Dr. Bashudeb Kumar Saha, MBBS, BCS (Health), MS (ENT).
ENT Specialist & Head Neck Surgeon.
Chief consultant, Malleus ENT Specialized Hospital Limited,
24/1 (Lift 4), Shan Tower, Shantinagar, Dhaka-1217.
For serial contact this number: 09613 651020, 01324 254498, 01324 254499
Dr. Bashudeb Kumar Saha
প্রবাসী ভাইটি এক বুক কষ্ট, যন্ত্রণা এবং আশা নিয়ে এসেছিল আমার কাছে। আমি জেনেছিলাম তার কষ্টের কথা; ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টের কারণে তার নাকের ভেতরের হাড় এবং বাইরে বাঁকা হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গিয়ে গ্রাম্য ডাক্তার ও হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সাময়িকভাবে সুস্থ হলেও পূর্ণ সুস্থতা পায়নি। এমন অবস্থায় তিনি বিদেশ গিয়ে বিপাকে পড়েছিলেন। ব্যথা ও অসহনীয় যন্ত্রণায় শুধুই দই ও জুস খেয়ে প্রায় তিন মাস কাটিয়েছেন তিনি। সুস্থ হওয়ার আশায় তিনি বিদেশে চিকিৎসকের কাছে গিয়েছিলেন, এবং তারা অপারেশনের সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু সেখানে অপারেশন না করে সামাজিক মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত ভিডিও দেখে বাংলাদেশে চলে আসেন। আমি ও আমার টিমের প্লাস্টিক সার্জন ডাঃ সানি তার সফল অপারেশন সম্পন্ন করেছি। আমি সবসময় চাই রোগীরা রোগ-ব্যাধি ও তার চিকিৎসা সম্পর্কে জানুক এবং নিকটস্থ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হোন। আমাদের দেশের মানুষকে চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয়—এটাই আমি চাই। অপারেশনের পর ভাইটি কেমন আছেন, তা দেখবেন আগামীকাল বিকেল ৫:০০ টায়।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
The expatriate man came to me with a heart full of pain, suffering, and hope. I learned of his distress: in childhood an accident had left the bones inside and outside his nose crooked. Instead of seeing a specialist, he consulted a village doctor and took homeopathic medicines; although he got temporary relief, he did not make a full recovery. In that condition he went abroad and ran into trouble. In pain and unbearable suffering he survived for nearly three months eating only yogurt and juice. Hoping to get better, he consulted doctors abroad, and they recommended surgery. However, instead of having the operation there, he watched medical videos on social media and returned to Bangladesh. Dr. Sunny, our plastic surgeon, and I successfully completed his operation. I always want patients to be informed about illnesses and treatments and to visit their nearest doctor for proper care. I wish that the people of our country would not have to go abroad for treatment. You will see how he is doing after the operation tomorrow at 5:00 PM.
Wishing everyone good health and well-being. Thank you, everyone.
#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha
23 hours ago | [YT] | 279
View 7 replies
Dr. Bashudeb Kumar Saha
একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যত দেখব তত শিখব। একটা সময় ছিল ছোট্ট একটা বিষয় নিজের অজানা থাকার কারণে অন্যের কাছে জানতে হতো। কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে কারণ মানুষ ঘরে বসেই অনেক কিছু জানতে এবং শিখতে পারছে।
বিশ্বায়নের এই যুগে অনেকের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। জানার, দেখার ও শোনার জন্য রয়েছে গুগলসহ বিভিন্ন মাধ্যম, যেগুলো ব্যবহার করে মানুষ নিজের অজানা অনেক কিছুই জানতে ও শিখতে পারছে। ফলে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে।
রোগ-ব্যাধি নিয়ে আমি অনেক কিছু বলছি, লিখছি এবং দেখাচ্ছি। জানি না সেটা থেকে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন। তবে আমি চাই আপনারা সচেতন হবেন, রোগ ও চিকিৎসা সম্পর্কে জানবেন। সঠিক সময়ে আপনি নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন।
তাহলে হয়তো অনেক ছোট রোগ থেকে বড় সমস্যা হওয়া আগেই নিজেকে রক্ষা করতে পারবেন। আমার একজন সম্মানিত রোগী সামান্য কানপাকা রোগকে অবহেলা করে চিকিৎসা না নেওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, তা দেখাবো আগামীকাল বিকাল ৫:০০ টায়।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
I always believe one thing: the more I see, the more I learn. There was a time when, because of not knowing even about small matters, you had to ask others to learn. But now that has decreased a lot because people can learn and find out many things while sitting at home.
