Hi, I’m Moinul, I’m a part-time freelance writer and full time Medical Doctor In Bangladesh. In this channel, I share my insights on my path to a $50,000 freelance business.
এখন Platform যেটাই Select করেন, প্রথম Goal হচ্ছে একটা Platform-এ Consistent হওয়া।
## ২. Profile দেখেই যেন বোঝা যায় আপনি কী করেন
এই বিষয়টা নিয়ে আগের পোস্টেও বিস্তারিত বলেছি। Profile-এ ঢোকার পর একজন মানুষের যেন Research করতে না হয় আপনি কী করেন।
একটা Professional Profile Picture দিন।
নিজের Actual ছবি ব্যবহার করেন। একটা সুন্দর Cover/Banner তৈরি করেন।
সেখানেই খুব পরিষ্কার করে লিখে দেন আপনি কী করেন।
Bio-তে লিখেন,
আপনি কাদের Help করেন + কী করেন + কী Result আনতে Help করেন।
ধরেন,
“I help fitness creators turn long-form videos into engaging short-form content.”
অথবা,
“I help B2B founders turn their ideas into LinkedIn content that builds authority and generates inbound leads.”
আর অবশ্যই আপনার Portfolio-এর Link রাখবেন।
কেউ আপনার একটা Post দেখে Profile-এ আসলে কয়েক সেকেন্ডের মধ্যেই যেন বুঝতে পারে, এই মানুষটা কী Problem Solve করে।
## ৩. Content বানানোর চেষ্টা না করে নিজের Journey Document করুন
এইটাই সম্ভবত পুরো পোস্টের সবচেয়ে Important Point।
Personal Branding করার জন্য প্রতিদিন বসে ভাবতে হবে না,
“আজকে আবার কী Content বানাব?”
আপনি Already যে কাজগুলো করছেন, সেগুলোই Document করেন।
ধরেন আজকে নতুন একটা Client পেলেন।
Post দিতে পারেন,
“আজকে নতুন একটা Client-এর সাথে কাজ শুরু করলাম। তার Problem হচ্ছে XYZ। আগামী কয়েক সপ্তাহে আমরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করব।”
Video Editor?
আপনার একটা Before/After Edit দেখান।
Raw Footage কেমন ছিল, Final Video কেমন হলো। তারপর দুই লাইনে Explain করেন আপনি কী Change করেছেন।
Graphic Designer?
পুরনো Design বনাম আপনার Redesign দেখান। তারপর Explain করেন কেন আপনি Font, Layout বা Hierarchy Change করেছেন।
Digital Marketer?
Client-এর একটা Problem নিয়ে লিখেন।
“Client-এর Ads থেকে Click আসছিল, কিন্তু Conversion হচ্ছিল না। আমরা প্রথমে এই তিনটা জায়গা Check করেছি…”
Content Writer?
একটা Article-এর Research Process দেখান। একটা Before/After Paragraph দেখান।
Client-এর Brand Voice Match করার Process Explain করেন। অর্থাৎ আলাদা করে প্রতিদিন নতুন নতুন জ্ঞান আবিষ্কার করার দরকার নেই।
আপনি যে কাজটা এমনিতেই করছেন, সেই কাজটাই Content।
## ৪. Problem → Process → Solution
আপনার Content-এর জন্য খুব Simple একটা Formula মনে রাখতে পারেন।
Problem → Process → Solution
❓ Client-এর Problem কী ছিল? ❓ আপনি কীভাবে Approach করলেন? ❓ শেষে কী হলো বা কী করার Plan করলেন?
ব্যস।
এটা Text Post হতে পারে। Video হতে পারে। একটা Photo দিয়ে Caption হতে পারে।
Infographic হতে পারে। Screen Recording হতে পারে। Before/After হতে পারে।
Format যেটাই হোক, মূল Goal একটাই:
আপনি কী Problem Solve করতে পারেন, সেটা মানুষকে দেখানো।
ধরেন আপনি Video Editor।
শুধু,
“Here is my latest edit.”
না লিখে বলতে পারেন,
“এই Videoটার Problem ছিল প্রথম ৩০ সেকেন্ড অনেক Slow। তাই আমি Intro থেকে ১২ সেকেন্ড Cut করেছি, B-roll যোগ করেছি এবং Dead Space Remove করেছি। Final Versionটা এখানে।”
এখন আপনি শুধু Portfolio দেখাচ্ছেন না।
আপনি কীভাবে চিন্তা করেন, সেটাও দেখাচ্ছেন। এইটাই Personal Branding-এর Power।
## ৫. একটা Proper Schedule তৈরি করুন
এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ বাদ পড়ে যায়।
Personal Branding শুরু করল।
প্রথম সপ্তাহে পাঁচটা Post। দ্বিতীয় সপ্তাহে দুইটা।
তারপর দেখল কোনো Client Message দেয় নাই। ব্যস।
Personal Branding শেষ। এভাবে হবে না। এটা Long Game। একটা Realistic Schedule তৈরি করেন।
ধরেন,
সপ্তাহে ৩টা Post।
আপনার জন্য ৩টা সম্ভব না?
২টা দেন। কিন্তু Regularly দেন। এখানে আমিও যে সবসময় Perfectly Consistent থাকতে পারি, এমন না।
তাই নিজেকেও এই Adviceটা বারবার দিতে হয়। সম্ভব হলে আগে থেকেই কয়েকটা Post তৈরি করে Schedule করে রাখেন।
আর Video Content বানাতে পারলে অবশ্যই Try করতে পারেন। Camera-এর সামনে বসে কথা বলতেই হবে এমন না।
✔️ নিজের কাজের Screen Recording-এর উপর Voiceover দিতে পারেন। ✔️ Editing Process দেখাতে পারেন। ✔️ Design Process Record করতে পারেন।
তার উপর একটা ভালো Caption লিখতে পারেন।
আপনার জন্য যেটা Sustainable, সেটাই করেন।
## ৬. আপনার Niche-এর বড় মানুষদের Audience-এর সামনে যান
এই বিষয়টা আগের পোস্টেও বলেছিলাম। আপনার Niche-এ যারা Already Popular, তাদের Follow করেন।
তারপর তাদের Post-এ Regularly Valuable Comment করেন।
কিন্তু,
❌ “Great post!” ❌ “Thanks for sharing!” ❌ “Very informative!”
এগুলো না।
এমন কিছু Add করেন যাতে Comment পড়েই মানুষ বুঝতে পারে,
আপনিও এই বিষয়টা জানেন।
ধরেন একজন YouTube Expert Retention নিয়ে Post করেছে। আপনি Video Editor।
আপনি নিজের Experience থেকে একটা Practical Editing Tip Add করতে পারেন।
কেউ Amazon KDP নিয়ে Post করেছে।
আমি Book Writer হিসেবে সেখানে Non-fiction Writing নিয়ে আমার Experience থেকে একটা Useful Point Add করতে পারি।
এতে কী হবে?
✅ তার Audience আপনার Comment দেখবে। ✅ কেউ Interested হলে আপনার Profile-এ আসবে।
তারপর সেখানে এসে দেখবে আপনার Profile-জুড়ে একই ধরনের Problem, Process এবং Solution নিয়ে Content।
এখন আপনার প্রতি তার Trust তৈরি হওয়া অনেক সহজ।
## Personal Branding-এর আসল বিষয়টা কী?
আপনার Brand মানে শুধু আপনি কে, সেটা না।
আপনার Brand মানে, আপনি কোন Problem Solve করেন।
মানুষের খুব বেশি যায় আসে না আপনি পাঁচ বছর ধরে Freelancer নাকি সাত বছর ধরে Freelancer।
সে জানতে চায়,
“আমার এই Problemটা আপনি Solve করতে পারবেন?”
এবং,
“কীভাবে করবেন?”
আপনার Profile, Bio, Portfolio, Post, Video, Comment, সবকিছু মিলিয়ে যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে ওই Problem-এর সাথে Associate করা শুরু করবে।
আর তখন একটা Interesting জিনিস হবে।
সব Client-এর কাছে আপনাকে যেতে হবে না। কিছু Client নিজেরাই আপনার কাছে আসবে।
Message দিয়ে বলবে,
“আমি আপনার এই Postটা দেখলাম। আমারও একই Problem। Can you help?”
এইটাই Inbound Lead। আর এইটাই Personal Branding-এর Goal।
Influencer হওয়া না। Daily Vlog বানানো না।
নিজের Personal Life Internet-এ দিয়ে দেওয়া না।
✔️ নিজের কাজ Document করেন। ✔️ কী Problem Solve করেন সেটা দেখান। ✔️ কীভাবে Solve করেন সেটা শেখান। ✔️এবং Regularly মানুষের সামনে থাকেন।
এই হচ্ছে Freelancer হিসেবে Personal Branding-এর Basics।
সামনের পোস্টগুলোতে ইনশাআল্লাহ Personal Branding-এর আরও Specific Strategy নিয়ে একটু Deep-এ যাওয়ার চেষ্টা করব।
আপনি যদি বর্তমানে Fiverr, Upwork বা অন্য কোনো Freelancing Marketplace-এ কাজ করেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন Marketplace-এর কিছু Limitation আছে।
অবশ্যই নতুনদের জন্য Marketplace অনেক ভালো একটা Starting Point।
Client কোথায় পাবেন, Payment কীভাবে নিবেন, Project কীভাবে Manage করবেন: এই অনেকগুলো জিনিস Marketplace আপনার জন্য তুলনামূলক সহজ করে দেয়।
কিন্তু আপনার Freelancing Business যখন একটু একটু করে বড় হতে থাকবে, তখন শুধু Marketplace-এর উপর Reliant হয়ে থাকাটা আমার কাছে খুব একটা ভালো Idea মনে হয় না।
কারণ আপনি একটা Platform-এর উপর Depend করে আছেন।
😅 Platform Fee আছে। 😅 Algorithm পরিবর্তন হতে পারে। 😅 Account নিয়ে কোনো Issue হতে পারে। 😅 Client-এর সাথে Dispute হতে পারে। 😅 Platform-এর Policy পরিবর্তন হতে পারে।
মানে আপনার Client Acquisition-এর পুরো Systemটা আপনার Control-এ না।
এই কারণেই আমার মতে, একটা পর্যায়ে এসে Marketplace-এর বাইরেও Client খোঁজা শিখতে হবে।**
আমি যদি নিজের কথা বলি, আমি Marketplace-এ তুলনামূলক খুব কম কাজ করেছি।
যারা বছরের পর বছর Fiverr বা Upwork-এ কাজ করছেন, Marketplace সম্পর্কে তাদের Knowledge আমার চেয়ে অনেক বেশিও হতে পারে।
কারণ আমার জীবনের প্রথম Client-ই আমি পেয়েছিলাম Cold Emailing করে।
✔️তারপর Cold Outreach করেছি। ✔️Personal Branding করেছি। ✔️ Social Media-তে Potential Client-এর সাথে Engage করেছি। ✔️Job Board থেকে কাজ খুঁজেছি।
এইভাবেই আমার প্রায় ৮৫–৯০% Client Marketplace-এর বাইরে থেকে এসেছে।
আজকে এরকমই একটা Technique দেখাই। এটা আমি বিশেষ করে Twitter/X এবং LinkedIn-এ ব্যবহার করেছি।
পুরো Processটা ধাপে ধাপে বলি।
## Step 1: একটা Social Media Platform বেছে নিন
সব জায়গায় একসাথে শুরু করার দরকার নেই।
✅ Facebook হতে পারে। ✅ Reddit হতে পারে। ✅ Twitter/X হতে পারে। ✅ LinkedIn হতে পারে।
আমি Personally Twitter/X অথবা LinkedIn দিয়ে শুরু করার Suggestion দিবো।
কারণ এই দুইটা Platform থেকেই আমি ভালো Result পেয়েছি।
এগুলো নিয়ে আমার YouTube-এ Video-ও আছে, যেখানে কীভাবে Client পেয়েছি সেগুলো Exampleসহ দেখিয়েছি।
ধরেন আজকের Example-এর জন্য আমরা Twitter/X ব্যবহার করব।
## Step 2: Profile দেখেই যেন বোঝা যায় আপনি কী করেন
Client Hunting শুরু করার আগে Profile ঠিক করেন। আপনার একটা Professional Profile Picture থাকবে।
কার্টুন, ফুল, পাহাড় বা Random কোনো ছবি না।
নিজের পরিষ্কার একটা ছবি দেন। একটা সুন্দর Banner তৈরি করেন।
Banner দেখেই যেন বোঝা যায় আপনি কী Service দেন।
Bio-তে খুব Short করে লিখেন,
আপনি কী করেন + কাদের জন্য করেন + কী Result আনতে Help করেন।
ধরেন,
“I help fitness creators turn long-form videos into retention-focused short-form content.”
এটা “I am a professional video editor” বলার চেয়ে অনেক বেশি Specific।
আর Profile-এ অবশ্যই আপনার Portfolio-এর Link রাখবেন।
এখন কেউ আপনার একটা Comment দেখে Profile-এ ঢুকলে কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যাবে,
আপনি কে। কী করেন। এবং আপনার কাজ কোথায় দেখা যাবে।
## Step 3: Potential Client-কে না, তারা যাদের Follow করে তাদের খুঁজুন
এই জায়গাটাই আসল Technique।আপনার Potential Client-রা কাদের Follow করে?
ধরেন আপনি Growing YouTuber-দের সাথে কাজ করতে চান।
এই YouTuber-রা সম্ভবত YouTube Growth Expert, Thumbnail Expert, YouTube SEO Specialist বা বড় Creator-দের Follow করে।
আপনি Amazon KDP Author-দের Target করছেন?
তারা সম্ভবত Amazon KDP Expert, Book Marketing Expert, Publisher, Book Coach, এই ধরনের মানুষকে Follow করছে।
এখন আপনার কাজ কী?
শুধু Potential Client খুঁজে বেড়াবেন না।
আপনার Potential Client-রা যেসব Specialist-এর চারপাশে Already জড়ো হয়ে আছে, সেই Specialist-দের খুঁজে বের করেন।
তারপর তাদের Follow করেন।
কারণ ওই Specialist-এর Audience-এর মধ্যেই আপনার Potential Client বসে আছে।
## Step 4: তাদের Post-এ Valuable Comment করুন
এখন আসে সবচেয়ে Important Part। আপনি Regularly ওই Specialist-দের Post-এ Comment করবেন।
এই Comment করলে কেউ আপনার Profile-এ Click করবে না। এমন Comment করেন, যেটা পড়ে একজন মানুষ বুঝতে পারে,
এই লোকটাও এই বিষয়টা জানে।
ধরেন একজন Amazon KDP Specialist Non-fiction Book নিয়ে একটা Post করেছে।
আমি যেহেতু Book Writer, আমি সেখানে আমার Experience থেকে কিছু Add করতে পারি।
যেমন:
“Something I’ve noticed with health nonfiction is that the introduction works better when it does three things quickly:
1. Names the reader’s exact problem 2. Shows why the usual solution hasn’t worked 3. Gives a clear promise for what changes by the end of the book
The first few pages shouldn’t feel like a biography of the author. They should make the reader feel understood.”
এখন এই Commentটা শুধু,
“Great advice!”
না। এখানে আমি নিজেও কিছু Value Add করছি।
একজন Potential Client এই Comment পড়লে ভাবতে পারে,
“আচ্ছা, এই লোকটা তো Book Writing সম্পর্কে জানে।”
তারপর সে আমার Profile-এ যাবে। Bio দেখবে।
Portfolio-তে Click করবে। এটাই Goal।
## Step 5: নিজের Profile-এও একই ধরনের Content দিন
শুধু অন্য মানুষের Post-এ Comment করলেই হবে না। নিজের Profile-এও Regularly নিজের Expertise দেখান।
✔️ Video Editor হলে Editing নিয়ে Tip দেন। ✔️Graphic Designer হলে Design নিয়ে Breakdown দেন। ✔️Digital Marketer হলে Campaign নিয়ে নিজের Observation দেন। ✔️ Writer হলে Writing নিয়ে শেখান।
আপনার Profile-টা আস্তে আস্তে একটা Proof of Expertise হয়ে উঠবে।
কেউ আপনার Comment থেকে Profile-এ এসে যদি দেখে গত ২০টা Post-এর ১৫টাই আপনার কাজের বিষয়ে Useful Content, তখন আপনার প্রতি তার Trust অন্যরকম হবে।
## Step 6: Conversation শুরু হলে সাথে সাথে Sell করতে যাবেন না
একটা সময় দেখবেন মানুষ আপনার Comment-এর Reply দিচ্ছে।
🧑💻 কেউ Question করছে। 🧑💻কেউ আপনাকে Follow করছে। 🧑💻 কেউ DM করছে,
“আপনি যে Pointটা বললেন, এটা একটু Explain করবেন?”
এইটাই Opportunity।
কিন্তু সাথে সাথে,
“Sir, I provide this service. Please hire me.”
