Habijabi Talkies – Exploring Bengali Cinematic Heritage
Habijabi Talkies explores classic Bengali cinema through film analysis, historical context, heritage discussion, and comparative study. The channel examines scene structure, dialogue integrity, performances, and the impact of editing on classic films.
An early project on Uttam Kumar’s rare film Suryatapa (সূর্যতপা) sparked strong viewer interest and discussion around altered Bengali classics.
Content here is commentary-driven and educational. This channel does not operate as a film distribution platform, but as a space for cinema analysis and heritage appreciation.
If you are interested in Bengali film history, contextual study, and heritage discussion, you are welcome here.
📧 Contact: habijabitalkies@gmail.com
Habijabi Talkies
বাংলা ছবির হাসির রাজা - ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত সর্বপ্রথম সিনেমা কোনটি ছিল?
2 weeks ago | [YT] | 2
View 0 replies
Habijabi Talkies
চিরউজ্জ্বল নায়িকা মিঠু মুখার্জ্জী অভিনীত "সাফেদ ঝুট" হিন্দি সিনেমাটি কোন বিখ্যাত বাংলা সিনেমার অনুকরন?
4 weeks ago | [YT] | 5
View 0 replies
Habijabi Talkies
বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এক অপরূপ ও চিরউজ্জ্বল তারকা মিঠু মুখোপাধ্যায় গতকাল মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৭১ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।
বহু বছর আগেই রূপালী পর্দা ও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। একেবারেই আড়ালে, লো-প্রোফাইল জীবনযাপন করতেন। কোথায় ছিলেন, কেমন ছিলেন, দর্শকরা তার কোনো খোঁজই পেত না। যদিও অন্তরালে থাকার এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। অবশেষে তাঁর প্রয়াণের সময়েই আবার তাঁর খবরটি আমাদের কাছে পৌঁছাল।
'মর্জিনা আবদুল্লা'-র প্রাণবন্ত মর্জিনা হোক কিংবা 'মৌচাক'-এর প্রথম প্রেমের মুগ্ধতা - নিজের অসাধারণ অভিনয় ও সৌন্দর্য দিয়ে তিনি দর্শকহৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন। উত্তম কুমার থেকে শুরু করে রঞ্জিত মল্লিক, যুগের শ্রেষ্ঠ নায়কদের পাশে তাঁর উজ্জ্বল রূপ ও সাবলীল অভিনয় চিরকাল আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তাঁর সহজ-সুন্দর অভিনয় ও স্নিগ্ধ রূপ আজও স্মৃতিতে উজ্জ্বল। 'Habijabi Talkies'-এর তরফ থেকে আমরা এই চিরউজ্জ্বল অভিনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবার ও সকল ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আপনার স্মৃতি আমাদের মনে চিরজাগ্রত থাকবে। ওঁ শান্তি! 🙏💐🙏
4 weeks ago | [YT] | 18
View 0 replies
Habijabi Talkies
অভিনেত্রী মিঠু মুখার্জ্জীর প্রথম সিনেমা কোনটি?
1 month ago | [YT] | 2
View 0 replies
Habijabi Talkies
এই অভিনেত্রীর নাম কী?
1 month ago | [YT] | 3
View 0 replies
Habijabi Talkies
উত্তম-সূচিত্রা জুটির প্রথম সিনেমা কোনটি?
1 month ago | [YT] | 5
View 0 replies
Habijabi Talkies
ইনি কোন বিখ্যাত অভিনেত্রী ?
1 month ago | [YT] | 2
View 6 replies
Habijabi Talkies
🎬 আমরা এতদিন নীরব ছিলাম কেন?🤫
অনেকদিন Habijabi Talkies থেকে কোনও নতুন ভিডিও আসেনি। আজ একটু খোলাখুলি বলি।🤗
আমাদের স্বপ্ন ছিল হারিয়ে যাওয়া, দুর্লভ বাংলা সিনেমার restored, remastered ও uncut version খুঁজে এনে সংরক্ষণ করা এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া। শুধু একটি YouTube channel নয়—বাংলা সিনেমার preservation নিয়ে একটা ছোট্ট movement তৈরি করতে চেয়েছিলাম। 🔥🔥
কিন্তু full-length film-based content-এর ক্ষেত্রে YouTube-এর reused-content monetization policy আমাদের সেই পরিকল্পনাকে কঠিন করে তুলেছে। আর restoration, research ও preservation-এর মতো কাজ অর্থ ছাড়া দীর্ঘদিন চালিয়ে যাওয়াও সম্ভব নয়।
তাই আমরা কিছুটা থেমেছিলাম।😏
কিন্তু স্বপ্নটা ছাড়িনি।🌈
আর একটা কথা—ভবিষ্যতে restored/remastered rare Bengali movie upload করব না, এমনও আমরা বলছি না। বরং সেটাই এখনও আমাদের মূল লক্ষ্য। ❤️❤️
সূর্যতপা আপনাদের ভালোবাসায় 19 লক্ষ+ views 💖🔥পেয়েছে, মায়ামৃগ পেয়েছে 60K+ views। 🥰 সেই ভালোবাসা ও সাড়া আমরা কখনও ভুলিনি। 😊
এই মুহূর্তে তাই আমরা এগোচ্ছি Rare Bengali Film research, film studies, archival material এবং documentary-কে সামনে রেখে। এগুলোতে যে শুধু হারিয়ে যাওয়া দুর্লভ ছবিগুলোর রিস্টোরড্ স্টিল থাকছে তাই-ই নয়, দুর্লভ ভিডিও ক্লিপিংস্ ও থাকছে সাথে। এ যেন এক নতুন করে বাঁচা। 😃
🎞️ সেই নতুন পথের একটি কাজ—
চন্দ্রনাথ (১৯৫৭): একটি হারিয়ে যাওয়া বাংলা ছবির গল্প
ভিডিওটি আজ প্রকাশিত হয়েছে। 👇
https://youtu.be/2s9bcFN5m2s
আপনারা যদি Habijabi Talkies-এর এই নতুন অধ্যায়ের পাশে থাকেন, ভিডিওটি দেখুন, আপনার মতামত জানান এবং বাংলা সিনেমাপ্রেমীদের সঙ্গে Share করুন। 🤠
আমরা হাল ছাড়িনি।
শুধু পথটা একটু বদলেছি। ❤️🎬
1 month ago | [YT] | 23
View 2 replies
Habijabi Talkies
চন্দ্রনাথ (1957) - এই ভীষণ জনপ্রিয় ও বিরল উত্তম কুমার-সূচিত্রা সেন এর সিনেমাটির ব্যাপারে না জানা অনেক কিছু তথ্য ও এখনকার অস্তিত্ব আর সেটাকে পাওয়া যাবে কিনা, তার উপর ভিডিও আসছে। এইরকম আরো অনেক চমকপ্রদ উপস্হাপনাগুলির জন্য সাব্সক্রাইব করে আমাদের সাথে থাকবেন। 🙏❤
সেই সঙ্গে নতুন শর্টস্ টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। 🙂
youtube.com/shorts/C6xIjh8SqfM
8 months ago | [YT] | 62
View 5 replies
Habijabi Talkies
আমরা ঠিক বুঝছিনা, 🤔 সাব্সক্রাইব করার ক্ষেত্রেও কি পয়সা লাগে? 😂
8 months ago | [YT] | 9
View 2 replies
Load more