Voices of Resilience — কম্পমান শরীরে অদম্য স্বপ্নের প্রতিধ্বনি
শরীরের প্রতিটি পেশি যেখানে বিদ্রোহ করে, পারকিনসন্স (Parkinson's Disease) যেখানে পথ রুখতে চায়, সেখান থেকেই শুরু আমার জয়ের আখ্যান। হাত-পা আজ অবাধ্য, মুখে শব্দও আটকায়—কিন্তু আমার আত্মা অপরাজেয়। আমি হার মানতে শিখিনি।
Welcome to Voices of Resilience, a digital sanctuary for the differently-abled community across Bangladesh and West Bengal.
আমাদের লক্ষ্য:
Rights & Info: দুই বাংলার প্রতিবন্ধী ভাই-বোনদের অধিকার ও সরকারি সুবিধার সঠিক তথ্য।
Parkinson’s Advocacy: যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরের এক জীবন্ত দলিল।
AI - My Digital Voice: এই লড়াইয়ে AI আমার শ্রেষ্ঠ বন্ধু। প্রযুক্তি না থাকলে আজকের এই 'আমি' হয়তো অন্ধকারের আড়ালেই হারিয়ে যেতাম।
"Disability is not a limit, it’s a different way of existence."
এই কঠিন যাত্রায় আমি আপনার ভালোবাসা চাই। I seek your support to build an Inclusive World. আপনার সাবস্ক্রাইব ও অনুপ্রেরণা আমার বেঁচে থাকার রসদ।
Together, we are Resilient.
Voices of Resilience
ধর্ষক কী জানে, ধর্ষিতার অন্তর্দহন?!
কোন সে দুঃস্বপ্ন কুরে কুরে খায় রাত্তিরজুরে?!
ধর্ষক কী শুনতে পায়, ধর্ষিতার আত্মার গোঙানি?!
কী শরীরের?
কী মনের....?!
তার চোখে ত সে কেবলই একদলা মাংসপিণ্ড!
রাতের পর রাত ঝড় ওঠে,
ঘুম দরজায় দাঁড়িয়ে থাকে এক প্রকাণ্ড দৈত্য
রক্তচক্ষু, বিকট অট্টহাসিতে
অন্ধকারের নখ ছিঁড়ে খায় সমস্ত প্রশান্তি
অদৃশ্য এক ছায়াকে প্রাণপন শক্তিতে উপড়ে ফেলতে চায়।
শূন্যতায় ছিটকে যায়। কাঁধ গুটিয়ে আসে। ত্বকের নিচে আবারও জেগে ওঠে এক অনাহূত স্পর্শের দুঃস্বপ্ন।
তবু বারেবারে ফিরে আসা পায়ের শব্দকে ধাক্কা দেয়, নখ দিয়ে অদৃশ্য অন্ধকার আঁচড়ায়-কামড়ায়
কেউ দেখে না সেই প্রতিরোধ। কেউ শোনে না সেই নিঃশব্দ বিস্ফোরণ।
অথচ বাইরে ধানক্ষেতে শিশির নামে, দূর পাহাড়ে পাখি ডাকা ভোরের আভাস আসে;
তবু পৃথিবী জানে না,
কতখানি রাত জমে থাকলে ধর্ষিতার সকালগুলোও অভিশপ্ত মনে হয়।
আর সে ধর্ষক, বিছানায় শুয়ে কী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে!
বলি, একবার মায়ের চোখে তাকিয়ো
স্ত্রীর ঘুমন্ত মুখে জ্যোৎস্নার আলো পড়তে দিয়ো,
কন্যার ছোট্ট আঙুলে নিজের আঙুল জড়িয়ে তাকে বীভৎস এ পৃথিবীটা দেখিও।
যে দরজাটি ভেঙেছিলে তুমি, সেটি আজও বিকট শব্দে বন্ধ হয়
আর আমি! বেঁচে থেকেও প্রতিটি ভোরে নিজের মৃত্যুসংবাদই শুনি
আহা! আমি মানুষ হবো কবে?!