In this age of globalization, many people have Android mobile phones. For learning, watching, and listening there are Google and various other media, which people use to discover and learn many things they did not know before. As a result, people’s lives have become easier.
I talk, write, and show a lot about illnesses and diseases. I don’t know how much you are benefiting from that. But I want you to be aware and to learn about illnesses and treatments. At the right time, turn to your nearest doctor and receive treatment.
That way you may be able to protect yourself before many minor illnesses become major problems. I will show tomorrow at 5:00 PM the harm caused when one of my respected patients neglected a minor ear problem and did not seek treatment.
Wishing everyone good health and well-being. Thank you, everyone.
#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha
2 days ago | [YT] | 287
View 9 replies
Dr. Bashudeb Kumar Saha
চিকিৎসার আগের দৃশ্যটির চেয়ে পরের দৃশ্যটি দেখে অনেকেই খুশি হবেন। ভাইটিও তার জীবনে থাকা একটি অসুন্দর টিউমার থেকে মুক্তি পেয়ে খুশি হয়েছেন। বরাবরই মানুষ সৌন্দর্যপ্রিয়; কেউই চায় না তার শরীরে এমন কিছু থাকুক যা তাকে কোনো ক্ষতি না করলেও দেখতে অসুন্দর লাগে। সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই চিকিৎসা নিতে বিদেশে চলে যান। আবার অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসা নিতে পারেন না এমনও অনেক মানুষ আছেন। কেউ কেউ আবার বছরের পর বছর মনে কষ্ট নিয়ে ঘরে বসে থাকেন। এমনও মানুষ আছেন যারা জানেন না যে আমাদের দেশে অনেক রোগের ভালো চিকিৎসা আছে। আমি সকলের প্রতি এই বার্তা দিতে চাই — শরীরের যেকোনো সমস্যা নিয়ে ঘরে বসে থাকবেন না। আপনি আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হোন; তিনি আপনাকে একটি সঠিক পরামর্শ দেবেন। সৃষ্টিকর্তা চাইলে আপনি যেকোনো সমস্যার সমাধান পাবেন। আসুন আমরা সচেতন হই, রোগ-ব্যাধি ও চিকিৎসা সম্পর্কে নিজে জানি ও অন্যকে জানাই; তাহলেই হয়তো দেশের অনেক মানুষ উপকৃত হবে। ভাইটির অপারেশনের আগে এবং পরে একটি ভিডিও দেখবেন আগামীকাল বিকেল ৫:০০ টায়।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
Many people will be happy to see the after-treatment scene compared with the before-treatment one. The man is also happy to have been freed from an unsightly tumor that had been part of his life. People have always loved beauty; no one wants something on their body that may not harm them but looks unpleasant. Many travel abroad for treatment to improve their appearance. There are also many who cannot afford treatment because of financial difficulties. Some remain at home for years, suffering in silence. There are even people who do not know that good treatment for many illnesses is available in our country.
My message to everyone is — do not stay at home because of any physical problem. Turn to your nearest doctor; they will give you proper advice. If God wills, you can find a solution to any problem. Let us become aware, learn about illnesses and treatments ourselves, and inform others; that way many people in the country may benefit. You will see a video of the man before and after his operation tomorrow at 5:00 PM. Wishing everyone good health and well-being. Thank you, everyone.
