সত্যের সংগ্রামে, মানবতার পাশে | এসএইচটি নিউজ ২৪
আমার চ্যানেলের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ!
আপনাদের ভালোবাসা, মন্তব্য ও সহযোগিতায় আমরা অনুপ্রাণিত হই। আপনারা পাশে থাকলে আমরা আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করেন আমিন 🤲
#SHT_News_24 #ধন্যবাদ
SHT News 24
চরমোনাই গেলে মানুষ দুনিয়া ভুলে আখেরাতের পথ ধরে।"
পীর সাহেব চরমোনাই
2 months ago | [YT] | 19
View 0 replies
SHT News 24
শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
2 months ago | [YT] | 15
View 0 replies
SHT News 24
দীর্ঘ স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম
2 months ago | [YT] | 1
View 0 replies
SHT News 24
কেমন লাগছে?
2 months ago | [YT] | 5
View 0 replies
SHT News 24
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রংপুর জেলা ও মহানগর শাখার তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
2 months ago | [YT] | 12
View 0 replies
SHT News 24
2 months ago | [YT] | 5
View 0 replies
SHT News 24
ইসলামী ছাত্র আন্দোলনের নেতা শামীম হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা—প্রত্যাহারের দাবি
আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নিয়ামতি ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ শামীম হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সৎ, ভদ্র, মেধাবী এবং আদর্শবান ছাত্রনেতা মোঃ শামীম খাঁনের বিরুদ্ধে এমন ভিত্তিহীন মামলা দায়ের করা আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচারের ওপর প্রশ্ন তোলে।
তারা আরও বলেন, শামীম খাঁন এমন একজন মানুষ যিনি কখনোই কোনো ধরনের তর্ক-বিতর্ক বা সংঘাতে জড়াতে পছন্দ করেন না। তার মতো শান্ত, বিনয়ী ও সৎ একজন ছাত্রনেতার বিরুদ্ধে মামলা করা সত্যিই দুঃখজনক।
নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন সংগঠনের ছাত্রনেতাদের মাঝে যদি শামীম খাঁনকে দাঁড় করানো হয়, তবে তার ভদ্র ব্যবহার, বিনয় এবং সুন্দর মন-মানসিকতা নিঃসন্দেহে সবাইকে মুগ্ধ করবে বলে মন্তব্য করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, এমন একজন বিনয়ী ও আদর্শবান ছাত্রনেতার বিরুদ্ধে মামলা সত্যিই রাজনীতির জটিল বাস্তবতার একটি দৃষ্টান্ত।
শেষে তারা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।
#ইসলামী_ছাত্র_আন্দোলন
#শামীম_হোসেন
#মিথ্যা_মামলা
#BangladeshPolitics
#StudentLeader
6 months ago | [YT] | 79
View 0 replies
SHT News 24
শ্যামনগরে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে গরিব, অসহায় ও দরিদ্র রোজাদার মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার ব্যবস্থাপনায় শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসার অডিটোরিয়াম হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্যামনগর পৌর শাখার নয়টি ওয়ার্ড থেকে আগত অসহায় ও দরিদ্র ৪০ জন মানুষের মাঝে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাস্টার রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্যামনগর উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সহ-সভাপতি আলহাজ্ব এস এম আবু দাউদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাইম জাকারিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। এ সময় থানা ও পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
6 months ago | [YT] | 15
View 0 replies
SHT News 24
6 months ago | [YT] | 106
View 1 reply
SHT News 24
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ড-এর ওয়ার্ড ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত।
আজ ১৯ রমজান (০৯ মার্চ ২৬ সোমবার) বিকালে আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার আওতাধীন ৮ নং ওয়ার্ড-এর সভাপতি মুহা. জিহাদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় "মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল" ২০২৬ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহা. সোহেল প্রধান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহা. আবরারুল করীম।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাী সদস্য মুহাম্মাদ হোসাইন আহমাদ।
#SHT_News_24
6 months ago | [YT] | 95
View 1 reply
Load more