Recent BD

আপনি কি হি'ন্দু? আপনি কি মু'স'লিম? না, আমি মানুষ।

এইভাবে মানুষ নিজের ধর্মীয় পরিচয় হাইড করে।

কিন্তু কেন করে?

এর সম্ভাব্য উত্তর হতে পারে– ধর্মে-ধর্মে হানাহানি।

তবে ধর্মীয় হানাহানির তুলনায় পৃথিবীতে রাজনৈতিক হানাহানির সংখ্যা বেশি। তবুও মানুষ রাজনৈতিক পরিচয় হাইড করে না।

আপনি বিএনপি নাকি আওয়ামী লীগ? এই প্রশ্নের উত্তরে কেউ বলে না– আমি মানুষ।

তাহলে ধর্মীয় পরিচয় হাইড করার কারণ কী? এই যে ধর্মীয় পরিচয়কে হাইড করার বিষয়টাকে মহান করে প্রেজেন্ট করা হয়, এই ব্লু-প্রিন্ট কে বা কারা তৈরি করেছে? তাদের উদ্দেশ্য কী?

ব্যক্তিগতভাবে আমি আগে মুসলমান, তারপর মানুষ। কেননা, মানুষ প্রাণিজগতের অন্য প্রাণীগুলোর মতোই একটি ‘জা'নো'য়ার’ হিসেবে জন্মায়। এমনকি প্রতিটি মানুষ প্রচণ্ড হিং'স্র ও অসৎ হয়ে জন্মায়। জন্মের পর শিশু অবস্থায় সে খামচায়, কামড়াতে চায়। যা প্রাণিজগতের অন্য প'শুরাও করে। এরপর শিশুরা যখন কথা বলতে শেখে, তখন সে অনেক মিথ্যা কথা বলে, অন্যের খাবার কেড়ে খায়। অর্থাৎ, শিশুর ভেতর প'শুর আচরণ বিরাজ করে।

এই মানবশিশুর প'শু'ত্ব দূর করতে তার ভেতরে প্রবেশ করাতে হয় নৈতিকতা। তাকে বোঝাতে হয়– তুমি অন্যের খাবার কেড়ে খাবে না। কেড়ে খেলে আল্লাহ গুনাহ দেবে। তুমি মিথ্যা বলবে না। মিথ্যা বললে ভগবান তোমায় নরকে দেবে।

নৈতিকতার আঁতুরঘর হলো ধর্ম। ধর্ম থেকে নৈতিকতাগুলো নিয়ে প'শুরূপী মানবশিশুর ব্রেইনে ইনস্টল করার পরই সেই শিশুটি মনুষ্যত্ব অর্জন করে এবং মানুষ হয়ে ওঠে। অর্থাৎ, আগে ধর্ম, তারপর মানুষ। মানে আগে আমরা হিন্দু/মুসলিম, তারপর আমরা মানুষ।

এই পোস্টে অনেক প'শু এসে আমাকে বাজেভাবে আ'ক্র'মণ করবে। এই প'শুদের মধ্যে যদি ধর্ম ইনস্টল করা যায়, তাহলে তারা ঈশ্বরের কারণে আমার সঙ্গে বাজে আচরণ করবে না। মানে তারা মানুষ হয়ে উঠবে।

আবেগ, ট্রেন্ড ও সামাজিক বাহবা পেতে ধর্মীয় পরিচয় বাদ দিয়ে ‘আমি মানুষ’ কথাটি বলাই যায়। কিন্তু যুক্তি হলো– ধর্ম ছাড়া মানুষ নামের প্রাণীটি মানুষ হতে পারত না, প'শুই থেকে যেত।

[এই পোস্টের সঙ্গে বাংলাদেশে ঘটে যাওয়া কোনো ঘটনার মিল নেই। আমি সাধারণত বিশ্ব-ব্রহ্মাণ্ড ও পুরো মানবজাতিরকে কেন্দ্র করে লেখালেখি করি।]

শিবলী আহমেদ, লেখক।
সূত্র: ফেসবুক পোস্ট।

3 months ago | [YT] | 0