Tanzirul Hussain Rabby

আসসালামুআলাইকুম।
আমি তানজিরুল হুসাইন রাববি। সহকারী অধ্যাপক, (ফিন্যান্স ও ব্যাংকিং) কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, বাকৃবি, ময়মনসিংহ।

বরিশাল জিলা স্কুল থেকে SSC সম্পন্ন করি। ২০০৬ সালে (বরিশাল শিক্ষা বোর্ডে ৫ম মেধাস্থান অর্জনসহ) ট্যালেন্টপুল বৃত্তি নিয়ে ব্যবসায় শিক্ষা শাখা থেকে GPA 5.00 পেয়ে HSC সম্পন্ন করি। ২০০৬-০৭ সেশনে পবিপ্রবি ভর্তি পরীক্ষায় ১ম মেধাস্থান নিয়ে কৃতিত্বের সাথে BBA ও MBA ডিগ্রী অর্জন।

অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন ও ময়মনসিংসহ অনলাইন স্কুল। তাছাড়া Emerging Study Bd (EIBL), অাসাম ও পশ্চিমবঙ্গের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের (বিজনেস স্টাডিজ) সাথে করোনাকালীন ক্রাইসেসে ক্লাস নেয়ার অভিজ্ঞতা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও A2i এর যৌথ উদ্যোগে অায়োজিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতা ২০১৮ এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী "দেশ সেরা শিক্ষক" এর স্বীকৃতি অর্জন। করোনাকালীন পাঠদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় DC স্যার থেকে "বেস্ট অনলাইন পারফর্মার" (২০২০) সনদ লাভ।

মাস্টার ট্রেণার ও ফ্যাসিলিটেটর, হায়ার সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট (HSEP)


Tanzirul Hussain Rabby

বোর্ডের বা কলেজের খাতা দেখতে গেলে কিছু শিক্ষার্থীদের খাতা এমন হয়
😜😜😜
স্যার আপনার কোন সমস্যা আমি আমার ইচ্ছামত সূত্র দিয়ে অংক মিলাইছি।

😎😎😎

5 days ago | [YT] | 3

Tanzirul Hussain Rabby

আপনার ব্রেইনকে আপনি একবার যা বুঝাবেন, আপনার ব্রেইন আপনাকে বারবার সেটার পক্ষেই যুক্তি দেখাবে।
কাউকে দেখে যদি ভাবেন - 'লোকটি সুবিধার না', তবে দেখবেন ঐ লোকের সব কথার মাঝে আপনি কোনো না কোনো খারাপ উদ্দেশ্যে খুঁজতে থাকবেন।
যদি আপনি ভাবেন - 'আমি পারবো না', তাহলে দেখবেন আপনি চেষ্টা কম করবেন এবং বেশি ইফোর্ট দেয়ার আগ্রহ কমে যাবে। সবকিছু আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করছে।
বৃষ্টিতে অনেকে ভিজে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বর তারই আসে, যে ভাবে বৃষ্টিতে ভিজার কারণে জ্বর আসতে পারে।
কোনো কাজ শুরু করার আগে যদি ভাবেন- 'কাজটি সহজ এবং আমি এটা করতে পারবো।' তাহলে দেখবেন ঐ কাজটাতে আপনার ইফোর্ট বেড়ে যাবে এবং ক্লান্তি আসবে না।
আপনি আপনার ব্রেইনকে সবসময় ভালো কিছু বলুন। পজিটিভ ভাবুন। কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে যাবেন না। কঠিন পরিস্থিতিতেও ভাববেন, 'ভালো কিছু হবে'। No poison can kill a positive thinker & no medicine can save a negative thinker. এই মুহুর্তে নিজেকে নিয়ে একটা পজিটিভ কিছু লিখুন।
© collected