লিখবেন না। আগে তার Problem বুঝেন। কথা বলেন।
প্রয়োজনে আপনার Relevant Portfolio দেখান।
তারপর যদি দেখেন আপনার Service আসলেই তার কাজে লাগতে পারে, তখন একটা Short Call Suggest করতে পারেন।
যেমন:
“I’ve worked on similar projects before. If it helps, we can jump on a quick 10–15 minute call and I can walk you through how I’d approach this.”
এখন আপনার Goal হচ্ছে Call-এ গিয়ে নিজেকে নিয়ে ২০ মিনিট Lecture দেওয়া না।
তার Problem শুনবেন। Question করবেন। আপনার Relevant Experience দেখাবেন।
আপনার Process Explain করবেন।
এবং তাকে বুঝাবেন,
আপনি তার Problemটা বুঝেন এবং Solve করার একটা পরিষ্কার Process আপনার আছে।
## কিন্তু একটা সমস্যা আছে
এই Methodটা আজকে শুরু করে কালকে Client পাওয়ার Method না।
এটা একটা Long Game।
আপনি আজকে পাঁচটা Comment করলেন।
কালকে বসে থাকলেন,
“Client কই?”
এভাবে হবে না। Regularly করতে হবে।
প্রথম মাসে হয়তো কিছুই হবে না।
কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট Niche-এর মানুষের সামনে Regularly Valuable কথা বলতে থাকেন, ধীরে ধীরে মানুষ আপনাকে চিনতে শুরু করবে।
✔️ Profile Visit আসবে। ✔️Follower আসবে। ✔️ Conversation শুরু হবে। ✔️Portfolio View হবে। ✔️DM আসবে। ✔️Call হবে।
আর সেখান থেকেই Client আসতে পারে।
পুরো Processটা খুব Simple:
একটা Platform → Professional Profile → আপনার Client-রা যাদের Follow করে তাদের খুঁজুন → Valuable Comment করুন → নিজের Expertise Post করুন → Conversation তৈরি করুন → Portfolio/Call → Client।
Marketplace-এ Client খুঁজলে আপনি একটা Platform-এর Rules-এর মধ্যে Client Hunt করছেন।
Marketplace-এর বাইরে এই Systemটা Build করতে পারলে ধীরে ধীরে নিজের Client Acquisition Channel তৈরি করছেন।
দুটোই করতে পারেন।
Marketplace ছেড়ে দিতে বলছি না। কিন্তু শুধু Marketplace-এর উপর বসে থাকবেন না।
কারণ Long-term Freelancing Business তৈরি করতে চাইলে Client কোথা থেকে আসবে, সেই Processটাও ধীরে ধীরে নিজের Control-এ নিয়ে আসতে হবে।
আর হ্যাঁ, ধৈর্য লাগবে। অনেক।
আজকে Comment করে কালকে Client পাওয়ার Expectation নিয়ে শুরু করবেন না।
আগে Useful হন। তারপর Visible হন। তারপর Conversation তৈরি করেন।
✔️ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি কীভাবে শিখবেন? Full Guideline (Part -2)
আগের পোস্ট এ Reading + Listening নিয়ে কথা বলেছি। এবার বলবো। Speaking এবং Writing নিয়ে।
৩. Speaking: ইংরেজি বলতে হলে ইংরেজি বলতেই হবে
এই জায়গায় কোনো Shortcut নাই। Speaking ভালো করার জন্য আপনাকে Actually Speak করতে হবে।
দুইটা কাজ করতে পারেন।
>> প্রথম উপায়: নিজের সাথে কথা বলেন
প্রতিদিন একটা Random Topic নেন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ১–২ মিনিট English-এ কথা বলেন।
Topic যেকোনো কিছু হতে পারে। আজকে কী করেছেন।
✔️ আপনার Freelancing Skill। ✔️ আপনার Favorite Movie। ✔️ কোনো Business Idea। ✔️বর্তমান বিশ্বের কোনো ঘটনা।
আপনার মাথায় যেটা নিয়ে Information আছে, সেটাই English-এ Explain করার চেষ্টা করেন।
প্রথম দিন আটকে যাবেন। Word মনে পড়বে না। Sentence মাঝপথে শেষ হয়ে যাবে।
সমস্যা নাই। পরের দিন আবার করেন।
>> দ্বিতীয় উপায়: একজন Practice Partner খুঁজুন
আপনার এমন একজন Friend থাকতে পারে যে Freelancing করছে।
✅ অথবা IELTS-এর Preparation নিচ্ছে। ✅ অথবা আপনার মতোই English Improve করতে চাচ্ছে।
তার সাথে সপ্তাহে দুই-তিন দিন ১৫–২০ মিনিট Video Call করেন।
একটা Rule রাখেন:
এই ২০ মিনিট শুধু English। দুজনই ভুল করবেন।
তাই কেউ কাউকে নিয়ে হাসাহাসিও করবে না।
💬 আজকে ২০ মিনিট Freelancing নিয়ে কথা বলেন। 💬 পরের দিন একটা Movie নিয়ে। 💬 আরেকদিন Career নিয়ে। 💬 আরেকদিন এমন Acting করেন যেন একজন Client, আরেকজন Freelancer।
এটা আরও ভালো Practice।
একজন জিজ্ঞেস করল,
“Can you tell me about your experience?”
অন্যজন Answer দিলো।
তারপর,
✔️ “What would you charge for this?” ✔️ “How soon can you deliver?” ✔️ “Can you explain your process?”
এইভাবে Fake Client Meeting Practice করতে পারেন।
দুই-তিন মাস পরে Real Meeting-এ গেলে দেখবেন অনেক প্রশ্নই আপনার কাছে আর নতুন লাগছে না।
৪. Writing: Client-এর Common Questionগুলোর Answer Practice করুন
Freelancing-এর ক্ষেত্রে এই অংশটা সম্ভবত সবচেয়ে বেশি কাজে লাগবে।
কারণ Client-এর সাথে আপনার অনেক Communication হবে Written।
আপনাকে অনেক সময় দ্রুত এবং Professionalভাবে Reply দিতে হবে।
উপরের Reading, Listening এবং Speaking Regularly করলে আপনার একটা English Foundation এমনিতেই তৈরি হবে।
এর সাথে আরেকটা কাজ করেন। আপনার Skill অনুযায়ী Client যে প্রশ্নগুলো বারবার করতে পারে, সেগুলোর একটা List তৈরি করেন।
ধরেন সাধারণ কিছু Question:
❓ “Can you tell me about your experience?” ❓ “What is your process?” ❓ “Why is your package so expensive?” ❓ “How long will this take?” ❓ “How many revisions do you offer?” ❓ “Can you work within my budget?” ❓ “Have you worked with someone in my industry before?” ❓ “Can we jump on a call?”
এগুলোর Answer কীভাবে দিবেন, সেটা আগে থেকেই Practice করেন।
>> আপনি যদি Content Writer হন, Client জিজ্ঞেস করতে পারে:
“Do you use AI?”
“How do you research your articles?”
“Can you match our brand voice?”
“Do you understand SEO?”
“Can you provide sources for your claims?”
>> আপনি Video Editor হলে প্রশ্ন আসতে পারে:
“Which software do you use?”
“Can you match this editing style?”
“Do you provide subtitles and motion graphics?”
“How many revisions are included?”
“Can you deliver three videos every week?”
>> Digital Marketer হলে:
“What results have you achieved before?”
“How would you approach our account?”
“What metrics do you track?”
“How much ad budget do you recommend?”
“What would you do in the first 30 days?”
এখন আমি বলছি না এই Questionগুলোর Answer মুখস্থ করে রাখেন।
বরং প্রত্যেকটার উত্তর সম্পর্কে আপনার একটা Clear Idea রাখেন।
ধরেন Client জিজ্ঞেস করল,
“Why is your package so expensive?”
আপনি যেন Nervous হয়ে না যান।
আপনার মাথায় আগে থেকেই থাকবে, আমি Price Justify করার সময় আমার Process, Experience, Deliverables এবং Expected Value নিয়ে কথা বলব।
এভাবে ২০–৩০টা Common Client Question লিখে ফেলেন।
তারপর নিজের ভাষায় Answer লেখেন। কয়েকদিন পর আবার Answer দেন। দেখবেন আগের চেয়ে Betterভাবে লিখতে পারছেন।
তাহলে ৩ মাসের Routineটা কী হতে পারে?
আমি খুব Simple রাখতাম।
✔️ প্রতিদিন ৩০ মিনিট Reading। ✔️ প্রতিদিন বা Regularly ৩০ মিনিট English Content Listening। ✔️ প্রতিদিন ৫–১০ মিনিট নিজের সাথে Speaking Practice। ✔️ সপ্তাহে ২–৩ দিন ১৫–২০ মিনিট Friend-এর সাথে English Conversation।
আর সপ্তাহে কয়েকদিন Client Communication-এর ২–৩টা Question-এর Written Answer Practice।
এইটুকু।
আপনাকে প্রতিদিন পাঁচ ঘণ্টা English পড়তে হবে না। কিন্তু Regular হতে হবে।
একদিন তিন ঘণ্টা পড়ে পরের ১০ দিন কিছু করলেন না, এতে লাভ কম।
বরং অল্প করেন।কিন্তু প্রতিনিয়ত করেন।
Reading দিয়ে Input নেন। Listening দিয়ে Natural English ধরেন। Speaking দিয়ে মুখের জড়তা কাটান। Writing দিয়ে Client Communication Practice করেন।
এই চারটা যদি আপনি ২–৩ মাস Consistently করতে পারেন, আমার বিশ্বাস আপনার English আগের চেয়ে অনেক ভালো হবে।
আর Freelancing-এর জন্য যে English দরকার, সেটার একটা Strong Foundation তৈরি হয়ে যাবে।
Perfect English-এর জন্য অপেক্ষা করবেন না। যতটুকু জানেন, সেটা দিয়ে শুরু করেন।
কিন্তু প্রতিদিন নিজেকে একটু একটু করে Improve করেন।
কারণ Freelancing Business-এ আপনার Technical Skill-এর পাশাপাশি Communication Skill-ও আপনার একটা Skill।
✔️ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি কীভাবে শিখবেন? Full Guideline (Part -1)
আগের একটা পোস্টে বলেছিলাম, আপনার Freelancing Career-কে সামনে এগিয়ে নিতে English কতটা গুরুত্বপূর্ণ।
আজকে আরেকটু Practicalভাবে কথা বলি।
আগামী ৩ মাসে কীভাবে আপনার English এমন একটা Level-এ নিয়ে যাবেন, যাতে International Client-এর সাথে Freelancing-এর Basic Communication ভালোভাবে Handle করতে পারেন, সেইটা নিয়েই কোথা বলবো।
দেখেন, English শেখার কোনো শেষ নাই। আসলে কোনো কিছু শেখারই শেষ নাই।
৩ মাসে আপনি Native Speaker হয়ে যাবেন না। Fluent হয়ে যাবেন, এমন Guarantee-ও কেউ দিতে পারবে না।
কিন্তু আমার মতে, আপনি যদি ঠিকমতো Practice করেন, তাহলে ২–৩ মাসে আপনার English অনেকটাই Improve করা সম্ভব।
বিশেষ করে Freelancing-এর জন্য যতটুকু Functional English দরকার, সেই Foundationটা তৈরি করা সম্ভব।
তবে শুরু করার আগে দুইটা জিনিস লাগবেই।
১. Dedication: প্রতিদিন বা Regularly সময় দিতে হবে।
২. Practice: শুধু Grammar পড়ে গেলে হবে না। এটা English Second Paper Exam না যে কিছু Rules মুখস্থ করলেন, Exam-এ লিখে দিয়ে আসলেন।
আপনাকে English-এর একটা Sense Develop করতে হবে। কোন Sentenceটা Natural শোনায়, কীভাবে একটা কথা বলতে হয়, Client-এর সাথে কীভাবে Professionally Communicate করতে হয়, এগুলো Practice-এর মাধ্যমে আসবে।
আমি পুরো Learning Process-টাকে চারটা ভাগে ভাগ করব:
Reading → Listening → Speaking → Writing
চলুন একটা একটা করে দেখি। আজকে কোথা বলবো reading এবং listening নিয়ে।
১. Reading: প্রতিদিন English Non-fiction পড়ুন
আপনি স্কুল-কলেজে কমবেশি English অবশ্যই পড়েছেন। এখন আপনার প্রথম কাজ হচ্ছে Regular English Reading-এর Habit তৈরি করা।
✔️ Newspaper পড়তে পারেন। ✔️Article পড়তে পারেন।
তবে আমি Personally Non-fiction Book বেশি Prefer করি।
কয়েকটা বই দিয়ে শুরু করতে পারেন:
✅ $100M Offers — Alex Hormozi ✅ $100M Leads — Alex Hormozi ✅ Deep Work — Cal Newport ✅ Atomic Habits — James Clear ✅ The 4-Hour Workweek — Timothy Ferriss ✅ The Psychology of Money — Morgan Housel
এই ধরনের বই পড়ার একটা Extra Benefit আছে।
আপনি শুধু English শিখছেন না। একই সাথে Business, Money, Productivity, Marketing এবং নিজের Career নিয়ে নতুন নতুন Idea শিখছেন।
প্রতিদিন ৩০ মিনিট রাখেন।
৫ পেজ পারেন? ৫ পেজ পড়েন।
১০ পেজ পারেন? ১০ পেজ পড়েন।
১৫ পেজ পারেন? আরও ভালো।
কিন্তু Regularly করেন। আমি শুরুতেই Fiction পড়তে বলছি না, কারণ অনেক English Fiction নতুন Learner-এর জন্য তুলনামূলক কঠিন হতে পারে।
নাহলে বলতাম Game of Thrones বা Harry Potter নিয়ে বসে যান!
শুরুতে এমন কিছু পড়েন যেটার Language তুলনামূলক Straightforward এবং যে Topic আপনার ভালো লাগে।
আর একটা কাজ করবেন।
কোনো নতুন Phrase দেখলে শুধু Word-এর বাংলা অর্থ মুখস্থ করবেন না। পুরো Sentenceটা কীভাবে ব্যবহার হয়েছে, সেটা দেখবেন। এভাবেই ধীরে ধীরে Natural English-এর Sense তৈরি হবে।
২. Listening: Movie এবং Series-কে Entertainment-এর সাথে Lecture হিসেবেও নিন
প্রতি সপ্তাহে অন্তত একটা English Movie দেখতে পারেন।অথবা কোনো একটা Series শুরু করেন এবং Regularly Episode দেখেন।
কিন্তু একটা Challenge রাখেন।
যতটা সম্ভব Subtitle ছাড়া দেখার চেষ্টা করেন। শুরুতে Subtitle লাগলে ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে Subtitle ছাড়াও বোঝার চেষ্টা করেন।
ওরা কী বলছে শুধু সেটা না।
খেয়াল করেন,
✔️ কীভাবে বলছে? ✔️ কোন Tone-এ বলছে? ✔️ কোন Situation-এ কোন Expression ব্যবহার করছে? ✔️ কথা শুরু করছে কীভাবে? ✔️ Agree করছে কীভাবে? ✔️ Disagree করছে কীভাবে? ✔️ কাউকে Politely না বলছে কীভাবে?
ধরেন আপনি শুনলেন, “That makes sense, but here’s what I’d suggest.”
এই একটা Phrase Client Meeting-এ কতভাবে ব্যবহার করতে পারবেন চিন্তা করেন। Client একটা Idea দিলো। আপনি পুরোপুরি Agree করছেন না।
সরাসরি,
“No, that won’t work.”
না বলে বলতে পারেন,
“That makes sense, but here’s what I’d suggest.”
আরেকটা খুব Common Expression হতে পারে,
“Let me take a look and get back to you.”
Client এমন কিছু জিজ্ঞেস করল যার Answer এই মুহূর্তে জানেন না।
Panic করার দরকার নেই। এই Sentenceটা বলেই সময় নিতে পারেন।
এভাবেই Movie, Series, Podcast বা Interview দেখার সময় ছোট ছোট Natural Phrase ধরার চেষ্টা করেন।
Entertainment হিসেবেও দেখলেন। আবার English Class-ও হয়ে গেল।
পরের পোস্ট এ Speaking এবং Writing নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ।
❌ “আমি তো ইংরেজি ভালো লিখতে পারি না।” ❌ “ভালো বলতে পারি না।” ❌ “Meeting করতে পারি না।”
“তাহলে কি Freelancing আমার জন্য না?”
বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দেয়,
“না, ইংরেজি না জানলেও Freelancing করা যায়।”
আমি একটু অন্যভাবে বলব। আপনি যদি শুধু ছোটখাটো Project করতে চান, তাহলে Limited English নিয়েও কিছুটা এগোনো সম্ভব।
কিন্তু আপনি যদি Freelancing-কে একটা Successful, High-Income Business বানাতে চান, তাহলে English ভালো জানা খুবই গুরুত্বপূর্ণ।
## বড় International Client-এর সাথে কাজ করতে Communication লাগবেই
আপনি যদি বড় Client-এর সাথে কাজ করেন, তাহলে শুধু একটা কাজ নিয়ে Delivery দিলেই শেষ না।
✔️Regular Meeting করতে হতে পারে। ✔️Update দিতে হতে পারে। ✔️ Objective বুঝতে হতে পারে। ✔️ Strategy নিয়ে কথা বলতে হতে পারে।
Client-এর নিজের Team বা Client-এর সাথেও Meeting করতে হতে পারে।
মানে অনেক সময় আপনি একজন Freelancer না, পুরোপুরি একটা Professional Team Member-এর মতো কাজ করবেন।
এখন Client যদি USA, UK, Australia বা Europe-এর হয়, তাহলে এই পুরো Communication ইংরেজিতেই হবে।
আপনার English যত ভালো হবে, আপনি পুরো Processটা তত Professionalভাবে Handle করতে পারবেন। আর যদি Writing, Speaking বা Meeting Communication দুর্বল হয়, তাহলে অনেক Opportunity থেকেই আপনি পিছিয়ে যাবেন।
## তার মানে কি English দুর্বল হলে Freelancing করা যাবে না?
না, এমন না।
আপনি ছোট Project করতে পারবেন। Fiverr বা Upwork-এ Client একটা কাজ দিল।
আপনি কাজ করলেন। Delivery দিলেন। Payment নিলেন।
এই ধরনের One-off Project অনেক ক্ষেত্রে Limited Communication দিয়েও Handle করা সম্ভব।
কিন্তু যখনই আপনি Businessটাকে বড় করতে যাবেন, তখন সমস্যা শুরু হবে।
সে Meeting করতে চায়। সেখানেই আপনার Communication Skill গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
## আপনার Competitor শুধু বাংলাদেশি Freelancer না
এই জিনিসটা অনেকেই ভুলে যান। আপনি শুধু পাশের একজন বাংলাদেশি Video Editor বা Content Writer-এর সাথে Compete করছেন না।
আপনার Competitor হতে পারে,
✔️ USA-এর একজন Video Editor। ✔️ Ireland-এর একজন Content Writer। ✔️ Netherlands-এর একজন Digital Marketer। ✔️ Philippines-এর একজন Virtual Assistant। ✔️ India-এর একজন Developer।
আপনি Global Market-এ Compete করছেন।তাই শুধু Technical Skill ভালো হলেই হবে না।
আপনার Communication Skill ভালো হতে হবে।
Marketing Skill ভালো হতে হবে। Client Handling ভালো হতে হবে।
Technical Skill-এর পাশাপাশি এই Skillগুলোও Global Level-এ নিতে হবে। নাহলে একজন Client আপনাকে High Price-এ Hire করবে কেন?
হয়তো কম দামের দুই একটা Project দেবে। কিন্তু Long-term Professional Relationship তৈরি করা কঠিন হয়ে যাবে।
## তাহলে English কতটা ভালো হতে হবে?
আপনাকে Native American-এর মতো Accent-এ কথা বলতে হবে না। Perfect Grammar নিয়েও সারাক্ষণ চিন্তা করার দরকার নেই।
কিন্তু আপনাকে এমন English জানতে হবে যেন,
✔️ Client-এর কথা সহজে বুঝতে পারেন। ✔️ নিজের Idea Explain করতে পারেন। ✔️ Meeting-এ Confidence নিয়ে কথা বলতে পারেন। ✔️ Price Negotiate করতে পারেন। ✔️ Problem Explain করতে পারেন। ✔️ Professional Email বা Message লিখতে পারেন।
এটুকু Skill অবশ্যই Develop করতে হবে।
## English Improve করবেন কীভাবে?
আমার কয়েকটা Simple Suggestion আছে।
>> ১. প্রতিদিন English পড়ুন:
✅ Non-fiction Book পড়তে পারেন। ✅ News Article পড়তে পারেন। ✅ Blog বা Newsletter পড়তে পারেন।
Regular Reading আপনার Vocabulary এবং Sentence Structure দুইটাই Improve করবে।
>> ২. English Content শুনুন
English Series বা Movie দেখুন। সম্ভব হলে ধীরে ধীরে Subtitle বাদ দিয়ে দেখার চেষ্টা করুন
তারপর একটা Stage-এ Subtitle ছাড়াই বোঝার চেষ্টা করুন। Listening Improve না হলে Meeting Communication Improve করা কঠিন।
### একজন Friend-এর সাথে Practice করুন
English Coaching-এ ভর্তি হওয়াই একমাত্র Solution না। আপনার এমন একজন Friend খুঁজুন, যে English Improve করতে চায়।
সপ্তাহে দুই থেকে তিন দিন ১৫ থেকে ২০ মিনিট Video Call করুন।
Rule রাখুন,
এই সময় শুধু English-এ কথা বলবেন। Topic যা ইচ্ছা হতে পারে।
Freelancing। Movie। Study। Daily Life।
শুরুতে ভুল হবে। জড়তা থাকবে। এইটাই স্বাভাবিক।
Practice করতে করতে Improve হবে।
## শেষ কথা
আপনি আজকে যতটুকু English জানেন, সেটা দিয়েই শুরু করুন।
English Perfect হওয়ার জন্য Freelancing শুরু করা বন্ধ রাখার দরকার নেই।
কিন্তু এটাও ভাববেন না যে,
“English দরকার নেই।”
আপনার Goal হওয়া উচিত প্রতিনিয়ত Improve করা।
কারণ Freelancing এমন একটা Career যেখানে আপনাকে Continuous নিজের Skill Develop করতে হবে।
কিন্তু সমস্যা হয় যখন Client-এর সামনে নিজেকে Present করতে যাই।
✔️ কী বলব? ✔️ কোন কথাটা আগে বলব? ✔️ কীভাবে বুঝাব যে আমি এই কাজটা পারি? ✔️ কী বললে Client Impress হবে?
এই জায়গায় গিয়ে অনেকেই সবকিছু জড়িয়ে ফেলি।
সামনাসামনি Call-এ যেমন এই সমস্যা হয়, Message-এর ক্ষেত্রেও একই সমস্যা হয়।
আজকে কথা বলব, কীভাবে নিজের Skill-কে Client-এর সামনে ভালোভাবে Present করবেন।
আমার মতে, তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ।
## ১. Result-Oriented কথা বলুন
Client-কে শুধু বলবেন না,
“I have been doing this for 5 years.”
অথবা,
“I am very experienced.”
অথবা,
“I can do this at a cheap price.”
এই কথাগুলো Client-এর কাছে খুব বেশি Value তৈরি করে না।
বরং Result নিয়ে কথা বলুন।
ধরুন আমি Amazon KDP-এর জন্য Book লিখি।
আমি যদি বলি,
“I’ve been writing books for five years.”
এটা একটা Information।
কিন্তু আমি যদি বলি,
“I’ve helped 60+ KDP authors turn book ideas into publish-ready nonfiction books, and those books have collectively helped my clients generate over 200,000$.”
তাহলে Client বুঝতে পারছে আমি শুধু লিখি না। আমার কাজের একটা Outcome আছে।
আরো কিছু Example
একজন Video Editor বলতে পারে,
“I’ve edited short-form videos that improved viewer retention and helped creators get more consistent reach.”
একজন Copywriter বলতে পারে,
“I write landing page copy focused on improving conversion, not just making the page sound better.”
একজন Designer বলতে পারে,
“I design conversion-focused landing pages that make the offer clearer and easier for visitors to act on.”
সবসময় চিন্তা করবেন, Client আমাকে Hire করলে কী Result পাবে?
## ২. Relevant Experience দেখান
আপনি কত বছর ধরে কাজ করছেন, সব সময় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ না।
আপনি তার মতো Client-এর সাথে আগে কাজ করেছেন কি না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ধরুন একজন Fitness Creator একজন Video Editor খুঁজছে।
আপনি তাকে বললেন,
“I’ve been editing videos for three years.”
ভালো। কিন্তু আরেকজন বলল,
“I’ve worked with fitness creators and athletes before, so I’m already familiar with workout content, fast-paced fitness edits, exercise demonstrations, and the kind of pacing that works for this audience.”
আপনার মনে হয় Client কাকে বেশি Trust করবে?
অবশ্যই দ্বিতীয়জনকে। কারণ সে বুঝতে পারছে,
এই Space আপনার জন্য নতুন না।
### Example
ধরুন Client একজন Real Estate Agent।
আপনি বলতে পারেন,
“I’ve worked with real estate businesses before, particularly on property listing content and lead-focused social media posts, so I’m familiar with the kind of messaging buyers respond to.”
এখানে আপনি নিজেকে শুধু Writer হিসেবে Present করছেন না।
আপনি নিজেকে Real Estate সম্পর্কে বোঝে এমন Writer হিসেবে Present করছেন।
এই Differenceটা খুব গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন,
Relevant Experience > Random Experience.
আপনি ১০ বছর Video Edit করছেন, এটা কম Important। আপনি আগে তার Industry-এর Video Edit করেছেন, এটা বেশি Important।
## ৩. নিজের Process পরিষ্কার করে বলুন
Client-এর সবচেয়ে বড় ভয়গুলোর একটা হচ্ছে, ""আমি এই মানুষটাকে Hire করার পরে কী হবে?”
তাই আপনার Process তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন।
কিন্তু Process বলতে এমন Generic কথা বলবেন না,
“I will research, write, edit and deliver.”
এটা সবাই করে। Specific হন।
ধরুন আমি একটা Article লিখব।
আমি বলতে পারি,
“First, I’ll research the topic using primary sources, industry publications, Reddit discussions, and competitor content. Then I’ll build a structured outline and send it to you for approval. Once approved, I’ll write the first draft, edit it for clarity and flow, check the factual claims, and then send you the final version for review.”
এখন Client বুঝতে পারছে,
✔️ কাজটা কীভাবে হবে। ✔️ কোন Stage-এ তার Input লাগবে। ✔️ কখন সে কিছু Review করবে। ✔️ আর Final Delivery-এর আগে কী কী হবে।
### আরেকটা Example
একজন Video Editor বলতে পারে,
“First, I’ll review your raw footage and reference videos. Then I’ll create a rough cut focused on pacing and story. Once you approve the direction, I’ll add motion graphics, captions, sound design and final polish before delivery.”
এই একটা ছোট Paragraph Client-এর অনেক Uncertainty কমিয়ে দেয়।
আর Client-এর কাছে যত কম Uncertainty থাকবে, আপনাকে Hire করার Decision নেওয়া তত সহজ হবে।
## সবগুলো একসাথে কেমন দেখাবে?
ধরুন একজন Fitness Creator আপনাকে Video Editing-এর জন্য Message করেছে।
আপনি এমন একটা Reply দিতে পারেন:
“Thanks for reaching out. I’ve worked with fitness and educational content before, so I’m familiar with the pacing and visual style needed to keep this type of audience engaged.
My focus wouldn’t just be on making the video look good. I’d also structure the edit around retention, clear exercise demonstrations and strong pacing.
My usual process is to first review the raw footage and your reference videos, then create a rough cut for direction. Once that’s approved, I’ll add captions, motion graphics, sound design and final polish before delivery.”
খেয়াল করেন, এই Message-এর মধ্যে তিনটা জিনিসই আছে।
✅ Result। ✅ Relevant Experience। ✅ Process।
এই তিনটা একসাথে থাকলে আপনার Presentation অনেক Strong হয়ে যায়।
Client Communication-এ নিজেকে Present করতে পারাটা One of the Most Important Skills।
আপনার Portfolio অনেক ভালো হতে পারে। আপনার Skill অসাধারণ হতে পারে।
কিন্তু Client যদি সেটা বুঝতেই না পারে, তাহলে সেই Skill-এর Value আপনি পাবেন না।
তাই Practice করুন। নিজের Skill নিয়ে দুই তিন লাইনে কথা বলতে শিখুন।
Result নিয়ে কথা বলতে শিখুন। Relevant Experience তুলে ধরুন। নিজের Process পরিষ্কারভাবে Explain করতে শিখুন।
এই জিনিসগুলো যত ভালো হবে, Client-এর সামনে নিজেকে Present করাও তত সহজ হবে।
আজকের পর্বে আমরা কথা বলব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
কীভাবে Client-কে “না” বলবেন।
Freelancing Career-এ এমন অনেক Situation আসবে, যখন Client-কে না বলতেই হবে।
কখনো Client এমন একটা কাজ চাইবে যেটা আপনার Skill-এর বাইরে।
✔️ আপনি Video Editor, কিন্তু সে বলবে Graphic Design করে দিতে। ✔️ আপনি Content Writer, কিন্তু সে বলবে Video Editing করে দিতে।
কখনো বলবে কম দামে কাজ করতে।
কখনো একই Price-এ Extra কাজ করে দিতে।
কখনো বারবার Revision চাইবে। এই ধরনের Request খুবই Common।
আর Client Communication-এ আপনি দুর্বল হলে, এই জায়গাগুলো Handle করা কঠিন হয়ে যায়।
আজকে ৫টা Common Situation দেখি এবং কীভাবে Professionalভাবে “না” বলা যায়, সেটার কিছু Ready-to-use Message শিখি।
১. Client যখন আপনার Scope-এর বাইরের কাজ চায়
ধরুন আপনি একটা Video Edit করে দিয়েছেন।
Client বলল,
“Can you also design the thumbnail?”
কিন্তু Graphic Design আপনার Service না।
তখন সরাসরি কিন্তু ভদ্রভাবে না বলবেন।
লিখতে পারেন,
“Hi John, I’m glad you liked the video. Thumbnail design isn’t part of the services I currently offer, so I wouldn’t want to promise something outside my expertise. I’d be happy to recommend a designer if that helps.”
এই Message-এর ভালো দিক হচ্ছে, আপনি শুধু “না” বলছেন না। আপনি বুঝিয়ে দিচ্ছেন কেন না বলছেন।
আর সম্ভব হলে একটা Alternative-ও দিচ্ছেন।
২. Client যখন অনেক কম Price Offer করে
ধরুন আপনার Rate ৩০০ ডলার।
Client বলল,
“Can you do it for $100?”
তখন Nervous হয়ে Price কমিয়ে দেবেন না।
লিখতে পারেন,
“Thanks for sharing your budget. Unfortunately, I wouldn’t be able to take on this project for $100. For the deliverables we discussed, my rate would be $300. If you need to stay closer to $100, I’d be happy to reduce the scope and suggest a smaller package.”
এখানে আপনি Client-কে Reject করছেন না। আপনি Price কমাচ্ছেনও না।
বরং Scope কমানোর Option দিচ্ছেন।
এটা খুব গুরুত্বপূর্ণ। Budget কম হলে সবসময় Price কমাবেন না। প্রয়োজনে Deliverables কমান।
৩. Client যখন একই Price-এ Extra কাজ চায়
এই সমস্যাটা Freelancing-এ খুব Common। প্রথমে কথা ছিল ৫টা Article।
কাজের মাঝখানে Client বলল,
“আর দুইটা ছোট Article-ও করে দেন।”
তার কাছে ছোট। কিন্তু আপনার জন্য Extra Work।
তখন লিখতে পারেন,
“Absolutely, I can help with the additional two articles. Since they weren’t included in the original brief, I’ll add them as an extra deliverable. The additional cost would be $X. If that works for you, I can include them in the schedule.”
খেয়াল করবেন, এখানে আপনি বলছেন না,
“না, করব না।”
আপনি বলছেন,
“করব, কিন্তু এটা নতুন Scope এবং এর আলাদা Price আছে।”
Professional Communication অনেক সময় এইটাই।
৪. Client যখন বারবার Revision চায়
ধরুন আপনার Agreement ছিল ২টা Revision।
কিন্তু Client এখন ৫ম Revision চাইছে। আপনি যদি প্রতিবার Free Revision দিতে থাকেন, তাহলে Project কোনোদিন শেষ হবে না।
তখন লিখতে পারেন,
“I’m happy to make the additional changes. We’ve now completed the two revision rounds included in the original scope, so any further revisions would be billed separately at $X per round. Send me the final list of changes, and I can take care of them together.”
এখানে একটা Bonus Tip আছে।Client-কে বলুন সব Revision একসাথে একটা List-এ পাঠাতে।
নাহলে আজ একটা Change, কাল একটা Change, পরশু আরেকটা Change চলতেই থাকবে।
৫. Client যখন Unrealistic Deadline দেয়
Client আজ Message দিল।
বলল,
“কাল সকালে ২০টা Article লাগবে।”
আপনার Capacity নাই। কিন্তু Client হারানোর ভয়ে “Yes” বললেন।
তারপর Deadline Miss করলেন। এটা সরাসরি “না” বলার চেয়ে অনেক খারাপ।
এরকম Situation-এ লিখতে পারেন,
“Thanks for checking. I wouldn’t be able to complete all 20 articles by tomorrow without compromising the quality. I can deliver the first five by tomorrow and the remaining pieces by [date]. If the full batch is required by tomorrow, I may not be the right fit for this particular deadline.”