1 day ago | [YT] | 1
View 0 replies
Voices of Resilience
বিশেষ চাহিদা সম্পন্নদের সরকারি প্রতিষ্ঠানে চাকুরীর আবেদনের জন্য বয়স সীমা উন্মুক্ত করা হলে ভালো হয়।
2 days ago | [YT] | 3
View 0 replies
Voices of Resilience
লক্ষ্মীপুজো
4 days ago | [YT] | 3
View 0 replies
Voices of Resilience
ভাতা কি অধিকার,
নাকি অপমানের মাসিক কিস্তি⁉️
1 week ago | [YT] | 4
View 0 replies
Voices of Resilience
আমি নিজেও ভাতার টাকা পেলাম
1 week ago | [YT] | 4
View 0 replies
Voices of Resilience
শকুনের নখে ক্ষতবিক্ষত প্রতিবন্ধী ব্যক্তি; অথচ শকুনটি কেবল আকাশ থেকে নামেনি—তার জন্ম পরিবারে, ডানা মেলেছে সমাজে, আর ঠোঁট শানিয়েছে রাষ্ট্রের বৈষম্যে! ভাতার নির্দিষ্ট তারিখ নেই, টাকার অঙ্ক এতই নগণ্য যে অভাব মেটে না, বরং আত্মমর্যাদাই লজ্জায় মুখ লুকায়। চাকরির দুয়ার রুদ্ধ, কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রায় অন্তর্হিত—তবে কি প্রতিবন্ধী ব্যক্তির জন্ম শুধু অবহেলা সওয়া আর করুণার পাত্র হওয়ার জন্য? রাষ্ট্রের কাছে প্রশ্ন—ভাতা কি অধিকার, নাকি অপমানের মাসিক কিস্তি? কর্মসংস্থান কি যোগ্যতার স্বীকৃতি, নাকি কেবল নির্বাচনী ইশতেহারের অলংকার? প্রতিবন্ধী ব্যক্তিরা কি রাষ্ট্রের উন্নয়নের সহযাত্রী, নাকি পরিসংখ্যানের পাতায় বন্দি কিছু অবহেলিত নাম? নতুবা শকুনের নখে নয়, আপনাদের বিবেকের শবদেহেই একদিন ইতিহাসের বিচার বসবে!
- উজ্জ্বল ভট্টাচার্য্য
1 week ago | [YT] | 4
View 0 replies
Voices of Resilience
প্রতিবন্ধী ভাতা মাসিক ৯০০ ৳👨🦽
সেটাও ৬ মাস থেকে দেওয়া হয়না!
শেষপর্যায়ে প্রতিবন্ধী ব্যাক্তিরাও রাস্তায় আন্দোলনে নামছেন ভাতা দেওয়ার দাবি নিয়ে 💔🙂
সরকারের কি লজ্জা হচ্ছে না এসব দেখে ??
1 week ago | [YT] | 4
View 0 replies
Voices of Resilience
ভাতা কোনো দয়া নয়, এটা অসহায় মানুষের অধিকার। যে মানুষটা ওষুধ কেনার টাকার জন্য অপেক্ষা করে, তার কাছে ভাতার প্রতিটি দিন দেরি মানে নতুন কষ্ট।
রাজনীতি, প্রতিশ্রুতি আর ক্ষমতার হিসাব অনেক হলো—এবার মানুষের অধিকার নিয়ে স্পষ্ট জবাব চাই।
তারেক রহমানের কাছে প্রশ্ন: ভাতার টাকা নিয়ে মানুষের এই দুশ্চিন্তা দূর করতে আপনাদের অবস্থান কী?
যে যার যায়গায় আওয়াজ তুলুন।✊
1 week ago | [YT] | 5
View 0 replies
Voices of Resilience
এ মাসে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা গর্ভবতী মায়েদের ভাতা দেওয়া হবে না, কারণ হচ্ছে তার সিম তার নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং তার বিকাশ নগদ অ্যাকাউন্ট একাউন্ট থাকতে হবে তার জাতীয় পরিচয় পত্র দিয়ে.৩১ ডিসেম্বর এর মধ্যে সব নিজের নামে করে ফেলতে হবে. যারা জাতীয় পরিচয় পত্র একাউন্ট নগদ বিকাশ খোলা থাকবে না তাকে বাধা দেওয়া হবে না.
2 weeks ago | [YT] | 8
View 0 replies
Voices of Resilience
সরকারি বেসরকারি যে প্রোগ্রামই হোক প্রতিবন্ধী মানুষদের লাইনে দাড় করায় টোকেন দেয়, খাবার দেয় বা অন্য কিছু দেয়। কেন ভলান্টিয়ার দিয়ে তারা যেখানে বসে আছে সেখানে পৌছে দেয়া সম্ভব না? লাইনে দাঁড় করায় এবং এর পিছনে আসলে তাদের কি ফিলোসফি কাজ করে আমি আজও বুঝতে পারলাম না।
2 weeks ago | [YT] | 2
View 0 replies
Load more