Agrojatra Career

This channel is dedicated to helping students Learn, Understand, an improve step by step here you will find easy to understand educational Videos, English grammar, mathematics, exam preparation, study tips important question, notes,and helpful learning resources.Our goal is to make learning simple, effective and enjoyable for every student. Subscribe to the channel and join us on the journey toward better learning and a brighter future. Our mission : Education is to only about getting good marks. True education helps us developed knowledge, confidence, discipline, creativity and the ability to solve problems, our mission is to make quality learning content available to student in a simple and understandable way, we believe that every student can improve with the right guidance, regular practice, patients, and dedication. If you ever feel that a subject is difficult, Don't give up.start with the Basics, practice regularly, learn from your mistake, thank you


Agrojatra Career

গণিত হট টপিক,, সিনিয়র অফিসার, সমন্বিত ব্যাংক।

1 day ago | [YT] | 1

Agrojatra Career

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এলে একটা সত্য মেনে নিন।

দুনিয়ার খেলার মাঠটা আপনার জন্য সমান না।

ভালো এডুকেশন নেবার টাকা নাই। ব্যবসার পুঁজি নাই।
ব্যাংক লোন দেয় না। পেছনে মামা চাচার জোর নাই।

কেউ দৌড় শুরু করে গাড়িতে,
আপনি শুরু করবেন খালি পায়ে।

এই সিস্টেম কবে বদলাবে, সেটা আমি জানি না।

কিন্তু এত বাধার মাঝে
সবচেয়ে বড় শত্রুটা প্রায়ই আমাদের ভেতরেই থাকে।

যে বলে, "কাল থেকে শুরু করবো।"

যে বলে, "আমাদের দিয়ে এসব হয় না।"

সিস্টেম অনেকগুলো দেয়াল তুলেছে, সত্যি।

আরেকটা দেয়াল অন্তত নিজে তুলবেন না।

ধনীর সন্তানদের ভুল করার, সময় আর টাকা নষ্ট করার ব্যাকআপ আছে। আপনার আসলে নেই।

তাই সময় নষ্ট করার বিলাসিতা করবেন না।

প্রতিদিন এক ঘণ্টা নিজেকে দিন।

নতুন কোনো ভাষা শিখুন। বই পড়ুন।

নতুন কোনো স্কিল শিখুন। দ্রুত আয় করা শুরু করুন।

আপনার বাবার অনেক টাকা নেই, এটা আপনার কোনো দোষ না।

কিন্তু দশ বছর পরে হাতে কোনো স্কিল না থাকলে
সেই দায় আপনি অন্য কাউকে দিতে পারবেন না।

রাষ্ট্র আপনার পাশে না থাকুক।

সমাজ আপনাকে না চিনুক।

অন্তত আয়নায় সামনে দাঁড়ানো মানুষটা যেন আপনার পক্ষে থাকে।

তাই নিজেই হোন নিজের সবচেয়ে বড় বন্ধু। 🤍

2 weeks ago | [YT] | 1

Agrojatra Career

শিক্ষক হলেন জীবনের দিশারী।
শুভ শিক্ষক দিবস। ❤️👨‍🏫

2 weeks ago | [YT] | 2

Agrojatra Career

শিক্ষক হলেন জীবনের দিশারী।

2 weeks ago | [YT] | 1

Agrojatra Career

তুমিও পারবে। বিশ্বাস করো। 💫❤️

2 weeks ago | [YT] | 2

Agrojatra Career

#সহকারী_পরিচালক_ননটেক_প্রতিরক্ষা_মন্ত্রণালয়_২০২৬

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) পদের কর্মস্থল, সুযোগ সুবিধা ও আনুষঙ্গিক বিষয়ে নিয়ে বিস্তারিত...

কর্মস্থল:
১)সশস্ত্র বাহিনী বিভাগ,প্রধানমন্ত্রীর কার্যালয়(AFD)
২)সেনাবাহিনী সদরদপ্তর (AHQ)
৩)বিমানবাহিনী সদরদপ্তর(AirHQ)
৪)নৌবাহিনী সদর দপ্তর (NHQ)
৫)প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর(DGFI)
৬)প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর(DGDP)
৭)প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়

#সহকারী পরিচালক (এডি) পদমর্যাদা:

সহকারী পরিচালক (এডি) একজন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (৯ম গ্রেড)। এটি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদা হিসেবে গণ্য করা হয়।

#প্রমোশন ধাপ:

সহকারী পরিচালক (৯ম গ্রেড)
↑
উপপরিচালক (৬ষ্ঠ গ্রেড)
↑
অতিরিক্ত পরিচালক (৫ম গ্রেড)
↑
পরিচালক (৪র্থ গ্রেড)
↑
মহাপরিচালক (৩য় গ্রেড)

