💖 Bhalobasar Morshum – প্রেম, অনুভূতি ও গল্পের ঠিকানা 🎙️
ভালবাসা, অনুভূতি আর জীবনের গল্প নিয়ে Bhalobasar Morshum। এখানে আপনি শুনতে পাবেন প্রেমের গল্প, ইমোশনাল কাহিনি, আর মন ছুঁয়ে যাওয়া অডিও স্টোরি। ভালোবাসার নানা রং, সম্পর্কের উষ্ণতা, আর না বলা অনুভূতিগুলো আমরা তুলে ধরি ।
ভালোবাসার মরশুম একটি বাংলা অডিও গল্পের চ্যানেল, যেখানে আপনি পাবেন হৃদয়ছোঁয়া Bengali romantic audio story, বাস্তব জীবনের ছোঁয়ায় তৈরি bangla love story, সম্পর্কের জটিলতা, মানসিক টানাপোড়েন এবং আবেগঘন প্রেমের আখ্যান।
এই চ্যানেলে নিয়মিত প্রকাশিত হয় romantic bengali story, emotional love story, mature relationship story এবং আধুনিক জীবনের বাস্তব ভালোবাসার গল্প—যা শুনে নিজেকে খুঁজে পাবেন নিজের অনুভূতির ভেতর।
যদি আপনি bangla audio story, bengali love story, কিংবা শান্ত রাতে শোনার মতো আবেগী গল্প খুঁজে থাকেন, তাহলে ভালোবাসার মরশুম আপনার জন্যই।
🔔 সাবস্ক্রাইব করুন, হেডফোন পরুন, আর হারিয়ে যান গল্পের মায়াবী ও রহস্যময় জগতে!
#BhalobasarMorshum #BengaliAudioStory #প্রেমেরগল্প #BengaliLoveStory #banglaromanticstory
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
আচ্ছা তোমাদের কারো কারো জীবনে নিশ্চয়ই প্রাক্তন বলে একটা ব্যক্তির অস্তিত্ব আছে? সবারই কি এই শব্দটার সঙ্গে খুব তিক্ত সম্পর্ক? নাকি কারো কারো স্মৃতিতে রয়েছে কিছু ভালো মুহূর্তও? ওই রেল গাড়ির কামরায় হঠাৎ দেখার মত যদি তোমার এক্স কে হঠাৎ দেখতে পাও আবার? আচ্ছা কি করবে তখন? অতীতের সমস্ত ঝগড়া ঝাটি তিক্ততা ভুলে একটা বার জিজ্ঞাসা করবে কি, যে সে ভালো আছে কিনা? যাই হোক ছাড়ো সেসব কথা। আজ ঠিক দুপুর 3:30 টের সময় বছর তিনেক পর গল্পের প্রিমিয়ারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থাকছো তো সঙ্গে?
2 days ago | [YT] | 100
View 1 reply
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
আজ নিশ্চয়ই অনেকেই ভাবছো নতুন গল্পের পোস্টার এলো না কেন? না না চিন্তা নেই। কাল তোমাদের জন্য গল্প নিশ্চয়ই আসবে। জীবন তো থেমে থাকে না। আর যতদিন জীবন ততদিন গল্পও থাকে। তবে কাল কি গল্প আছে সেটা জানতে অবশ্যই সকালের কমিউনিটি পোস্টারে চোখ রেখো। কারণ আজ আমরা শোকস্তব্ধ। আজ শুধু এটুকুই বললাম। বাকি গল্প না হয় কাল হোক। শুভরাত্রি ভালো থেকো সবাই।
3 days ago | [YT] | 84
View 5 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
বিশ্বকর্মা পুজো স্পেশাল গল্প চলে এসেছে কিন্তু গল্পের মরশুমে। আর মাত্র কিছুক্ষণ বাদেই শুরু হবে প্রিমিয়ার । লিংক দিয়ে রাখলাম।
https://youtu.be/QWX6sZ2GKBs
5 days ago | [YT] | 6
View 0 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
সম্পর্কগুলো অনেকটা ঘুড়ির মতো। যত শক্ত করে ধরে রাখা হয় ততই উড়তে চাওয়ার প্রবণতা থাকে। আর যদি একটু ঢিল দিয়ে দেওয়া হয় তাহলেই কেমন ভোকাট্টা হয়ে নেমে আসে মাটির টানে। আজ ঠিক রাত্রি 9:30 টায় শুধুমাত্র গল্পের মরশুমে @golpermorshumbm আসছে নতুন গল্প। উড়তে দিলাম তোকে। প্রিমিয়ার শুনতে ভুলবেন না কিন্তু।
5 days ago | [YT] | 80
View 0 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