এই Messageটা খুব Powerful। আপনি নিজের Quality Protect করছেন।
Client-কে Alternative দিচ্ছেন।এবং এমন Promise করছেন না যেটা রাখতে পারবেন না।
>> “না” বলার সময় একটা Rule মনে রাখবেন
Client-কে না বলা মানে Rude হওয়া না। একটা ভালো “No” সাধারণত তিনটা জিনিস করে।
✔️ প্রথমত, Requestটা Acknowledge করে। ✔️ দ্বিতীয়ত, Boundary পরিষ্কার করে। ✔️ তৃতীয়ত, সম্ভব হলে Alternative দেয়।
যেমন,
“I understand what you need.”
“This isn’t included in the current scope.”
“But I can offer this instead.”
এই Structureটা মাথায় রাখলে অনেক Situation সহজ হয়ে যাবে।
>> সব Client-কে হ্যাঁ বলা Professionalism না
অনেক নতুন Freelancer মনে করেন,
Client যা বলবে, সবকিছুতেই “Yes” বলতে হবে। না হলে Client চলে যাবে।
বাস্তবে এর উল্টোও হতে পারে। আপনি যদি সবকিছুতে হ্যাঁ বলেন, তাহলে আপনার Workload বাড়বে।
✔️ কিন্তু Income বাড়বে না। ✔️ Deadline-এর Pressure বাড়বে। ✔️ Quality কমবে।
শেষে Client-ও অসন্তুষ্ট হবে।
তাই আপনাকে বুঝতে হবে,
কোথায় হ্যাঁ বলতে হবে।
আর
কোথায় না বলতে হবে।
এই ছিল Client Communication Series-এর দ্বিতীয় পর্ব। আজকে শিখলাম কীভাবে Professionalভাবে Client-কে “না” বলা যায়।
এই ধরনের Message Regularly ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে Boundary Set করা অনেক সহজ হয়ে যাবে।
আর এই Skillটা Freelancing Career-এ আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
সামনের পর্বে ইনশাআল্লাহ Client Communication-এর আরেকটা Important Situation নিয়ে কথা বলব।
যারা আমার “ফ্রিল্যান্সিং শিখতে চাই” সিরিজটা পড়েছেন, তাদের অনেকেই বলেছেন যে সিরিজটা কাজে লেগেছে।
এই কারণে এবার আমি Client Communication নিয়ে আলাদা একটা সিরিজ করতে চাই।
এই সিরিজে আমরা কথা বলব,
✔ ক্লায়েন্টকে কখন কী লিখবেন। ✔ কীভাবে Reply করবেন। ✔ কীভাবে না বলবেন। ✔ কীভাবে হ্যাঁ বলবেন। ✔ কীভাবে Price নিয়ে কথা বলবেন। ✔ কীভাবে Client-কে Convince করবেন।
এবং কী ধরনের Communication আপনার Freelancing Business-কে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।
আজকে একদম প্রথম বিষয় দিয়ে শুরু করি।
Client প্রথম Message দিলে কীভাবে Reply করবেন?
ধরুন একজন Client আপনাকে Message দিল,
“Moinul, can you help me with XYZ?”
অথবা,
“Can you help me increase my sales?”
“Can you write five articles for me?”
“Can you help me manage my social media?”
এখন আপনি কী Reply করবেন?
এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে সাথে সাথে,
“Yes, I can do it.” লিখে দেওয়া।
আগে Project সম্পর্কে জানতে হবে।
✅ Scope বুঝতে হবে। ✅ Client আসলে কী চায় সেটা বুঝতে হবে।
তারপর কথা এগোতে হবে।
আজকে ৫টা আলাদা Reply শিখি।
>> Response 1: Simple and Professional
“Hi [Name], thanks for reaching out. I’d be happy to help with this. Could you share a little more about the project, including what you need, your timeline, and the outcome you’re hoping to achieve?”
এইটা হচ্ছে সবচেয়ে Safe Response।
প্রায় যেকোনো ধরনের Project-এ ব্যবহার করতে পারবেন।
>> Response 2: Friendly
“Hey [Name], thanks for reaching out. This sounds like something I can help with. Can you tell me a bit more about what you’re working on and what you’d like me to handle?”
এইটা একটু বেশি Casual।
যেসব Client খুব Formal না, তাদের জন্য ভালো।
>> Response 3: Result Focused
“Hi [Name], absolutely. I’d love to learn more about the result you’re trying to achieve with this project. Could you share your main goal, what you’ve tried so far, and where you need the most help?”
এই Responseটা আমার কাছে অনেক ভালো।
কারণ এখানে আপনি শুধু কাজটা কী জানতে চাচ্ছেন না।
আপনি জানতে চাচ্ছেন Client কী Result চায়। এই Mindsetটা আপনাকে সাধারণ Freelancer থেকে আলাদা করবে।
>> Response 4: When the Project Sounds Clear
“Hi [Name], thanks for reaching out. Yes, I can help with [specific service]. Before I suggest the best way to approach it, could you share the project brief, deadline, and any examples or references you already have?”
ধরুন Client বলেছে,
“I need five articles.”
তাহলে আপনি বুঝে গেছেন সে Writing চায়।
এখন আপনার দরকার Brief, Deadline এবং Reference। এই ধরনের ক্ষেত্রে এই Replyটা ভালো কাজ করবে।
>> Response 5: For Bigger Projects
“Hi [Name], thanks for reaching out. This sounds like an interesting project, and I’d be happy to explore it with you. Before we discuss pricing or timelines, could you share a little more about the scope, expected deliverables, target audience, and the final outcome you’re looking for?”
যখন Projectটা একটু বড় হয়, তখন আমার মতে সাথে সাথে Price নিয়ে কথা বলা উচিত না।
✔আগে Scope বুঝুন। ✔Deliverables বুঝুন। ✔ Audience বুঝুন। ✔ Expected Outcome বুঝুন। ✔ তারপর Price নিয়ে কথা বলুন।
একটা জিনিস সবসময় মনে রাখবেন
Client প্রথম Message দেওয়ার পর আপনার Goal হচ্ছে তাকে Impress করার জন্য বিশাল Paragraph লেখা না।
আপনার Goal হচ্ছে Conversationটা সামনে এগিয়ে নেওয়া। Client যেন আপনার Reply পড়ে সহজে পরের Informationটা দিতে পারে।
এই জন্য প্রথম Reply হবে,
ছোট। Professional। Friendly। এবং Question-based।
সাথে সাথে Price পাঠিয়ে দেবেন না। সাথে সাথে “Yes, I can do everything” বলবেন না।
আগে বুঝবেন Client আসলে কী চায়। তারপর Deal-এর পরের ধাপে যাবেন।
এই ছিল Client Communication Series-এর প্রথম পর্ব।
আজকে শুধু Introduction এবং Client-এর প্রথম Message-এর Reply নিয়ে কথা বললাম।
সামনের পোস্টগুলোতে ইনশাআল্লাহ কথা বলব,
✔ কীভাবে Client-কে না বলবেন। ✔ কীভাবে Client-কে হ্যাঁ বলবেন। ✔ কীভাবে Price নিয়ে কথা বলবেন। ✔ কীভাবে Revision Handle করবেন।
এবং কীভাবে Communication দিয়েই Client-কে Long-term Client-এ Convert করবেন।
Moinul Karim
# Freelancer হিসেবে Personal Branding করবেন যেভাবে
যারা Marketplace-এর বাইরে Freelancing করছেন অথবা Client খোঁজার চিন্তা করছেন, তাদের জন্য সবচেয়ে Powerful Methodগুলোর একটা হতে পারে Personal Branding।
এখন Personal Branding বললেই আমরা অনেকেই মনে করি,
❌ Facebook-এ এসে প্রতিদিন Video বানাতে হবে।
❌ Daily Vlog করতে হবে।
❌ Camera নিয়ে সারাদিন ঘুরতে হবে।
নিজের Life-এর সবকিছু Internet-এ দিয়ে দিতে হবে।
ব্যাপারটা আসলে এত কঠিন না। আপনি একজন Freelancer হিসেবে খুব Simpleভাবেই Personal Brand তৈরি করতে পারেন।
আর ঠিকভাবে করতে পারলে একটা সময় এমন হবে যে সবসময় আপনাকে Client খুঁজতে হবে না।
মানুষ আপনার Content দেখবে, আপনার কাজ সম্পর্কে জানবে এবং নিজের Problem নিয়েই আপনার কাছে আসবে।
আজকে Basic Processটা বলি।
## ১. প্রথমে একটা Platform বেছে নিন
একসাথে পাঁচটা Platform-এ শুরু করার দরকার নেই।
একটা বেছে নিন।
✔️ Facebook হতে পারে।
✔️ LinkedIn হতে পারে।
✔️ Twitter/X হতে পারে।
আমি Personally Twitter/X এবং LinkedIn থেকে সবচেয়ে ভালো Result পেয়েছি।
Instagram-ও ভালো হতে পারে, বিশেষ করে আপনার কাজ যদি অনেক বেশি Visual হয়।
যেমন,
🧑💻 Video Editing।
🧑💻 Graphic Design।
🧑💻 UI/UX Design।
🧑💻 Photography।
এখন Platform যেটাই Select করেন, প্রথম Goal হচ্ছে একটা Platform-এ Consistent হওয়া।
## ২. Profile দেখেই যেন বোঝা যায় আপনি কী করেন
এই বিষয়টা নিয়ে আগের পোস্টেও বিস্তারিত বলেছি। Profile-এ ঢোকার পর একজন মানুষের যেন Research করতে না হয় আপনি কী করেন।
একটা Professional Profile Picture দিন।
নিজের Actual ছবি ব্যবহার করেন।
একটা সুন্দর Cover/Banner তৈরি করেন।
সেখানেই খুব পরিষ্কার করে লিখে দেন আপনি কী করেন।
Bio-তে লিখেন,
আপনি কাদের Help করেন + কী করেন + কী Result আনতে Help করেন।
ধরেন,
“I help fitness creators turn long-form videos into engaging short-form content.”
অথবা,
“I help B2B founders turn their ideas into LinkedIn content that builds authority and generates inbound leads.”
আর অবশ্যই আপনার Portfolio-এর Link রাখবেন।
কেউ আপনার একটা Post দেখে Profile-এ আসলে কয়েক সেকেন্ডের মধ্যেই যেন বুঝতে পারে, এই মানুষটা কী Problem Solve করে।
## ৩. Content বানানোর চেষ্টা না করে নিজের Journey Document করুন
এইটাই সম্ভবত পুরো পোস্টের সবচেয়ে Important Point।
Personal Branding করার জন্য প্রতিদিন বসে ভাবতে হবে না,
“আজকে আবার কী Content বানাব?”
আপনি Already যে কাজগুলো করছেন, সেগুলোই Document করেন।
ধরেন আজকে নতুন একটা Client পেলেন।
Post দিতে পারেন,
“আজকে নতুন একটা Client-এর সাথে কাজ শুরু করলাম। তার Problem হচ্ছে XYZ। আগামী কয়েক সপ্তাহে আমরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করব।”
Video Editor?
আপনার একটা Before/After Edit দেখান।
Raw Footage কেমন ছিল, Final Video কেমন হলো। তারপর দুই লাইনে Explain করেন আপনি কী Change করেছেন।
Graphic Designer?
পুরনো Design বনাম আপনার Redesign দেখান। তারপর Explain করেন কেন আপনি Font, Layout বা Hierarchy Change করেছেন।
Digital Marketer?
Client-এর একটা Problem নিয়ে লিখেন।
“Client-এর Ads থেকে Click আসছিল, কিন্তু Conversion হচ্ছিল না। আমরা প্রথমে এই তিনটা জায়গা Check করেছি…”
Content Writer?
একটা Article-এর Research Process দেখান। একটা Before/After Paragraph দেখান।
Client-এর Brand Voice Match করার Process Explain করেন। অর্থাৎ আলাদা করে প্রতিদিন নতুন নতুন জ্ঞান আবিষ্কার করার দরকার নেই।
আপনি যে কাজটা এমনিতেই করছেন, সেই কাজটাই Content।
## ৪. Problem → Process → Solution
আপনার Content-এর জন্য খুব Simple একটা Formula মনে রাখতে পারেন।
Problem → Process → Solution
❓ Client-এর Problem কী ছিল?
❓ আপনি কীভাবে Approach করলেন?
❓ শেষে কী হলো বা কী করার Plan করলেন?
ব্যস।
এটা Text Post হতে পারে। Video হতে পারে। একটা Photo দিয়ে Caption হতে পারে।
Infographic হতে পারে। Screen Recording হতে পারে। Before/After হতে পারে।
Format যেটাই হোক, মূল Goal একটাই:
আপনি কী Problem Solve করতে পারেন, সেটা মানুষকে দেখানো।
ধরেন আপনি Video Editor।
শুধু,
“Here is my latest edit.”
না লিখে বলতে পারেন,
“এই Videoটার Problem ছিল প্রথম ৩০ সেকেন্ড অনেক Slow। তাই আমি Intro থেকে ১২ সেকেন্ড Cut করেছি, B-roll যোগ করেছি এবং Dead Space Remove করেছি। Final Versionটা এখানে।”
এখন আপনি শুধু Portfolio দেখাচ্ছেন না।
আপনি কীভাবে চিন্তা করেন, সেটাও দেখাচ্ছেন। এইটাই Personal Branding-এর Power।
## ৫. একটা Proper Schedule তৈরি করুন
এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ বাদ পড়ে যায়।
Personal Branding শুরু করল।
প্রথম সপ্তাহে পাঁচটা Post। দ্বিতীয় সপ্তাহে দুইটা।
তারপর দেখল কোনো Client Message দেয় নাই। ব্যস।
Personal Branding শেষ। এভাবে হবে না। এটা Long Game। একটা Realistic Schedule তৈরি করেন।
ধরেন,
সপ্তাহে ৩টা Post।
আপনার জন্য ৩টা সম্ভব না?
২টা দেন। কিন্তু Regularly দেন। এখানে আমিও যে সবসময় Perfectly Consistent থাকতে পারি, এমন না।
তাই নিজেকেও এই Adviceটা বারবার দিতে হয়। সম্ভব হলে আগে থেকেই কয়েকটা Post তৈরি করে Schedule করে রাখেন।
আর Video Content বানাতে পারলে অবশ্যই Try করতে পারেন। Camera-এর সামনে বসে কথা বলতেই হবে এমন না।
✔️ নিজের কাজের Screen Recording-এর উপর Voiceover দিতে পারেন।
✔️ Editing Process দেখাতে পারেন।
✔️ Design Process Record করতে পারেন।
তার উপর একটা ভালো Caption লিখতে পারেন।
আপনার জন্য যেটা Sustainable, সেটাই করেন।
## ৬. আপনার Niche-এর বড় মানুষদের Audience-এর সামনে যান
এই বিষয়টা আগের পোস্টেও বলেছিলাম। আপনার Niche-এ যারা Already Popular, তাদের Follow করেন।
তারপর তাদের Post-এ Regularly Valuable Comment করেন।
কিন্তু,
❌ “Great post!”
❌ “Thanks for sharing!”
❌ “Very informative!”
এগুলো না।
এমন কিছু Add করেন যাতে Comment পড়েই মানুষ বুঝতে পারে,
আপনিও এই বিষয়টা জানেন।
ধরেন একজন YouTube Expert Retention নিয়ে Post করেছে। আপনি Video Editor।
আপনি নিজের Experience থেকে একটা Practical Editing Tip Add করতে পারেন।
কেউ Amazon KDP নিয়ে Post করেছে।
আমি Book Writer হিসেবে সেখানে Non-fiction Writing নিয়ে আমার Experience থেকে একটা Useful Point Add করতে পারি।
এতে কী হবে?
✅ তার Audience আপনার Comment দেখবে।
✅ কেউ Interested হলে আপনার Profile-এ আসবে।
তারপর সেখানে এসে দেখবে আপনার Profile-জুড়ে একই ধরনের Problem, Process এবং Solution নিয়ে Content।
এখন আপনার প্রতি তার Trust তৈরি হওয়া অনেক সহজ।
## Personal Branding-এর আসল বিষয়টা কী?
আপনার Brand মানে শুধু আপনি কে, সেটা না।
আপনার Brand মানে, আপনি কোন Problem Solve করেন।
মানুষের খুব বেশি যায় আসে না আপনি পাঁচ বছর ধরে Freelancer নাকি সাত বছর ধরে Freelancer।
সে জানতে চায়,
“আমার এই Problemটা আপনি Solve করতে পারবেন?”
এবং,
“কীভাবে করবেন?”
