Did you know that it was not customary for siblings to wear rakhi on this Rakhi festival? In the story of Mahabharata, it is said that once, when Lord Krishna's finger was cut, Draupadi tore a part of her sari and tied it around Lord Krishna's finger. That piece of cloth became a protective bond. Also, another incident in history is that of Rani Karnavati and Emperor Humayun. In the Middle Ages, when Rani Karnavati was under a secret attack, she sent a Rakhi to the Mughal Emperor Humayun in the hope of help.
However, in the modern era, the Rakhi festival started among Bengalis, thanks to the poet Rabindranath Tagore.
And now, with the evolution of time, this festival is celebrated by sisters wearing Rakhi to wish their brothers well.
আপনারা কি জানেন, এই রাখী উৎসবে ভাই বোন দের রাখি পরানোর রীতিই ছিলো না।
মহাভারতের গল্পে শোনা যায় , একবার শ্রীকৃষ্ণের আঙুল কেটে যাওয়ায় দ্রৌপদী নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে শ্রী কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন, সেই কাপড়ের টুকরোই হয়ে উঠেছিল এক রক্ষার বন্ধন। তখন শ্রী কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি তার প্রাণ দিয়ে দ্রৌপদীকে রক্ষা করবেন। তার স্বরূপ উদাহরণ দ্রৌপদীর বস্ত্র হরণ ঘটনা, যেখানে শ্রী কৃষ্ণ অদৃশ্য ভাবে দ্রৌপদীর শাড়ি বাড়িয়ে দিয়ে তাঁর সম্মান রক্ষা করেছিলেন।
এছাড়াও ইতিহাসের আরও এক ঘটনা রানি কর্ণাবতী ও সম্রাট হুমায়ূনের। মধ্যযুগে রানি কর্নাবতী যখন গুপ্ত আক্রমনের মুখে পড়েন, তখন তিনি সাহায্যের আশায় মুঘল সম্রাট হুমায়ন কে একটি রাখি পাঠান। হুমায়ূন সেই রাখীকে সম্মান জানিয়ে যুদ্ধের সব পরিকল্পনা পিছিয়ে দিয়ে তাঁর রাজ্য রক্ষায় এগিয়ে আসেন। ধর্ম, জাতি কিংবা রাজনীতি কিছুই তখন রাখির বন্ধনকে ছুঁতে পারেনি।
তবে আধুনিক যুগে বাঙ্গালীদের মধ্যে রাখী উৎসব শুরু হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার যখন বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, তখন এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে ঐক্যের প্রতীক হিসেবে পালনের আহ্বান জানান। তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে রাখী বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করেন, যাতে ব্রিটিশদের এই বিভাজন নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়।
আর বর্তমানে কালের বিবর্তনে এই উৎসব বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় রাখি পরিয়ে থাকে।
#MythicMystery #hindumythology #sanatandharma #vedas #rakhi #rakhispecial #rakhibandhan #rakhibandhanstatus @MythicMysterybangla
rakhi bandhan story,
raksha bandhan story,
raksha bandhan status,
rakhi bandhan history,
raksha bandhan history,
raksha bandhan mythological story,
raksha bandhan mythology,
রাখী,
রাখীপূর্ণিমা,
রাখীবন্ধন,
রাখী বন্ধন,
রাখী উৎসব,
rakhi bandhan utsav,