2 weeks ago | [YT] | 15

Tanzirul Hussain Rabby

আলহামদুলিল্লাহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের মুসলিম শিক্ষার্থীদের সমন্বয়ে আগামী পূজার বন্ধ উপলক্ষে তিন দিনের একটি জামাত আল্লাহর রাস্তায় বের হবে ইনশাল্লাহ।
আজকে কলেজ মসজিদে মাশোয়ারাতে ১৭ জন শিক্ষার্থীর নাম লেখাইছে এবং পাঁচজন নগদ উসুল দিয়েছে।
১৫,১৬ ও ১৭ অক্টোবর বের হবে ইনশাল্লাহ।

জিম্মাদার: বেলাল স্যার 01970-989492

আসাদ স্যার, ইমতিয়াজ স্যার, কালাম স্যার যাবেন।
আমি যদি সুস্থ থাকি পুরা তিন দিন থাকবো তবে শারীরিক সুস্থতা সাপেক্ষে যতটুকু পারি সময় দেবো ইনশাল্লাহ।

করোনার আগে প্রতি মাসেই আমাদের কলেজ থেকে জামাত বের হত সেই স্মৃতি আবার মনে পড়ে গেল।
আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল তিন চিল্লা ১২০ দিন ২০১২ সালে বিবিএ শেষ করার পরে।

শিক্ষার্থীরা তোমরা যারা আগ্রহী বেলাল স্যারের সাথে যোগাযোগ করে কনফার্ম করতে পারো ইনশাল্লাহ

2 weeks ago | [YT] | 9

Tanzirul Hussain Rabby

প্রিয় শিক্ষার্থীরা! তোমরা যারা কনফিউশনে আছো ফিন্যান্স বিষয় নিয়ে আশা করি এই পোস্টটি তোমাদের কিছুটা হলেও (সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতার আলোকে) হেল্প করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

😎 কাঁটার ভয়ে আমি ছোটবেলায় মাছ খাইতে পারতাম না ভয় পাইতাম, লস কিন্তু আমার হইছে, মাছের না। কারণ আমি আমার ভয় কে কাটিয়ে উঠতে পারিনি।
আল্লাহর রাস্তায় তাবলীগের মেহনতে যখন সময় দেওয়া শুরু করি তখন আমি বুঝতে পারি আমি জীবনে কি ভুল করে এসেছিলাম নিকট অতীতে।
ঠিক একইভাবে গলায় হাড় বেঁধে যাবে বিধায় কেউ মাংস খাওয়া বাদ দেয় না কারণ এটি আয়রন এর একটা বড় উৎস। বাচ্চারা ছোটবেলায় বড়ই, জলপাই খেতে ভয় পায় বাট তাদেরকে আস্তে আস্তে শিখানো হয়। এখন তুমি যদি ভয় কাটাতে না পারো এটা সারাজীবন তোমাকে ট্রমায় ফেলে দেবে।

যেকোনো সমস্যা হলে এখন প্রযুক্তি আছে তাই আমি। AI কে জিজ্ঞেস করছিলাম অনেস্ট রিভিউ দেওয়ার জন্য।
সে আমাকে যা জানালো তা কমেন্টে দিলাম।
😈😈😈ভয়কে যদি জয়ই না করতে পারো তাহলে তোমরা কেমন?GenZ নাকি গেঞ্জি?

⚠️ কারো কথার প্ররোচনায় পড়া উচিত হবে না।

📵 তোমার ভয়কে তোমার কাটাতে হবে আজ যেটা ভয় ইনশাল্লাহ কাল সেটাতেই তোমার জয় হবে।

👑 তোমার জীবনের ব্যাপারে যেকোন সিদ্ধান্ত সবার পরামর্শ শুনে তোমার নিজের ক্যাপাসিটির ভিতরে যদি থাকে তাহলেই সাহসী কোন পদক্ষেপ নিতে পারবে ইনশাল্লাহ।

তবে মনে রাখবা হাঁসের বাচ্চাকে কয়েকদিন মুরগি আদর করে রাখলেও দিনশেষে মুরগির কাছে সে নিরাপদ না তার নিজের জাতের কাছে তার ফিরে যেতেই হবে ইনশাল্লাহ আজ হোক বা কাল।