আজ ঠিক রাত্রি 8:00 টায় আসছি আবার চন্দন আর রুমকির বাকি গল্পটা নিয়ে। ওদের সব স্বপ্ন সত্যি সত্যিই কি পূরণ হবে? নাকি মাঝপথে ওদের স্বপ্নটা নিম্ন মধ্যবিত্ত সংসারের চাপে পড়ে অপূর্ণই থেকে যাবে? চলতেই থাকবে জীবনের চাকা ঠিক যেমনটা চলে। প্রিমিয়ার শুনতে চলে এসো কিন্তু।
6 days ago | [YT] | 85
View 1 reply
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
তোমার আমার লাল নীল সংসার গল্পটার প্রথম পর্ব তোমাদের কেমন লেগেছে? চন্দন আর রুমকির জীবন সংগ্রাম কোন দিকে গড়াবে বলে মনে হয়? দুটো ভালোবাসার মানুষ একসঙ্গে থাকলে সত্যি সত্যিই কি সব স্বপ্ন পূরণ হয়? নাকি সেসব শুধু গল্পেই হয়। স্বপ্ন পূরণের জন্য লাগে সম্বল অর্থনৈতিক স্বাচ্ছন্দ। অবশেষে কি হবে ওদের জীবনের পরিণতি? আগামীকাল ঠিক রাত্রি 8:00 টায় আসছি তোমার আমার লাল নীল সংসার গল্পের অন্তিম পর্ব নিয়ে। প্রিমিয়ার শুনতে চলে এসো কিন্তু।
1 week ago | [YT] | 85
View 5 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
জীবনের সব ক্ষেত্রে জার্নিটা যে সহজ নয় সেটা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। জীবনের প্রতিটা ধাপে কখনো আসে চড়াই কখনো আসে উতরাই । ভালো দিনগুলো শেষে যেমন খারাপ দিন আসে তেমনি খারাপ দিনগুলো কাটলেই আসে ভালো দিন। আচ্ছা এই মরাল জ্ঞানগুলো দিয়ে কি করবো? এগুলো সবাই জানেন! তারচেয়ে বরং এক কাজ করি, এমনি একটা চরাই উতরাই ধরা জীবনের গল্প যেখানে ভালোবাসা আছে লড়াই আছে সংগ্রাম আছে এমন একটা গল্প নিয়ে বরং চলে আসি আজ দুপুর ঠিক সাড়ে তিনটের সময়। তোমার আমার লাল নীল সংসার। প্রিমিয়ার শুনতে ভুলবেন না কিন্তু।
1 week ago | [YT] | 107
View 2 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
প্রেম ভালোবাসা শব্দগুলো শুনতে যতটা ভালো লাগে, বাস্তবে কিন্তু ততটাই কঠিন । অনেক সময় ভালোবাসার সম্পর্কটাকে গুরুত্ব দিতে গিয়ে সমাজ সংস্কার পরিবার সব কিছুর বিরুদ্ধে যেতে হয়। কিন্তু তারপর রাস্তাটা হয় বড্ড কঠিন। জীবন সংগ্রাম টের পাওয়া যায় যখন চারিপাশটা শূন্য হয়। তবে যদি দুজন দুজনের প্রতি বিশ্বাসে অনড় থাকে তাহলে অবশ্যই সব লড়াই জিতে যাওয়া যায়। আসছে আগামীকাল নতুন গল্প তোমার আমার লাল নীল সংসার। দুপুর 3:30 টের সময়। প্রিমিয়ার শুনতে ভুলো না কিন্তু।
1 week ago | [YT] | 83
View 6 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
আজ একদম সময়মতো চলে এসেছে গল্প শুধুমাত্র গল্পের মরশুমে। ঠিক 9:30 টার সময় প্রিমিয়ার শুরু হবে। লিংক দিয়ে রাখলাম শুনে নিও কিন্তু।
https://youtu.be/pnfVpNRx1Bs
1 week ago | [YT] | 9
View 0 replies
Bhalobasar Morshum (ভালোবাসার মরশুম)
আশা করি তোমরা লক্ষ্য করেছো, এই যে কেমন কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আশির দশকে ফিরে যাওয়ার একটা ট্রেন্ড চলছে। কিন্তু তোমরা যারা 90 এর দশকের বড় হওয়া সেই সমস্ত ভাগ্যবান মানুষ, যাদের সময় মোবাইল ফোন ছিল না কেবল টিভির রমরমা ছিল না, অথচ প্রেম বন্ধুত্ব গুলো ছিল খাঁটি। কি ? মিস করো সেই সময়টা? ঠিক আছে আজ আর একটু নস্টালজিক হয়ে যাওয়া যাক। আসছে বারান্দায় রোদ্দুর । প্রেম বন্ধুত্ব নিয়ে একটা নস্টালজিক গল্প। শুধুমাত্র গল্পের মরশুমে ঠিক রাত্রি 9:30 টায়। প্রিমিয়ার শুনতে ভুলো না কিন্তু। যারা গল্পের মরশুম সাবস্ক্রাইব করো নি তাদের জন্য লিংক দিয়ে রাখলাম।
@golpermorshumbm
1 week ago (edited) | [YT] | 118
View 3 replies
Load more