Hi, I am Debasis Chakraborty and I make videos on various Talks, Discussions, and Interviews on my YouTube channel Katha Mukh.

Katha Mukh channel is a platform to convey messages of various Life Talks from different aspects. Katha Mukh talks on Life, mainly from Politics to Sociology, from Cinema/Movies to Literature.

Life is a Philosophy, and we canvas it through expression of Talks, Discussions, and Interviews and after all Social Analysis. The mood of our life is political and humanitarian. Sociology, Arts & Culture, Politics play a major role in our daily life when we smile, we cry, we love and play. Our channel celebrates the spirit of Life as well as the spirit of the People. Watch the videos to know in depth analysis about life and its various aspects.


Katha Mukh

লেখাটা খুব ভালো লাগলো শেয়ার করলাম। এভাবেই ছড়া হয়ে উঠুক জীবন যন্ত্রণার বিরুদ্ধে চাবুক।

2 hours ago | [YT] | 3

Katha Mukh

বন্ধু কল্লোল পালের এই কবিতাটা শেয়ার করলাম মতামত জানাবেন।

3 days ago | [YT] | 8

Katha Mukh

প্রতিবাদের মানচিত্র এবং করুণ এক দশা?
দেবাশিস চক্রবর্তী
{ আজ সকালেই দেখলাম এক বামপন্থী যাকে আমি বিশেষ শ্রদ্ধা করি, তিনি এক আধা ঘাস ফুল, কখনো বা পুরো এপ্রিল ফুল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কে নিয়ে, তার লেখার প্রশংসা করে কিছু লিখলেন। আমার কারোর প্রশংসায় অসুবিধা নেই। কিন্তু চারিদিকের এই অদ্ভুত অবস্থায় দাঁড়িয়ে, কিছু প্রশ্ন মাথায় এলো শেয়ার করলাম }

আসলে চারিদিকের এখন হয়তো অপূর্ব করুন এক দশা। বিশেষ করে প্রতিবাদের মানচিত্রে। কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, অনেকের লেখা পড়লে মনে হয় - হাতি পরে হাওদা, ঘোড়া পড়ে জিন / জলদি আও জলদি আও ওয়ারেন্ট হেস্টিংস।
কলকাতায় যখন হেস্টিংস ছিলেন না, সে সময় লোক কবিরা লিখেছিল এই ছড়া।
আর আজকে এদের লেখা পড়ে মনে হয়, কনটেন্ট দেখে মনে হয় - শাসকের দর্শন এর বিরুদ্ধে এদের কোন বক্তব্য নেই। শুধু এই হীরকের বদলে ওই হীরকটা ভালো ছিল। এটাই এদের লেখার সেন্ট্রাল থিম।

এর ফলে পৃথিবী জুড়ে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানুষেরা তীব্র লড়াই রয়েছে সেটা হয়ে যায় এক ধরনের চিকনি, চামেলী চাদপে আকেলি টাইপের বিষয়।
অসংখ্য শব্দের স্রোত আসে। কিন্তু সেগুলো রেজিস্টার হওয়ার আগেই হারিয়ে যায়। তবে হ্যাঁ এই চূড়ান্ত অভভীরতাকে, সেলিব্রেশন করার জন্য বলাই যেতে পারে যে - কি সোজাসাপ্টা লিখছেন উনি। মিনারেল ওয়াটারের মতই তার কলমের জোর।
অনেকদিন আগে জ্যাক এলুল বলে এক ভদ্রলোক লিখেছিলেন, এম্পায়ার অফ ননসেন্সের কথা। এলুল সেখানে দেখাচ্ছেন যে পুঁজিবাদী যুগে, শিল্প চেতনা ক্রমশ একটা অগভীর ডোবা হয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে মানুষের, গভীর বেদনা গুলো ভ্যানিশ হয়ে যায়। আর এটা আজকে পুঁজিবাদের একটা অদ্ভুত কৌশল,সে ডান বাম এমন সমস্ত, প্রতিবাদীদের তার স্পেসে রাখে। যারা আসলে শুধু রিএকশন দেয়, কিন্তু হীরক রাজ্যের বিনশ চায়না। ন্যূনতম সে দাবিও করে না।

এর ফলে একভাবে লেখা, শিল্প,রাজনীতি সবই একই রকম হয়ে যায়। শিল্পের মূল শর্ত যে চূড়ান্ত বৈচিত্র এবং সামাজিক শোষণকে উন্মোচন করা। সেটা জাদুঘরে হারিয়ে যায়।
কবি দীনেশ দাশ লিখেছিল, চাঁদের শতক আজ নহে তো, এযুগের চাঁদ হলো কাস্তে। আবার জীবনানন্দ লিখেছিলেন, মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে।
অর্থাৎ যুগটা কাস্তের। আবার কন্ট্রাডিকশানও রয়েছে, মেঠো চাঁদ দুদিকেই তাকায় ডাইনে ও বায়ে। সময়েরই এই অদ্ভুত পট চিত্র সাহিত্যের শক্তি।
কিন্তু আজ যখন দিল্লির আন্দোলনের দিকে তাকিয়েও দেখি, তার কোন সাহিত্যিক রূপ বা শিল্পের রূপ বুঝতে পারিনা। হয়তো আগামী দিনে ওগুলো ভাস্কর হবে।
এখন শুধু দেখি কিছু সস্তা হিন্দি গানের, রিমেক হিসেবে আন্দোলনের নানা বিষয় উঠে আসছে।

ফলে হয়তো কল্পনা শক্তির এক অদ্ভুত অভাবের সামনে দাঁড়িয়ে, আমাদের হাতে শুধু পেন্সিল থাকে। আর সেই পেন্সিল হয়তো আমাদের বলে, এক অদ্ভুত আঁধার এখন চলছে। খুব সহজে এর নামে খুব সহজ আবর্জনা হয়তো চলে আসছে। যা কিন্তু মোটেই সহজ কথা কহিতে আমায় কহ যে, সহজ কথা যায় কি বলা সহজে। এই বিষয়টাকে তুলে ধরছে না বা ধরতে পারছে না।

3 days ago | [YT] | 1

Katha Mukh

।।।।। কবিতা।।।।।।।।।।।।।
জমাখরচ

এক দুই তিন
চার পাঁচ ,
টের পাচ্ছো আঁচ ?
সইতে হচ্ছে ছাঁচ ,
সকালে জমা বিকেলে খরচ।

এই তো সবে প্রাতরাশ ,
দুপুরের ও রাতের আহার বাকি আছে ;
মুখ দেখছো স্বচ্ছ কাচে ,
তিলককাটা গেরুয়া কেমন
আপন ঘোরে নাচে ,
প্রভাতে জমা গোধূলিতে খরচ।

এক দুই তিন
চার পাঁচ ,
আগুন ছেড়ে আঁচ ,
চিনতে থাক ছাঁচ ,
ঠান্ডা মাথায় খুন করছি ,
বেশ করছি , মুখ দেখবি ?
সামনে আনছি পারদ চাঁচা কাচ ;

সকালে সঞ্চয় বিকেলে ব্যয় নিশ্চয়।
....................................
: রামতনু দত্ত

5 days ago | [YT] | 6

Katha Mukh

1 week ago | [YT] | 4