আমেরিকার বাঙালি ,বাঙালির আমেরিকা

আমেরিকার বাঙালি ! সে তো আর নতুন কিছু নয় । কিন্তু পুজো ,পয়লা বৈশাখ, ঈদ , নানান উৎসব পালনের বাইরে ,প্রতিদিনের সংসারচিত্র কিংবা বেড়ানোর ব্লগের বাইরে ,নিজেদের সঙ্ঘবদ্ধ কমিউনিটির ঘেরাটোপের বাইরে,বৃহত্তর আমেরিকায় বিভিন্ন পেশায় নিযুক্ত কৃতী বাঙালির মূলধারার আমেরিকার জীবন কেমন ? তাঁদের পেশাগত যাত্রাপথের অভিজ্ঞতা কেমন ? তাঁদের সঙ্গে আড্ডায় বসে কি আমরা এদেশের অনেক বিষয়ে কিছু স্বচ্ছ ধারণা পেতে পারি যা হয়ত আমাদের বাংলা সিনেমা,সাহিত্য বা সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সচরাচর বা সঠিকভাবে পাওয়া যায় না ? তাছাড়া নিজের নিজের পেশা সামলে তাঁরা তাঁদের ভালোবাসার শিল্প সাহিত্য বা সঙ্গীতচর্চার জায়গাটুকুই বা বজায় রাখেন কিভাবে ? প্রচারের আলো হয়ত তেমনভাবে তাঁদের অনেকের মুখে পড়ে না ,কিন্তু তা বলে কি তাঁরা তাঁদের প্রতিভায় মরচে ধরতে দেন ? চলুন আমেরিকার বাঙালিদের কথা শুনি তাঁদের মুখেই। কথার মাঝে মাঝে অবশ্যই থাকবে তাঁদের গান,নাচ, কবিতাপাঠ ,অভিনয় বা ইন্সট্রুমেন্টাল মিউজিকের কয়েক ঝলক।