🌐 যে পিডিএফ ফাইল দেওয়া হল সেটা দেখো বিশ্লেষণ কর নিজের জ্ঞান খাটাও যদি ভয় পাও তাহলে কমার্স ছেড়ে মানবিক এ ভর্তি হও এটাই সবচেয়ে ভালো হবে কারণ ওটা অনেক সহজ তোমাদের ভাষ্যমতে আর কমার্সে সবচেয়ে কঠিন সাবজেক্ট বিশ্লেষণ করলেই বুঝতে পারবা যেহেতু তোমরা ভীতু হয়ে যাচ্ছ ভয় পাচ্ছ।
ভয়কে জয় করা শিখতে হবে।





পোস্ট লিংকঃ
www.facebook.com/share/p/14rZU5fbL2s/

2 weeks ago | [YT] | 2

Tanzirul Hussain Rabby

১লা অক্টোবর থেকে অফলাইন নতুন ব্যাচ।

📣হিসাববিজ্ঞান 📣ফিন্যান্স
📣মার্কেটিং 📣ম্যানেজমেন্ট

#hsc28

🧭 7.30 am

🏠 পিডিবি অফিসের পিছনে হাক্কানী মোড় সংলগ্ন।

🌐 অনলাইন ব্যাচ চলমান

4 weeks ago (edited) | [YT] | 8

Tanzirul Hussain Rabby

বিজ্ঞান/ মানবিক থেকে আসা যারা কমার্সের আগা মাথা খুঁজতেছো!
HSC 28 Batch! তোমাদের অনেকেই আছো যারা কিনা এখনই হিসাববিজ্ঞান/ফিন্যান্স নিয়ে দুশ্চিন্তায়!!

যা শিখবা, চেষ্টা করবা একদম basic থেকে শিখতে।

আমি তানজিরুল হুসাইন রাববি , শিক্ষার্থী পবিপ্রবি দক্ষিণ বঙ্গের ১ম বিশ্ববিদ্যালয় [ মেধাক্রম ১ম (বিশ্বঃ ভর্তি পরীক্ষা), HSC ২০০৬ তে জিপিএ ৫.০০ ও বোর্ডে ৫ম মেধাস্থান] HSC বিগত batch এর অনেককেই সঠিকভাবে প্রস্তুত করিয়েছি, তারা শুধু HSC তেই চূড়ান্ত সাফল্য পেয়ে থেমে যায়নি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে সফল হয়ে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের সিট দখল করতে পেরেছে!

আমি তাদের কি দিয়েছিলাম??

✅ সঠিক গাইডলাইন

✅ অনলাইন লাইভ ক্লাস সহায়তা

✅ অনলাইন কুইজ টেস্ট

✅ chapter wise important sheets

✅ বিগত প্রশ্নের অনুশীলন

✅ কিছু smart work এর techniques!

So, তোমরাও বাদ যাবে কেন!!

দুশ্চিন্তা না করে এখন থেকেই serious হও কেননা কিছু দিন পর HSC পরিক্ষা দেয়ার পর তোমাদেরও বিশ্ববিদ্যালয় এর ভর্তি যুদ্ধে নামতে হবে।

এখন না হলে কোনো মতে ৭ টা সৃজনশীল answer করার মতো পড়তেসো আর গাইড এর previous দেখে mcq ১৫-২০ টা পারতেসো কিন্তু, আসল সমস্যা ভর্তি পরীক্ষায়!!

সেখানে বাদ যায় না তোমাদের text বইয়ের কোনো topic, মোটামুটি সবই তখন পড়তে হয়।

ভর্তি পরিক্ষায় ৮০- ৯০ % পড়াই তোমাদের HSC এর সিলেবাস। So, আজকে ভালো করে পড়ার লক্ষ্য শুধু HSC তে ভালো Result করাই নয়, বরং একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার প্রচেষ্টা!