#উল্লেখ্য উপপরিচালক → মেজর সমমর্যাদা,অতিরিক্ত পরিচালক → লেফটেন্যান্ট কর্নেল সমমর্যাদা হিসেবে গণ্য করা হয়ে থাকে।

#যেসব সুবিধা পাবেন----
১) সম্মিলিত সামরিক হাসপাতালে স্ত্রী ও সন্তানসহ সম্পূর্ণ ফ্রি চিকিৎসা (পিতা–মাতা আওতাবহির্ভূত)
২) রেশন সুবিধা (চাল, আটা, তেল, চিনি, ঘি ইত্যাদি সর্বোচ্চ চারজনের জন্য)
৩) বিবাহিত অফিসাররা এডি পদে প্রতি মাসে ৩২ লিটার পর্যন্ত দুধ পাবেন (পদোন্নতি সাপেক্ষে পরিমাণ বাড়বে)
৪) ব্যাচেলরদের জন্য অফিসার্স মেসে থাকার সুযোগ
৫) পরিবার থাকলে কোয়ার্টারে বাসা বরাদ্দ
৬)সারাজীবন ঢাকায় পোস্টিং

#দীর্ঘমেয়াদি সুবিধা

চাকরির শেষ বয়সে বা অবসর-পরবর্তী সময়ে ডিওএইচএসে ফ্ল্যাট পাওয়ার সুযোগ

#সামাজিক মর্যাদা
আর্মি,নেভি,এয়ারফোর্স হেডকোয়ার্টারে মিলিটারি অফিসারদের সাথে চাকরি অবশ্যই আলাদা গুরুত্ব তো আছেই।

#বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা

-জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা ;
-বিভিন্ন পোস্টিংভেদে বিদেশ ভ্রমণ ;
-অফিসে যাতায়াতের জন্য অফিসের গাড়ি
-স্বল্প খরচে ব্যক্তিগত কাজে গাড়ির সুবিধা পাওয়া যায়

#চাকরির চ্যালেঞ্জ

১) সামরিক অফিসারদের অধীনে চাকরি, তাই নিয়ম–কানুন কঠোরভাবে মেনে চলতে হয়;
২) প্রয়োজনে ছুটির দিনেও অফিস করতে হয়;
৩) বিনা অনুমতিতে স্টেশন ত্যাগ করা যাবে না(এটা সকল সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য, তবে এখানে অবশ্যই পালনীয়) ;
৪) কাজের চাপ তুলনামূলক বেশি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দিষ্ট অফিস সময় থাকে না;

#যাদের নিরুৎসাহিত করা হলো

১) যারা নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে অক্ষম;
২) অতিরিক্ত স্বাধীনচেতা ব্যক্তি;
৩) যারা মনে করেন সরকারি চাকরিতে দায়িত্ব কম থাকে;

#যাদের জন্য উপযুক্ত

১) সামরিক পরিবেশে মানিয়ে নিতে সক্ষম;
২) চিকিৎসা সুবিধা নিয়ে চিন্তামুক্ত থাকতে চান;
৩) ক্যান্টনমেন্টসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ও ব্যক্তিদের সাথে কাজ করতে আগ্রহী;
৪) যারা চাপের মধ্যে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন;

#নিয়োগ প্রক্রিয়া

১) প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বর)
২) লিখিত পরীক্ষা (১০০ নম্বর, পরিবর্তন হতে পারে)
৩) ভাইভা-নিয়োগ কমিটি কর্তৃক নির্ধারিত

প্রিলিমিনারি---১০০, মানবণ্টন
বাংলা-২৫
ইংরেজি -২৫
সাধারণ জ্ঞান-২৫
গণিত ও সাধারণ বিজ্ঞান-২৫

লিখিত--

১.বাংলা-২৫
বাগধারা,এক কথায় প্রকাশ,শুদ্ধ বানান, শুদ্ধ বাক্য, সমাস নির্ণয়,সন্ধি বিচ্ছেদ, অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ ও সারাংশ ইত্যাদি।
২.ইংরেজি -২৫
phrase and Idioms,sentence correction, appropriate preposition and fill in the blanks, translation, paragraph etc..
৩.গণিত ও মানসিক দক্ষতা-৩০ (মানসিক দক্ষতার ক্ষেত্রে এক কথায় প্রশ্ন থাকবে)
৪.সাধারণ জ্ঞান -২০
(এক কথায় প্রশ্নোত্তর )