আপনার Profile, Bio, Portfolio, Post, Video, Comment, সবকিছু মিলিয়ে যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনাকে ওই Problem-এর সাথে Associate করা শুরু করবে।
আর তখন একটা Interesting জিনিস হবে।
সব Client-এর কাছে আপনাকে যেতে হবে না। কিছু Client নিজেরাই আপনার কাছে আসবে।
Message দিয়ে বলবে,
“আমি আপনার এই Postটা দেখলাম। আমারও একই Problem। Can you help?”
এইটাই Inbound Lead। আর এইটাই Personal Branding-এর Goal।
Influencer হওয়া না। Daily Vlog বানানো না।
নিজের Personal Life Internet-এ দিয়ে দেওয়া না।
✔️ নিজের কাজ Document করেন।
✔️ কী Problem Solve করেন সেটা দেখান।
✔️ কীভাবে Solve করেন সেটা শেখান।
✔️এবং Regularly মানুষের সামনে থাকেন।
এই হচ্ছে Freelancer হিসেবে Personal Branding-এর Basics।
সামনের পোস্টগুলোতে ইনশাআল্লাহ Personal Branding-এর আরও Specific Strategy নিয়ে একটু Deep-এ যাওয়ার চেষ্টা করব।
#FreelancingCareer #ফ্রিল্যান্সিং #passiveincome #freelancingtips #BangladeshiFreelancer #freelancingtips
1 week ago | [YT] | 11
View 1 reply
Moinul Karim
# মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট পাবেন যেভাবে!
আপনি যদি বর্তমানে Fiverr, Upwork বা অন্য কোনো Freelancing Marketplace-এ কাজ করেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন Marketplace-এর কিছু Limitation আছে।
অবশ্যই নতুনদের জন্য Marketplace অনেক ভালো একটা Starting Point।
Client কোথায় পাবেন, Payment কীভাবে নিবেন, Project কীভাবে Manage করবেন: এই অনেকগুলো জিনিস Marketplace আপনার জন্য তুলনামূলক সহজ করে দেয়।
কিন্তু আপনার Freelancing Business যখন একটু একটু করে বড় হতে থাকবে, তখন শুধু Marketplace-এর উপর Reliant হয়ে থাকাটা আমার কাছে খুব একটা ভালো Idea মনে হয় না।
কারণ আপনি একটা Platform-এর উপর Depend করে আছেন।
😅 Platform Fee আছে।
😅 Algorithm পরিবর্তন হতে পারে।
😅 Account নিয়ে কোনো Issue হতে পারে।
😅 Client-এর সাথে Dispute হতে পারে।
😅 Platform-এর Policy পরিবর্তন হতে পারে।
মানে আপনার Client Acquisition-এর পুরো Systemটা আপনার Control-এ না।
এই কারণেই আমার মতে, একটা পর্যায়ে এসে Marketplace-এর বাইরেও Client খোঁজা শিখতে হবে।**
আমি যদি নিজের কথা বলি, আমি Marketplace-এ তুলনামূলক খুব কম কাজ করেছি।
যারা বছরের পর বছর Fiverr বা Upwork-এ কাজ করছেন, Marketplace সম্পর্কে তাদের Knowledge আমার চেয়ে অনেক বেশিও হতে পারে।
কারণ আমার জীবনের প্রথম Client-ই আমি পেয়েছিলাম Cold Emailing করে।
✔️তারপর Cold Outreach করেছি।
✔️Personal Branding করেছি।
✔️ Social Media-তে Potential Client-এর সাথে Engage করেছি।
✔️Job Board থেকে কাজ খুঁজেছি।
এইভাবেই আমার প্রায় ৮৫–৯০% Client Marketplace-এর বাইরে থেকে এসেছে।
আজকে এরকমই একটা Technique দেখাই। এটা আমি বিশেষ করে Twitter/X এবং LinkedIn-এ ব্যবহার করেছি।
পুরো Processটা ধাপে ধাপে বলি।
## Step 1: একটা Social Media Platform বেছে নিন
সব জায়গায় একসাথে শুরু করার দরকার নেই।
✅ Facebook হতে পারে।
✅ Reddit হতে পারে।
✅ Twitter/X হতে পারে।
✅ LinkedIn হতে পারে।
আমি Personally Twitter/X অথবা LinkedIn দিয়ে শুরু করার Suggestion দিবো।
কারণ এই দুইটা Platform থেকেই আমি ভালো Result পেয়েছি।
এগুলো নিয়ে আমার YouTube-এ Video-ও আছে, যেখানে কীভাবে Client পেয়েছি সেগুলো Exampleসহ দেখিয়েছি।
ধরেন আজকের Example-এর জন্য আমরা Twitter/X ব্যবহার করব।
## Step 2: Profile দেখেই যেন বোঝা যায় আপনি কী করেন
Client Hunting শুরু করার আগে Profile ঠিক করেন। আপনার একটা Professional Profile Picture থাকবে।
কার্টুন, ফুল, পাহাড় বা Random কোনো ছবি না।
নিজের পরিষ্কার একটা ছবি দেন। একটা সুন্দর Banner তৈরি করেন।
Banner দেখেই যেন বোঝা যায় আপনি কী Service দেন।
Bio-তে খুব Short করে লিখেন,
আপনি কী করেন + কাদের জন্য করেন + কী Result আনতে Help করেন।
ধরেন,
“I help fitness creators turn long-form videos into retention-focused short-form content.”
এটা “I am a professional video editor” বলার চেয়ে অনেক বেশি Specific।
আর Profile-এ অবশ্যই আপনার Portfolio-এর Link রাখবেন।
এখন কেউ আপনার একটা Comment দেখে Profile-এ ঢুকলে কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যাবে,
আপনি কে। কী করেন। এবং আপনার কাজ কোথায় দেখা যাবে।
## Step 3: Potential Client-কে না, তারা যাদের Follow করে তাদের খুঁজুন
এই জায়গাটাই আসল Technique।আপনার Potential Client-রা কাদের Follow করে?
ধরেন আপনি Growing YouTuber-দের সাথে কাজ করতে চান।
এই YouTuber-রা সম্ভবত YouTube Growth Expert, Thumbnail Expert, YouTube SEO Specialist বা বড় Creator-দের Follow করে।
আপনি Amazon KDP Author-দের Target করছেন?
তারা সম্ভবত Amazon KDP Expert, Book Marketing Expert, Publisher, Book Coach, এই ধরনের মানুষকে Follow করছে।
এখন আপনার কাজ কী?
শুধু Potential Client খুঁজে বেড়াবেন না।
আপনার Potential Client-রা যেসব Specialist-এর চারপাশে Already জড়ো হয়ে আছে, সেই Specialist-দের খুঁজে বের করেন।
তারপর তাদের Follow করেন।
কারণ ওই Specialist-এর Audience-এর মধ্যেই আপনার Potential Client বসে আছে।
## Step 4: তাদের Post-এ Valuable Comment করুন
এখন আসে সবচেয়ে Important Part। আপনি Regularly ওই Specialist-দের Post-এ Comment করবেন।
কিন্তু Comment বলতে,
❌ “Great post!”
❌“Very informative.”
❌ “Thanks for sharing.”
❌ “Awesome!”
এইসব না।
এই Comment করলে কেউ আপনার Profile-এ Click করবে না। এমন Comment করেন, যেটা পড়ে একজন মানুষ বুঝতে পারে,
এই লোকটাও এই বিষয়টা জানে।
ধরেন একজন Amazon KDP Specialist Non-fiction Book নিয়ে একটা Post করেছে।
আমি যেহেতু Book Writer, আমি সেখানে আমার Experience থেকে কিছু Add করতে পারি।
যেমন:
“Something I’ve noticed with health nonfiction is that the introduction works better when it does three things quickly:
1. Names the reader’s exact problem
2. Shows why the usual solution hasn’t worked
3. Gives a clear promise for what changes by the end of the book
The first few pages shouldn’t feel like a biography of the author. They should make the reader feel understood.”
এখন এই Commentটা শুধু,
“Great advice!”
না। এখানে আমি নিজেও কিছু Value Add করছি।
একজন Potential Client এই Comment পড়লে ভাবতে পারে,
“আচ্ছা, এই লোকটা তো Book Writing সম্পর্কে জানে।”
তারপর সে আমার Profile-এ যাবে। Bio দেখবে।
Portfolio-তে Click করবে। এটাই Goal।
## Step 5: নিজের Profile-এও একই ধরনের Content দিন
শুধু অন্য মানুষের Post-এ Comment করলেই হবে না। নিজের Profile-এও Regularly নিজের Expertise দেখান।
✔️ Video Editor হলে Editing নিয়ে Tip দেন।
✔️Graphic Designer হলে Design নিয়ে Breakdown দেন।
✔️Digital Marketer হলে Campaign নিয়ে নিজের Observation দেন।
✔️ Writer হলে Writing নিয়ে শেখান।
আপনার Profile-টা আস্তে আস্তে একটা Proof of Expertise হয়ে উঠবে।
কেউ আপনার Comment থেকে Profile-এ এসে যদি দেখে গত ২০টা Post-এর ১৫টাই আপনার কাজের বিষয়ে Useful Content, তখন আপনার প্রতি তার Trust অন্যরকম হবে।
## Step 6: Conversation শুরু হলে সাথে সাথে Sell করতে যাবেন না
একটা সময় দেখবেন মানুষ আপনার Comment-এর Reply দিচ্ছে।
🧑💻 কেউ Question করছে।
🧑💻কেউ আপনাকে Follow করছে।
🧑💻 কেউ DM করছে,
“আপনি যে Pointটা বললেন, এটা একটু Explain করবেন?”
এইটাই Opportunity।
কিন্তু সাথে সাথে,
“Sir, I provide this service. Please hire me.”
লিখবেন না। আগে তার Problem বুঝেন। কথা বলেন।
প্রয়োজনে আপনার Relevant Portfolio দেখান।
তারপর যদি দেখেন আপনার Service আসলেই তার কাজে লাগতে পারে, তখন একটা Short Call Suggest করতে পারেন।
যেমন:
“I’ve worked on similar projects before. If it helps, we can jump on a quick 10–15 minute call and I can walk you through how I’d approach this.”
এখন আপনার Goal হচ্ছে Call-এ গিয়ে নিজেকে নিয়ে ২০ মিনিট Lecture দেওয়া না।
তার Problem শুনবেন। Question করবেন। আপনার Relevant Experience দেখাবেন।
আপনার Process Explain করবেন।
এবং তাকে বুঝাবেন,
আপনি তার Problemটা বুঝেন এবং Solve করার একটা পরিষ্কার Process আপনার আছে।
## কিন্তু একটা সমস্যা আছে
এই Methodটা আজকে শুরু করে কালকে Client পাওয়ার Method না।
এটা একটা Long Game।
আপনি আজকে পাঁচটা Comment করলেন।
কালকে বসে থাকলেন,
“Client কই?”
এভাবে হবে না। Regularly করতে হবে।
প্রথম মাসে হয়তো কিছুই হবে না।
কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট Niche-এর মানুষের সামনে Regularly Valuable কথা বলতে থাকেন, ধীরে ধীরে মানুষ আপনাকে চিনতে শুরু করবে।
✔️ Profile Visit আসবে।
✔️Follower আসবে।
✔️ Conversation শুরু হবে।
✔️Portfolio View হবে।
✔️DM আসবে।
✔️Call হবে।
আর সেখান থেকেই Client আসতে পারে।
পুরো Processটা খুব Simple:
একটা Platform → Professional Profile → আপনার Client-রা যাদের Follow করে তাদের খুঁজুন → Valuable Comment করুন → নিজের Expertise Post করুন → Conversation তৈরি করুন → Portfolio/Call → Client।
Marketplace-এ Client খুঁজলে আপনি একটা Platform-এর Rules-এর মধ্যে Client Hunt করছেন।
Marketplace-এর বাইরে এই Systemটা Build করতে পারলে ধীরে ধীরে নিজের Client Acquisition Channel তৈরি করছেন।
দুটোই করতে পারেন।
Marketplace ছেড়ে দিতে বলছি না। কিন্তু শুধু Marketplace-এর উপর বসে থাকবেন না।
কারণ Long-term Freelancing Business তৈরি করতে চাইলে Client কোথা থেকে আসবে, সেই Processটাও ধীরে ধীরে নিজের Control-এ নিয়ে আসতে হবে।
আর হ্যাঁ, ধৈর্য লাগবে। অনেক।
আজকে Comment করে কালকে Client পাওয়ার Expectation নিয়ে শুরু করবেন না।
আগে Useful হন। তারপর Visible হন। তারপর Conversation তৈরি করেন।
Client তারপরে আসবে।
#passiveincome #freelancingtips #freelancing #BangladeshiFreelancer #ফ্রিল্যান্সিং #FreelancingCareer
2 weeks ago | [YT] | 13
View 1 reply
Moinul Karim
✔️ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি কীভাবে শিখবেন? Full Guideline (Part -2)
আগের পোস্ট এ Reading + Listening নিয়ে কথা বলেছি। এবার বলবো। Speaking এবং Writing নিয়ে।
৩. Speaking: ইংরেজি বলতে হলে ইংরেজি বলতেই হবে
এই জায়গায় কোনো Shortcut নাই। Speaking ভালো করার জন্য আপনাকে Actually Speak করতে হবে।
দুইটা কাজ করতে পারেন।
>> প্রথম উপায়: নিজের সাথে কথা বলেন
প্রতিদিন একটা Random Topic নেন। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ১–২ মিনিট English-এ কথা বলেন।
Topic যেকোনো কিছু হতে পারে। আজকে কী করেছেন।
✔️ আপনার Freelancing Skill।
✔️ আপনার Favorite Movie।
✔️ কোনো Business Idea।
✔️বর্তমান বিশ্বের কোনো ঘটনা।
আপনার মাথায় যেটা নিয়ে Information আছে, সেটাই English-এ Explain করার চেষ্টা করেন।
প্রথম দিন আটকে যাবেন। Word মনে পড়বে না। Sentence মাঝপথে শেষ হয়ে যাবে।
সমস্যা নাই। পরের দিন আবার করেন।
>> দ্বিতীয় উপায়: একজন Practice Partner খুঁজুন
আপনার এমন একজন Friend থাকতে পারে যে Freelancing করছে।
✅ অথবা IELTS-এর Preparation নিচ্ছে।
✅ অথবা আপনার মতোই English Improve করতে চাচ্ছে।
তার সাথে সপ্তাহে দুই-তিন দিন ১৫–২০ মিনিট Video Call করেন।
একটা Rule রাখেন:
এই ২০ মিনিট শুধু English। দুজনই ভুল করবেন।
তাই কেউ কাউকে নিয়ে হাসাহাসিও করবে না।
💬 আজকে ২০ মিনিট Freelancing নিয়ে কথা বলেন।
💬 পরের দিন একটা Movie নিয়ে।
💬 আরেকদিন Career নিয়ে।
💬 আরেকদিন এমন Acting করেন যেন একজন Client, আরেকজন Freelancer।
এটা আরও ভালো Practice।
একজন জিজ্ঞেস করল,
“Can you tell me about your experience?”
অন্যজন Answer দিলো।
তারপর,
✔️ “What would you charge for this?”
✔️ “How soon can you deliver?”
✔️ “Can you explain your process?”
এইভাবে Fake Client Meeting Practice করতে পারেন।
দুই-তিন মাস পরে Real Meeting-এ গেলে দেখবেন অনেক প্রশ্নই আপনার কাছে আর নতুন লাগছে না।
৪. Writing: Client-এর Common Questionগুলোর Answer Practice করুন
Freelancing-এর ক্ষেত্রে এই অংশটা সম্ভবত সবচেয়ে বেশি কাজে লাগবে।
কারণ Client-এর সাথে আপনার অনেক Communication হবে Written।
💼 Upwork Message।
💼 Fiverr Inbox।
💼 Email।
💼 LinkedIn।
💼 Slack।
💼 Project Update।
আপনাকে অনেক সময় দ্রুত এবং Professionalভাবে Reply দিতে হবে।
উপরের Reading, Listening এবং Speaking Regularly করলে আপনার একটা English Foundation এমনিতেই তৈরি হবে।
এর সাথে আরেকটা কাজ করেন। আপনার Skill অনুযায়ী Client যে প্রশ্নগুলো বারবার করতে পারে, সেগুলোর একটা List তৈরি করেন।
ধরেন সাধারণ কিছু Question:
❓ “Can you tell me about your experience?”
❓ “What is your process?”
❓ “Why is your package so expensive?”
❓ “How long will this take?”
❓ “How many revisions do you offer?”
❓ “Can you work within my budget?”
❓ “Have you worked with someone in my industry before?”
❓ “Can we jump on a call?”
এগুলোর Answer কীভাবে দিবেন, সেটা আগে থেকেই Practice করেন।
>> আপনি যদি Content Writer হন, Client জিজ্ঞেস করতে পারে:
“Do you use AI?”
“How do you research your articles?”
“Can you match our brand voice?”
“Do you understand SEO?”
“Can you provide sources for your claims?”
>> আপনি Video Editor হলে প্রশ্ন আসতে পারে:
“Which software do you use?”
