নমস্কার, "ঠাকুর মা স্বামীজী" ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগত।
এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীশ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের অমর বাণী, আধ্যাত্মিক জীবনাদর্শ ও অনুপ্রেরণামূলক শিক্ষা সকলের কাছে পৌঁছে দেওয়া।
সেই সঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন অনুষ্ঠান, ধর্ম প্রসঙ্গ, তীর্থ দর্শনের মাধ্যমে আধ্ম্যাতিক জাগরণ ঘটানো।
প্রতিদিনের জীবনকে শান্তিময়, ইতিবাচক ও সত্যের পথে পরিচালিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
📌 যোগাযোগের তথ্য (Contact Information):
নাম: প্রিয়ব্রত চ্যাটার্জি [Priyabrata Chatterjee]
ফোন/হোয়াটসঅ্যাপ: ৯৮০ ৪৩০ ৫৮৮৯ [980 430 5889]
ইমেল: thakurmaswamiji2023@gmail.com
জয় ঠাকুর 🙏 জয় শ্রীমা 🙏 জয়তু স্বামীজী 🙏 দিব্যত্রয়ীর কৃপা সবার ওপর বর্ষিত হোক।
🟢 WhatsApp- whatsapp.com/channel/0029VamNUebCsU9WZfYq5F3n
🔵 Facebook- www.facebook.com/profile.php?id=61556688825072
Thakur Ma Swamiji
🔴 শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন | জয়রামবাটি মাতৃ মন্দির | ২৪-০৯-২০২৬ 🔴
12 minutes ago | [YT] | 23
View 1 reply
Thakur Ma Swamiji
কৈলাস থেকে উমা আসছেন, আর মাত্র ২৩ দিনের অপেক্ষা। প্রতি বছরের মত আবার সেজে উঠবে বেলুড় মঠ। আবার দুর্গা পূজায় আনন্দে পুজায় মেতে উঠবো আমরা সকলে। বোধন, নবপত্রিকা স্নান, কুমারী পূজা, সন্ধ্যা আরতি, ভোগ আরতি থেকে সন্ধি পূজা, মহা নবমী বলি -- চারদিন মা‘কে নিয়ে আমাদের শ্রেষ্ঠ উৎসবে আমরা সামিল হব।
চারদিন ব্যাপী এই পূজায় প্রতিদিন মা'কে কি কি ভোগ নিবেদন করা হবে বেলুড় মঠে ? সেই উত্তরেরই সন্ধান রইলো ভিডিওতে......
13 hours ago | [YT] | 8
View 0 replies
Thakur Ma Swamiji
🔴 শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন | জয়রামবাটি মাতৃ মন্দির | ২৩-০৯-২০২৬ 🔴
1 day ago | [YT] | 1,754
View 57 replies
Thakur Ma Swamiji
বাগবাজার মায়ের বাড়ি'তে ছোট্ট সিঁড়ি দিয়ে দোতলায় যাবার সময় মায়ের সকল ছবি একত্রিত করে একটি খুব সুন্দর ফ্রেম রয়েছে। আপনারা প্রায় সকলেই হয়তো সেই ফ্রেমটি দেখছেন। কিন্তু সেই সকল ছবি কখন তোলা হয়েছিল ? কে তুলেছিলেন মায়ের এই অপরূপ ছবি গুলো? কীভাবে তোলা হয়েছিল মায়ের সেই ছবি ? সেই অনন্য ইতিহাসের কথা রইলো এই ভিডিওতে .........
1 day ago | [YT] | 53
View 0 replies
Thakur Ma Swamiji
🔴 শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন | জয়রামবাটি মাতৃ মন্দির | ২২-০৯-২০২৬ 🔴
2 days ago | [YT] | 1,806
View 36 replies
Thakur Ma Swamiji
আজ ২১শে সেপ্টেম্বর, আজকের দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের “কল্পতরু" রূপে প্রচলিত সেই মহামূল্যবান ছবিটি তোলা হয়েছিল কেশব চন্দ্র সেনের বাড়িতে। সেখানেই কীর্তনের আসরে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে মৃগ মুদ্রা ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন। আর কি কি ছবি তোলা হয়েছিল? কি তার ইতিহাস?
এই ভিডিওতে সেই সব তথ্যই জানিয়েছি।
2 days ago | [YT] | 27
View 0 replies
Thakur Ma Swamiji
🔴 শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন | জয়রামবাটি মাতৃ মন্দির | ২১-০৯-২০২৬ 🔴
3 days ago | [YT] | 1,856
View 43 replies
Thakur Ma Swamiji
🔴 আমাদের চেনেন কি ? 🔴
স্বামীজীর সেই ঐতিহাসিক শিকাগো বক্তৃতার নেপথ্যে থাকা দম্পতি - আলাসিংগা পেরুমাল ও রাঙ্গাম্মা
ছবিতে দেখা এই দম্পতি তামিলনাড়ুর বাসিন্দা,
বইয়ের পাতায় হয়তো খুব বিখ্যাত নন—কিন্তু ইতিহাসে তাঁদের অবদান বিশাল, শ্রী আলাসিংগা পেরুমাল ও তাঁর স্ত্রী শ্রীমতি রাঙ্গাম্মা, চেন্নাইয়ের ট্রিপলিকেন (তিরুভাল্লিকেনি) এলাকার ধর্মপ্রাণ মানুষ।
আসল ইতিহাসটি কী? শুনুন—
১৮৯৩ সাল, স্বামী বিবেকানন্দকে যেতে হবে শিকাগো—সমুদ্র পাড়ি দিয়ে, ধর্ম মহাসভায় (Parliament of Religions) ভারতের কথা তুলে ধরতে হবে, কিন্তু কে জোগাবে অর্থ—ভ্রমণের খরচ—কে ছড়াবে এই বার্তা?