#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha
3 days ago | [YT] | 285
View 11 replies
Dr. Bashudeb Kumar Saha
আখ খাওয়ার ক্ষতি ও উপকারিতা
*********************************
আখ বা গেন্ডারি একটি প্রাকৃতিক পানীয়, যা শরীরে দ্রুত শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি শরীরকে ঠান্ডা রাখে ও গরমে পানিশূন্যতা কমায়। আখের রস হজমশক্তি উন্নত করে এবং লিভারের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুরক্ষা দেয়। কোষ্ঠকাঠিন্য কমাতেও আখ কিছুটা সহায়ক। তবে ডায়াবেটিস রোগীদের এটি পরিমিতভাবে খাওয়া উচিত।
এত উপকারিতা থাকার পরও হতে পারে ক্ষতি, যখন আপনি সেটা অস্বাস্থ্যকরভাবে খাবেন। বিশেষ করে রাস্তাঘাটে প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে দূষিত পানির বরফ মিশ্রিত বা স্যাকারিন মিশ্রিত আখের রস যখন খাবেন, তখন উপকারের চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই হাটে-বাজারে, দোকানে এবং ভ্যানগাড়িতে পাওয়া যায় আস্ত আখ। যেগুলো কিনে বাড়িতে নিয়ে ভালো পানি দিয়ে ধুয়ে চিবিয়ে খেতে পারলে আপনি অনেক বেশি উপকৃত হবেন।
একটু সুযোগ পেলেই আমি আমার নিজ গ্রামে যাই, বাল্যবন্ধুদের সাথে সময় কাটাই, আশেপাশের মানুষদের চিকিৎসা সেবা দেই। তারা ভালোবেসে আমাকে তাদের চাষ করা ফল, শাকসবজি প্রদান করে, যেটা আমার খুব ভালো লাগে। সম্প্রতি আমার স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম গ্রামের এক ভাইয়ের আখ খেতে। সেখান থেকে নিজ হাতে আমরা আখ কাটলাম, খেলাম। আখ নিয়ে অনেক মজা করলাম। তারই একটি ভিডিও দেখবেন আগামীকাল সকাল ১০:০০ টায়।
Sugarcane (akh or gendari) is a natural drink that quickly provides energy to the body and helps reduce fatigue. It keeps the body cool and helps prevent dehydration during hot weather. Sugarcane juice improves digestion and supports proper liver function. The antioxidants present in it help boost the immune system and protect the body. It is also somewhat helpful in relieving constipation. However, diabetic patients should consume it in moderation.
Despite these benefits, it can become harmful when consumed in an unhealthy way. Especially in extreme heat, when drinking sugarcane juice from roadside vendors mixed with contaminated ice or saccharin to quench thirst, the risk of harm is higher than the benefits. Therefore, sugarcane sold in markets, shops, and vans is often available as whole sticks. It is much better to buy it, wash it properly with clean water at home, and then chew it for greater health benefits.
Whenever I get a chance, I visit my native village, spend time with childhood friends, and provide medical services to people around me. They lovingly give me the fruits and vegetables they grow, which I really enjoy. Recently, I went to a village sugarcane field with my wife and younger brother. There, we cut sugarcane ourselves, ate it, and had a lot of fun with it. You will see the video of that tomorrow at 10:00 AM.
#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha
5 days ago | [YT] | 314
View 11 replies
Dr. Bashudeb Kumar Saha
গলার সামনে প্রায় ২০ বছরের একটি টিউমার আর ১৫ বছরের নির্ঘুম যন্ত্রণা থেকে মুক্তি পেলেন একটি বোন। ইতিমধ্যে অনেকেই হয়তো তাকে দেখেছেন, তার সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ করেছেন। সৃষ্টিকর্তার কৃপায় ও সবার দোয়ায় বোনটি ভালো আছেন।
আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে আছেন তাকে দেখার জন্য। আমি সবসময় রোগব্যাধি নিয়ে ভিডিও বানাই এবং আপনারা আগ্রহ নিয়ে দেখেন; এতে আমি অনুপ্রাণিত হই। আমি চাই আপনারা সচেতন হবেন এবং ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা নিবেন।
স্বামীর ভালোবাসা আর নিজের সাহসিকতা দেখিয়ে ৬ষ্ঠ বারের মতো অপারেশন থিয়েটারে এসে একটি জটিল অপারেশনের মাধ্যমে যে মানুষটি এখন সুস্থ আছেন, তার ভিডিওটি দেখবেন আগামীকাল বিকাল ৫:০০ টায়। বোনটির পূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
A sister has been freed from a tumor at the front of her neck that had been there for nearly 20 years and from 15 years of sleepless suffering. Many of you may have already seen her and offered prayers and blessings for her recovery. By God’s grace and everyone’s prayers, she is doing well.