“Can you match this editing style?”
“Do you provide subtitles and motion graphics?”
“How many revisions are included?”
“Can you deliver three videos every week?”
>> Digital Marketer হলে:
“What results have you achieved before?”
“How would you approach our account?”
“What metrics do you track?”
“How much ad budget do you recommend?”
“What would you do in the first 30 days?”
এখন আমি বলছি না এই Questionগুলোর Answer মুখস্থ করে রাখেন।
বরং প্রত্যেকটার উত্তর সম্পর্কে আপনার একটা Clear Idea রাখেন।
ধরেন Client জিজ্ঞেস করল,
“Why is your package so expensive?”
আপনি যেন Nervous হয়ে না যান।
আপনার মাথায় আগে থেকেই থাকবে, আমি Price Justify করার সময় আমার Process, Experience, Deliverables এবং Expected Value নিয়ে কথা বলব।
এভাবে ২০–৩০টা Common Client Question লিখে ফেলেন।
তারপর নিজের ভাষায় Answer লেখেন। কয়েকদিন পর আবার Answer দেন। দেখবেন আগের চেয়ে Betterভাবে লিখতে পারছেন।
তাহলে ৩ মাসের Routineটা কী হতে পারে?
আমি খুব Simple রাখতাম।
✔️ প্রতিদিন ৩০ মিনিট Reading।
✔️ প্রতিদিন বা Regularly ৩০ মিনিট English Content Listening।
✔️ প্রতিদিন ৫–১০ মিনিট নিজের সাথে Speaking Practice।
✔️ সপ্তাহে ২–৩ দিন ১৫–২০ মিনিট Friend-এর সাথে English Conversation।
আর সপ্তাহে কয়েকদিন Client Communication-এর ২–৩টা Question-এর Written Answer Practice।
এইটুকু।
আপনাকে প্রতিদিন পাঁচ ঘণ্টা English পড়তে হবে না। কিন্তু Regular হতে হবে।
একদিন তিন ঘণ্টা পড়ে পরের ১০ দিন কিছু করলেন না, এতে লাভ কম।
বরং অল্প করেন।কিন্তু প্রতিনিয়ত করেন।
Reading দিয়ে Input নেন। Listening দিয়ে Natural English ধরেন। Speaking দিয়ে মুখের জড়তা কাটান। Writing দিয়ে Client Communication Practice করেন।
এই চারটা যদি আপনি ২–৩ মাস Consistently করতে পারেন, আমার বিশ্বাস আপনার English আগের চেয়ে অনেক ভালো হবে।
আর Freelancing-এর জন্য যে English দরকার, সেটার একটা Strong Foundation তৈরি হয়ে যাবে।
Perfect English-এর জন্য অপেক্ষা করবেন না। যতটুকু জানেন, সেটা দিয়ে শুরু করেন।
কিন্তু প্রতিদিন নিজেকে একটু একটু করে Improve করেন।
কারণ Freelancing Business-এ আপনার Technical Skill-এর পাশাপাশি Communication Skill-ও আপনার একটা Skill।
#passiveincome #FreelancingCareer #BangladeshiFreelancer #ফ্রিল্যান্সিং #freelancing #freelancingtips
2 weeks ago | [YT] | 3
View 0 replies
Moinul Karim
✔️ফ্রিল্যান্সিংয়ের জন্য ইংরেজি কীভাবে শিখবেন? Full Guideline (Part -1)
আগের একটা পোস্টে বলেছিলাম, আপনার Freelancing Career-কে সামনে এগিয়ে নিতে English কতটা গুরুত্বপূর্ণ।
আজকে আরেকটু Practicalভাবে কথা বলি।
আগামী ৩ মাসে কীভাবে আপনার English এমন একটা Level-এ নিয়ে যাবেন, যাতে International Client-এর সাথে Freelancing-এর Basic Communication ভালোভাবে Handle করতে পারেন, সেইটা নিয়েই কোথা বলবো।
দেখেন, English শেখার কোনো শেষ নাই। আসলে কোনো কিছু শেখারই শেষ নাই।
৩ মাসে আপনি Native Speaker হয়ে যাবেন না। Fluent হয়ে যাবেন, এমন Guarantee-ও কেউ দিতে পারবে না।
কিন্তু আমার মতে, আপনি যদি ঠিকমতো Practice করেন, তাহলে ২–৩ মাসে আপনার English অনেকটাই Improve করা সম্ভব।
বিশেষ করে Freelancing-এর জন্য যতটুকু Functional English দরকার, সেই Foundationটা তৈরি করা সম্ভব।
তবে শুরু করার আগে দুইটা জিনিস লাগবেই।
১. Dedication: প্রতিদিন বা Regularly সময় দিতে হবে।
২. Practice: শুধু Grammar পড়ে গেলে হবে না। এটা English Second Paper Exam না যে কিছু Rules মুখস্থ করলেন, Exam-এ লিখে দিয়ে আসলেন।
আপনাকে English-এর একটা Sense Develop করতে হবে। কোন Sentenceটা Natural শোনায়, কীভাবে একটা কথা বলতে হয়, Client-এর সাথে কীভাবে Professionally Communicate করতে হয়, এগুলো Practice-এর মাধ্যমে আসবে।
আমি পুরো Learning Process-টাকে চারটা ভাগে ভাগ করব:
Reading → Listening → Speaking → Writing
চলুন একটা একটা করে দেখি। আজকে কোথা বলবো reading এবং listening নিয়ে।
১. Reading: প্রতিদিন English Non-fiction পড়ুন
আপনি স্কুল-কলেজে কমবেশি English অবশ্যই পড়েছেন। এখন আপনার প্রথম কাজ হচ্ছে Regular English Reading-এর Habit তৈরি করা।
✔️ Newspaper পড়তে পারেন।
✔️Article পড়তে পারেন।
তবে আমি Personally Non-fiction Book বেশি Prefer করি।
কয়েকটা বই দিয়ে শুরু করতে পারেন:
✅ $100M Offers — Alex Hormozi
✅ $100M Leads — Alex Hormozi
✅ Deep Work — Cal Newport
✅ Atomic Habits — James Clear
✅ The 4-Hour Workweek — Timothy Ferriss
✅ The Psychology of Money — Morgan Housel
এই ধরনের বই পড়ার একটা Extra Benefit আছে।
আপনি শুধু English শিখছেন না। একই সাথে Business, Money, Productivity, Marketing এবং নিজের Career নিয়ে নতুন নতুন Idea শিখছেন।
প্রতিদিন ৩০ মিনিট রাখেন।
৫ পেজ পারেন? ৫ পেজ পড়েন।
১০ পেজ পারেন? ১০ পেজ পড়েন।
১৫ পেজ পারেন? আরও ভালো।
কিন্তু Regularly করেন। আমি শুরুতেই Fiction পড়তে বলছি না, কারণ অনেক English Fiction নতুন Learner-এর জন্য তুলনামূলক কঠিন হতে পারে।
নাহলে বলতাম Game of Thrones বা Harry Potter নিয়ে বসে যান!
শুরুতে এমন কিছু পড়েন যেটার Language তুলনামূলক Straightforward এবং যে Topic আপনার ভালো লাগে।
আর একটা কাজ করবেন।
কোনো নতুন Phrase দেখলে শুধু Word-এর বাংলা অর্থ মুখস্থ করবেন না। পুরো Sentenceটা কীভাবে ব্যবহার হয়েছে, সেটা দেখবেন। এভাবেই ধীরে ধীরে Natural English-এর Sense তৈরি হবে।
২. Listening: Movie এবং Series-কে Entertainment-এর সাথে Lecture হিসেবেও নিন
প্রতি সপ্তাহে অন্তত একটা English Movie দেখতে পারেন।অথবা কোনো একটা Series শুরু করেন এবং Regularly Episode দেখেন।
কিন্তু একটা Challenge রাখেন।
যতটা সম্ভব Subtitle ছাড়া দেখার চেষ্টা করেন। শুরুতে Subtitle লাগলে ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে Subtitle ছাড়াও বোঝার চেষ্টা করেন।
ওরা কী বলছে শুধু সেটা না।
খেয়াল করেন,
✔️ কীভাবে বলছে?
✔️ কোন Tone-এ বলছে?
✔️ কোন Situation-এ কোন Expression ব্যবহার করছে?
✔️ কথা শুরু করছে কীভাবে?
✔️ Agree করছে কীভাবে?
✔️ Disagree করছে কীভাবে?
✔️ কাউকে Politely না বলছে কীভাবে?
ধরেন আপনি শুনলেন, “That makes sense, but here’s what I’d suggest.”
এই একটা Phrase Client Meeting-এ কতভাবে ব্যবহার করতে পারবেন চিন্তা করেন। Client একটা Idea দিলো। আপনি পুরোপুরি Agree করছেন না।
সরাসরি,
“No, that won’t work.”
না বলে বলতে পারেন,
“That makes sense, but here’s what I’d suggest.”
আরেকটা খুব Common Expression হতে পারে,
“Let me take a look and get back to you.”
Client এমন কিছু জিজ্ঞেস করল যার Answer এই মুহূর্তে জানেন না।
Panic করার দরকার নেই। এই Sentenceটা বলেই সময় নিতে পারেন।
এভাবেই Movie, Series, Podcast বা Interview দেখার সময় ছোট ছোট Natural Phrase ধরার চেষ্টা করেন।
Entertainment হিসেবেও দেখলেন। আবার English Class-ও হয়ে গেল।
পরের পোস্ট এ Speaking এবং Writing নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ।
#FreelancingCareer #freelancing #ফ্রিল্যান্সিং #passiveincome #BangladeshiFreelancer #freelancingtips
2 weeks ago | [YT] | 10
View 0 replies
Moinul Karim
ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখবেন কীভাবে?
অনেকেই আমাকে জিজ্ঞেস করেন,
❓ “ভাই, Freelancing শিখতে চাই। কিন্তু Course কেনার টাকা নাই। কী করব?”
❓ “কেউ Guide না করলে কীভাবে আগাব?”
❓ “ফ্রিতে কি আসলেই Freelancing শেখা সম্ভব?”
আমার উত্তর হচ্ছে,
হ্যাঁ, অবশ্যই সম্ভব। ফ্রিতে Skill শেখা সম্ভব এবং Freelancing শুরু করাও সম্ভব।
আমি নিজেও Content Writing এবং Ghostwriting-এর অনেক কিছুই Free Resources ব্যবহার করে শিখেছি।
তবে Writing অনেকটাই Creative Skill। এখানে একটা নির্দিষ্ট Software-এর A to Z শিখলেই আপনি Writer হয়ে যাবেন, ব্যাপারটা এমন না।
তাই আজকে বরং Video Editing, Graphic Design, Digital Marketing-এর মতো Skill-এর Example দিয়ে বলি।
ফ্রিতে শিখতে হলে আমি একটা খুব Simple Process Follow করতাম।
Step 1: YouTube থেকে একটা Full Course দিয়ে শুরু করুন
ধরেন আপনি Digital Marketing শিখবেন। আরও Specific হয়ে Instagram Marketing শিখতে চান।
YouTube-এ গিয়ে Search দেন,
“Instagram Marketing Full Course Bangla”
তারপর দেখেন কোন Courseটা Beginner হিসেবে আপনার কাছে ভালো মনে হচ্ছে।
একটা Select করেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন।
এখানে একটা ভুল করবেন না।
আজকে একজনের দুইটা Video, কালকে আরেকজনের তিনটা Video, পরশু আরেকটা Channel-এর চারটা Video।
এভাবে করলে মাথায় Information জমবে, Skill তৈরি হবে না। একটা Structured Course আগে শেষ করেন। ওইটা ভালো না লাগলে একদম প্রথম থেকে আরেকটা শুরু করুন।
Step 2: Video-তে যা শেখাচ্ছে, সাথে সাথে Practice করুন
এইটা সবচেয়ে Important। শুধু Video দেখে গেলে হবে না।
Instructor যদি কোনো Task দেয়, করেন। কোনো Tool দেখালে নিজে Open করে ব্যবহার করেন।
কোনো Campaign তৈরি করা শেখালে Demo Campaign বানান। কোনো Design বানানো শেখালে নিজে বানান। কোনো Video Edit করা শেখালে নিজে Edit করেন।
শুধু ২০ ঘণ্টার Video Course দেখে ফেললেন মানেই আপনি ২০ ঘণ্টা Skill Practice করেছেন, এমন না।
Skill তৈরি হয় কাজ করতে করতে।
Step 3: এবার আপনার মাথায় প্রশ্ন আসতে শুরু করবে
ধরেন Full Courseটা শেষ করেছেন।
এখন Practice করতে বসলেন।
দেখবেন,
❓ “আচ্ছা, এটা কীভাবে করল?”
❓ “আমারটা এরকম হচ্ছে না কেন?”
❓ “এই Settingটা কোথায়?”
❓“এই Effectটা কীভাবে দিব?”
❓“এখানে কোন Option ব্যবহার করব?”
এখন সমস্যা হচ্ছে, এটা একটা Free YouTube Course। আপনার পাশে Mentor বসে নাই যে সাথে সাথে তাকে প্রশ্ন করবেন।
তাহলে কী করবেন?
> আপনার প্রতিটা Question-কে নতুন একটা Search বানিয়ে ফেলবেন।
> একটা একটা করে YouTube বা Google-এ Search করবেন।
একটা Problem। একটা Search। একটা Solution।
তারপর আবার Practice।
Step 4: Course শেষ করে এবার একটা Real Project বানান
এই Stageটা খুব Important।
এখনই চিন্তা করবেন না,
🥲 “Client কোথায় পাব?”
🥲 “Upwork খুলব কীভাবে?”
🥲 “Fiverr Gig কীভাবে বানাব?”
🥲 “কত টাকা Income করব?”
আগে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত নিজে করে দেখেন।
ধরেন Video Editing শিখছেন।
📹 Raw Footage নেন। নিজে একটা Complete Video Edit করেন।
🌅 Graphic Design শিখছেন? নিজে একটা Poster, Social Media Design বা Brand Asset বানান।
🏪 Digital Marketing শিখছেন? একটা Demo Brand নিয়ে Strategy এবং Campaign Plan বানান।
এখন মজার ব্যাপার হচ্ছে, Real Project করতে গেলেই আপনি বুঝবেন আপনি আসলে কতটুকু শিখেছেন।
Step 5: আটকে গেলেই আবার Search
ধরেন Video Edit করতে গিয়ে দেখলেন Masking দরকার।
কিন্তু Course-এ Masking ভালোভাবে শেখায়নি।
Search দেন, “How to use masking in Premiere Pro”
Graphic Design করতে গিয়ে Lasso Tool বুঝতে পারছেন না?
Search দেন, “How to use lasso tool in Photoshop”
Instagram Marketing করতে গিয়ে কোনো একটা Metric বুঝতে পারছেন না?
ওই Specific Metric নিয়ে Search দেন।
Solution দেখেন। নিজে করেন।
আবার আটকে যান। আবার Search দেন।
এভাবেই চলবে।
Course → Practice → Problem → Search → Solution → Practice Again.
এই Loopটা যদি আপনি কয়েক মাস চালিয়ে যেতে পারেন, দেখবেন একটা সময় আপনি অনেক কিছুই নিজে নিজে করতে পারছেন।
“ভাই, এভাবে তো অনেক কষ্ট!”
হ্যাঁ। অনেক কষ্ট।
আপনি যখন Paid Course করছেন, তখন অনেক ক্ষেত্রে Instructor আপনার জন্য Informationগুলো A to Z সাজিয়ে দিচ্ছে।
কোনটার পরে কোনটা শিখবেন, সেটা বলে দিচ্ছে। আপনি আটকে গেলে Help করছে।
আপনার ভুল ধরিয়ে দিচ্ছে। আপনি সেই Convenience-এর জন্য টাকা দিচ্ছেন।
আর আপনি যখন Free-তে শিখছেন, সেই টাকাটা আপনাকে পরিশ্রম দিয়ে দিতে হবে।
এটাই Trade-off।
YouTube-এর একটা Free Course হয়তো আপনাকে A, B, C, D শিখিয়ে দিল। E থেকে Z পর্যন্ত আপনাকে নিজেই টেনে নিয়ে যেতে হবে।
✔️ Search করে।
✔️ Practice করে।
✔️ ভুল করে।
✔️ আবার Search করে।
✔️আবার Practice করে।
এই Processটা Easy না। কিন্তু Possible।
তাই Course কেনার টাকা নাই বলে বসে থাকার কোনো কারণ নেই।
Internet আছে? YouTube আছে?
Practice করার জন্য Computer আছে?