বই ও রেফারেন্স --
১)নন ক্যাডার নিয়োগ গাইড +জব সল্যুশনস (প্রশ্নের প্যাটার্ন ধারণা নিতে পারবেন)
২)সাধারণ জ্ঞান বিসিএস প্রিলির বাংলাদেশ ও আন্তর্জাতিক এর যেকোনো বই
৩)বিসিএস মানসিক দক্ষতার যেকোনো বই
৪)গণিত বেসিক গণিত, ৬ষ্ঠ-৯ম/১০ সাধারণ গণিত
৫)বিজ্ঞান -বিসিএস প্রিলি প্রশ্নব্যাংক
৬)বাংলা ইংরেজি প্রশ্নের উপরোক্ত ধরণ অনুযায়ী যেকোনো বই থেকে পড়লে হবে.....
৬)সিলেবাস অনুযায়ী বিসিএস প্রশ্নব্যাংক দেখতে হবে
৭)সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক ৩/৪ মাসের।

**সংযুক্ত প্রিলিমিনারির নমুনা প্রশ্নপত্র থেকে খানিকটা ধারণা পেতে পারেন।**

সম্ভাব্য পরীক্ষা-নভেম্বরের প্রথম দিকে( কর্তৃপক্ষ চাইলে একটু আগে পরে হতে পারে।

সংগৃহীত *

3 weeks ago | [YT] | 2

Agrojatra Career

বুদ্ধিমানের ব্যাংক প্রস্তুতি (প্রিলি) - পার্ট ১ঃ

লেখাটির স্বত্বাধিকারী -
তানজিম আহমেদ খান
উপসহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সিনিয়র অফিসার, জনতা ব্যাংক
সাবেক অফিসার, সোনালী ব্যাংক

প্রিলি প্রস্তুতি নিয়ে পর্যায়ক্রমে পোস্ট আসবে। সামনে যেহেতু ২৬ সাল ভিত্তিক পরীক্ষা শুরু হবে আর বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক এবং বিসিএস চাকরি সবথেকে বেশি উন্মাদনা তৈরি করে তাই এখন থেকেই একদম যথাযথ কৌশল ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। এই উন্মাদনার নানাবিধ কারনের মধ্যে একটি কারণ হতে পারে এমন যে, ব্যাংক এবং বিসিএস -এ চাকরি প্রাপ্তির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এরমধ্যে আবার তফসিলি ব্যাংকে চাকরি পাওয়া তুলনামূলক সহজ বলে আমার মনে হয়।

তফসিলি ব্যাংকগুলো প্রতিবছর তিনটি সমন্বিত সার্কুলার দেয়। একটি ৯ম গ্রেড (সিনিয়র অফিসার) এবং দুটি ১০ম গ্রেড (অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ) সার্কুলার হয়ে থাকে। গড়পড়তা সবগুলো সার্কুলারই ১০০০+ পোস্টের হয়ে থাকে। তাহলে একটি নির্দিষ্ট বছরের সমন্বিত সার্কুলার মানে হচ্ছে অন্তত ৩০০০+ মানুষের জন্যে কর্মসংস্থানের সুযোগ।

এই সুযোগটি কাজে লাগাতে পারলে অতি দ্রুতই বেকারত্বের তকমা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে এর জন্যে কিছুটা কৌশলী হতে হয় -

প্রথমত, আপনি ব্যাংকের জন্যে প্রচুর বই কিনবেন না। প্রতিটা সাব্জেক্টের জন্যে একটি/দুইটি বই যথেষ্ট।

দ্বিতীয়ত, একটি ডাইজেস্ট কিনবেন। সেটা ইউনিক, প্রিসেপ্টর, প্রফেসর, কাবিল মাহমুদ যেকোনোটা হতে পারে।

তৃতীয়ত, ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি নিবেন না। অর্থাৎ সিলেবাস কমিয়ে "এইটা পড়বো আর ওইটা পড়বো না" এমনটা করবনে না।

চতুর্থত, প্রতিদিন পত্রিকা পড়বেন। পত্রিকা থেকে সুন্দর কোটেশন এবং চোখে পড়ার মত চমকপ্রদ লাইন পেলে নোট করবেন। তথ্য উপাত্ত নোট করার দরকার নাই (কেনো না করলাম, সেটা পরে বলবো)।

পঞ্চম, রিটেনের জন্যে বই কিনবেন দুইটা। বাজারের সবথেকে জনপ্রিয়, প্রচলিত বই থেকে দুটো কিনবেন।

👉 কি কি বই পড়বেন -

✅ বাংলা - অগ্রদূত / অভিযাত্রী / এমপি থ্রি
[যেকোনো একটা বই কিনবেন। আমি এমপি থ্রি পড়েছিলাম। পুরোটা পড়েছিলাম। প্রতি চ্যাপ্টার শেষে বিগত প্রশ্ন থাকে সেটা পড়বেন অবশ্যই অবশ্যই।]
বাংলার জন্যে আরেকটি বই আমি পড়েছিলাম। সেটা হচ্ছে "এটিএম"। এই বই থেকে বাগধারা, বাক্যসংকোচন, বিপরীতার্থক, সমার্থক শব্দ ইত্যাদি পড়েছিলাম। শুধুমাত্র বিগত সালের গুলো পড়লেই হবে।