Many of you may be eagerly waiting to see her. I always make videos about illnesses, and your interested viewing inspires me. I want you to be aware and, without fear, seek treatment at the right time.
Showing her husband’s love and her own courage, the person who came to the operating theater for the sixth time and underwent a complex operation is now healthy. Watch her video tomorrow at 5:00 PM. Please pray for her full recovery.
Wishing everyone good health and well-being. Thank you.
#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha
6 days ago | [YT] | 373
View 9 replies
Dr. Bashudeb Kumar Saha
ভালোবাসা কখনো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, কোনো দাঁড়িপাল্লায় পরিমাপও হয় না। তবে কে কতটা ভালোবাসে, তা বোঝা যায় যে মানুষটি প্রিয়জনের হাসিতে হাসে, কষ্টে পাশে দাঁড়ায় এবং তার ব্যথা নিজের হৃদয়ে অনুভব করে—তার ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা।
পৃথিবীতে ভালোবাসার যেন কোনো শেষ নেই। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা, বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী—সবার ভালোবাসায় যেন সুন্দরভাবে বেঁচে আছে এই পৃথিবী এবং সকল প্রাণী।
আমার চেম্বারে প্রতিদিন অসংখ্য রোগী আসেন। তাদের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা আমাকে যে কতটা ঋণী করে রেখেছে, তা ভাষায় প্রকাশ করে শেষ করতে পারব না। মানুষের ভালোবাসা থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, তাই সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
সম্প্রতি এমনই এক বোন আমার কাছে চিকিৎসা নিতে অনেক দূর থেকে এসেছিলেন। বিদেশে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু অপারেশন না করিয়ে আমার ওপর আস্থা রেখে আমার কাছেই অপারেশন করিয়েছেন। সৃষ্টিকর্তার কৃপায় ও সবার দোয়ায় অপারেশন সফল হয়েছে।
তার গলার সামনের দিকে ছিল বিশাল একটি টিউমার। ২০ বছর ধরে সেই টিউমারের কারণে তিনি অসহনীয় কষ্টে দিন কাটিয়েছেন। সফল অপারেশনের পর টিউমারটি যখন বের করে আনা হলো, তখন তার স্বামীর অনুভূতি ও কষ্টের কথা শুনে আমি নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়ি।
একজন প্রিয় মানুষের কষ্ট দেখে যে মানুষটি নীরবে কেঁদেছেন, সেই মানুষটি স্ত্রীর অপারেশন সফল হওয়ার পর টিউমারটি দেখে আবেগে আপ্লুত হয়ে আনন্দে কেঁদেছেন। এটিও আমার জন্য এক বিশেষ অনুভূতি। এই ভালোবাসার প্রতি আমি সম্মান জানাই।
এমনই একটি ভিডিও দেখবেন আগামীকাল বিকেল ৫:০০ টায়। বোনটির জন্য সবাই দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং তার ও তার পরিবারের জীবনে শান্তি, সুখ ও স্বস্তি ফিরিয়ে দেন। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।
Love can never be seen through a microscope, nor can it be measured on any scale. But how much someone loves is shown by the way they smile at a loved one’s smile, stand by them in their suffering, and feel their pain in their own heart — that love is true love.
There seems to be no end to love on earth. Parents’ love for their children, children’s love for their parents, the mutual love between husband and wife, the love of relatives and neighbors — through everyone’s love this world and all living beings seem to live beautifully.
Many patients come to my clinic every day. I cannot fully express in words how indebted I am to the love, trust, and confidence they have shown me. I learn something new from people’s love every day, and for that I am sincerely grateful to everyone.
