বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি স্টুডেন্ট-ফ্রেন্ডলি এডটেক প্ল্যাটফর্ম reThink!

SSC ও HSC শিক্ষার্থীদের (Science, Arts, Commerce) জন্য বুঝে শেখা, চমৎকার এনিমেটেড লেসন, শর্ট ট্রিকস, প্র্যাকটিস এবং পরীক্ষাভিত্তিক নিখুঁত প্রস্তুতি নিয়ে আমরা আছি তোমার পাশে।

আমাদের একমাত্র লক্ষ্য মুখস্থ করার প্রবণতা থেকে বের হয়ে পড়াশোনাকে আরও বেশি আনন্দময়, অর্থপূর্ণ ও অভিজ্ঞতাভিত্তিক করে তোলা। reThink-এর সাথে শেখার নতুন অভিজ্ঞতা উপভোগ করো!


reThink

কখনো কখনো মনে হয়, এত কিছু শিখছি—কিন্তু এই শেখার আসল মূল্য কোথায়? তখন মনে রেখো, জ্ঞান শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়; জ্ঞান মানুষকে বদলায়, চিন্তাকে গভীর করে এবং জীবনের পথকে আলোকিত করে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”
— সুনান ইবনে মাজাহ, হাদিস: ২২৪
তাই প্রতিদিন শেখার এই ছোট ছোট চেষ্টা কখনোই বৃথা যায় না। আজ যে জ্ঞান অর্জনের জন্য তুমি সময় দিচ্ছো, সেটিই একদিন তোমার চিন্তা, সিদ্ধান্ত আর ভবিষ্যৎকে সুন্দর করে তুলবে।

4 days ago | [YT] | 66

reThink

SSC 28 (Class 9) আজকে তোমাদের জন্য থাকছে ২টি স্পেশাল লাইভ ক্লাস!
🔥 Science & Commerce
📍 reThink YouTube Channel ও reThink App-এ।

তোমরা কি আজকের ক্লাসের জন্য একদম রেডি? কমেন্ট করে জানিয়ে দাও! 👇

5 days ago | [YT] | 17

reThink

SSC 27 ব্যাচ, টেস্ট পরীক্ষা একদম সামনে!

টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে কনফিউশন?
কী পড়বে, কোনটা আগে পড়বে, সবকিছুর গাইডলাইন পাবে এক জায়গায়!

আগামীকাল থেকে শুরু হচ্ছে Test Exam Special Guideline Class—বাংলা, ইংরেজি, ম্যাথ ও ICT নিয়ে। ✨
আর থাকছে একদম ফ্রি Mentorship! ❤️

তাই আর চিন্তা নয়, গুছিয়ে শুরু হোক টেস্ট পরীক্ষার প্রস্তুতি। ক্লাসের লিংক পেতে কমেন্ট চেক করো এখনি

6 days ago | [YT] | 23

reThink

যখন চারপাশের সবাই মুখ ফিরিয়ে নেয়, কেউ তোমার কষ্টের ওজনটুকু বুঝতে চায় না... ঠিক তখন জায়নামাজে বসে বা হাত দুটো শূন্যে তুলে ঠিক এভাবে বলো

“হে আমার আল্লাহ! আমার এই না-পারার কান্নগুলো দেখার, আমার এই রাতের পর রাত না ঘুমিয়ে পড়ার কষ্টটা বোঝার মতো এই জমিনে আর কেউ নেই। সবাই কেবল সফলতার হিসেব মেলায়, কেউ আমার ভেতরের ভাঙন দেখে না। হে আমার রব, আমি জানি তুমি ছাড়া আমার আর কেউ নেই, আর কাউকেও দেওয়ার ক্ষমতাও নেই। তুমি ছাড়া আমার এই শূন্য হাতগুলো পূর্ণ করার সাধ্য কারোর নেই!”

