আসসালামুআলাইকুম।
আমি তানজিরুল হুসাইন রাববি। সহকারী অধ্যাপক, (ফিন্যান্স ও ব্যাংকিং) কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, বাকৃবি, ময়মনসিংহ।
বরিশাল জিলা স্কুল থেকে SSC সম্পন্ন করি। ২০০৬ সালে (বরিশাল শিক্ষা বোর্ডে ৫ম মেধাস্থান অর্জনসহ) ট্যালেন্টপুল বৃত্তি নিয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে GPA 5.00 পেয়ে HSC সম্পন্ন করি। ২০০৬-০৭ সেশনে পবিপ্রবি ভর্তি পরীক্ষায় ১ম মেধাস্থান নিয়ে কৃতিত্বের সাথে BBA ও MBA ডিগ্রী অর্জন।
অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন ও ময়মনসিংসহ অনলাইন স্কুল। তাছাড়া Emerging Study Bd (EIBL), অাসাম ও পশ্চিমবঙ্গের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (বিজনেস স্টাডিজ) সাথে করোনাকালীন ক্রাইসেসে ক্লাস নেয়ার অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও A2i এর যৌথ উদ্যোগে অায়োজিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতা ২০১৮ এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী "দেশ সেরা শিক্ষক" এর স্বীকৃতি অর্জন। করোনাকালীন পাঠদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় DC স্যার থেকে "বেস্ট অনলাইন পারফর্মার" (২০২০) সনদ লাভ।
মাস্টার ট্রেণার ও ফ্যাসিলিটেটর, হায়ার সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট (HSEP)