চেষ্টা করো আর স্বপ্ন দেখো দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ, অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার! 😃

ইতি তোমাদের শুভাকাঙ্ক্ষী

হুসাইন স্যার।

1 month ago | [YT] | 5

Tanzirul Hussain Rabby

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, নতুন কারিকুলাম প্রবর্তন হয়েছে।
অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান ও মানবিক বিভাগের বিষয়সমূহের সাথে কোন পাত্তাই পায় নি ব্যবসায় শিক্ষার বিষয়সমূহ।
কিন্তু বাস্তব জীবনে একজন ডাক্তারকেও ব্যাংক থেকে ঋণ নিতে ব্যাংক হিসাব খুলতে হয়। ইঞ্জিনিয়ারকে ক্যালকুলেটর টিপতে হয়, জানতে হয় টাইম ভ্যালু অফ মানি। টাকা ছাড়া জীবন অচল, অথচ অর্থায়ন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনার মতন প্রাক্টিকাল ম্যাথম্যাটিকস বিষয়গুলো একেবারেই উপেক্ষিত।

আচ্ছা চাকুরীর ক্ষেত্রে কমার্সের পোলাপান যে ছ্যাকা খাচ্ছে তা নিয়ে সরব নয় কোন মহল।
সারাজীবন ব্যাংকিং নিয়া পড়ালেখা করে চাকুরীর এক্সামে আসে সায়েন্স-আর্টসের প্রশ্ন। আর তারাই বসে ব্যাংকারদের চেয়ারে। দিনশেষে আবার দক্ষতা নিয়ে প্রশ্নও করেন। বিসিএস কাস্টমস, অডিট পদে নেই সাবজেক্ট স্পেসিফিকেশন রুলস । চর্যাপদের হরিপ্রসাদ কাক্কু কবে খাইছে কবে গোসল করছে তার তথ্যের উপরে এই চাকরীগুলো বাগাতে পারবেন সহজেই।
অথচ বহির্বিশ্বে বিজনেস স্টাডিজের ডিমান্ডের কাছে অন্য ডিসিপ্লিনের কোন খাওয়াই নেই।

আমরা শিখছি, তুমি সায়েন্স মানে তুমি ব্রাহ্মণ,
কমার্সের তোমরা ক্ষত্রিয়!
হা হা।
আমাদের এখানে দম্পতিদের শেখানো হয় সন্তান জন্ম নেয়ার পরে পচ্ছদেশের দুই নিতম্বের একটাতে ডাক্তার আর আরেকটায় ইঞ্জিনিয়ার হবার সিল লাগানোর। কাউকে বানাতে চায় না উদ্যোক্তা!
ফলশ্রুতিতে পেশাভিত্তিক ইন্ট্রোপ্রেনিয়রশিপ প্রফেসনালিজম সংকটে ধুকছে এ দেশ।

কর্মের পাশাপাশি কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। তাই উচ্চতর শিক্ষায় ঢুকার আগে বিষয়টির ভবিষ্যত অার্থিক সম্ভাবনা যাচাই করা উচিত। এমন অনেক বিষয় রয়েছে যার বাস্তব প্রয়োগের কোন ফিল্ড নেই। গ্রাজুয়েশন শেষে তাই শিক্ষিত বেকার বাড়ছেই। তাই কিছু করে খেতে পারবো এমন বিষয়কেই বেছে আগানো উচিত। সোনার হরিণ নামক চাকরি না পেয়েও যেন সীমিত সম্পদকে ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়ে বর্তমান আন্ডার গ্রাজুয়েটদের ভেবে রাখা উচিত।

কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু জানতে চাই, ব্যবসায় শিক্ষার অবস্থান সামনে কোথায় থাকবে?
শিক্ষায় আমাদের পলিসি মেকারগন কি সত্যিই এ বিষয়টা মাথায় রেখে সবকিছু প্রণয়ন করেছেন?
আশা করি শিক্ষা মন্ত্রণালয়ে আগত নতুন হর্তাকর্তাগন বিষয়গুলো আমলে রেখে সংশোধনীমূলক পরিমার্জন ঘটাবেন ইনশাল্লাহ।

1 month ago | [YT] | 6

Tanzirul Hussain Rabby

আলহামদুলিল্লাহ।
আল্লাহতালার কাছে শুকরিয়া। শিক্ষকতার পেশাগত জীবনে আরেকটি মাইলফলক অর্জন। ❤️❤️❤️