শিকাগো যাত্রার জন্য অর্থসংস্থান:
মাদ্রাজ-নিবাসী শিষ্যরাই এগিয়ে এলেন—আলাসিংগা ও তাঁর বন্ধুরা, কঠোর পরিশ্রম করলেন—স্বামীজির যাত্রার জন্য ৪০০০ টাকা সংগ্রহ করলেন, চেন্নাইয়ের তীব্র গরমে বাড়ি বাড়ি গিয়ে—কখনও চেয়ে, কখনও ধার করে, এক সন্ন্যাসীর জন্য—যার কাছে অর্থ নেই, কিন্তু আছে ভারতের বলিষ্ঠ কণ্ঠস্বর।
এক পাউন্ডের কথা:
স্বামীজি চিঠি লিখলেন—আমেরিকা থেকে—শীতল এক বার্তা,
"দিনে ১ পাউন্ড খরচ হচ্ছে—ফিরে আসার কথা ভাবছি"—জানালেন তিনি,
শিকাগো ছিল ব্যয়বহুল—কোনো আমন্ত্রণ নেই—থাকার জায়গাও নেই,
আলাসিংগা চিঠিটি পড়লেন—মনটা ভারাক্রান্ত হয়ে উঠল—গভীর আবেগে।
তারপর তিনি কী করলেন?—সেই তামিল হৃদয়,
এক ব্যবসায়ীর কাছ থেকে ১০০০ টাকা ঋণ নিলেন—সেই কঠিন দায়িত্ব নিলেন,
আর তাঁর স্ত্রী রাঙ্গাম্মা—সেই মহীয়সী নারী—সর্বস্ব উজাড় করে দিলেন,
বিক্রি করলেন নিজের সোনা—ছোটখাটো সম্পদ—এমনকি তাঁর মঙ্গলসূত্রও (মঙ্গল্য সারাভু),
দ্রুত টেলিগ্রামের মাধ্যমে স্বামীজির কাছে টাকা পাঠালেন,
যাতে শিকাগোতে ভারতের কণ্ঠস্বর—চিরস্থায়ী হয়ে থাকে,
স্ত্রীর মঙ্গলসূত্র বিক্রি হলো—ধর্মের জন্য—দেশের জন্য—বিশ্বাসের জন্য,
কী ত্যাগ! কী ভালোবাসা!—যা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়।
কর্ণাটকের ভূমিকা:
আর কর্ণাটকেরও রয়েছে এক বড় ভূমিকা—মনে রাখবেন এ কথা,
মহীশূরের রাজা চামারাজেন্দ্র ওয়াদিয়ার (দশম)—অপার সহায়তা করলেন, স্বামীজির শিকাগো যাত্রার পৃষ্ঠপোষকতা করলেন—ট্রেনের টিকিট ও পরিচয়পত্র দিয়ে,
মহীশূর থেকে মাদ্রাজ—তারপর শিকাগো—এক দীর্ঘ ও কঠিন যাত্রা। আলাসিংগা পেরুমাল দম্পতির সেই ত্যাগ—তা তো সমগ্র ভারতের সম্পদ,
শুধু এক রাজ্যের বা তামিলনাড়ুর গণ্ডিতে তা সীমাবদ্ধ নয়—তা ভারতেরই গৌরব;
তামিলনাড়ুর শ্রম আর কর্ণাটকের রাজকীয় সহায়তার মেলবন্ধনে—
এক সন্ন্যাসী পাড়ি দিয়েছিলেন—ভারতকে বিশ্বমঞ্চে পরিচিত করতে।
মহান জননী রাঙ্গাম্মার সেই ত্যাগের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম,
যিনি দেশ ও ধর্মের জন্য নিজের ‘মঙ্গল্য সরভা’ (শুভসূত্র বা গলার হার) বিক্রি করেছিলেন—হে মা!
কারণ ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর—ইতিহাস রচিত হয়েছিল, যখন স্বামী বিবেকানন্দ বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন—
"আমেরিকার বোন ও ভাইয়েরা"—আর সেই আহ্বানে কেঁপে উঠেছিল আমেরিকা।
সেই বজ্রকণ্ঠের ভিত্তি গড়ে উঠেছিল—এক তামিল গৃহবধূর স্বর্ণালঙ্কারে,
আলাসিংগার ঋণ আর মহীশূরের রাজার দেওয়া টিকিটের সাহসিকতায়;
প্রতিটি মহান বক্তৃতার আড়ালেই থাকে—এক নীরব ত্যাগের কাহিনী,
বিবেকানন্দের সেই যাত্রার নেপথ্যে ছিলেন—আলাসিংগা ও রাঙ্গাম্মা—কী অপূর্ব সেই অবদান।
চেন্নাইয়ের ট্রিপলিকেন-নিবাসী সেই দম্পতিকে জানাই অভিবাদন—আজ তাঁদের স্মরণ করি,
আপনাদের সেই স্বর্ণ না থাকলে—শিকাগোর সেই ঐতিহাসিক দিনটি হয়তো আসত না!
তথ্য: প্রসাদ সিরিমানে।
বি. পৃথিবী জয়াসুরিয়া।
3 days ago | [YT] | 195
View 19 replies
Thakur Ma Swamiji
🔴 শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন | জয়রামবাটি মাতৃ মন্দির | ২০-০৯-২০২৬ 🔴
4 days ago | [YT] | 1,745
View 42 replies
Thakur Ma Swamiji
🔴 শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন | জয়রামবাটি মাতৃ মন্দির | ১৯-০৯-২০২৬ 🔴
5 days ago | [YT] | 2,121
View 61 replies
Load more