Recently a sister came to me from very far away for treatment. She had previously gone abroad for treatment, but trusting me instead of having the operation elsewhere, she had the surgery with me. By God’s grace and everyone’s prayers, the operation was successful.
There was a large tumor at the front of her neck. For twenty years she had endured unbearable pain because of that tumor. After the successful operation, when the tumor was removed and I heard about her husband’s feelings and suffering, I too was moved to tears.
The man who had silently cried at the suffering of a loved one — after his wife’s operation succeeded, when he saw the tumor, he was overcome with emotion and cried tears of joy. That, too, was a special feeling for me. I honor that love.
Please watch such a video tomorrow at 5:00 PM. Pray for this sister. May God grant her full recovery and restore peace, happiness, and comfort to her and her family’s life. I wish everyone well and good health. Thank you.
#DrBashudebKumarSaha
1 week ago | [YT] | 332
View 9 replies
Dr. Bashudeb Kumar Saha
জানা না থাকলে বোঝা যায় না—কোনটা কী এবং কোন রোগকে কতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত।
একটা সময় ছিল, নাক-কান-গলার অনেক সহজ-সাধারণ রোগের নামও অনেকেই জানতেন না। জানলেও সেগুলোকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে অনেকেরই সচেতনতা ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ এখন অনেক বেশি সচেতন হচ্ছে। বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে আগ্রহ নিয়ে জানছে, চিকিৎসা সম্পর্কে জানতে চাইছে এবং সঠিক চিকিৎসা নিয়ে সুস্থও হচ্ছে।
তবে কিছু কিছু রোগ রয়েছে, যেগুলো যেমন জটিল, তেমনি দেখতে ভয়ঙ্করও। এমন কোনো রোগ চোখের সামনে দেখলে রোগী নিজে যেমন ভয় ও দুশ্চিন্তায় পড়ে যান, তেমনি আশপাশের মানুষের মনেও নানা প্রশ্ন জাগে—এটা কী? কীভাবে এমন হলো? এতদিন চিকিৎসা নেননি কেন? কিন্তু যার রোগ, সে থেমে থাকে না। জীবন বাঁচাতে এবং রোগমুক্ত হতে তার সর্বোচ্চ চেষ্টা করে যান।
সম্প্রতি আমার চেম্বারে নাটোর থেকে একজন সম্মানিত রোগী ও তার স্ত্রী এসেছেন। তাঁর কানের ওপর একটি বড় টিউমার রয়েছে। প্রায় ২৫ বছর আগে এটি খুবই ছোট ছিল। ছোট থাকা অবস্থায় একবার ঢাকায় এবং আরেকবার নাটোরে এর অপারেশন করা হয়েছিল। এরপরও টিউমারটি আবার ফিরে আসে। রোগমুক্তির আশায় তিনি দেশের বাইরেও চিকিৎসা নিতে গিয়েছিলেন।
সবচেয়ে আবেগের বিষয় হলো, তাঁর স্ত্রী যেকোনো মূল্যে তাঁর স্বামীকে সুস্থ দেখতে চান। স্বামীর সুস্থতার জন্য তিনি দীর্ঘদিন ধরে পাশে থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কী রোগ হয়েছে তার? এত বড় টিউমার কীভাবে হলো? তাঁর কী ধরনের অপারেশন লাগবে? এসব বিস্তারিত জানতে পারবেন আগামীকাল সকাল ১০টায় প্রকাশিত আমার সাথে তাদের একটি ভিডিও দেখে।
সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। ভাইটির জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।
If you don’t know about a disease, you cannot understand what it is or how seriously it should be taken.
There was a time when many people were not even familiar with the names of many common ear, nose, and throat (ENT) conditions. Even when they knew about them, many were not sufficiently aware of the importance of seeking proper treatment. But with changing times, people are becoming much more health-conscious. They are taking an interest in learning about different diseases, seeking information about treatment, and getting better with the right medical care.
