরাম, সেটা বাঙালির কাছে একেবারেই আলাদা। এক প্লেট দিয়ে শুরু হলেও কখন যে দ্বিতীয় প্লেটে পৌঁছে যাই, টেরই পাওয়া যায় না!
অন্যদিকে রয়েছে কচুরি আর ঝাল ঝাল তরকারি। কচুরির মুচমুচে বাইরের স্তর, ভেতরের পুর আর তার সঙ্গে মশলাদার তরকারি—রবিবারের সকালটাকে একেবারে জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
তাহলে আপনার পছন্দ কোনটা?
লুচি + কুচোনো আলুর তরকারি নাকি কচুরি + ঝাল ঝাল তরকারি?
পছন্দ যেটাই হোক, রবিবারের ব্রেকফাস্টে বাঙালির আবেগটা কিন্তু একই—গরম খাবার, বাড়ির স্বাদ আর একসঙ্গে বসে খাওয়ার আনন্দ। কারণ রবিবার মানেই শুধু ছুটির দিন নয়, রবিবার মানেই একটু বেশি ভালো করে খাওয়ার দিন!

2 days ago | [YT] | 10

Bedwin Foodie

যে কটা খাবার কলকাতা থেকে উঠে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো এই ঢাকাই পরোটা . অনেকে বলেন এটার ওপরটা দেখতে অনেকটা ঢাকনার মতো তাই এটার নাম ঢাকাই পরোটা আবার অনেকে মনে করেন পূর্ব বাংলার ঢাকা শহরে এক মুসলিম কমিউনিটির হাত ধরে এই পরোটার আগমন . সে যাই হোক এই ঢাকায় পরোটা কিন্তু কলকাতায় এসে দিব্যি নিজেকে মানিয়ে নিয়েছিল . কিন্তু কালের নিয়মে সেও গেলো . ওপরে ছোলার ডাল ছড়িয়ে আর একটু চাটনি ছড়িয়ে দিলেই খাবারটা হিট . উত্তর কলকাতায় কিছু জায়গায় এখনো আছে . ছবিটা গদার কচুরির দোকানের... ঢাকাই পরোটা . দোকান মোটামুটি সকাল থেকে রাত অবধি অনেক্ষন খোলা . সারাদিনই কচুরি পরোটা তরকারি বিক্রি হচ্ছে . ঠাকুর দেখতে গেলে সকালে ফেরার সময় খেয়ে দেখতে পারেন .

4 days ago | [YT] | 11

Bedwin Foodie

https://youtu.be/C-jga7M6SbM
বেহালা এলাকায় তো আপনারা অনেকেই গেছেন কিন্তু সত্যি কথা বলুন তো . এই পান্নাস কিচেন দোকানটায় খেয়েছেন ? যদি না খেয়ে থাকেন প্লিজ খেয়ে আসুন . কথা দিচ্ছি নিরাশ হবেন না . দাম অনুযায়ী খাবারের যা পরিমান , আর যা কোয়ালিটি তা বেশ নামকরা কিছু রেস্তোরাঁকে গুনে গুনে গোল দেবে . এই এলাকাটাকে পান্না পাড়া বললেও কম বলা হবেনা . বড়ো ভিডিওতে ডিটেল্সে বলেছি সবটা তবে খাবার দাবার নিয়ে কথা উঠলে এই জায়গাটা আমার কাছে আদতেই খাদ্য খনি . চলে আসুন এবারের পুজোয় . কেমন লাগলো জানাবেন

1 week ago | [YT] | 1

Bedwin Foodie

সকালে জলখাবারে পাউরুটি মাখন ওমলেট সবাই খান . এটার জন্য কোনো বাইরে যাওয়ার দরকারই পড়েনা. তবে হ্যাঁ যদি একটা নিখাদ আড্ডা দিতে চান বন্ধুদের সাথে তাহলে এই জায়গায় আসতেই হবে . জায়গাটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ন্যাশনাল ইকোনোমিক রেস্টুরেন্ট . খাবার দাবার দারুন সস্তা তবে একেবারে ঘরের স্বাদের ব্রেকফাস্ট পাবেন এটুকু কথা দিতে পারি

1 week ago | [YT] | 1

Bedwin Foodie

https://youtu.be/k3Bxsfas5c4
যদি উত্তর কলকাতায় একটা জম্পেস ব্রেকফাস্ট সারতে চান তাহলে হাতিবাগান আর শোভাবাজারের ঠিক জংশনেই রয়েছে গদার কচুরি . 50 বছর পার হয়ে গেছে . লোকের মুখে যা নাম ছড়িয়ে গেছে তাতে আলাদা করে আর পাবলিসিটির দরকার পড়েনা . প্রায় সারাদিনই কচুরি জিলিপি জিভে গজা বিক্রি হয় . উপরি পাওনা হিসাবে এখানে আছে ঢাকাই পরোটা যা এখন কলকাতা শহরে দুর্লভ বটে . সকালে একটা ঢাকাই পরোটা আর জিভে গজা দিয়ে এবারের পুজোয় ব্রেকফাস্ট হয়ে যাক নাকি .