✅ ইংলিশ - মাস্টার / English For Competitive Exams
[যেকোনো একটা বই কিনবেন। ব্যাংকের জন্যে পুরোটা বই পড়ার কনো প্রোয়োজন নাই। কোন কোন টপিক পড়বেন সেটা বিস্তারিত পরের পোস্টে থাকবে ইন শা আল্লাহ্‌।]

✅ ম্যাথ - খায়রুলস বেসিক ম্যাথ এবং খায়রুল লিখিত ম্যাথ (ট্রাস্ট মি, আর কিচ্ছু লাগবে না।)
[এই বইটার আমি প্রায় সব চ্যাপ্টার করেছিলাম। তবে আরো কম করা যায়]

✅ সাধারণ জ্ঞান - এমপি থ্রি / অগ্রদূত / স্পটলাইট
[সব চ্যাপ্টার পড়বেন না। আন্তর্জাতিক অংশের "আন্তর্জাতিক সংস্থা" পড়বেন গুরুত্বের সাথে। আর কোন কোন টপিক পড়বেন সেটা বিস্তারিত পরের পোস্টে থাকবে ইন শা আল্লাহ্‌।]

✅ সাম্প্রতিকের জন্যে - আলাল রিসেন্ট আওয়ার বইটা পড়তে পারেন।

✅ আইসিটি - আলাল কম্পিউটার / ইজি কম্পিউটার
[আমি বিসিএস এর পুরো সিলেবাটাই পড়েছিলাম।]

✅ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং নলেজ - আলাল / বিজনেস এনসাইক্লোপিডিয়া

✅ এনালিটিক্যাল এবিলিটি - মেন্টর এনালিটিক্যাল হ্যান্ডবুক/ Phenom Financial & Banking knowledge Analytical skill / Eminent Analytical Skill & Analytical Reasoning (আপনার যেটা ভালো লাগে)

💥 একটা ডাইজেস্ট রাখবেন। কোন তথ্যের মাঝে ভ্রান্তি হলে বা কনফিউজড হলে ডাইজেস্ট দেখবেন। একটা চ্যাপ্টার পড়ার পর কিছু মিস হয়ে গেলো কিনা সেটার একটা চেক পয়েন্ট হিসেবে রাখবেন। দেখা গেলো জাতিসংঘ পড়েছেন বা সকল সংস্থা নিয়ে পড়েছেন কিন্তু জাতিপুঞ্জ নিয়ে পড়তে আর মনে নাই। ডাইজেস্ট থেকে এটাই পড়ে ফেললেন নাহয়। আবার কিছু জিনিস ডাইজেস্টে সুন্দর করে সাজানো থাকে যেমন বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, প্রণালী, খাল, নদী, পর্বত, রাজধানী, মুদ্রা ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন।

👉 মাঝে মাঝে কিছু প্রশ্ন পাওয়া যায় যেগুলো নিয়ে আজীবন তর্ক থাকবে। দেখুন, আপনার টার্গেট চাকরির প্রস্তুতির পড়া দ্রুত শেষ করে দ্রুত একটা সরকারি চাকরিতে প্রবেশ করা। সেজন্যে আপনার তো কোনো একটি বিষয়ে পিএইচডি করতে হবে না, তাই না ? Some stones are better left unturned.

যাই হোক, অল্পের ভিতর অনেক কথা সারলাম। আসলে পড়ার কনো শেষ নাই। চাইলে আরো পড়তে পারেন। কিন্তু অনেক বই না কিনে বার বার এক বই শেষ করাটাই গুরুত্বপূর্ণ। এই কথাটা মাথায় গেঁথে নিন। বই কেনার আগে খুব ভালো করে দেখে নিবেন কোন ধরনের প্রেজেন্টেশেনের বই আপনার জন্যে পড়তে সহজ। ব্যাখ্যা মূলক নাকি এমসিকিউ - বইয়ের দোকানে গিয়ে সময় নিয়ে বুঝে কিনবেন। এরপর সেটার সাথেই স্থির থাকার চেষ্টা করবেন।

সবার জন্যে শুভকামনা। (প্রথম ভাগ সমাপ্ত)
--------------------------------------------------------------------

ধন্যবাদ ভাই। ❤️

3 weeks ago | [YT] | 2

Agrojatra Career

সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার SO প্রিলি সিলেবাস এবং দৈনিক পড়ার টাইম ম্যানেজমেন্ট। #Bank

1 month ago | [YT] | 2

Agrojatra Career

আইবিএ প্রশ্ন পদ্ধতি বিশ্লেষণ। 📢📢📢

1 month ago | [YT] | 2