News Clipping

২০ টাকার নতুন নোট নিয়ে আপনার মতামত কি ? জানাতে পারেন কমেন্টে ।

1 year ago | [YT] | 0

News Clipping

প্রিয় দর্শক আপনি ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান কি?

1 year ago | [YT] | 0

News Clipping

স্বৈরাচার শেখ হাসিনাসহ বেশকিছু আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ। এর সঙ্গে নতুন করে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন যুক্ত করে দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে হাজির করে শুনানির সময় আজ মঙ্গলবার এসব কথা বলেন তিনি।

আজ যাদের হাজির করা হয়েছে তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা. দীপু মনি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও রয়েছেন সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।

এসময় আদালত কোনো অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল না করার নির্দেশনা দিয়ে আরও দুই মাস সময় বাড়িয়ে আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন।

এদিকে শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী জেড আই খান পান্না আদালতে বিচারকদের মাই লর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার জানান, তিনি শুরু থেকেই এই শব্দ ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন। এটা ঔপনিবেশিক শব্দ বলেও মন্তব্য করেন তিনি।

1 year ago | [YT] | 0

News Clipping

সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোন ক্ষতি করতে পারবে না। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে।’



তিনি বলেন, ‘বিজিবি আর বিএসএফের মধ্যে আলোচনা চলছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে।’



রবিবার বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের সরকার কিছুটা ছাড় দিতো, এখন অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না, তাই কিছু বিষয়ে ছোট খাটো সমস্যা দেখা দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে সেখানে সমাধান হবে বলে আশা করছি।


সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।’



দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। কারো পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।

1 year ago | [YT] | 6

News Clipping

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সাদা পোশাকে (সিভিল ড্রেস) ডিবি কাউকে গ্রেফতার করতে পারবে না। অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক (জ্যাকেট) পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে। আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি, তারা যেন সেটি ফলো না করেন।’



আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে।’



আওয়ামী লীগ সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী খুনসুটি করে বলেন, ‘আয়নাঘর বলতে কিছু থাকবে না, এখানে ভাতের হোটেল বলেও কিছু থাকবে না। এখন ডিবিকে শুধু একটা অনুরোধ করব যে পুকুরটা আছে (ডিবির সামনে), সেটি আয়নার মতো পরিষ্কার করে দেন। পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার।’



তিনি বলেন, ‘আমি যদি কোনো দুর্নীতি করি, আপনারা (গণমাধ্যমকর্মী) প্রকাশ করে দেন। তবে সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি কোনো অপকর্ম করি, সেটি বলে দেন। তবে যেটা করিনি, সেটা বইলেন না। মিথ্যা সংবাদ....যেমন আপনারা ইন্ডিয়ান মিডিয়ারে খুব ভালো কাউন্টার দিয়েছেন। আপনারা সত্যি সংবাদ প্রকাশ করায় সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা সত্যি সংবাদ প্রকাশ করায় এখন তারা খুব একটা (মিথ্যা সংবাদ) প্রচার করছে না। এখন অনেকটা কমে গেছে। এ রকমভাবে আপনারা সত্য সংবাদ অবশ্যই প্রকাশ করবেন।

1 year ago | [YT] | 9

News Clipping

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। শিক্ষার্থী ও জনতা সেখানে শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছেন।



মঙ্গলবার বিকাল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় এ চিত্র দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।



এসময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।

1 year ago | [YT] | 10

News Clipping

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে তারা কখনও দেশ ছেড়ে পালাতে পারেন না। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক একজন করে ১১জন বিশিষ্ট নেতাকে বিগত সরকার খুন করেছে। বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। ১১জন নেতা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করেননি। কারণ দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না।’



আজ সোমবার সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



৫ আগস্ট বাংলাদেশের মানুষের জন্য মুক্তি এবং স্বাধীনতা এনে দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগে মানুষ ভয়ে কথা বলতে পারতো না। একটু কথা বললে একজন মানুষের জীবনে বিভীষিকা নেমে আসতো। এখন মানুষ কথা বলার স্বাধীনতা পেয়েছে।’

তিনি বলেন, ‘যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন। তারা তছরুপ করেছে, তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছেন, তারা জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে তারা পাচার করেছেন। বিগত সাড়ে ১৬ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে।’



ডা. শফিকুর রহমান বলেন, ‘যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পরস্পরের পাশাপাশি আছি। কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করতে চায়। এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে এই দেশটাকে দুভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখী করে দেওয়া হয়েছে। আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানিনা। আমরা সবাই এদেশের নাগরিক।’



প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘১৭ বছর বয়স যাদের তাদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছেন। ১৫ বছর নির্যাতিত হয়ে আমরা রাজনীতি করেছি। স্বৈরাচার সরকারের আমরা পতন ঘটাতে পারিনি। কিন্তু কোমলমতি আমাদের ছেলে মেয়েরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের সাথে তাদের নেতৃত্বে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু তারাই নেতৃত্বে ছিল। যারা জীবন দিয়ে এ স্বাধীনতা এনে দিতে পারে আমরা তাদের হাতে এদেশ গড়ার দায়িত্ব তুলে দিতে চাই।’

1 year ago | [YT] | 7

News Clipping

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পালিয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।

এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। ভূ-রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।

ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে।


উচ্চপর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান ড. মুহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নেবে না। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।



প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় প্রত্যর্পণ পর্যালোচনায় সময় নেবেন তারা। তাছাড়া ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই।

1 year ago | [YT] | 3

News Clipping

‘সচিবালয়ে অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে, জনমনে প্রশ্ন তৈরি করছে’, বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।



আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‌‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ২২ ডিসেম্বর ৮৪’ স্মরণে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।



রিজভী বলেন, ‘আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব, কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্য থেকে প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ে ফাইলে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেলো, একটি ঘটনা আরেকটি ঘটনায় সন্দেহ তৈরি করে। গতকালই সংবাদপত্রে দেখেছি, সরকার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চেয়ে পাঠিয়েছেন। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন, এটা জনগণের বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই বিষয়ে এটাই বলতে চাই, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি দিয়ে তদন্ত করা উচিত। কারণ, গতকাল হাসিনা ও তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয়ে অগ্নিকাণ্ড এটা মানুষকে ভাবিয়ে তুলছ, জনমনে প্রশ্ন তৈরি করছে।’

1 year ago | [YT] | 3

News Clipping

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।



এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।



কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে (শেখ হাসিনা) দেশে ফেরানো যাবে।



প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে আলাদাভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।



এরপর ২৩ অক্টোবর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়েছে।



উল্লেখ্য, ভারতের সঙ্গে ২০১৩ সাল থেকে ‘প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি রয়েছে।

1 year ago | [YT] | 4