However, there are some diseases that are not only complicated but can also look frightening. When a person sees such a condition in front of them, the patient may become frightened and anxious, while those around them may also have many questions: What is this? How did it happen? Why didn’t they seek treatment earlier? But the person suffering from the disease does not give up. In the hope of saving their life and becoming free from the disease, they continue to do everything they can.
Recently, a respected patient from Natore and his wife came to my chamber. He has a large tumor on his ear. About 25 years ago, it was very small. While it was still small, he underwent surgery once in Dhaka and another time in Natore. Despite this, the tumor returned. Hoping to get rid of the disease, he even traveled abroad to seek treatment.
The most emotional part of this story is that his wife wants to see her husband healthy at any cost. She has stood by his side for a long time and has been doing everything possible for his recovery.
What disease does he have? How did such a large tumor develop? What kind of surgery will he need? You will learn all the details by watching a video featuring them and me, which will be published tomorrow at 10:00 a.m.
Wishing everyone good health and well-being. Please keep this brother in your prayers. Thank you.
#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha
1 week ago | [YT] | 498
View 12 replies
Dr. Bashudeb Kumar Saha
জিহ্বার কোথাও ঘা, ক্ষত, গোটা অবহেলা করছেন না তো? অবহেলা না করলে ভালো, আর অবহেলা করলে হতে পারে আপনারই ক্ষতি। জিহ্বার ক্যান্সারের পূর্বলক্ষণগুলোর মধ্যে অন্যতম লক্ষণগুলো হলো জিহ্বার ক্ষত, ব্যথা, নাড়াতে বা কথা বলতে কষ্ট।
দুই-তিন সপ্তাহের বেশি এ ধরনের যেকোনো সমস্যা থেকে সুস্থ না হলে নিকটস্থ নাক-কান-গলার রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। সাদাপাতা, অ্যালকোহল ছাড়াও Human papillomavirus (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) সংক্রমণের ফলে জিহ্বার ক্যান্সার হতে পারে।
জিহ্বাকে ভালো রাখতে হলে এবং সুস্থ থাকতে হলে অবশ্যই এ ধরনের খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। তারপরও যদি জিহ্বার ক্যানসার হয় অথবা জিহ্বায় ঘা, ক্ষত ওষুধ খেয়ে ভালো না হয়, ভয় না পেয়ে দেরি না করে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন।
মায়ের বয়সী একজন সম্মানিত রোগী ও তার পরিবার যখন আমার ভিডিও দেখে অনেক আশা নিয়ে আমার চেম্বারে আসেন। আমি জানলাম, তিনি তার জিহ্বার ঘা শুকাতে অনেক ওষুধ খেয়েছেন এবং রোগ সম্পর্কে জানতে অনেক চিকিৎসক দেখিয়েছেন।
রোগটি শনাক্ত না হওয়াতে তারা আমার ভিডিও দেখে অনেক আশা নিয়ে আমার কাছে আসেন। তামাক, গুল, জর্দা কিছুই তিনি সেবন করতেন না, তারপরও কেন তার এমন হলো। তারই একটি কারণ জানালো তার মেয়ে। কী সেই কারণ, কীভাবে তার ক্যান্সার শনাক্ত করতে পারলাম, কী অপারেশন করেছিলাম জানতে পারবেন আগামীকাল বিকাল ৫:০০টায় তার সাথে একটি ভিডিও দেখে।
Are you ignoring any sore, ulcer, or lump on your tongue? It is good not to ignore it, because neglecting such problems could put your health at risk. Some of the early signs of tongue cancer include sores on the tongue, pain, and difficulty moving the tongue or speaking.
If any such problem does not heal within two to three weeks, you should consult a nearby ENT (Ear, Nose and Throat) specialist. In addition to betel leaf and alcohol, infection with Human papillomavirus (HPV) can also cause tongue cancer.
To keep your tongue healthy and stay well, you must give up such harmful habits. Even so, if tongue cancer develops, or if a sore or ulcer on the tongue does not heal after taking medicine, do not be afraid or delay. Make sure to visit a doctor nearby.
A respected patient around my mother's age and her family came to my chamber with great hope after watching my video. I learned that she had taken many medicines to heal a sore on her tongue and had consulted several doctors to find out what was wrong.