1 week ago | [YT] | 16

Bedwin Foodie

https://youtu.be/WSTbPN_Tnlc
মুন্নাদার ক্লাব ক্যান্টিনের ঠিক বিপরীতেই আছে তালতলা ক্লাব ক্যান্টিন . এই জায়গার আবার ঘুগনি, টোস্ট, বা চপ কাটলেটের ও বেশ ভালো নাম আছে .আমি যদিও এনাদের ঘুগনি টোস্ট বা স্ট্যু ই দেখাতে পেরেছিলাম. সেই ভিডিও রইলো আপনাদের জন্য . দেখে জানাবেন কেমন লাগলো .

1 month ago | [YT] | 14

Bedwin Foodie

https://youtu.be/WSTbPN_Tnlc
সেন্ট্রাল এক্সাইজ ক্লাব ক্যান্টিন যার পোশাকি নাম মুন্নাদার ক্যান্টিন . লেসলি ক্লডিয়াস সরণিতে যদি আপনারা ঢোকেন তাহলে কিছুটা এগোলেই আপনাদের চোখে পড়বে এই ছাউনি . সকালের দিকে যেমন চিকেন, মাটন স্ট্যু এর একটা আলাদা বায়না থাকে তেমনি দুপুরের দিকে ভাত ডাল মাছ মাংস ও পাওয়া যায় . খেলোয়াড় তো বটেই তবে সাধারণ মানুষের ভিড় ও লেগে থাকে এই ক্লাব ক্যান্টিনে . এখানকার একটা বেশ ভালো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে , একবার ঢুঁ মেরে আসতে পারেন .

1 month ago | [YT] | 21

Bedwin Foodie

https://youtu.be/tGFkzIPLDaw
কাশ্মীর, ভূস্বর্গ . প্রায় লক্ষ টাকার কাছাকাছি ভ্রমণের খরচ কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির সাধ্য সবসময় হয়ে ওঠেনা . তাই বলে কি কাশ্মীরের খাবার খাবোনা নাকি মশাই? অবশ্যই খাবো . আলাদা আলাদা জায়গার খাবার দেখাবো বলেই তো কাজটা করছি নাকি . চলে আসুন আজকের পর্বে কাশ্মীরের খাবার... ওপরের লিঙ্কে ক্লিক করে টুক করে দেখে ফেলুন

2 months ago (edited) | [YT] | 37

Bedwin Foodie

কলকাতা শহরে বহু পুরানো রেস্টুরেন্ট আছে যেগুলো তাদের নাম না হলেও তাদের খাবারের গুণে মানুষের মনে রয়ে গেছে 100 বছরের ও বেশি সময় ধরে . আজকের এপিসোড সেরকমই একটা জায়গার . এই জায়গার নেই কোনো চাকচিক্য , আছে নিখাদ খাবার আর খাদ্য প্রেমীদের তালিকায় এই জায়গা আলাদাই জায়গা করে রয়েছে . আমি এই দিন 2 টো জায়গা শুট করেছিলাম . পরের ভিডিওতেও উত্তর কলকাতারই আরেকটা জায়গা দেখাবো . এই জায়গাগুলো আসলে পুরোনো স্মৃতিকে তরতাজা করার . আশা করি ভালো লাগবে আপনাদের .

2 months ago | [YT] | 44

Bedwin Foodie

https://youtu.be/Z95duFmL2xY
দুর্দান্ত একটা কেরালান খাবারের রেস্টুরেন্টের সন্ধান দিচ্ছি . গিয়ে দেখুন ঠকবেন না . একদম ঘরোয়া পরিবেশে দক্ষিণ ভারতীয় খাবার . কি কি খাবেন সেগুলো জানতে গেলে উপরের লিঙ্কটায় ক্লিক করে ঢুকে যেতে হবে. কথা দিচ্ছি ধোসা ইডলির বাইরেও এই খাবারগুলো আপনাদের পছন্দ হবেই .

3 months ago | [YT] | 17