বাংলাদেশের ১ম সারির কলেজ (জাতীয় শিক্ষা সপ্তাহে দ্বিতীয় স্থান অর্জন এবং সবুজায়নে প্রথম স্থান অর্জন) ও ময়মনসিংহের বিভাগের শ্রেষ্ঠ কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ জনাব প্রফেসর ড. মোঃ আতাউর রহমান মহোদয় কর্তৃক (নূর পাবলিকেশন্স, ৩৮-বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত তানজিরুল, জুলমাতুন ও অন্যান্য লেখক কর্তৃক উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য রচিত) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়ের 'মোড়ক উন্মোচন' অনুষ্ঠান আয়োজিত হলো অদ্য বুধবার ১৬/০৯/২০২৬ তারিখ।

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক পরিষদ ও কলেজ পরিবারের প্রতি। একই সাথে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানাচ্ছি এনসিটিবি অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয় পত্র বইটির সহলেখক যারা রয়েছেন-
| জুলমাতুন নুর সানজু চৌধুরী
বিবিএ, এমবিএ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
প্রভাষক, (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
পরীক্ষক, চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

| সাদিয়া নওরিন
বি.বি.এ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), এম.বি.এ (ফিন্যান্স) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রভাষক, (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বিমা)
নানুপুর লায়লা কবির কলেজ, ফটিকছড়ি, চট্টগ্রাম।
পরীক্ষক, চট্টগ্রাম শিক্ষাবোর্ড।

| রুপন কুমার নাথ
বি.বি.এ, এম.বি.এ (ফিন্যান্স ব্যাংকিং ও বিমা) প্রভাষক, (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বিমা)
পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম।

| মোঃ ইমরান হোসেন
বি.বি.এ, এম.বি.এ (ফিন্যান্স ব্যাংকিং ও বিমা)
প্রভাষক (ফিন্যান্স ব্যাংকিং ও বিমা)
মিরসরাই কলেজ, মিরসরাই, চট্টগ্রাম।

| মুহাম্মদ আনছার উদ্দিন
প্রভাষক, (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বিমা)
মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।
পরীক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।

| মোঃ সাইদুল্লাহ
প্রভাষক, (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও বিমা)
অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর, মুরাদনগর, কুমিল্লা।

আলহামদুলিল্লাহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ, এর সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর ড. আখতারুজ্জামান স্যার
বইটি প্রকাশিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
নায়েমের সাবেক ডিজি মহোদয় প্রফেসর ড. জুলফিকার হায়দার স্যার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "আলহামদুলিল্লাহ, আপনার মতো শিক্ষকদের পাঠ্যপুস্তক রচনার কাজে যুক্ত হওয়া উচিত। আমার বিশ্বাস, এই বইগুলো সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও আনন্দদায়ক শিখন প্রক্রিয়াকে সহজতর করে তুলবে।''
HSTTI, ময়মনসিংহ এর এসিস্ট্যান্ট ডিরেক্টর (অব:) ও ব্যবসায় শিক্ষা ডিসিপ্লিনের প্রথিতযশা শিক্ষাবিদ মো: শফিকুল ইসলাম স্যার জানিয়েছেন বইটি মানসম্মত এবং প্রশংসনীয় একটি বই হবে ইনশাল্লাহ।

ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য কলেজ গভর্নিং বডি অনুমোদিত সিলেবাস ও পাঠ্যপুস্তক এর ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের তালিকায় আমাদের বইটি স্থান পেয়েছে। সম্মানিত শিক্ষকমন্ডলী আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের বইটি তাদের কলেজের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করে আমাদের ঋদ্ধ করেছেন ইনশাল্লাহ আমরা এই বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাল্লাহ।

ময়মনসিংহের আকন্দ লাইব্রেরীসহ সারা বাংলাদেশের অভিজাত লাইব্রেরী থেকে আমাদের শিক্ষার্থীরা বইটি সংগ্রহ করতে পারবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং উচ্চ মাধ্যমিক ক্যারিয়ার গঠনে বইটি একটি সহায়ক হোক একই সাথে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন।