কোরআনে তো বলেই দেওয়া হয়েছে

"وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُۥ"

(আর যে আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট। — সূরা আত-ত্বলাক, ৩)

পৃথিবীর সমস্ত দরজাও যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, জেনে রেখো আসমানের দরজা তোমার জন্য খোলাই আছে। মানুষের কাছে হাত পাতার চেয়ে রবের দরবারে চোখের পানি ফেলা অনেক বেশি শান্তির। আজ তোমার এই নিঃসঙ্গ লড়াইয়ে তিনি ছাড়া আর কেউ নেই, কিন্তু বিশ্বাস রেখো তোমার এই একাকী কান্নার প্রতিটি ফোঁটার হিসাব তিনি রাখেন। তিনিই তোমার জন্য যথেষ্ট!

1 week ago | [YT] | 4

reThink

সাধারণ বিজ্ঞান
অধ্যায় ১০: এসো বলকে জানি
আজকের ক্লাস: সন্ধ্যা ৬টায়
প্ল্যাটফর্ম: reThink YT & reThink App

1 week ago | [YT] | 24

reThink

SSC 27-এর বায়োলজি SQ তে ১৮ পাওয়ার প্রস্তুতি নাও এক ক্লাসেই!

🗓 আজ সন্ধ্যা ৬টায়

📍 reThink YouTube Channel

2 weeks ago | [YT] | 69

reThink

যতই পড়ছ, রেজাল্ট ভালো হচ্ছে না বলে পড়াশোনাই ছেড়ে দিতে ইচ্ছে করছে?

তাহলে মাত্র ২ মিনিট সময় নিয়ে ইতিহাসের অন্যতম সেরা পণ্ডিত ইমাম ইবনে হাজার আল-আসকালানী (রহ.)এর জিবনী একটু পড়ো! 👇 

ছাত্রজীবনে ওনার স্মৃতিশক্তি মোটেও ভালো ছিল না। ক্লাসে শিক্ষকের কোনো পড়াই তিনি মনে রাখতে পারতেন না। ফ্রেন্ডরা সবাই পেরে যেত, কিন্তু তিনি পারতেন না। সহপাঠীদের চেয়ে পিছিয়ে পড়তে পড়তে একসময় তিনি চরম হতাশ হয়ে পড়লেন। ওনার মনে হলো "পড়াশোনা মনে হয় আমার দ্বারা হবে না!" এই ভেবে তিনি একদিন স্কুল/মাদ্রাসা ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হলেন। 

চলতে চলতে হঠাৎ পথে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলো। আশ্রয় নেওয়ার জন্য তিনি রাস্তার পাশে একটি পাহাড়ি গুহায় ঢুকলেন। 

গুহার ভেতর বসে তিনি লক্ষ্য করলেন, উপর থেকে টপ টপ করে পানির ফোঁটা নিচের একটি বিশাল পাথরের উপর পড়ছে। গভীরভাবে তাকিয়ে তিনি অবাক হয়ে দেখলেন, বছরের পর বছর ধরে নরম পানির ফোঁটা অনবরত পড়তে পড়তে সেই শক্ত পাথরটিতে একটি গভীর গর্ত হয়ে গেছে!

2 weeks ago | [YT] | 52

reThink

তোমরা কে কোন ব্যাচের শিক্ষার্থী?

2 weeks ago | [YT] | 41

reThink

هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ‌ۗ


অর্থ: যারা জানে আর যারা জানে না—তারা কি সমান? (সুরা যুমার, আয়াত: ৯)

এ আয়াত মানুষকে জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করে। কেবল জ্ঞানের মাধ্যমেই মানুষ নিজেকে উন্নত করতে পারে এবং আল্লাহর নৈকট্য পেতে পারে।

3 weeks ago | [YT] | 49

reThink

ইসলাম শিক্ষা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, একজন মুসলিম হিসেবে সঠিক আকিদাহ ও দ্বীন শেখার জন্য এই ক্লাসগুলো জানা প্রয়োজন। আসুন, শুধু পাসের জন্য নয়, সওয়াবের নিয়তে ও দ্বীনের জ্ঞানে সমৃদ্ধ হতে ক্লাসগুলো দেখি! 🤲

Class Link👉 https://youtu.be/GtKKd97h4wg

3 weeks ago | [YT] | 37