As the disease had not been diagnosed, they came to me after watching my video, hoping to find an answer. She did not use tobacco, gul, or zarda at all. Yet, why did this happen to her? Her daughter told me one possible reason.
What was that reason? How did I diagnose her cancer? What surgery did I perform? You will learn the answers tomorrow at 5:00 PM by watching a video with her.
#DrBashudebKumarSaha
#ডাঃবাসুদেবকুমারসাহা
2 weeks ago | [YT] | 380
View 22 replies
Dr. Bashudeb Kumar Saha
৬বার অপারেশন হয়েছিল কানে
*********************************
কান শুধু শ্রবণের মাধ্যম নয়; সৌন্দর্যবর্ধনের জন্য এটি অন্যতম মূল্যবান অঙ্গ। যার কানের কোনো অংশ নেই, অথবা কানের থাকা সত্ত্বেও সৌন্দর্য হারিয়ে গেছে—তার মনের কষ্টটা কেবল সে নিজেই বুঝতে পারে। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন মানুষ নানান প্রশ্ন করে তাকে কষ্ট দেয়।
আমার কাছে এমনও অনেক রোগী আসেন, যারা নাক–কান–গলার বিভিন্ন সমস্যায় অত্যন্ত কষ্টে আছেন; এই কষ্টের কথা বলতে গিয়ে কখনো কখনো তারা কাঁদেন। একজন চিকিৎসক হিসেবে আমি তাদের সাহস ও সান্ত্বনা দিই, যাতে তারা মানসিকভাবে অন্তত কিছুটা শান্তি পান।
আমার চেম্বারে যখন এই বোনটি এসেছিলেন, আমি দেখলাম তার দুই কানে বড় বড় কেলয়েড তৈরি হয়েছে। এর ফলে তিনি মানসিকভাবে অনেক কষ্ট পাচ্ছিলেন এবং এই অসুন্দর অংশটি সবসময় ঢেকে রাখতেন—কাউকে যেন দেখা না যায়, কেউ কোনো প্রশ্ন না করে।
ছয়বার অপারেশন করেও তার কানের কেলয়েড দূর হয়নি। তারপরও তিনি থেমে যাননি; চেষ্টা চালিয়ে গেছেন। মুক্তি পেতে তিনি অনেকের কাছে গিয়েছিলেন। অবশেষে আমার একটি ভিডিও দেখে বড় আশা নিয়ে আমার কাছে এসে তিনি তার কষ্টের কথা বলেছিলেন।
আমি তাকে নিরাশ না করে, সকলের দোয়া ও সৃষ্টিকর্তার কৃপায়, আমার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে তার দুই কানের অপারেশন করে দিয়েছিলাম। এখন তা কেমন হয়েছে এবং কীভাবে সবকিছু ঘটেছিল—এসব জানতে পারবেন তার একটি ভিডিও দেখে। ভিডিওটি দেখবেন আগামীকাল বিকাল ৫:০০ টায়।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
The ear is not only an organ for hearing; it is also one of the most valuable features for enhancing beauty. Someone who has lost part of an ear, or whose ear has lost its beauty despite being present, is the only one who truly knows how much it pains them. It hurts most when people ask questions that cause them distress.
Many patients come to my clinic who suffer greatly from various nose, ear, and throat problems; sometimes they cry when they speak about their pain. As a doctor, I give them encouragement and comfort so they can find at least a little peace of mind.
When this woman came to my clinic, I saw that large keloids had formed on both of her ears. As a result, she was suffering emotionally and always kept that unsightly area covered so no one could see it or ask questions.
Even after six operations, the keloids on her ears did not go away. Still, she did not give up and kept trying. She sought help from many people. Finally, after watching one of my videos, she came to me with great hope and told me about her suffering.
I did not let her down. With everyone’s prayers and by God’s grace, I gave my best effort and operated on both of her ears. Now you can see how they look and learn how everything happened by watching her video. Watch the video tomorrow at 5:00 PM.
I wish everyone good health and well-being. Thank you all.