✪✪✪বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্যঃ

☞ কোন শব্দগুলো বা ইঙ্গিত থাকলে বুঝা যাবে চাপ্টারের/ টপিক থেকে সৃজনশীল উদ্দীপক এসেছে সেটা ধরার চমৎকার কৌশল।

☞ বোর্ডের mcq দুটি ভাগে দেওয়া হয়েছে পুরাতন এবং নতুন অর্থাৎ ২২ থেকে ২৫ এক ধরনের ক্যাটাগরি এবং এর আগে পুরাতন আলাদাভাবে দেওয়া।

☞ ঢাকা জগন্নাথ জাহাঙ্গীর সহ গুচ্ছ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তরসহ

☞ শুধু সৃজনশীল উদ্দীপক নয় সবগুলোর জ্ঞান অনুধাবন প্রয়োগ সহ সমাধান।

☞ বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ এই বইটি থাকলে ইনশাল্লাহ কোন প্রাইভেট পড়তে হবে না শিক্ষকই শিক্ষার্থীদের সাথে কথা বলবে ইনশাল্লাহ অর্থাৎ টপিক ওয়াইজ লাইভ ক্লাস করার সুযোগ। ইউটিউবে এ বইয়ের অধ্যায় ও টপিক ওয়াইজ ক্লাস রেকর্ড করে আপলোড করা হয়েছে যা ইতিমধ্যে প্রায় সাত লক্ষ বার শিক্ষার্থীরা দেখেছে।

☞ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত অংশের অনুরূপ গুরুত্বপূর্ণ তথ্য কণিকা সংযোজিত করা হয়েছে

☞ অপ্রাসঙ্গিক আলাপ লিখে বইটি মোটা করা হয়নি অর্থাৎ বই কেটে ছোট করে ভাগ করতে হবে না প্রয়োজনীয় বিষয় সংক্ষিপ্ত কলেবরে সাধ্যের বাজেটের ভিতরে ক্রয় করার সুযোগ।

☞ শুধুমাত্র সূচিপত্র নয় টপিকওয়েজ বিশদ সূচি দেওয়া হয়েছে যাতে খুঁজতে টাইম কম লাগবে।

☞ মজার ছলে মনে রাখার টেকনিক। যেমনঃ
বার্ষিকীর সূত্রগুলো মনে রাখার জন্য মোটু-পাতলু টেকনিক।
👍ফাদার-মাদার-বেবিঃ CAPM: Rf +(Rm-Rf)*B
👍আসো নিচে কোক দাওঃ PbP = A + (NCO-C)/D
👍বাশ খোঁজঃ ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার নীতি ইত্যাদি।
এরকম আরো মজার টেকনিক।

এই বইটিতে হয়তো কিছু ভুল ত্রুটি থাকবে, তবে নেক্সট সংস্করণে আমরা আরো আপডেট সহ বইয়ের মান উন্নয়নে কাজ করব। বাংলাদেশ ব্যাংক থেকে বাংলা QR প্রবর্তন করা হয়েছে আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে সেগুলো আমাদের বইতে আপডেট সহ আরো অনেক অভিনব পরিবর্তন সহ এআই ইন্টিগ্রেশন আনবো ইনশাল্লাহ।

আল্লাহ সুদকে করেছেন হারাম, আর ব্যবসাকে করেছেন হালাল। ইনশাল্লাহ সুদের হারের পরিবর্তে লভ্যাংশ হার বা মুনাফার হার নামে লেখা হবে নেক্সট থেকে ইনশাল্লাহ।