তাহলে আজকেই একটা Skill Select করেন।
একটা ভালো Beginner Course খুঁজে বের করেন। এবং শেখা শুরু করেন।
Free মানে Cost নেই, এমন না। টাকা লাগছে না। কিন্তু Time, Patience এবং Effort অনেক বেশি লাগবে।
পরের পোস্টে কথা বলব,
আপনার যদি মাসে ১,০০০–২,০০০ টাকার মতো ছোট একটা Learning Budget থাকে, তাহলে সেই টাকা দিয়ে কীভাবে আরও Structuredভাবে Skill শিখতে পারেন।
#FreelancingCareer #BangladeshiFreelancer #ClientHunting #ফ্রিল্যান্সিং #freelancingtips #freelancing #passiveincome
2 weeks ago | [YT] | 14
View 3 replies
Moinul Karim
ফ্রিল্যান্সিং শিখতে কি ইংরেজি জানা লাগবেই?
এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন।
❌ “আমি তো ইংরেজি ভালো লিখতে পারি না।”
❌ “ভালো বলতে পারি না।”
❌ “Meeting করতে পারি না।”
“তাহলে কি Freelancing আমার জন্য না?”
বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দেয়,
“না, ইংরেজি না জানলেও Freelancing করা যায়।”
আমি একটু অন্যভাবে বলব। আপনি যদি শুধু ছোটখাটো Project করতে চান, তাহলে Limited English নিয়েও কিছুটা এগোনো সম্ভব।
কিন্তু আপনি যদি Freelancing-কে একটা Successful, High-Income Business বানাতে চান, তাহলে English ভালো জানা খুবই গুরুত্বপূর্ণ।
## বড় International Client-এর সাথে কাজ করতে Communication লাগবেই
আপনি যদি বড় Client-এর সাথে কাজ করেন, তাহলে শুধু একটা কাজ নিয়ে Delivery দিলেই শেষ না।
✔️Regular Meeting করতে হতে পারে।
✔️Update দিতে হতে পারে।
✔️ Objective বুঝতে হতে পারে।
✔️ Strategy নিয়ে কথা বলতে হতে পারে।
Client-এর নিজের Team বা Client-এর সাথেও Meeting করতে হতে পারে।
মানে অনেক সময় আপনি একজন Freelancer না, পুরোপুরি একটা Professional Team Member-এর মতো কাজ করবেন।
এখন Client যদি USA, UK, Australia বা Europe-এর হয়, তাহলে এই পুরো Communication ইংরেজিতেই হবে।
আপনার English যত ভালো হবে, আপনি পুরো Processটা তত Professionalভাবে Handle করতে পারবেন। আর যদি Writing, Speaking বা Meeting Communication দুর্বল হয়, তাহলে অনেক Opportunity থেকেই আপনি পিছিয়ে যাবেন।
## তার মানে কি English দুর্বল হলে Freelancing করা যাবে না?
না, এমন না।
আপনি ছোট Project করতে পারবেন। Fiverr বা Upwork-এ Client একটা কাজ দিল।
আপনি কাজ করলেন। Delivery দিলেন। Payment নিলেন।
এই ধরনের One-off Project অনেক ক্ষেত্রে Limited Communication দিয়েও Handle করা সম্ভব।
কিন্তু যখনই আপনি Businessটাকে বড় করতে যাবেন, তখন সমস্যা শুরু হবে।
ধরুন আপনি Cold Email করছেন। Client Interested হলো।
তারপর বলল,
“Let’s jump on a quick call.”
অথবা Personal Branding করে Inbound Lead পেলেন।
সে Meeting করতে চায়। সেখানেই আপনার Communication Skill গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
## আপনার Competitor শুধু বাংলাদেশি Freelancer না
এই জিনিসটা অনেকেই ভুলে যান। আপনি শুধু পাশের একজন বাংলাদেশি Video Editor বা Content Writer-এর সাথে Compete করছেন না।
আপনার Competitor হতে পারে,
✔️ USA-এর একজন Video Editor।
✔️ Ireland-এর একজন Content Writer।
✔️ Netherlands-এর একজন Digital Marketer।
✔️ Philippines-এর একজন Virtual Assistant।
✔️ India-এর একজন Developer।
আপনি Global Market-এ Compete করছেন।তাই শুধু Technical Skill ভালো হলেই হবে না।
আপনার Communication Skill ভালো হতে হবে।
Marketing Skill ভালো হতে হবে।
Client Handling ভালো হতে হবে।
Technical Skill-এর পাশাপাশি এই Skillগুলোও Global Level-এ নিতে হবে। নাহলে একজন Client আপনাকে High Price-এ Hire করবে কেন?
হয়তো কম দামের দুই একটা Project দেবে। কিন্তু Long-term Professional Relationship তৈরি করা কঠিন হয়ে যাবে।
## তাহলে English কতটা ভালো হতে হবে?
আপনাকে Native American-এর মতো Accent-এ কথা বলতে হবে না। Perfect Grammar নিয়েও সারাক্ষণ চিন্তা করার দরকার নেই।
কিন্তু আপনাকে এমন English জানতে হবে যেন,
✔️ Client-এর কথা সহজে বুঝতে পারেন।
✔️ নিজের Idea Explain করতে পারেন।
✔️ Meeting-এ Confidence নিয়ে কথা বলতে পারেন।
✔️ Price Negotiate করতে পারেন।
✔️ Problem Explain করতে পারেন।
✔️ Professional Email বা Message লিখতে পারেন।
এটুকু Skill অবশ্যই Develop করতে হবে।
## English Improve করবেন কীভাবে?
আমার কয়েকটা Simple Suggestion আছে।
>> ১. প্রতিদিন English পড়ুন:
✅ Non-fiction Book পড়তে পারেন।
✅ News Article পড়তে পারেন।
✅ Blog বা Newsletter পড়তে পারেন।
Regular Reading আপনার Vocabulary এবং Sentence Structure দুইটাই Improve করবে।
>> ২. English Content শুনুন
English Series বা Movie দেখুন। সম্ভব হলে ধীরে ধীরে Subtitle বাদ দিয়ে দেখার চেষ্টা করুন
তারপর একটা Stage-এ Subtitle ছাড়াই বোঝার চেষ্টা করুন। Listening Improve না হলে Meeting Communication Improve করা কঠিন।
### একজন Friend-এর সাথে Practice করুন
English Coaching-এ ভর্তি হওয়াই একমাত্র Solution না। আপনার এমন একজন Friend খুঁজুন, যে English Improve করতে চায়।
সপ্তাহে দুই থেকে তিন দিন ১৫ থেকে ২০ মিনিট Video Call করুন।
Rule রাখুন,
এই সময় শুধু English-এ কথা বলবেন। Topic যা ইচ্ছা হতে পারে।
Freelancing। Movie। Study। Daily Life।
শুরুতে ভুল হবে। জড়তা থাকবে। এইটাই স্বাভাবিক।
Practice করতে করতে Improve হবে।
## শেষ কথা
আপনি আজকে যতটুকু English জানেন, সেটা দিয়েই শুরু করুন।
English Perfect হওয়ার জন্য Freelancing শুরু করা বন্ধ রাখার দরকার নেই।
কিন্তু এটাও ভাববেন না যে,
“English দরকার নেই।”
আপনার Goal হওয়া উচিত প্রতিনিয়ত Improve করা।
কারণ Freelancing এমন একটা Career যেখানে আপনাকে Continuous নিজের Skill Develop করতে হবে।
✔️Technical Skill Develop করবেন।
✔️ Marketing Skill Develop করবেন।
✔️Communication Skill Develop করবেন।
আর এই Development-এর মধ্যে English একটা অনেক বড় অংশ।
আপনি যত ভালো Communicate করতে পারবেন, তত বড় Client-এর সাথে কাজ করার দরজা খুলবে।
#FreelancingCareer #freelancingtips #BangladeshiFreelancer #freelancing #ClientHunting #ফ্রিল্যান্সিং
3 weeks ago | [YT] | 4
View 0 replies
Moinul Karim
# Client Communication Series | পর্ব ৩
আমরা অনেকেই কাজ জানি। আমাদের Portfolio-ও ভালো।
কিন্তু সমস্যা হয় যখন Client-এর সামনে নিজেকে Present করতে যাই।
✔️ কী বলব?
✔️ কোন কথাটা আগে বলব?
✔️ কীভাবে বুঝাব যে আমি এই কাজটা পারি?
✔️ কী বললে Client Impress হবে?
এই জায়গায় গিয়ে অনেকেই সবকিছু জড়িয়ে ফেলি।
সামনাসামনি Call-এ যেমন এই সমস্যা হয়, Message-এর ক্ষেত্রেও একই সমস্যা হয়।
আজকে কথা বলব, কীভাবে নিজের Skill-কে Client-এর সামনে ভালোভাবে Present করবেন।
আমার মতে, তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ।
## ১. Result-Oriented কথা বলুন
Client-কে শুধু বলবেন না,
“I have been doing this for 5 years.”
অথবা,
“I am very experienced.”
অথবা,
“I can do this at a cheap price.”
এই কথাগুলো Client-এর কাছে খুব বেশি Value তৈরি করে না।
বরং Result নিয়ে কথা বলুন।
ধরুন আমি Amazon KDP-এর জন্য Book লিখি।
আমি যদি বলি,
“I’ve been writing books for five years.”
এটা একটা Information।
কিন্তু আমি যদি বলি,
“I’ve helped 60+ KDP authors turn book ideas into publish-ready nonfiction books, and those books have collectively helped my clients generate over 200,000$.”
তাহলে Client বুঝতে পারছে আমি শুধু লিখি না। আমার কাজের একটা Outcome আছে।
আরো কিছু Example
একজন Video Editor বলতে পারে,
“I’ve edited short-form videos that improved viewer retention and helped creators get more consistent reach.”
একজন Copywriter বলতে পারে,
“I write landing page copy focused on improving conversion, not just making the page sound better.”
একজন Designer বলতে পারে,
“I design conversion-focused landing pages that make the offer clearer and easier for visitors to act on.”
সবসময় চিন্তা করবেন, Client আমাকে Hire করলে কী Result পাবে?
## ২. Relevant Experience দেখান
আপনি কত বছর ধরে কাজ করছেন, সব সময় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ না।
আপনি তার মতো Client-এর সাথে আগে কাজ করেছেন কি না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ধরুন একজন Fitness Creator একজন Video Editor খুঁজছে।
আপনি তাকে বললেন,
“I’ve been editing videos for three years.”
ভালো। কিন্তু আরেকজন বলল,
“I’ve worked with fitness creators and athletes before, so I’m already familiar with workout content, fast-paced fitness edits, exercise demonstrations, and the kind of pacing that works for this audience.”
আপনার মনে হয় Client কাকে বেশি Trust করবে?
অবশ্যই দ্বিতীয়জনকে। কারণ সে বুঝতে পারছে,
এই Space আপনার জন্য নতুন না।
### Example
ধরুন Client একজন Real Estate Agent।
আপনি বলতে পারেন,
“I’ve worked with real estate businesses before, particularly on property listing content and lead-focused social media posts, so I’m familiar with the kind of messaging buyers respond to.”
এখানে আপনি নিজেকে শুধু Writer হিসেবে Present করছেন না।
আপনি নিজেকে Real Estate সম্পর্কে বোঝে এমন Writer হিসেবে Present করছেন।
এই Differenceটা খুব গুরুত্বপূর্ণ।
মনে রাখবেন,
Relevant Experience > Random Experience.
আপনি ১০ বছর Video Edit করছেন, এটা কম Important। আপনি আগে তার Industry-এর Video Edit করেছেন, এটা বেশি Important।
## ৩. নিজের Process পরিষ্কার করে বলুন
Client-এর সবচেয়ে বড় ভয়গুলোর একটা হচ্ছে, ""আমি এই মানুষটাকে Hire করার পরে কী হবে?”
তাই আপনার Process তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিন।
কিন্তু Process বলতে এমন Generic কথা বলবেন না,
“I will research, write, edit and deliver.”
এটা সবাই করে। Specific হন।
ধরুন আমি একটা Article লিখব।
আমি বলতে পারি,
“First, I’ll research the topic using primary sources, industry publications, Reddit discussions, and competitor content. Then I’ll build a structured outline and send it to you for approval. Once approved, I’ll write the first draft, edit it for clarity and flow, check the factual claims, and then send you the final version for review.”
এখন Client বুঝতে পারছে,
✔️ কাজটা কীভাবে হবে।
✔️ কোন Stage-এ তার Input লাগবে।
✔️ কখন সে কিছু Review করবে।
✔️ আর Final Delivery-এর আগে কী কী হবে।
### আরেকটা Example
একজন Video Editor বলতে পারে,
“First, I’ll review your raw footage and reference videos. Then I’ll create a rough cut focused on pacing and story. Once you approve the direction, I’ll add motion graphics, captions, sound design and final polish before delivery.”
এই একটা ছোট Paragraph Client-এর অনেক Uncertainty কমিয়ে দেয়।
আর Client-এর কাছে যত কম Uncertainty থাকবে, আপনাকে Hire করার Decision নেওয়া তত সহজ হবে।
## সবগুলো একসাথে কেমন দেখাবে?
ধরুন একজন Fitness Creator আপনাকে Video Editing-এর জন্য Message করেছে।
আপনি এমন একটা Reply দিতে পারেন:
“Thanks for reaching out. I’ve worked with fitness and educational content before, so I’m familiar with the pacing and visual style needed to keep this type of audience engaged.
My focus wouldn’t just be on making the video look good. I’d also structure the edit around retention, clear exercise demonstrations and strong pacing.
My usual process is to first review the raw footage and your reference videos, then create a rough cut for direction. Once that’s approved, I’ll add captions, motion graphics, sound design and final polish before delivery.”
খেয়াল করেন, এই Message-এর মধ্যে তিনটা জিনিসই আছে।
✅ Result।
✅ Relevant Experience।
✅ Process।
এই তিনটা একসাথে থাকলে আপনার Presentation অনেক Strong হয়ে যায়।
Client Communication-এ নিজেকে Present করতে পারাটা One of the Most Important Skills।
আপনার Portfolio অনেক ভালো হতে পারে। আপনার Skill অসাধারণ হতে পারে।
কিন্তু Client যদি সেটা বুঝতেই না পারে, তাহলে সেই Skill-এর Value আপনি পাবেন না।
তাই Practice করুন। নিজের Skill নিয়ে দুই তিন লাইনে কথা বলতে শিখুন।
Result নিয়ে কথা বলতে শিখুন।
Relevant Experience তুলে ধরুন।
নিজের Process পরিষ্কারভাবে Explain করতে শিখুন।
এই জিনিসগুলো যত ভালো হবে, Client-এর সামনে নিজেকে Present করাও তত সহজ হবে।
আজকে এতটুকুই।
সামনের পর্বে Client Communication-এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ।
#FreelancingCareer #BangladeshiFreelancer #ClientHunting #freelancingtips #freelancing #ফ্রিল্যান্সিং
4 weeks ago | [YT] | 9
View 1 reply
Moinul Karim
Client Communication Series | পর্ব ২
আজকের পর্বে আমরা কথা বলব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
কীভাবে Client-কে “না” বলবেন।
Freelancing Career-এ এমন অনেক Situation আসবে, যখন Client-কে না বলতেই হবে।
কখনো Client এমন একটা কাজ চাইবে যেটা আপনার Skill-এর বাইরে।
✔️ আপনি Video Editor, কিন্তু সে বলবে Graphic Design করে দিতে।
✔️ আপনি Content Writer, কিন্তু সে বলবে Video Editing করে দিতে।
কখনো বলবে কম দামে কাজ করতে।
কখনো একই Price-এ Extra কাজ করে দিতে।
কখনো বারবার Revision চাইবে। এই ধরনের Request খুবই Common।
আর Client Communication-এ আপনি দুর্বল হলে, এই জায়গাগুলো Handle করা কঠিন হয়ে যায়।
আজকে ৫টা Common Situation দেখি এবং কীভাবে Professionalভাবে “না” বলা যায়, সেটার কিছু Ready-to-use Message শিখি।
১. Client যখন আপনার Scope-এর বাইরের কাজ চায়
ধরুন আপনি একটা Video Edit করে দিয়েছেন।
Client বলল,
“Can you also design the thumbnail?”
কিন্তু Graphic Design আপনার Service না।
তখন সরাসরি কিন্তু ভদ্রভাবে না বলবেন।
লিখতে পারেন,
“Hi John, I’m glad you liked the video. Thumbnail design isn’t part of the services I currently offer, so I wouldn’t want to promise something outside my expertise. I’d be happy to recommend a designer if that helps.”
এই Message-এর ভালো দিক হচ্ছে, আপনি শুধু “না” বলছেন না। আপনি বুঝিয়ে দিচ্ছেন কেন না বলছেন।
আর সম্ভব হলে একটা Alternative-ও দিচ্ছেন।
২. Client যখন অনেক কম Price Offer করে
ধরুন আপনার Rate ৩০০ ডলার।
Client বলল,
“Can you do it for $100?”
তখন Nervous হয়ে Price কমিয়ে দেবেন না।
লিখতে পারেন,
“Thanks for sharing your budget. Unfortunately, I wouldn’t be able to take on this project for $100. For the deliverables we discussed, my rate would be $300. If you need to stay closer to $100, I’d be happy to reduce the scope and suggest a smaller package.”