#drbashudebkumarsaha
#ডাঃবাসুদেবকুমারসাহা
2 weeks ago | [YT] | 325
View 9 replies
Dr. Bashudeb Kumar Saha
৬০ বছরের মায়ের গলায় ২২ বছরের টিউমার
অনেকেই বলেন, শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষগুলো অনেকটা সহজ-সরল। আরও বলা যায়, একটু অসচেতনও বটে। তবে সেটা একটা সময় ছিল। কিন্তু বিশ্বায়নের এই যুগে শহর ও গ্রামের মানুষ সমানভাবে সবকিছু বুঝতে চেষ্টা করছে এবং পারছেও।
৬০ বছরের এই মা তাঁর পরিবার এবং গলার সামনের বিশাল আকারের একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে যখন চিকিৎসার উদ্দেশ্যে আমার চেম্বারে এলেন, তখনও আমি বুঝতে পারিনি যে তাঁর গলায় শাড়ির আড়ালে লুকিয়ে আছে বিশাল আকারের একটি টিউমার।
মেডিকেলের ভাষায় যেটাকে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার বলা হয়, তাঁরা সেটাকে জানতেন “হেয়ালি” রোগ নামে। আমি যখন জানতে চাইলাম, এত বছর পর কেন এলেন; উত্তরটা শুনে আমার খুব দুঃখ লাগল। ভয় আর না বোঝার কারণে আজ তাঁর এত কষ্ট হচ্ছে।
দৈনন্দিন জীবনের কাজকর্ম আর ঘুম এখন তাঁর জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছে। যেটা হয়তো তাঁর হতো না, যদি তিনি ২২ বছর আগে অপারেশন করিয়ে নিতেন। যাই হোক, বিশ্বাস, ভালোবাসা আর বুকভরা আশা নিয়ে পরিবারটি আমার কাছে এসেছেন। আমিও তাঁর সুস্থতা কামনা করি।
আমি চাই, আমার প্রতিটি ভিডিও, ছবি ও কিছু কথা থেকে আপনারা সচেতন হন। সঠিক সময়ে চিকিৎসা নেন। ভয় পেয়ে ঘরে বসে থাকবেন না। রোগকে পুষে রাখলে দুধ-কলা দিয়ে সাপ পোষার মতোই হবে। জটিল রোগগুলো পুষে রাখলে একসময় সেও আপনাকে বিষের মতো কষ্ট দেবে।
আসুন, আমরা নিজেরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বরাবরের মতো একটি সচেতনতামূলক ভিডিও দেখবেন আগামীকাল সকাল ১০:০০টায়। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আর এই মায়ের জন্য বিশেষভাবে সবার কাছে দোয়া চাইছি, তিনিও যেন সুস্থ হয়ে উঠতে পারেন। ধন্যবাদ সবাইকে।
Many people say that compared to city dwellers, villagers tend to be simpler and more straightforward—perhaps even a bit less aware. That may have been true once. But in this era of globalization, people from both cities and villages are trying to understand everything equally, and they are succeeding.
When this 60-year-old mother came to my clinic seeking treatment, accompanied by her family, she had a massive tumor in the front of her neck—a thyroid gland tumor. At first, I couldn’t even tell, as it was hidden beneath her sari.
In medical terms, it is called a thyroid gland tumor, but they knew it as a disease called “Heyali.” When I asked why they had come after so many years, her answer made me deeply sad. Because of fear and lack of understanding, she is now suffering greatly.
Her daily activities and even sleep have become very difficult. This might not have happened if she had undergone surgery 22 years ago. Still, with faith, love, and hope, her family has come to me. I sincerely pray for her recovery.
I want all of you to become more aware through my videos, pictures, and words. Seek treatment at the right time. Do not stay at home out of fear. If you neglect a disease, it is like nurturing a snake with milk and bananas—one day, it will hurt you like poison.
Let us become aware ourselves and help others become aware too. As always, you can watch an awareness video tomorrow at 10:00 AM. I wish everyone good health and well-being. And I especially ask for your prayers for this mother, so that she may recover. Thank you all.
2 weeks ago | [YT] | 367
View 9 replies
Load more