1 month ago | [YT] | 6

Tanzirul Hussain Rabby

আলহামদুলিল্লাহ।
আসসালামালাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি ভালো আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক কলেজ এবং মেরিন একাডেমী চট্টগ্রাম অধিভুক্ত মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজের ফিন্যান্স ব্যাংকিং এর বিভাগীয় প্রধান শিক্ষকমন্ডলীর সমন্বয়ে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় পর্যায়ের প্রথম সারির কলেজ এবং ময়মনসিংহ বিভাগের শীর্ষস্থানীয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স বিষয়ের শিক্ষক, প্রধান পরীক্ষক (SHEBM), মাষ্টার ট্রেইণার (HSEP) ও গবেষক (BTEJ) তানজিরুল হুসাইন রাববি ও অন্যান্য কর্তৃক NCTB অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত নুর পাবলিকেশন, ৩৮-বাংলাবাজার ঢাকা থেকে প্রকাশিত ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, প্রথম ও দ্বিতীয় পত্র বইটি সর্বত্র পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি কলেজে বইটি পাঠ্য হয়েছে। ময়মনসিংহের যারা আছো ময়মনসিংহের আকন্দ লাইব্রেরীতে বইটি সংগ্রহ করতে পারবে। তোমাদের উচ্চশিক্ষা এবং উচ্চ মাধ্যমিক ক্যারিয়ার গঠনে বইটি একটি সহায়ক হোক একই সাথে আল্লাহ তোমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন।

✪✪✪বইটির কিছু বিশেষ বৈশিষ্ট্যঃ

☞ কোন শব্দগুলো বা ইঙ্গিত থাকলে বুঝা যাবে এই টপিক থেকে সৃজনশীল উদ্দীপক এসেছে সেটা ধরার চমৎকার কৌশল।

☞ বোর্ডের mcq দুটি ভাগে দেওয়া হয়েছে পুরাতন এবং নতুন অর্থাৎ ২২ থেকে ২৫ এক ধরনের ক্যাটাগরি এবং এর আগে পুরাতন আলাদাভাবে দেওয়া।

☞ ঢাকা জগন্নাথ জাহাঙ্গীর সহ গুচ্ছ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তরসহ

☞ শুধু সৃজনশীল উদ্দীপক নয় সবগুলোর জ্ঞান অনুধাবন প্রয়োগ সহ সমাধান।

☞ বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ এই বইটি কিনলে ইনশাল্লাহ কোন প্রাইভেট পড়তে হবে না শিক্ষক তোমার সাথে কথা বলবে ইনশাল্লাহ অর্থাৎ টপিক ওয়াইজ লাইভ ক্লাস করার সুযোগ।

☞ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত অংশের অনুরূপ গুরুত্বপূর্ণ তথ্য কণিকা সংযোজিত করা হয়েছে

☞ অপ্রাসঙ্গিক আলাপ লিখে বইটি মোটা করা হয়নি অর্থাৎ তোমার বই কাটতে হবে না প্রয়োজনীয় বিষয় সংক্ষিপ্ত কলেবরে সাধ্যের বাজেটের ভিতরে ক্রয় করার সুযোগ।

☞ শুধুমাত্র সূচিপত্র নয় টপিকওয়েজ বিশদ সূচি দেওয়া হয়েছে যাতে খুঁজতে টাইম কম লাগবে

ইনশাল্লাহ আমরা হাল ধরছি। এই বইটিতে হয়তো ভুল ত্রুটি থাকবে, তবে নেক্সট সংস্করণে আমরা আরো আপডেট সহ বইয়ের মান উন্নয়নে কাজ করব। তোমরা হয়তো জানো বাংলাদেশ ব্যাংক থেকে বাংলা QR প্রবর্তন করা হয়েছে আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে সেগুলো আমাদের বইতে আপডেট সহ আরো অনেক অভিনব পরিবর্তন সহ এআই ইন্টিগ্রেশন আনবো ইনশাল্লাহ।

1 month ago | [YT] | 2

Tanzirul Hussain Rabby

আলহামদুলিল্লাহ আমার লেখা উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম ও দ্বিতীয় পত্র এখন বাজারে পাওয়া যাচ্ছে ময়মনসিংহে যারা আছো তারা পাবে আকন্দ লাইব্রেরী সিকে ঘোষ রোড

1 month ago | [YT] | 4