'the POST', Bangladesh's first Meta Non-Fiction new media, a human story hub. POST breaks and redefines the essence of News-Narrative.
In a world of information tsunami dominated by fictional realities, POST stands to uncover and speak stories that matter. From national to international, from lives to politics-culture-sports- entertainment, we deliver human content beyond headlines. In a sea of noise and post truth, choose clarity, choose insight, choose depth— choose POST.


the POST

'আমরা শিশুদের বলি, সাবধানে বাইরে যেও। অপরিচিতের সঙ্গে কথা বলো না। কোথায় যাচ্ছ জানাও। অবশ্যই সতর্কতা দরকার। কিন্তু একটি তেরো বছরের শিশুর ওপর পুরো পৃথিবীর বিপদ চিনে চলার দায়িত্ব চাপিয়ে দিয়ে আমরা বড়রা নিজেদের দায়িত্ব শেষ করতে পারি না। নিরাপদ পৃথিবী তৈরি করার দায়িত্ব আমাদের।'- লিখেছেন চিররঞ্জন সরকার

#ChiraranjanSarkar #ChildSafety #HumanRights #SocialConscience #Parenting #ThePost

15 minutes ago | [YT] | 0

the POST

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন- 'পূর্ববর্তী সরকারের অধীনে বাক স্বাধীনতা ছিল একটি বড় উদ্বেগের বিষয়, যা জুলাই আন্দোলনের দিকে নিয়ে গিয়েছিল। কিন্তু আন্দোলনের পরেও ধর্মের নামে বাক স্বাধীনতার বিরোধিতা অব্যাহত রয়েছে।'
১৯৫৬ এই দিনে জন্মগ্রহণ করেন অধ্যাপক আনু মুহাম্মদ।

#AnuMuhammad #Secularism #HumanRights #FreeSpeech #DemocraticBangladesh #ThePost

45 minutes ago | [YT] | 4

the POST

ডা. ফজলে রাব্বি, যার গোটা হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ আর অসহায় মানুষ। যার হৃদয় জুড়ে ছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তিনি আশায় ছিলেন মুক্ত স্বাধীন বাংলাদেশ ধীরে ধীরে উঠবে মেধার শীর্ষস্থানে। তিনি চাইতেন স্বাধীন বাংলাদেশ হবে মানবিকভাবে সমৃদ্ধ একটি দেশ। যে দেশের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিলেন অকাতরে।
আজ তাঁর জন্মদিন।

#DrFazleRabbi #MartyredIntellectuals1971 #LiberationWar71 #BangladeshHistory #ThePost

3 hours ago | [YT] | 11

the POST

প্রসঙ্গত, সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে। এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।

#FuelPriceHike #BangladeshEconomy #PoliticalSatire #EnergyCrisis #SalehSobhanAneem #ThePost

10 hours ago | [YT] | 17

the POST

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। সেখানে কাতার ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি বলেন, এ অঞ্চলে এমন একটি ‘কাঠামো প্রয়োজন, যেখানে সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হবে এবং কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না’।
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংকটের সময় প্রায় প্রতিটি আলোচনা শুরু হয়েছে নিরাপত্তা ও উত্তেজনা প্রশমন নিয়ে। এরপর আলোচনা গড়িয়েছে জ্বালানি সরবরাহ, নৌপথ এবং আমাদের বিনিয়োগের দিকে। আমাদের পরিকল্পনাগুলোও এগিয়ে চলবে। আসলে এগুলো একই প্রশ্নের ভিন্ন ভিন্ন প্রকাশ। যখন এত কিছুই ব্যাহত হচ্ছে, তখন কোন বিষয়গুলোর ওপর এখনো নির্ভর করা যায়?’ সূত্র: আল–জাজিরা

#QatarPM #MiddleEastCrisis #Geopolitics #IranIsraelConflict #WarEconomy #ThePost

11 hours ago | [YT] | 7

the POST

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে গত দুই মাসে একের পর এক ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য হয়েছেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়েছিলেন। প্রবীণ রাজনীতিক প্রথমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন। পরে দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা জানিয়ে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করে। তার সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যেই তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

#GaziNazrulIslam #JamaatEIslami #shishirmonir #LawAndJustice #Thepost

13 hours ago | [YT] | 10

the POST

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বাবা মাসুম বিল্লাহ মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

#GaziNazrulIslam #NAMBhaban #LawAndJustice #ThePost

14 hours ago | [YT] | 5

the POST

'আমরা দেখেছি, চব্বিশের গণঅভ্যুত্থানের পরে গঠিত অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে পশ্চিমা রাজনৈতিক মহল ও প্রভাবশালীদের গভীর সম্পর্ক ছিল। ওই সরকারের সঙ্গে পশ্চিমা শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠতা জনমনে যে পশ্চিমা সাম্রাজ্যবাদী আধিপত্য, এমনকি হস্তক্ষেপের শঙ্কা তৈরি করেছিল, তা মোটেও অযৌক্তিক ছিল না। গণরায়ের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার আসার পর রাজনৈতিক চিন্তার ভিন্নতা থাকা স্বাভাবিক; কিন্তু এই স্পর্শকাতর সময়ে দেশীয় বিভাজনে জড়ানো বা একে অপরকে খলনায়ক বানানো কেবল বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তির কৌশলগত সুযোগকেই ত্বরান্বিত করবে।'- লিখেছেন আনুশেহ আনাদিল

#AnushehAnadil #JulyUprising #Geopolitics #ForeignIntervention #NationalSovereignty #ThePost

14 hours ago | [YT] | 53

the POST

'গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান দিতে হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় না করায় প্রতি মাসে ৩ হাজার ৮১৩ কোটি টাকা লোকসান করতে হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের যে কষ্ট হবে, রাজনৈতিক কর্মী হিসেবে তা উপলব্ধি করতে পারি আমি।'- বলেছেন অনিন্দ্য ইসলাম অমিত

#AnindyaIslamAmit #FuelPriceHike #BangladeshEnergy #EnergyMinistry #ThePost

15 hours ago | [YT] | 13