এখানে আপনি Client-কে Reject করছেন না। আপনি Price কমাচ্ছেনও না।
বরং Scope কমানোর Option দিচ্ছেন।
এটা খুব গুরুত্বপূর্ণ। Budget কম হলে সবসময় Price কমাবেন না। প্রয়োজনে Deliverables কমান।
৩. Client যখন একই Price-এ Extra কাজ চায়
এই সমস্যাটা Freelancing-এ খুব Common। প্রথমে কথা ছিল ৫টা Article।
কাজের মাঝখানে Client বলল,
“আর দুইটা ছোট Article-ও করে দেন।”
তার কাছে ছোট। কিন্তু আপনার জন্য Extra Work।
তখন লিখতে পারেন,
“Absolutely, I can help with the additional two articles. Since they weren’t included in the original brief, I’ll add them as an extra deliverable. The additional cost would be $X. If that works for you, I can include them in the schedule.”
খেয়াল করবেন, এখানে আপনি বলছেন না,
“না, করব না।”
আপনি বলছেন,
“করব, কিন্তু এটা নতুন Scope এবং এর আলাদা Price আছে।”
Professional Communication অনেক সময় এইটাই।
৪. Client যখন বারবার Revision চায়
ধরুন আপনার Agreement ছিল ২টা Revision।
কিন্তু Client এখন ৫ম Revision চাইছে। আপনি যদি প্রতিবার Free Revision দিতে থাকেন, তাহলে Project কোনোদিন শেষ হবে না।
তখন লিখতে পারেন,
“I’m happy to make the additional changes. We’ve now completed the two revision rounds included in the original scope, so any further revisions would be billed separately at $X per round. Send me the final list of changes, and I can take care of them together.”
এখানে একটা Bonus Tip আছে।Client-কে বলুন সব Revision একসাথে একটা List-এ পাঠাতে।
নাহলে আজ একটা Change, কাল একটা Change, পরশু আরেকটা Change চলতেই থাকবে।
৫. Client যখন Unrealistic Deadline দেয়
Client আজ Message দিল।
বলল,
“কাল সকালে ২০টা Article লাগবে।”
আপনার Capacity নাই। কিন্তু Client হারানোর ভয়ে “Yes” বললেন।
তারপর Deadline Miss করলেন। এটা সরাসরি “না” বলার চেয়ে অনেক খারাপ।
এরকম Situation-এ লিখতে পারেন,
“Thanks for checking. I wouldn’t be able to complete all 20 articles by tomorrow without compromising the quality. I can deliver the first five by tomorrow and the remaining pieces by [date]. If the full batch is required by tomorrow, I may not be the right fit for this particular deadline.”
এই Messageটা খুব Powerful। আপনি নিজের Quality Protect করছেন।
Client-কে Alternative দিচ্ছেন।এবং এমন Promise করছেন না যেটা রাখতে পারবেন না।
>> “না” বলার সময় একটা Rule মনে রাখবেন
Client-কে না বলা মানে Rude হওয়া না। একটা ভালো “No” সাধারণত তিনটা জিনিস করে।
✔️ প্রথমত, Requestটা Acknowledge করে।
✔️ দ্বিতীয়ত, Boundary পরিষ্কার করে।
✔️ তৃতীয়ত, সম্ভব হলে Alternative দেয়।
যেমন,
“I understand what you need.”
“This isn’t included in the current scope.”
“But I can offer this instead.”
এই Structureটা মাথায় রাখলে অনেক Situation সহজ হয়ে যাবে।
>> সব Client-কে হ্যাঁ বলা Professionalism না
অনেক নতুন Freelancer মনে করেন,
Client যা বলবে, সবকিছুতেই “Yes” বলতে হবে। না হলে Client চলে যাবে।
বাস্তবে এর উল্টোও হতে পারে। আপনি যদি সবকিছুতে হ্যাঁ বলেন, তাহলে আপনার Workload বাড়বে।
✔️ কিন্তু Income বাড়বে না।
✔️ Deadline-এর Pressure বাড়বে।
✔️ Quality কমবে।
শেষে Client-ও অসন্তুষ্ট হবে।
তাই আপনাকে বুঝতে হবে,
কোথায় হ্যাঁ বলতে হবে।
আর
কোথায় না বলতে হবে।
এই ছিল Client Communication Series-এর দ্বিতীয় পর্ব। আজকে শিখলাম কীভাবে Professionalভাবে Client-কে “না” বলা যায়।
এই ধরনের Message Regularly ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে Boundary Set করা অনেক সহজ হয়ে যাবে।
আর এই Skillটা Freelancing Career-এ আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
সামনের পর্বে ইনশাআল্লাহ Client Communication-এর আরেকটা Important Situation নিয়ে কথা বলব।
#freelancingtips #ফ্রিল্যান্সিং #ClientHunting #freelancing #FreelancingCareer #BangladeshiFreelancer #passiveincome
4 weeks ago | [YT] | 8
View 0 replies
Moinul Karim
Client Communication Series | পর্ব ১
আজকে আমরা একটা নতুন Written Series শুরু করছি।
Client Communication Series।
যারা আমার “ফ্রিল্যান্সিং শিখতে চাই” সিরিজটা পড়েছেন, তাদের অনেকেই বলেছেন যে সিরিজটা কাজে লেগেছে।
এই কারণে এবার আমি Client Communication নিয়ে আলাদা একটা সিরিজ করতে চাই।
এই সিরিজে আমরা কথা বলব,
✔ ক্লায়েন্টকে কখন কী লিখবেন।
✔ কীভাবে Reply করবেন।
✔ কীভাবে না বলবেন।
✔ কীভাবে হ্যাঁ বলবেন।
✔ কীভাবে Price নিয়ে কথা বলবেন।
✔ কীভাবে Client-কে Convince করবেন।
এবং কী ধরনের Communication আপনার Freelancing Business-কে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।
আজকে একদম প্রথম বিষয় দিয়ে শুরু করি।
Client প্রথম Message দিলে কীভাবে Reply করবেন?
ধরুন একজন Client আপনাকে Message দিল,
“Moinul, can you help me with XYZ?”
অথবা,
“Can you help me increase my sales?”
“Can you write five articles for me?”
“Can you help me manage my social media?”
এখন আপনি কী Reply করবেন?
এখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে সাথে সাথে,
“Yes, I can do it.” লিখে দেওয়া।
আগে Project সম্পর্কে জানতে হবে।
✅ Scope বুঝতে হবে।
✅ Client আসলে কী চায় সেটা বুঝতে হবে।
তারপর কথা এগোতে হবে।
আজকে ৫টা আলাদা Reply শিখি।
>> Response 1: Simple and Professional
“Hi [Name], thanks for reaching out. I’d be happy to help with this. Could you share a little more about the project, including what you need, your timeline, and the outcome you’re hoping to achieve?”
এইটা হচ্ছে সবচেয়ে Safe Response।
প্রায় যেকোনো ধরনের Project-এ ব্যবহার করতে পারবেন।
>> Response 2: Friendly
“Hey [Name], thanks for reaching out. This sounds like something I can help with. Can you tell me a bit more about what you’re working on and what you’d like me to handle?”
এইটা একটু বেশি Casual।
যেসব Client খুব Formal না, তাদের জন্য ভালো।
>> Response 3: Result Focused
“Hi [Name], absolutely. I’d love to learn more about the result you’re trying to achieve with this project. Could you share your main goal, what you’ve tried so far, and where you need the most help?”
এই Responseটা আমার কাছে অনেক ভালো।
কারণ এখানে আপনি শুধু কাজটা কী জানতে চাচ্ছেন না।
আপনি জানতে চাচ্ছেন Client কী Result চায়। এই Mindsetটা আপনাকে সাধারণ Freelancer থেকে আলাদা করবে।
>> Response 4: When the Project Sounds Clear
“Hi [Name], thanks for reaching out. Yes, I can help with [specific service]. Before I suggest the best way to approach it, could you share the project brief, deadline, and any examples or references you already have?”
ধরুন Client বলেছে,
“I need five articles.”
তাহলে আপনি বুঝে গেছেন সে Writing চায়।
এখন আপনার দরকার Brief, Deadline এবং Reference। এই ধরনের ক্ষেত্রে এই Replyটা ভালো কাজ করবে।
>> Response 5: For Bigger Projects
“Hi [Name], thanks for reaching out. This sounds like an interesting project, and I’d be happy to explore it with you. Before we discuss pricing or timelines, could you share a little more about the scope, expected deliverables, target audience, and the final outcome you’re looking for?”
যখন Projectটা একটু বড় হয়, তখন আমার মতে সাথে সাথে Price নিয়ে কথা বলা উচিত না।
✔আগে Scope বুঝুন।
✔Deliverables বুঝুন।
✔ Audience বুঝুন।
✔ Expected Outcome বুঝুন।
✔ তারপর Price নিয়ে কথা বলুন।
একটা জিনিস সবসময় মনে রাখবেন
Client প্রথম Message দেওয়ার পর আপনার Goal হচ্ছে তাকে Impress করার জন্য বিশাল Paragraph লেখা না।
আপনার Goal হচ্ছে Conversationটা সামনে এগিয়ে নেওয়া। Client যেন আপনার Reply পড়ে সহজে পরের Informationটা দিতে পারে।
এই জন্য প্রথম Reply হবে,
ছোট। Professional। Friendly। এবং Question-based।
সাথে সাথে Price পাঠিয়ে দেবেন না। সাথে সাথে “Yes, I can do everything” বলবেন না।
আগে বুঝবেন Client আসলে কী চায়। তারপর Deal-এর পরের ধাপে যাবেন।
এই ছিল Client Communication Series-এর প্রথম পর্ব।
আজকে শুধু Introduction এবং Client-এর প্রথম Message-এর Reply নিয়ে কথা বললাম।
সামনের পোস্টগুলোতে ইনশাআল্লাহ কথা বলব,
✔ কীভাবে Client-কে না বলবেন।
✔ কীভাবে Client-কে হ্যাঁ বলবেন।
✔ কীভাবে Price নিয়ে কথা বলবেন।
✔ কীভাবে Revision Handle করবেন।
এবং কীভাবে Communication দিয়েই Client-কে Long-term Client-এ Convert করবেন।
সাথে থাকবেন।
1 month ago | [YT] | 6
View 4 replies
Moinul Karim
যারা ভাবেন, AI এসে গেছে দেখে Content Writer-দের আর ভাত নাই, তাদের জন্য এই পোস্টটা।
আমি যদিও মূলত মার্কেট প্লেসের বাইরেই কাজ করি, ছবিতে যে Projectটা দেখছেন, এটা আমার নতুন একটা Upwork Project।
আমি সবসময়ই বলি, AI আসার পরে Writing Market অনেক কঠিন হয়েছে।
অনেক Average Writing Job AI নিয়ে গেছে। অনেক Client এখন নিজেরাই ChatGPT বা Claude দিয়ে Basic Content বানিয়ে ফেলছে।
কিন্তু তার মানে এই না যে Content Writing শেষ। অসম্ভব কিছুই না।
তবে এখন টিকে থাকতে হলে আপনাকে আগের চেয়ে অনেক বেশি ভালো হতে হবে।
আমার মতে, অন্তত এই ৬টা জিনিস লাগবেই।
১. Daily Practice
প্রতিদিন লিখতে হবে। আপনার Creative Sense এবং Writing Skill Practice করতে করতে Sharp রাখতে হবে।
আপনি যদি বছরের পর বছর একই ধরনের গদবাঁধা লেখা লিখে যান, তাহলে হবে না।
✔ Forbes কীভাবে লিখছে দেখুন।
✔ Bloomberg কীভাবে লিখছে দেখুন।
বড় Magazine, News Publication এবং Newsletterগুলো কীভাবে Hook তৈরি করছে, কী Tone ব্যবহার করছে, কীভাবে Story Structure করছে, এগুলো Regularly দেখুন।
Writing Style প্রতিনিয়ত বদলাচ্ছে। আপনাকেও Update থাকতে হবে।
২. একটা Strong Portfolio
আপনার Skill যত ভালোই হোক, Client যদি সেটা দেখতে না পারে, তাহলে লাভ নাই।
আপনার Portfolio এমনভাবে সাজাতে হবে যেন একজন Potential Client কয়েক মিনিটের মধ্যেই বুঝতে পারে,
✔ আপনি কী ধরনের Writing করেন।
✔ কোন ধরনের Client-এর সাথে কাজ করেছেন।
✔ আপনার Best Work কোনগুলো।
এবং আপনি তার Projectটা Handle করতে পারবেন কি না।
আমার Portfolio হয়তো অনেকেই দেখেছেন।
আমি চেষ্টা করেছি আমার Best Workগুলো খুব সুন্দর করে এক জায়গায় সাজিয়ে রাখতে। আপনারাও একই কাজ করতে পারেন।
Portfolio কীভাবে বানাবেন, সেটা নিয়ে আমার একটা Detailed Video আছে। সামনে আরও কিছু Video বানানোর ইচ্ছা আছে।
৩. সবসময় নতুন কিছু শিখতে হবে
আমি যখন Writing শুরু করি, তখন নিজের Website-এর জন্য শুধু Blog লিখতাম।
✔ এখন আমি Amazon KDP-এর জন্য Book এবং Guide লিখি।
✔ Newsletter লিখি।
✔ LinkedIn Post লিখি।
Ghostwriting করি। আর এখনও নতুন নতুন Format শেখার চেষ্টা করি।
আপনি যদি শুধু Blog Writing বা SEO Writing-এর মধ্যেই আটকে থাকেন, তাহলে আপনার Opportunity ছোট হয়ে যাবে।
Market-এ নতুন কী আসছে দেখুন। নতুন কোন ধরনের Content-এর Demand তৈরি হচ্ছে দেখুন।
সেগুলো শিখুন। নিজেকে Expand করুন।
৪. ইংরেজি অনেক ভালো জানতে হবে
আপনি যদি International Client-এর জন্য Content লিখতে চান, তাহলে English Communication এবং Writing দুইটাই ভালো হতে হবে।
আপনি Australia, USA বা Europe-এর Audience-এর জন্য লিখবেন, কিন্তু তাদের Language, Tone বা Expression বুঝবেন না, তাহলে খুব High Level-এ কাজ করা কঠিন।
তার মানে এই না যে আপনাকে একদম Native American-এর মতো Accent-এ কথা বলতে হবে।
কিন্তু আপনার English এত ভালো হতে হবে যেন Client-এর সাথে Confidently Communicate করতে পারেন এবং তাদের Audience-এর জন্য Natural Content লিখতে পারেন।
৫. একটা Proper Offer তৈরি করতে হবে
এই জায়গায় অনেক Writer ভুল করে।
তারা বলে,
“আমি Content Writing করি।”
✔ কিন্তু কার জন্য করেন?
✔ কী ধরনের Content করেন?
✔ কী Result দেন?
কিছুই পরিষ্কার না।
আমি যেমন Amazon KDP Authors-দের Target করে কাজ করি।
আমার জন্য তাই Potential Client খুঁজে বের করাটা তুলনামূলক সহজ। আপনিও একটা Specific Audience বেছে নিন।
সবাইকে Client বানানোর চেষ্টা করবেন না।
Specific একটা Audience-এর জন্য Specific একটা Service তৈরি করুন। আপনার Offer যত পরিষ্কার হবে, Client খোঁজাও তত সহজ হবে।
৬. ধৈর্য
সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।
ধৈর্য।
Freelancing-এ যেই Sector-এই কাজ করেন না কেন, অনেক ধৈর্য লাগবে।
একদিন Apply করলেন। দুইদিন Portfolio বানালেন। এক সপ্তাহ Post করলেন।
তারপর বললেন,
“কাজ পাচ্ছি না।”
এভাবে হবে না। যাদের আজকে ভালো Freelancing Career দেখছেন, তাদের বেশিরভাগই বছরের পর বছর লেগে থেকে এটা তৈরি করেছে।
Content Writing-ও এর ব্যতিক্রম না। AI Market পরিবর্তন করেছে। Competition বাড়িয়েছে।
Average Writer-এর জন্য কাজ পাওয়া কঠিন করেছে। কিন্তু ভালো Writer-এর দরকার এখনো আছে।
আপনাকে শুধু সেই Level-এ যেতে হবে যেখানে Client মনে করবে,
AI দিয়ে এটা করা যায় ঠিকই, কিন্তু এই মানুষটাকে Hire করলে Result আরও ভালো হবে।
আশা করি ছবিটা এবং এই পোস্টটা আপনাকে একটু Hope দিয়েছে।
AI এসেছে। Market বদলেছে।
কিন্তু Opportunity শেষ হয়ে যায়নি।
সামনের পোস্টে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।
#freelancingtips #freelancing #BangladeshiFreelancer #FreelancingCareer #ClientHunting #ফ্রিল্যান্সিং
1 month ago | [YT] | 2
View 0 replies
Load more